05/10/2026
বোয়াইলমারী কামিল মাদ্রাসা,সাঁথিয়া, পাবনায় ৫টি পদে পুনঃ #নিয়োগ_বিজ্ঞপ্তি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬ অনুয়ায়ী বোয়াইলমারী কামিল মাদ্রাসা, ডাকঘর ও উপজেলাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা এর জন্য পরিচ্ছন্নতা কর্মী ০১ জন, আয়া ০১ জন (জেডিসি/জেএসসি/কওমি মাদ্রাসা বোর্ড কর্তৃক সমমান), এবং ল্যাব সহকারী পদার্থ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং জীব বিজ্ঞান (আলিম/এইচএসসি/সমমান) পদে প্রতি বিষয়ে ০১ জন করে আবশ্যক। শিক্ষাগত যোগ্যতার সনদ, এনআইডি কার্ডের ফটোকপি, ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র এবং সোনালী ব্যাংক, সাঁথিয়া, পাবনা শাখার হিসাব নং ৪১১৭০০২০১৭৯৬১ এর অনুকূলে ৫০০/ টাকার জমা রশিদ সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন পৌঁছাতে হবে। পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
#সরকারিকরণ #স্কুল #মাদ্রাসা