Narsingdi Telecom

Narsingdi Telecom All Kinds Of Mobile & Computer Accessories Whole Seller Retailer & Serviching.

*.Recharge
*.Sim Ca

*.Recharge
*.Sim Card
*.Pre Paid Card
*.Sim Replacement
*.Mobile Banking
*.Bill Payment
*.Choice Number
*.Internet & Wi-Fi
Ettadi is Available.

বিটিআরসি ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ধাপে ধাপে ২জি নেটওয়ার্ক বন্ধ করার পরিকল্পনা করছে, যা বাস্তবায়নে একটি সুনি...
04/10/2026

বিটিআরসি ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ধাপে ধাপে ২জি নেটওয়ার্ক বন্ধ করার পরিকল্পনা করছে, যা বাস্তবায়নে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ চলছে। বর্তমানে দেশের ৯৯ শতাংশ এলাকা ৪জি কাভারেজের আওতাভুক্ত হলেও জুলাই ২০২৬-এর হিসাব অনুযায়ী প্রায় ৩৫ শতাংশ গ্রাহক (সাড়ে ৬ কোটিরও বেশি সংযোগ) এখনো ২জি ফিচার ফোন ব্যবহার করছেন। ফলে এই নেটওয়ার্ক বন্ধের প্রধান চ্যালেঞ্জ হলো গ্রাহকদের সাশ্রয়ী দামে ৪জি বা ভিওএলটিই-সমর্থিত হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ করে দেওয়া। ইতোমধ্যে দেশের প্রধান মোবাইল অপারেটর ও ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ৪জি প্রযুক্তির ওপর প্রাধান্য দিতে শুরু করেছে। সরকারের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সঠিক প্রস্তুতির মাধ্যমে এই রূপান্তর সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিম কেনা কিংবা পুরোনো সিম রিপ্লেসমেন্ট—দুই ক্ষেত্রেই এখন মাত্র ৫০ টাকায় সেবা নেওয়ার সুযোগ দিচ্ছে দেশের একমাত্র সরকা...
02/10/2026

নতুন সিম কেনা কিংবা পুরোনো সিম রিপ্লেসমেন্ট—দুই ক্ষেত্রেই এখন মাত্র ৫০ টাকায় সেবা নেওয়ার সুযোগ দিচ্ছে দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর টেলিটক।

এই বিশেষ অফারটি প্রযোজ্য— 📌 স্বাধীন
📌 আগামী
📌 বর্ণমালা
📌 অপরাজিতা
📌 Gen-Z
📌 টেলিটক পেশাজীবী

সিম কেনা বা রিপ্লেসমেন্টের জন্য গ্রাহকদের টেলিটকের নিজস্ব কাস্টমার কেয়ার অথবা অনুমোদিত কাস্টমার পয়েন্টে যোগাযোগ করতে হবে।

⏳ বিশেষ এই অফারটি চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

BANGLA QR লেনদেন নিয়ে নতুন নির্দেশনা!ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থাকে আরো গতিশীল, জনপ্রিয় ও মার্চেন্টবান্ধব করতে বাংলাদেশ ব্য...
30/09/2026

BANGLA QR লেনদেন নিয়ে নতুন নির্দেশনা!

ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থাকে আরো গতিশীল, জনপ্রিয় ও মার্চেন্টবান্ধব করতে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

১ অক্টোবর ২০২৬ তারিখ হতে সকল BANGLA QR পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্ট হিসাবে জমা হতে হবে।

এই উদ্যোগের ফলে মার্চেন্টরা পেমেন্ট গ্রহণে আরো উৎসাহিত হবেন এবং গ্রাহকদের ডিজিটাল লেনদেন হবে আরো দ্রুত ও নির্বিঘ্ন।

বিকাশে মত লোন সুবিধা চালু করতে আইএফআইসি ব্যাংকের সাথে নগদের চুক্তি।
27/09/2026

বিকাশে মত লোন সুবিধা চালু করতে আইএফআইসি ব্যাংকের সাথে নগদের চুক্তি।

বিকাশ-রবি-বাংলালিংকসহ ডিজিটাল ব্যাংকিংয়ে বড় পরিবর্তন, প্রাথমিক অনুমোদন পেল ৪ প্রতিষ্ঠানদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল সেবা ...
24/09/2026

বিকাশ-রবি-বাংলালিংকসহ ডিজিটাল ব্যাংকিংয়ে বড় পরিবর্তন, প্রাথমিক অনুমোদন পেল ৪ প্রতিষ্ঠান

দেশের ব্যাংকিং খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণের পথে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শাখাভিত্তিক প্রচলিত ব্যাংকিংয়ের বাইরে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা চালুর লক্ষ্যে প্রাথমিকভাবে চারটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো পরবর্তী আনুষ্ঠানিকতা ও নির্ধারিত শর্ত পূরণের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম শুরুর দিকে এগোতে পারবে।

যে চার প্রতিষ্ঠান প্রাথমিক অনুমোদন পেল
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে এলওআই পাওয়ার জন্য নির্বাচিত চারটি প্রতিষ্ঠান হলো—
১.⁠ ⁠বিকাশ ডিজিটাল ব্যাংক
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের উদ্যোগে প্রস্তাবিত এই ডিজিটাল ব্যাংক।
২.⁠ ⁠বুস্ট ডিজিটাল ব্যাংক—রবি
দেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর রবি আজিয়াটার উদ্যোগে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক।
৩.⁠ ⁠ডিজিটাল ব্যাংকিং অব ভুটান—ডিকে
ভুটানের ডিকে ব্যাংকের উদ্যোগে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক।
৪.⁠ ⁠নোভা ডিজিটাল ব্যাংক—বাংলালিংক অ্যান্ড স্কয়ার

বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ারের যৌথ উদ্যোগে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক।

Citycell-এর CEO, CFO ও ৩ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!**ঋণের টাকা পরিশোধ না করার অভিযোগে Citycell-এর CEO, CFO এ...
24/09/2026

Citycell-এর CEO, CFO ও ৩ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

**ঋণের টাকা পরিশোধ না করার অভিযোগে Citycell-এর CEO, CFO এবং তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি অর্থঋণ আদালত।**

Mutual Trust Bank (MTB) PLC-এর করা একটি ঋণ আদায়ের মামলায় বুধবার ঢাকার অর্থঋণ আদালত-৭ এই আদেশ দেয়। আদালত গুলশান থানাকে নির্দেশ দিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে।

যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তারা হলেন -

Citycell-এর CEO মেহবুব চৌধুরী,

পরিচালক মো. মোরশেদ, আসগর করিম ও

নাসরিন খান এবং

ভারপ্রাপ্ত CFO মো. ফারিকুল হাসান।

আদালতের নথি অনুযায়ী, মামলাটি Money Ex*****on Case No. 810/2026। MTB-এর দাবি, Citycell-এর কাছে তাদের প্রায় ৬ কোটি ৮০ লাখ টাকা পাওনা রয়েছে।

Citycell পরিচালনা করত Pacific Bangladesh Telecom Limited। এটি বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর ছিল। তবে নানা আর্থিক ও পরিচালনাগত সমস্যার কারণে ২০১৬ সালে প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত হয়ে যায়।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর Citycell দাবি করে, আগের সরকারের সময়ে রাজনৈতিক পক্ষপাতের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর তারা আবার ব্যবসা করার জন্য তাদের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার আবেদন করে।

সিটিসেল কি আবার ফিরে আসবে?সিটিসেল যদি নতুন প্রযুক্তি ও আধুনিক সেবা নিয়ে বাংলাদেশে আবার ফিরে আসে—আপনি কি সিটিসেল ব্যবহার...
21/09/2026

সিটিসেল কি আবার ফিরে আসবে?
সিটিসেল যদি নতুন প্রযুক্তি ও আধুনিক সেবা নিয়ে বাংলাদেশে আবার ফিরে আসে—
আপনি কি সিটিসেল ব্যবহার করবেন?
🟢 1) YES — অবশ্যই ব্যবহার করব
🔴 2) NO — ব্যবহার করব না
আপনার মতামত কমেন্টে জানান।

বাংলা কিউআর ব্যবহারে আরও বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর দিয়ে কোনো পেমেন্ট সম্পন্ন হলে...
20/09/2026

বাংলা কিউআর ব্যবহারে আরও বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর দিয়ে কোনো পেমেন্ট সম্পন্ন হলে মার্চেন্টের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে টাকা তাৎক্ষণিকভাবে জমা করতে হবে। এতদিন টাকা জমা হতে এক দিন পর্যন্ত সময় লাগতে পারত।

একই সময়ের মধ্যে সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য ব্যাংকিং বা মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুবিধাও চালু করতে হবে।

আরও একটি নতুন সুবিধা আসছে। ৩১ অক্টোবরের মধ্যে সরাসরি কিউআর স্ক্যানের পাশাপাশি মোবাইলের গ্যালারি বা ফোল্ডারে থাকা কিউআর কোডের ছবিও আপলোড করে পেমেন্ট করার ব্যবস্থা চালু করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর ফলে বাংলা কিউআর দিয়ে পেমেন্ট আরও দ্রুত ও সহজ হবে, বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য।

মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান বিকাশের বিরুদ্ধে নানান অভিযোগ বিকাশ এজেন্ট ও গ্রাহকদের !
19/09/2026

মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান বিকাশের বিরুদ্ধে নানান অভিযোগ বিকাশ এজেন্ট ও গ্রাহকদের !

মোবাইল ব্যাংকিংয়ে ঋণ দিলে ক্যাশ আউটের খরচ কে বহন করবে?
17/09/2026

মোবাইল ব্যাংকিংয়ে ঋণ দিলে ক্যাশ আউটের খরচ কে বহন করবে?

Address

Bhagdi
Narsingdi
1600

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Friday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801911125660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narsingdi Telecom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Narsingdi Telecom:

Shortcuts

Share