11/07/2025
আপনি অবাক হচ্ছেন! আমি কিন্তু নই।
নরসিংদীর এন কে এম স্কুলে এত ভালো রেজাল্ট করার কারণ-
১। জনাব আব্দুল কাদির মোল্লা প্রচুর অর্থ ব্যয় করেন এই স্কুলের পিছনে।
২। নরসিংদী জেলার প্রতিটি স্কুলের অন্তত সেরা দশ জন করে প্রতিটি শ্রেণীতে ভর্তি হয়।
ফলাফলঃ নরসিংদী জেলায় অনেকগুলো স্কুলই ভালো মানের ছিলো। এন কে এম প্রতিষ্ঠার পরে থেকে সচেতন বাবা-মাগুলো তাদের মেধাবী সন্তানগুলোকে নিয়ে এন কে এম এ ভর্তি করাচ্ছেন। যার ফলে অন্যান্য ভালোমানের স্কুলগুলো অতি দূর্বল, অমনোযোগী এবং দুষ্টু প্রকৃতির ছাত্রছাত্রীগুলোকে নিয়ে প্রতি স্কুলের শিক্ষক মহোদয়গন পরিশ্রম করে যাচ্ছেন। এর মধ্য থেকেও কিছু কিছু স্কুল ভালোই রেজাল্ট করে থাকে।
পরবর্তীতে দেখা যাবে অন্যান্য স্কুলগুলো নেশাখোরদের আখরা হয়েছে। সুতরাং সব ভালো কিন্তু ভালো না। পারলে দূর্বল, অমনোযোগী এবং দুষ্টু প্রকৃতির ছাত্রছাত্রীগুলোকে নিয়ে ভালো করে দেখিয়ে দেন, তখন সত্যিকার ভালো হবে।