15/09/2026
সম্মানিত সকল ই-বুক ম্যানুস্ক্রিপ্ট প্রজেক্টের সদস্যবৃন্দ,
কাজের ক্ষেত্রে সম্প্রতি যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে কারণে কেউ নিরাশ বা হতাশ হবেন না। আমাদের #প্রধান_নির্বাহী_কর্মকর্তা_বিথী_আক্তার ইতোমধ্যে সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিষয়টি দ্রুত সমাধানের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছেন।
এছাড়াও, যারা আজ সকাল থেকে কাজ করছেন এবং ইতোমধ্যে সার্ভারে ফাইল জমা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো যাচ্ছে—
- এখন পর্যন্ত যদি কোনো ধরনের ফিডব্যাক না এসে থাকে, তাহলে দয়া করে ফাইলগুলো পুনরায় (Re-submit) করবেন না।
- কোনো ফাইল যদি Rejected হয়ে আসে, সেক্ষেত্রেও আপাতত ফাইলটি পুনরায় কাজ করে বা Re-submit করবেন না।
- সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ও সহযোগিতার সঙ্গে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো।
#বিশেষ_নির্দেশনা
আমাদের নিয়মিত কাজ আগামীকাল থেকে পুনরায় চলমান থাকবে। তবে বর্তমানে শুধুমাত্র Rejected ফাইলের Re-submit সংক্রান্ত কাজ আপাতত বন্ধ থাকবে।
অর্থাৎ, নতুন কাজ ও অন্যান্য স্বাভাবিক কার্যক্রম আপনারা যথারীতি চালিয়ে যেতে পারবেন। শুধুমাত্র Rejected ফাইল পুনরায় Submit করবেন না, যতক্ষণ না এ বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হয়।
আপনাদের সহযোগিতা, ধৈর্য ও আন্তরিকতার জন্য আন্তরিক ধন্যবাদ।
সবার কাজ সুন্দর, সফল ও নির্বিঘ্ন হোক।