18/08/2026
🤲
নামাজে সেজদারত অবস্থাতেই মৃ'ত্যুর কোলে ঢলে পড়লেন এই ইমাম। সোমবার ফজরের নামাজ পড়ার সময় মহান আল্লাহর ডাকে সাড়া দেন তিনি। জানা গেছে, ওই ইমামের নাম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ। পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদে নামাজ পড়াতেন তিনি।
প্রায় দেড় বছর ধরে ওই মসজিদে নামাজ পড়াচ্ছিলেন হাফেজ আতাউল্লাহ। প্রতিদিনের মতো সোমবার ভোরেও মসজিদে যান তিনি। শুরু করেন ফজরের নামাজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় রাকাতে সিজদায় যান আতাউল্লাহ। কিন্তু দীর্ঘ সময় পার হলেও আর উঠছিলেন না তিনি। পরে কাছে গিয়ে মুসল্লিরা বুঝতে পারেন, সেজদার মধ্যেই মরা গেছেন ইমাম। এই হৃদয়স্পর্শী ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
#পটুয়াখালী #ইমাম #সিজদা #মৃত্যু #নিউজ #সারাদেশে