AT LINK

AT LINK we provide faster Internet connection for home and corporate users according to the need of customer's aspiration.
★ Best Internet service Provider.

অত্যন্ত দুঃখের সাথে  ( AT LINK )-এর সকল সম্মানিত গ্রাহক, সহকর্মী এবং ISP খাতের সাথে সংশ্লিষ্ট অন্য সকল ইন্টারনেট সেবাদান...
23/07/2026

অত্যন্ত দুঃখের সাথে ( AT LINK )-এর সকল সম্মানিত গ্রাহক, সহকর্মী এবং ISP খাতের সাথে সংশ্লিষ্ট অন্য সকল ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে:

নাম:​রাজু হাওলদার
পদবী: টেকনিশিয়ান
বরিশালের জেলার এর বাসিন্দা
​উক্ত ব্যক্তি AT LINK এর একজন কর্মচারী হিসেবে কর্মরত থাকা অবস্থায়, সম্প্রতি প্রতিষ্ঠানকে কোনো প্রকার অবহিত না করে অনৈতিকভাবে কোম্পানির নগদ অর্থ ও বিল এবং দাপ্তরিক মোবাইল ফোন চুরি করে আত্মগোপন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​আজকের পর থেকে এই ব্যক্তির সাথে AT LINK এর কোনো ধরনের ব্যবসায়িক বা পেশাগত সম্পর্ক নেই।

​⚠️ অন্যান্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ:

​ইন্টারনেট সেবাদাতা (ISP) খাতের নিরাপত্তার স্বার্থে অন্য সকল কোম্পানি ও সহকর্মীদের এই ব্যক্তির বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। কোনো প্রতিষ্ঠান যদি তাকে কাজে নিয়োগ দেন বা তার সাথে কোনো লেনদেন করেন, তবে তার দায়ভার সম্পূর্ণ আপনার প্রতিষ্ঠানের ওপর বর্তাবে।
​তার সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে AT LINK কর্তৃপক্ষকে অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
​যোগাযোগের ঠিকানা:
AT LINK
📞 মোবাইল: 01831301111 01630131688
​ধন্যবাদান্তে,
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
AT LINK

19/06/2026
12/06/2026

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট!

12/06/2026

সম্মানিত গ্রাহক,
আজ আনুমানিক বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ টা করে পুরো বিশ্বব্যাপী মেটা সার্ভিসেসঃ ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ডাউন হয়ে যায়। যদিও মেটার পক্ষ থেকে এখনো সরাসরি অফিসিয়াল কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে প্রাথমিক তথ্য অনুযায়ী মেটার নিজস্ব সার্ভারজনিত সমস্যার কারণেই এই বৈশ্বিক বিভ্রাট ঘটেছে।

বর্তমানে মেটার সার্ভিসগুলো আংশিক চালু হলেও সেবা এখনো পুরোপুরি স্থিতিশীল নয় এবং সাময়িক জটিলতা দেখা দিচ্ছে। কিছু সার্ভিস যেমন ইনস্টাগ্রাম ও মেটা এপিআই সচল করার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

সার্বিক সেবা প্রদানে আমাদের টিম বাংলাদেশ এর এন্ডপয়েন্ট থেকে মেটা পর্যন্ত সার্বক্ষণিক মনিটরিং এ আছে, যাতে মেটার পার্ট থেকে সার্ভিস পুরোপুরি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই আপনারা নিরবচ্ছিন্ন সেবা পান। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমাদের টিম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত আছে।

সময় দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।
-AT LINK

রাউটার ও অনু বন্ধ করে চালু করেন,কেন এ কথা (isp) বলে থাকে.?​রাউটার অনেকটা ছোট কম্পিউটারের মতো। দীর্ঘক্ষণ চললে এর ভেতরে অন...
09/05/2026

রাউটার ও অনু বন্ধ করে চালু করেন,
কেন এ কথা (isp) বলে থাকে.?

​রাউটার অনেকটা ছোট কম্পিউটারের মতো। দীর্ঘক্ষণ চললে এর ভেতরে অনেক অপ্রয়োজনীয় তথ্য বা 'ক্যাশ' জমা হয়, যা ইন্টারনেটের গতি কমিয়ে দেয়। বন্ধ করে চালু করলে এই মেমোরি একদম পরিষ্কার হয়ে যায় এবং ডিভাইসটি আবার দ্রুত কাজ করতে শুরু করে।
​অনেক সময় আইএসপি (ISP) সার্ভারের সাথে রাউটারের যোগাযোগ বিচ্ছিন্ন বা হ্যাং হয়ে যায়। রিস্টার্ট দিলে আগের ত্রুটিপূর্ণ কানেকশনটি কেটে যায় এবং নতুন একটি আইপি (IP) ঠিকানার মাধ্যমে ফ্রেশ কানেকশন তৈরি হয়।
​টানা চলার কারণে ডিভাইসের ভেতর বিদ্যুৎ বা চার্জ জমে থাকে। ২-৩ মিনিট বন্ধ রাখলে ইলেকট্রনিক পার্টসগুলো পুরোপুরি স্থির হওয়ার সুযোগ পায়। একে কারিগরি ভাষায় 'পাওয়ার সাইক্লিং' বলে, যা ডিভাইসের ছোটখাটো কারিগরি সমস্যা নিজে থেকেই ঠিক করে ফেলে।
​একসাথে অনেকগুলো মোবাইল বা ল্যাপটপ কানেক্টেড থাকলে রাউটার ওভারলোড হয়ে যায়। রিস্টার্ট দিলে রাউটার পুরনো সব কাজের চাপ ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ডেটা আদান-প্রদান করতে পারে।

আর এজন্যই আপনি ফোন দিলে আইএসপি আপনাকে রাউটার ও অনু বন্ধ করে চালু করতে বলে।

18/02/2026

মাহে রমজানের শুভেচ্ছা। তারাবি, সেহরি, রোজা, ও ইফতারে মানুষে-মানুষে রচিত হোক আত্মার বাঁধন।

“শহর সেজেছে দেখো নতুন করে
মিনার হেসেছে এই প্রেমের ভোরে
পবিত্র মুখে শুনি খুশির আজান
চারিদিকে বারাকার গীত—
খোশ আমদেদ রমজান!”

আগামী কয়েকদিন দেশের অধিকাংশ জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হবে। বজ্রপাতের সময় নিচের নির্দেশনা গুলো মেনে চলুন।🏠 ঘরের ভেতরে থাকলে...
30/09/2025

আগামী কয়েকদিন দেশের অধিকাংশ জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হবে। বজ্রপাতের সময় নিচের নির্দেশনা গুলো মেনে চলুন।

🏠 ঘরের ভেতরে থাকলে:

জানালা, বারান্দা, লোহার দরজা ও উইন্ডো গ্রিল থেকে দূরে থাকুন।

বৈদ্যুতিক যন্ত্রপাতি (টেলিভিশন, কম্পিউটার, ফ্যান, হিটার, চার্জার ইত্যাদি) ব্যবহার বন্ধ করুন।

জলসহ যেকোনো ধাতব বস্তু যেমন লাইট সুইচ, ট্যাপ ইত্যাদির সংস্পর্শ এড়িয়ে চলুন।

যদি সম্ভব হয়, অস্থায়ীভাবে মাটিতে বসে থাকুন, কোনো উচ্চ ধাতব কাঠামোর কাছাকাছি না।

🚶‍♂️ বাইরে থাকলে:

উঁচু টাওয়ার, ফোনের খুঁটি, বৈদ্যুতিক খুঁটি, গাছ, ধাতব বেড়া থেকে দূরে সরে যান।

খালি রাস্তা, মাঠ বা জলাশয় এড়িয়ে চলুন।

গাড়ির ভেতরে থাকলে জানালা বন্ধ রাখুন; গাড়ির ধাতব কাঠামো বজ্র থেকে রক্ষা দিতে পারে।

ছাতা, লাঠি বা লোহার বস্তুর সংস্পর্শ এড়িয়ে চলুন।

🧍 শরীরের ভঙ্গি:

নিরাপদ আশ্রয় না পেলে দুই পা একসাথে করে নিচু হয়ে বসুন, হাত ও কনুই শরীরের কাছে রাখুন।

মাটিতে শোবেন না।

⚠️ জরুরি করণীয়:

বজ্রপাতের শিকার হলে দ্রুত হাসপাতালে নিন।

আক্রান্ত ব্যক্তি শ্বাস নিচ্ছে কিনা, হৃদস্পন্দন চলছে কিনা দেখুন। প্রয়োজনে CPR দিন।

18/09/2025

@জরুরী নিয়োগ
সিনিয়র ২জন ও
জুনিয়র ২ জন টেকনিশিয়ান
নিয়োগ দেয়া হবে।
লোকেশনঃ ফতুল্লা, নারায়ণগঞ্জ।
01905877782, 01630131688

Address

GONI HAZI BARIR MOR, SOUTH SHEHACHOR
Narayanganj
1421

Opening Hours

Monday 09:00 - 23:30
Tuesday 09:00 - 23:30
Wednesday 09:00 - 23:30
Thursday 09:00 - 23:30
Friday 09:00 - 23:30
Saturday 09:00 - 23:30
Sunday 09:00 - 23:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when AT LINK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share