28/03/2015
আপনারা সবাই মোটামোটি কম্পিউটার ব্যবহার করেন। কম্পিউটার ড্রাইভ সম্পর্কে মোটামোটি সবার কমবেশ ধারণা আছে। আপনারা যখন প্রথমে কোনকম্পিউটার ক্রয় করেন তখন দেখবেন বেশীরভাগ কম্পিউটারে একটি ড্রাইভ থাকে যদিনা আপনারা যেখান থেকে ক্রয় করবেন সেখানে বলে না রাখেন যেআমার ড্রাইভ আরও বাড়িয়ে দিবেন। মনে করেন আপনার ড্রাইভ একটা বা আপনার ড্রাইভ বাড়িয়ে দেওয়ার কথা বলাতে বাড়িয়ে দিল। কিন্তু আপনার কিজানতে হবে না কিভাবে ড্রাইভ বাড়ানো হয়?আবার সফটওয়্যার ছাড়া।
আপনার কম্পিউটার ক্রয় করার পর থেকে দেখলেন আপনার কম্পিউটারে মোটামোটি ৪ টি ড্রাইভ করা আছে। কিন্তু আপনি নিজের প্রয়োজনে চাচ্ছেন যেআরও একটা ড্রাইভ বাড়িয়ে নিবেন। তাহলে কি করবেন?
মূল কথায় আসা যাক- আপনি যদি ড্রাইভ বাড়াতে চান তাহলে my computerএ মাউসের রাইট বাঁটন ক্লিক করে manage এ যান। manage এ যাবার পর দেখবেন নিচের দিকে Disk Management লিখা আছে। Disk Management এ ক্লিক করুন। আপনি দেখবেন আপনার কম্পিউটারের ড্রাইভগুলো লিস্ট আকারে উপরে দেখা যাচ্ছে এবং হরিজন্টাল আকারে নিচের দিকে দেখা যাচ্ছে। আপনি কাজ করবেন হরিজন্টাল আকারে দেওয়া ড্রাইভগুলো থেকে। মনে করেন আপনার D ড্রাইভ 100gb.এখন আপনে চাচ্ছেন D ড্রাইভ থেকে 50gb নিয়ে আলাদা করে নতুন ড্রাইভ
বানাবেন। তাহলে আপনি D ড্রাইভের উপর মাউসের রাইট বাঁটন ক্লিক করেন দেখবেন shrink volume নামে একটা লিখা আছে।
আপনি সরাসরি shrink volume এ ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন একটা window এর মধ্যে লিখা Querying shrink space (querying volume for available shrink space, please wait....)আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর একটা window আসবে। এবার আপনি দেখবেন কিছু লিখা আছে। Total size before shrink in MB,Size of available shrink space in MB,Enter the amount of space to shrink in MB, Total size after shrink in MB. আপনার কাজ হচ্ছে Enter the amount of space to shrink in MB এর মধ্যে আপনি কত gb আলাদা করতে চান তার পরিমাণ লিখবেন। মনে করেন আপনি 50gb নিবেন তাহলে 50*1024 দিলে যা হয় তার পরিমাণ লিখবেন। তারপর নিচে লিখা আছে shrink and cancel.আপনি shrink এ ক্লিক করবেন। দেখবেন আপনার সবগুলো ড্রাইভের পাশে আলাদাভাবে নতুন করে একটা ড্রাইভ তৈরি হয়েছে।
তা হলে কি আপনার কাজ শেষ? দেখেন যে ড্রাইভটা তৈরি হইছে তার উপর free লিখা আছে। এখন আপনাকে কাজ করতে হবে , তা হল- নতুন ড্রাইভটার উপর মাউসের রাইট বাঁটন ক্লিক করেন দেখবেন new simple volume লিখা আছে ।new simple volume এ ক্লিক করুন । তারপর next,next, next ক্লিক করুন। তিন নাম্বার next এ দেখবেন window এর মধ্যে assign the following drive letter লিখা আছে। এর পাশে ড্রাইভের নাম লিখা আছে যেই নামে এইটা কম্পিউটারে দেখা যাবে ।ইচ্ছে করলে আপন এইখান থেকে ড্রাইভের নাম পরিবর্তন করতে পারেন। তারপর আবার next ক্লিক করুন। তারপর finish দিয়ে দিন।
দেখবেন formatting লিখা উপরে দেখা যাচ্ছে। এর মানে হল এখন আপনি ড্রাইভটা ব্যবহার করতে পারবেন। এখন গিয়ে কম্পিউটারে দেখুন নতুন করে একটা ড্রাইভ তৈরি হয়েছে। আপনার কাজ শেষ ।
এখন মনে মনে ভাবছেন আমি একটা নতুন ড্রাইভ তৈরি করলাম কিন্তু আমার ড্রাইভ বেশী হয়ে গেছে, তাহলে সমস্যা নেই। আপনি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। কিভাবে করবেন-
আগেরমত করে যেভাবে ড্রাইভ করেছেন ,সেখানে দেখবেন নতুন ড্রাইভটা দেখা যাচ্ছে। আপনার কাজ হচ্ছে সে ড্রাইভটার উপর মাউসের রাইট বাঁটন ক্লিক করে delete volume ক্লিক করবেন। তাহলে delete হয়ে যাবে। আর একটা কাজ করতে হবে তা হল যে ড্রাইভ থেকে আপনি নতুন ড্রাইভ করেছেন তার উপরে মাউসের রাইট বাঁটন ক্লিক করে Extend Volume এ ক্লিক করতে হবে।