Info Narayanganj ইনফো নারায়ণগঞ্জ

Info Narayanganj ইনফো নারায়ণগঞ্জ ইনফো নারায়ণগঞ্জ এর অফিশিয়াল পেজ

ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
30/07/2026

ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

কি একটা অবস্থা🤣🤣-বেচারিকে এত বড় শাস্তি দেওয়া ঠিক হয়নি ---!
14/07/2026

কি একটা অবস্থা🤣🤣
-বেচারিকে এত বড় শাস্তি দেওয়া ঠিক হয়নি ---!

অনেকেই চান তাদে জাতীয় পরিচয়পত্র (NID) এর ঠিকানা পরিবর্তন করতে। আবার অনেকে চান তাদের ভোট এক স্থান থেকে অন্য স্থানে নিতে। ...
09/07/2026

অনেকেই চান তাদে জাতীয় পরিচয়পত্র (NID) এর ঠিকানা পরিবর্তন করতে। আবার অনেকে চান তাদের ভোট এক স্থান থেকে অন্য স্থানে নিতে। এ দুটি ক্ষেত্রেই ভোটার স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

ভোটার স্থানান্তরে করনীয়ঃ

নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

আবেদনপত্রের সাথে নিন্মের কাগজপত্র জমা দিতে হবে:

১) আবেদনকারীর NID ফটোকপি,

২) যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,

৩) বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম,

৪) অফিস কর্তৃক চাহিত অন্যান্য কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

৫) ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট মেয়র/প্রশাসক/চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বার/ পৌর নির্বাহী কর্মকর্তা/ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এর NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।

** ভোটার স্থানান্তর হলে নতুন NID কার্ড দেয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন NID কার্ড নিতে চাইলে তাকে ২৩০/- সরকারি ফি জমা দিয়ে রিইস্যু আবেদন করে NID কার্ড সংগ্রহ করতে হবে।

** নির্বাচন অফিসে কোনো আবেদন করলে 105 থেকে এসএমএস এর মাধ্যমে সেই আবেদনের সর্বশেষ অবস্থা আবেদনকারীকে জানিয়ে দেওয়া হয়। কোনো আবেদন অনুমোদিত হলে 105 থেকে এসএমএস পাবেন।

ভোটার স্থানান্তরে করনীয়ঃনির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্...
25/10/2025

ভোটার স্থানান্তরে করনীয়ঃ
নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সাথে নিন্মের কাগজপত্র জমা দিতে হবে:
১) আবেদনকারীর NID ফটোকপি,
২) যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,
৩) বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম,
৪) অফিস কর্তৃক চাহিত অন্যান্য কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
৫) ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট মেয়র/প্রশাসক/চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বার/ পৌর নির্বাহী কর্মকর্তা/ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এর NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।
** ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে ২৩০/- সরকারি ফি জমা দিয়ে রিইস্যু আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।
** নির্বাচন অফিসে কোনো আবেদন করলে 105 থেকে এসএমএস এর মাধ্যমে সেই আবেদনের সর্বশেষ অবস্থা আবেদনকারীকে জানিয়ে দেওয়া হয়। কোনো আবেদন অনুমোদিত হলে 105 থেকে এসএমএস পাবেন

মাত্র ১১৭০ টাকায় জমির নামজারি করুন – এখন আরও সহজে!আপনার জমি এখন সহজে ও স্বল্প খরচে নিজের নামে রেকর্ড করুন! জমির নামজারি ...
25/07/2025

মাত্র ১১৭০ টাকায় জমির নামজারি করুন – এখন আরও সহজে!
আপনার জমি এখন সহজে ও স্বল্প খরচে নিজের নামে রেকর্ড করুন! জমির নামজারি (Mutation) মানেই: পুরাতন খতিয়ানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করে নতুন খতিয়ান তৈরি।
🔍 নামজারির প্রয়োজনীয়তা কেন?
✅ জমি ক্রয়-বিক্রয়ের পর
✅ ওয়ারিশ সূত্রে জমি প্রাপ্তির পর
👉 আইনি মালিকানা নিশ্চিত করতে নামজারি অপরিহার্য।
📄 নামজারি করতে যেসব ডকুমেন্ট লাগবে:
1️⃣ দলিলের মূল বা সত্যায়িত কপি
2️⃣ এসএ/আরএস খতিয়ানের কপি
3️⃣ ওয়ারিশ সনদ (যদি ওয়ারিশ সূত্রে হয়)
4️⃣ ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)
5️⃣ বায়া দলিলের কপি (প্রয়োজনে)
6️⃣ মোবাইল নম্বর
7️⃣ জাতীয় পরিচয়পত্র (NID)
8️⃣ খাজনা/কর পরিশোধের রশিদ
🛠️ নামজারি প্রক্রিয়া (৩ ধাপে):
✅ ১ম ধাপ:
➡️ mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন
➡️ কেস নম্বর ও এসএমএস পাবেন
✅ ২য় ধাপ:
➡️ আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে
➡️ তদন্ত শেষে উপজেলা অফিসে প্রস্তাব পাঠানো হবে
✅ ৩য় ধাপ:
➡️ এসিল্যান্ড অফিস শুনানির তারিখ জানাবে
➡️ শুনানি শেষে ডিসিআর ফি দিয়ে নামজারি কপি সংগ্রহ করুন (অনলাইনে কিউআর কোডসহ)
⏰ সময় ও খরচ:
🕒 সময় লাগতে পারে: ১৫–৩০ দিন
💸 মোট খরচ: মাত্র ১১৭০ টাকা
📞 তথ্য ও সহায়তার জন্য:
কল সেন্টার: ☎️ 16122
🟢 সরকারি প্রক্রিয়া, কোন দালালের দরকার নেই। নিজেই করুন, নিরাপদে থাকুন।
✍️ পোস্টটি শেয়ার করুন – সবাই যেন জানে নামজারি এখন কত সহজ!
#নামজারি #জমির_খবর #ভূমি_সেবা #সরকারি_সেবা

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
13/06/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।
কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।
এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।
তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

একটি চিতাবাঘ একটি কুকুরকে তাড়া করেছিল। কুকুরটি একটি ঘরের দরজা খোলা পেয়ে, বাথরুমে ঢুকে পড়ে। পিছু পিছু চিতাবাঘটিও সেখানে য...
03/06/2025

একটি চিতাবাঘ একটি কুকুরকে তাড়া করেছিল। কুকুরটি একটি ঘরের দরজা খোলা পেয়ে, বাথরুমে ঢুকে পড়ে। পিছু পিছু চিতাবাঘটিও সেখানে যায়। বাড়ীর মালিক ঘটনাটি দেখতে পেয়ে, সাথে সাথে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়।
ফলে প্রাণী দুইটি বাথরুমের ভিতরে আটকা পড়ে যায়। কুকুরটি চিতাবাঘকে দেখে ভয় পেয়ে এক কোণে চুপচাপ বসে পড়ে। প্রবল আতঙ্কে সে একবার জন্য ঘেউ ঘেউ করার সাহস পর্যন্ত করেনি।
অন্যদিকে, যদিও চিতাবাঘটি ক্ষুধার্ত ছিল এবং কুকুরটিকেই তাড়া করছিল, তবুও সে কুকুরটির উপর আক্রমণ করেনি।
চাইলেই চিতাবাঘটি কুকুরটিকে মেরে ফেলতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা দুজন দুই কোণে চুপচাপ বসে থাকল। দীর্ঘ ২৮ ঘন্টা একসঙ্গে কাটানোর পরও চিতাবাঘটি কুকুরটিকে আক্রমণ করেনি। পুরোটা সময় সে ভীষণ শান্ত ছিল।
অবশেষে বন বিভাগ চিতাবাঘটিকে নিয়ন্ত্রণে আনে এবং ট্র্যাঙ্কুলাইজার ডার্ট ব্যবহার করে তাকে বন্দি করে।
এখন প্রশ্ন হলো, যখন চিতাবাঘের জন্য কুকুরটিকে আক্রমণ করা এত সহজ ছিল, তখন সে তা করল না কেন?
বন্যপ্রাণী গবেষকদের মতে, বন্য প্রাণীরা স্বাধীনতার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। যখনই তারা বুঝতে পারে যে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, তখন তারা এতটাই মানসিক যন্ত্রণা অনুভব করে যে, ক্ষুধা তৃষ্ণার কথাও ভুলে যায়। তাদের স্বাভাবিক খাদ্যগ্রহণের প্রবৃত্তি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে।
শিক্ষা: স্বাধীনতা ও সুখ একে অপরের সাথে গভীরভাবে জড়িত। কারো চিন্তার স্বাধীনতা, কাজের স্বাধীনতা আর নিজের ইচ্ছামতো বাঁচার স্বাধীনতা কেড়ে নিয়ে আপনি তাকে যা কিছুই দেন তা কেন, সবকিছু তার কাছে মূল্যহীন এবং অর্থহীন।

২৮ নভেম্বর: ইতিহাসে এ দিনে আলোচিত কী কী ঘটেছিলপ্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্...
28/11/2024

২৮ নভেম্বর: ইতিহাসে এ দিনে আলোচিত কী কী ঘটেছিল
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস। আজ ২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী-

১০৯৮ - সিরিয়ায় খ্রিস্টানদের হাতে ৭০ হাজার মুসলমান নিহত হন।
১৪৪৩ - সেকেন্দার বেগ তার বাহিনী নিয়ে মধ্য আলবেনিয়ার খ্রুজ অঞ্চল জয় করেন ও প্রথমবারের মতো আলবেনিয়ার পতাকা উত্তোলন করেন।
১৫২০ - প্রথম ইউরোপীয়ান নাবিক হিসেবে ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।
১৬৬০ - ইংল্যান্ডে রয়াল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৬৭৬ - ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তখনকার দিনের গুরুত্বপূর্ণ এলাকা পন্ডিচেরি বন্দর ফরাসিরা দখল করে নেয়।
১৮১৪ - কলকাতার চাঁদপাল ঘাটে ভারতের প্রথম প্রাটস্ট্যান্ট বিশপ টমাস ফ্যানশ মিডলটন পদার্পণ করেন।
১৮১৪ - লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।
১৮২০ - সমাজতাত্ত্বিক ফ্রেডরিখ এঙ্গেলসের জন্ম।
১৮২১ - স্পেনের নিকট থেকে পানামা স্বাধীনতা ঘোষণা করে।
১৯১২ - তুরস্কের নিকট থেকে আলবানিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬০ - মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৭১ - ইরানের তিনটি দ্বীপ আবু মুসা,তাম্বে বোযোর্গ,তাম্বে কুচাক থেকে ব্রিটিশ দখলদার সেনারা চলে যাবার পর ইরান ওই তিনটি দ্বীপের ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করে।

জন্ম-
১১১৮ - প্রথম ম্যানুয়েল কম্নেনস, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
১৬২৮ - জন বুনয়ান, তিনি ছিলেন ইংরেজ প্রচারক ও লেখক।
১৭৫৭ - উইলিয়াম ব্লেক, তিনি ছিলেন ইংরেজ কবি ও চিত্রকর।
১৭৯৩ - কার্ল জোনাস লাভ আল্মকভিস্ট, তিনি ছিলেন সুইডিশ কবি, সুরকার ও সমালোচক।
১৮২০ - সমাজতাত্ত্বিক ফ্রেডরিখ এঙ্গেলস জন্ম গ্রহণ করেন।
১৮৮০ - আলেকজান্ডার ব্লক, তিনি ছিলেন রাশিয়ান কবি ও নাট্যকার।
১৮৮১ - স্টিফান যেইগ, তিনি ছিলেন অস্ট্রিয়ান লেখক, নাট্যকার ও সাংবাদিক।
১৮৮৭ - আর্নেস্ট রহম, তিনি ছিলেন জার্মান সৈনিক ও সহ-প্রতিষ্ঠিত স্টুর্মাবটেইলুং এর।
১৮৯৪ - রসায়নবিদ ড. পুলিন বিহারী সরকার জন্ম গ্রহণ করেন।
১৯০৭ - আলবার্তো মোরাভিয়া, তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক ও লেখক।
১৯৩১ - গোলাম রহমান, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৪৩ - রফিকুন নবী, তিনি খ্যাতনামা চিত্রকর, তিনি কার্টুনিস্ট।
১৯৫০ - রাসেল অ্যালান হাল্স, তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
১৯৬২ - জন স্টুয়ার্ট, তিনি আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক।
১৯৬৭ - আন্না নিকলে স্মিথ, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।
১৯৬৯ - নিক নাইট, তিনি সাবেক ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
১৯৭৫ - তাকাশি শিমডা, তিনি জাপানি ফুটবলার।
১৯৭৭ - ফেবিও গ্রসও, তিনি ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।
১৯৮৩ - নেলসন ভাল্ডে্য, তিনি প্যারাগুয়ের ফুটবলার।
১৯৮৭ - কারেন গিলান, তিনি স্কটিশ অভিনেত্রী।

মৃত্যু:
১০৫৮ - পোল্যান্ডের ডিউক কেজিমিয়ের্জ মৃত্যুবরণ করেন।
১৬৮০ - গিয়ান লরেনযো বিরনিনি, তিনি ছিলেন ইতালিয়ান ভাস্কর ও পেইন্টার।
১৬৯৪ - মাৎসু বাসো, তিনি ছিলেন জাপানি কবি।
১৮৭০ - জন ফ্রেদেরিখ বাজিল, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও সৈনিক।
১৯৩২ - অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষ (দানীবাবু) মৃত্যুবরণ করেন।
১৯৪৫ - ডুইট এফ. ডেভিস, তিনি ছিলেন আমেরিকান টেনিস খেলোয়াড় ও রাজনীতিবিদ।
১৯৫৪ - এনরিকো ফের্মি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক।
১৯৬০ - রিচার্ড রাইট, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত ফরাসি লেখক ও কবি।
১৯৬২ - সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে মৃত্যুবরণ করেন।
১৯৬৮ - এনিড ব্ল্যটন, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।
১৯৭১ - ওয়াসফি তাল নিহত হন, তিনি ছিলেন জর্দানের বাদশা।
১৯৮৯ - ফকির শাহাবুদ্দীন, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।
১৯৯৯ - আবদুর রাজ্জাক, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক।
২০১০ - লেসলি নিলসেন, তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
২০১৪ - চেস্পিরিটো, তিনি ছিলেন মেক্সিক্যান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

Address

Cashara Narayanganj
Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Info Narayanganj ইনফো নারায়ণগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share