Gnext Technology

Gnext Technology Gnext Technology
Lead to Future

13/08/2021
অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত ফোন ব্যবহারকারীদের জন্য আরও অধিক সেবা দেওয়ার আভাস দিয়েছেন প্রতিদ্বন্দ্বী অ্যাপলের প্রধান নি...
08/02/2016

অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত ফোন ব্যবহারকারীদের জন্য আরও অধিক সেবা দেওয়ার আভাস দিয়েছেন প্রতিদ্বন্দ্বী অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। এর আগে মাইক্রোসফটও অ্যান্ড্রয়েডের জন্য বেশ কিছু প্রয়োজনীয় অ্যাপ উন্মুক্ত করেছে। বর্তমানে মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

ফরচুন অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, গত বছরের জুনে অ্যাপল মিউজিক চালু করার সময় একে ২৪ ঘণ্টার বৈশ্বিক বেতার স্টেশনের যুগান্তকারী সেবা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল অ্যাপল। কিন্তু অ্যাপলের প্রধান নির্বাহীর সাম্প্রতিক কিছু মন্তব্যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের পক্ষ থেকে কিছু সেবা দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় টিম কুক ও অ্যাপলের কর্মকর্তারা প্রতিষ্ঠানটির প্রান্তিক আয় ঘোষণা করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত একাধিক সূত্রের বরাতে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। এর মধ্যে অ্যাপলের ভবিষ্যৎ-সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় ছিল।

এর মধ্যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের আরও সেবা বাড়ানোর বিষয়টিও রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের আইক্লাউড সেবা ও অ্যাপল পে নামের পেমেন্ট সেবাকে অ্যান্ড্রয়েডে আনতে পারে অ্যাপল। গত নভেম্বরে অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপল মিউজিক উন্মুক্ত করে অ্যাপল।

অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেবা চালু করে গুগল ও মাইক্রোসফটকে অনুসরণ করছে অ্যাপল। গত বছর থেকে মাইক্রোসফট তাদের ডিজিটাল সহকারী সফটওয়্যার করটানাকে আইওএস, অ্যান্ড্রয়েড ও সাইনোজেনের জন্য উন্মুক্ত করেছে।

07/01/2016

বিশ্বে যত কম্পিউটার চলছে, এর ৫৫ শতাংশেরও বেশিতে অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফটের উইন্ডোজ ৭ চলছে। এই সফটওয়্যার ব্যবহারকারীদের কাছে ‘বিশেষ’ অনুরোধ জানাবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, উইন্ডোজ ৭ পিসি ও উইন্ডোজ সার্ভার...

স্মৃতিশক্তি নষ্টের কারণ মোবাইল ফোন!------------------------------স্মার্টফোন ও ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার স্মৃতিশক্তি ল...
10/07/2015

স্মৃতিশক্তি নষ্টের কারণ মোবাইল ফোন!
------------------------------
স্মার্টফোন ও ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার স্মৃতিশক্তি লোপ পাওয়ার জন্য দায়ী হতে পারে, এর কারণে দেখা দিতে পারে ‘ডিজিটাল অ্যামনেশিয়া’। ডিজিটাল অ্যামনেশিয়া হচ্ছে ডিজিটাল ডিভাইসের ওপর অতি নির্ভরতার কারণে তথ্য ভুলে যাওয়ার সমস্যা। সাম্প্রতি অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ক্যাসপারস্কি ল্যাবের গবেষণা অনুযায়ী, আজকাল অধিকাংশ মানুষই কোনো কিছু মনে করতে বা স্মরণে রাখতে চান না বরং দ্রুত উত্তর খোঁজার জন্য সার্চ ইঞ্জিনের ওপরেই নির্ভর করেন।

যুক্তরাষ্ট্রে প্রায় এক হাজার মানুষের ওপর জরিপ করে ক্যাসপারস্কি ল্যাব। দেখা গেছে, ৯১ দশমিক ২ শতাংশ জরিপের উত্তরদাতা বলেছেন, মস্তিষ্কের বাড়তি সাহায্য হিসেবে তাঁরা ইন্টারনেট ব্যবহার করেন। তবে গবেষকেরা বলছেন, সবচেয়ে বাজে বিষয় হচ্ছে, আমাদের সব দেখা-শোনার ইন্টারনেট অলস করে তুলছে আমাদের। প্রায় ৫০ শতাংশ উত্তর দাতা বলেছেন, কোনো কিছু মনে করার জন্য চেষ্টার আগেই তাঁরা চালু করে বসেন ইন্টারনেট।

গবেষণায় দেখা গেছে, অনেক বয়স্ক ব্যক্তিও পরিবারের সদস্য বা কাছের বন্ধুর গুরুত্বপূর্ণ ফোন নম্বরও মনে করতে পারেন না। এ ছাড়াও অনলাইনে তথ্য সুরক্ষার জন্য মানুষ এখনো বেশি সচেতন নয় বলেও জানিয়েছে ক্যাসপারস্কি। মাত্র এক-তৃতীয়াংশেরও কম মানুষ তাদের যন্ত্রের জন্য নিরাপত্তা সুরক্ষা নেয়।

http://www.prothom-alo.com/technology/article/549307/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%...
27/06/2015

http://www.prothom-alo.com/technology/article/549307/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1

ফ্রিল্যান্সারদের টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে জমা করার সুবিধা দিতে এক্সপোর্টার রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্ট চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসের (বেসিস) সহযোগিতায় এই সুবিধা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এর মাধ্যমে...

19/06/2015

কাজে লাগে ট্যাবলেট
-------------
প্রযুক্তির এই সময়ে যন্ত্রসঙ্গী থাকবে না, ভাবা যায়! তবে, কোন যন্ত্রটা হবে সব সময়ের সঙ্গী? সেখানে রয়েছে নানা কৌতূহল ও প্রশ্ন। যেকোনো জায়গায় সহজে বহনযোগ্য, স্বচ্ছন্দে ব্যবহার করা যায়—এ রকমই কিছু একটা চাই। সেটা হতে পারে ট্যাবলেট কম্পিউটার বা ট্যাব!

বাজারে অপারেটিং সিস্টেমের ধরন অনুযায়ী তিন রকমের ট্যাব পাওয়া যায়। এগুলো হলো অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ও অ্যাপল (আইওএস) অপারেটিং সিস্টেমনির্ভর। এর মধ্যে বেশির ভাগ নির্মাতার ট্যাবে থাকে অ্যান্ড্রয়েড। কিছু উইন্ডোজ আর আইওএস শুধু ব্যবহৃত হয় অ্যাপল কম্পিউটারের আইপ্যাডে। ট্যাবলেটে তথ্য ধারণক্ষমতা থাকে ৪ থেকে ১২০ গিগাবাইট পর্যন্ত।

খুব সাবলীলভাবে ট্যাবের পর্দায় আঙুল ছুঁয়ে ছুঁয়ে চলবে সব কাজ। এমনকি স্মার্টফোনের অনেক কাজই এতে সহজে করা যায়। সিমকার্ড ব্যবহার করা যায় যেসব ট্যাবে, সেসবে মুঠোফোনের মতোই কল করা যায়। আর ওয়াই–ফাই থাকে সব ট্যাবলেটেই। সাধারণত ল্যাপটপ কম্পিউটারে করা যায়, এমন অনেক কাজ করে দেয় ট্যাবলেট। ইন্টারনেট ব্যবহার ও মাল্টিমিডিয়া উপস্থাপনা দেখানোর জন্য ট্যাব বিশেষ কাজের।

ট্যাব ব্যবহারে কিছু সচেতনতা —
: ট্যাবে স্ক্রিন প্রটেক্টর ও ফ্লিপ কভার লাগানো ভালো।
: অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেন সব সময় হালনাগাদ থাকে।
: নির্মাতা প্রতিষ্ঠানের দেওয়া চার্জার ব্যবহার করা ভালো।
: খেয়াল রাখতে হবে, ট্যাবে যেন ধুলা না জমে। এটা যেন হাত থেকে পড়ে না যায়।
: ক্যামেরায় কোনো ধরনের তরল পদার্থ না লাগলেই চিন্তামুক্ত থাকা যাবে।

পছন্দ বুঝবে ফেসবুক!----------------ফেসবুকে যে ধরনের পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা হয় ফেসবুক সে ধরনের পোস্ট নিউজ ফিডে ...
19/06/2015

পছন্দ বুঝবে ফেসবুক!
----------------
ফেসবুকে যে ধরনের পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা হয় ফেসবুক সে ধরনের পোস্ট নিউজ ফিডে দেখায়। একে বলে ইকো ইফেক্ট। কিন্তু অনেক সময় ফেসবুক ফিডে আসা আমাদের অনেক পছন্দের বা দরকারি পোস্টে আমরা লাইক দিই না বা শেয়ার করি না। কিন্তু কোনো রকম লেবেল না লাগালেও পছন্দের ওই পছন্দের পোস্টটিকেও ফেসবুক শনাক্ত করে ফেলতে পারবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ফেসবুক তাদের এলগরিদমে বিশেষ পরিবর্তন আনছে যা ফেসবুক ব্যবহারকারীর পছন্দের পোস্ট শনাক্ত করতে পারবে। পোস্ট যদি লাইক বা শেয়ার দেওয়া নাও হয় তবুও পছন্দের পোস্টটি ফেসবুক শনাক্ত করতে সময়ের হিসেব করে। কোন পোস্টে ব্যবহারকারী কত সময় কাটাচ্ছেন তার ওপর নির্ভর করে সে ধরনের পোস্ট নিউজ ফিড আকারে দেখাবে ফেসবুক।

গ্রামীণফোন ও সিম্ফনির নতুন মিউজিক ফোন------------------------------------বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য গ্রামীণফোন ও সিম...
18/06/2015

গ্রামীণফোন ও সিম্ফনির নতুন মিউজিক ফোন
------------------------------------
বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য গ্রামীণফোন ও সিম্ফনি এনেছে ‘মিউজিক ফোন’। গ্রামীণফোন সেন্টারগুলোতে সিম্ফনি এম ১ নামের এ ফোন পাওয়া যাবে ৭ হাজার ২৯০ টাকায়।

প্রথম এক হাজার গ্রাহক গ্রামীণফোন সেন্টার থেকে ফোনের সঙ্গে একটি করে হেডফোন পাবেন। এ ছাড়া ছয় মাসের কিস্তিসহ নানা সুবিধাও পেতে পারেন ক্রেতারা। নতুন এই স্মার্টফোন চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এতে আছে বিশেষ অডিও চিপসেট, মিউজিক কি এবং বড় স্পিকার। ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৪.৭ ইঞ্চি পর্দা, ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে।

18/06/2015

ইন্টারনেট ব্রাউজার যখন নোটপ্যাড
-------------------------
ব্রাউজারে কোনো সাইট দেখছেন হুট করে মনে হলো কিছু লেখা পরিবর্তন করা দরকার। নিশ্চয়ই স্টার্ট মেনু থেকে নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড খুলে লিখতে চাইবেন? এখন চাইলেই লেখার কাজটি আপনার ব্রাউজার থেকে করতে পারবেন।

এ জন্য যেকোনো ব্রাউজারে নতুন ট্যাব খুলে data: text/html, এক লাইনে হুবহু লিখে এন্টার করুন। দেখবেন লেখার জন্য পর্দায় কারসর নড়াচড়া করছে।

এবার প্রয়োজনীয় কথা লিখতে থাকুন। লম্বা এইচটিএমএল কোড মনে রাখতে না চাইলে একবার লিখে সেই ট্যাবের ওপর মাউসের ডান ক্লিক করে Pin Tab চাপুন।
পরে লেখার জন্য ট্যাবটি স্থায়ী হয়ে থাকবে।

Address

Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Gnext Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share