Faiza Online Dewvog

Faiza Online Dewvog Our Journey started in April 2018 To provide good quality internet service and we 5 years Of exprien

26/10/2025

PUBG, Free Fire এবং এ ধরনের ধ্বংসাত্মক অনলাইন গেমস এর ব্যাপারে হাইকোর্টের রিট প্রসঙ্গে বিটিআরসির পত্রখানা।
26/08/2021

PUBG, Free Fire এবং এ ধরনের ধ্বংসাত্মক অনলাইন গেমস এর ব্যাপারে হাইকোর্টের রিট প্রসঙ্গে বিটিআরসির পত্রখানা।

25/07/2021

Faiza Online Dewvog আমাদের পেজে ম্যাসেজ দিতে পারেন। এছাড়া প্রয়োজনে আমাকে ম্যাসেজ করতে পারেন। কল করতে পারেন ০১৬৮৩৫০৩৮৫৫ , ০১৯৯৯৯৮৩৮০৪ , ০১৪০০৪৯৯৯৪৯,০১৪০০৪৫৬৭৮৭ নম্বরে। আমাদের হটলাইন এখনো নাই, আমরা গ্রাহকদের ব্যাক্তিগত নম্বরেই সেবা দিয়ে থাকি। ইনশাআল্লাহ্ গ্রাহক/চাহিদা বৃদ্ধির সাথে সাথে আমাদের ২৪/৭ অচিরেই হয়ে যাবে। যোগাযোগ করতে না পারার অভিজ্ঞতার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

রমজান মাসের ত্যাগের মহিমায় সবাই সুস্থ থাকুক এবং করোনা মহামারি থেকে মুক্ত হোক আমাদের এই সুন্দর পৃথিবী! মহান রবের কাছে আমা...
13/04/2021

রমজান মাসের ত্যাগের মহিমায় সবাই সুস্থ থাকুক এবং করোনা মহামারি থেকে মুক্ত হোক আমাদের এই সুন্দর পৃথিবী! মহান রবের কাছে আমাদের এই কামনা! সবাইকে রমজানুল মোবারক!

04/04/2021

অতঃপর আগামীকাল থেকে চালু হওয়া লকডাউনে আমাদের ইন্টারনেট সেবা আবারও জরুরী সেবার অন্তর্গত। গত বছরেও জরুরী সেবার অন্তর্ভূক্ত ছিলাম আমরা। পুলিশ-আর্মির লাঠির আঘাত ছাড়াও লকডাউনের সময় আমরা অবহেলিত ছিলাম। লকডাউনের পরেও আমাদের ক্যাবল কেটে ক্ষতিগ্রস্থ করা হয়েছে কোনপ্রকার বিকল্প ব্যবস্থা না রেখেই।

গতবছর লকডাউনে বাসায় থেকে অফিস করা, ক্লাস করা কাজগুলো হয়েছে আমাদের ইন্টারনেট কানেকশনের মাধ্যমেই। ঘরে বসে বিরক্ত দূর করতে গ্রাহকরা অনলাইনে বিনোদন নিয়েছেন আমাদের ইন্টারনেট কানেকশন ব্যবহার করেই।

অথচ, আমরাই লকডাউনের আগে ও পরে হয়েছি সবচেয়ে উপেক্ষিত। জরুরী সেবা দিয়েছি কিন্তু করোনার ভ্যাক্সিন প্রদানের ক্ষেত্রে দেখলাম আমাদের কোন নাম নিশানা নাই। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমাদের গণ্য করা হয় নি, কিন্তু দিনরাত আমরাই ছিলাম সম্মুখে। গ্রাহকের ইন্টারনেট নিরবিচ্ছিন্ন রাখতে কতই না কষ্ট করেছে আমাদের এমপ্লয়িরা।

দুনিয়া স্বার্থপর। যখন দরকার তখন খুঁজে নিয়ে সমাদর করে আর যখন দরকার শেষ হয়, তখন মুহুর্তেই ভুলে যায়। আসছে লকডাউনে এভাবেই অবহেলিত ও উপেক্ষিত থাকার পরেও যথাসম্ভব ইন্টারনেট সেবা প্রদান করার মাধ্যমে দেশকে ডিজিটালি সচল রাখবো আমরাই। হয়তো, লকডাউন শেষ হলে গতবারের পুনরাবৃত্তিই দেখা যাবে আবার। তবুও, আমরা সেবা দিয়ে যাবো নিরবিচ্ছিন্ন। কোন লাভের আশা করে নয়, দেশ যেন আমাদের মাধ্যমে সচল থাকে সেই প্রত্যাশা করে আমরা কাজ করে যাবো।

Copy: Sabbir Ahmed

02/02/2021

প্রিয় সম্মানিত ইন্টারনেট গ্রাহক, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের আপস্ট্রিম ফেসবুক প্রোভাইডার এর ফেসবুক সমস্যাজনিত কারনে মূল ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে গত ৩০ এ জানুয়ারি ২০২১ থেকে ১ লা ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত অব্যাহত আছে। প্রোভাইডারের ভাষ্যমতে আজকের মধ্যেই ব্যবহার এর উপযোগী হবে বলে আস্যস্ত করেছে। সেই পর্যন্ত আমাদের পাশে থাকলে কৃতজ্ঞ থাকিব। বিনিত। ফাইজা অনলাইন

জরুরী ঘোষণা: ইন্টারনেট ইউজারদের জন্য.প্রিয় গ্রাহক,নিরাপত্তাজনিত কারন ও ইন্টারনেট সংযোগের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে একটি...
28/01/2021

জরুরী ঘোষণা: ইন্টারনেট ইউজারদের জন্য.

প্রিয় গ্রাহক,
নিরাপত্তাজনিত কারন ও ইন্টারনেট সংযোগের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে একটি কানেকশনে ১ টি রাউটারের ল্যান থেকে আর কোন সাব রাউটার কানেক্ট করে ব্যবহার করা থেকে বিরত থাকুন।

ওয়্যারলেস কভারেজ বৃদ্ধি করতে চাইলে রেঞ্জ এক্সটেন্ডার ডিভাইস অথবা রাউটারের রেঞ্জ এক্সটেন্ডার ফিচার ব্যবহার করুন।

একাধিক রাউটার /সাব রাউটার ব্যবহারের ফলে গ্রাহকের ইন্টারনেট সংযোগের নানাবিধ সমস্যা হয় এবং এই সমস্যাগুলো আমাদের পক্ষে খুঁজে বের করে সমাধান করা দুষ্কর হয়ে যায়। এছাড়াও, আমাদের সংযোগ ব্যবহারের শর্তাবলী অনুযায়ী একটি কানেকশন মূল রাউটারের পরে সাব রাউটার দিয়ে ব্যবহার করা যাবে না।

গ্রাহকদের বাড়ির /ফ্ল্যাটের আকার আকৃতির উপর ভিত্তি করে সম্পূর্ণ ফ্লোর কভার করে এমন রাউটার কেনা উচিৎ। সস্তা মানহীন ও IPV6 সাপোর্টেড নয় এমন রাউটার কেনা উচিৎ নয়। যেহেতু প্রতিদিনই ইন্টারনেটের গতি বাড়ছে, সেই বিবেচনায় গিগাবিট রাউটার কেনা উচিৎ। ভালো কভারেজের জন্য মেশ টেকনোলজির রাউটার ব্যবহার করা উত্তম।

সর্বোপরি, সঠিক ইন্টারনেট স্পিড পেতে একটি কানেকশনের বিপরীতে শুধুমাত্র একটি মানসম্পন্ন রাউটার ব্যবহার করুন।

খুব শীঘ্রই একটি কানেকশনের বিপরীতে একাধিক /সাব রাউটার ব্যবহার করার সুযোগ বন্ধ হয়ে যাবে। তাই, যদি কেউ একটি কানেকশনে একাধিক রাউটার ব্যবহার করে থাকেন, তাহলে দয়া করে দ্রুততম সময়ের মধ্যে তা বন্ধ করে একটি রাউটারের অধীনে ইন্টারনেট কানেকশন ব্যবহার করুন।

যেহেতু, আমাদের লগ সার্ভার সার্ভিস চালু রাখা বাধ্যতামূলক, তাই যে কোন আইন প্রয়োগকারী সংস্থা অফিশিয়ালি কোন তথ্য গ্রাহকের ইন্টারনেট ব্যবহারের লগ চাইলে আমরা তা দিতে বাধ্য থাকি। আপনার কানেকশন ব্যবহার করে অন্য কেউ কোন অপরাধমূলক কাজ করলে সেটির দায়ভার আপনার উপরেই বর্তাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনাকেই দোষী সাব্যস্ত করবে। একারনে, নিজের রাউটারের পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করুন এবং অপরিচিত /অবিশ্বস্ত কাউকে রাউটারের পাসওয়ার্ড দেয়া থেকে বিরত থাকুন।

01/01/2021

Address

Narayanganj Dewvog Panir Tanki, Dhata Shorok
Narayanganj
1400

Telephone

+8801683503855

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faiza Online Dewvog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faiza Online Dewvog:

Share