Kazi Yasin Iqbal

Kazi Yasin Iqbal Creative Thinker | Designer | Author

20/07/2026

সমস্ত শরীর এক।
সেই ঠোঁট, সেই স্তন, সেই নাভি, উরু।
সেই কাদামাটি, খড়, পশুবলি,
নদীবক্ষে বিসর্জন শুরু-
অথচ প্রতিটি মন সম্পূর্ণ আলাদা।
একই ভাণ্ডে কেউ মধু, কেউ বিষ, কেউ বা অমৃত।
শরীর টানে না তাই। মন টানে।
গান জানো, রাধা?

- রণজিৎ দাশ।

08/07/2026

ছোটবেলা থেকেই আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা বারবার ঘটেছে—অপরাধ না করেও সেই অপরাধের শাস্তি পেতে হয়েছে।

যেমন, আমি কখনোই সিগারেট খেতাম না। দাদা মারা যাওয়ার আগে তাঁর শেষ সিগারেটটায় আগুনটা আমিই চুলা থেকে জ্বালিয়ে দিয়েছিলাম। সেদিন থেকেই নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম—জীবনে আর কখনো সিগারেট ছুঁব না।

কিন্তু ক্লাস টেনে পড়ার সময় একদিন পাশের বাসার এক আন্টির মুখে আম্মু শুনলেন, আমি নাকি এত সিগারেট খাই যে আমার ঠোঁট পর্যন্ত কালো হয়ে গেছে! কোনো প্রমাণ ছিল না, কোনো সত্যতা ছিল না। তবুও আমাকে বকুনি শুনতে হয়েছিল, এমনকি থাপ্পড়ও খেতে হয়েছিল।

সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল, যে অপরাধ আমি করিনি, সেই অপরাধেরই যখন শাস্তি পেলাম, তখন আর নিজেকে নির্দোষ প্রমাণ করে কী লাভ?

জেদ করেই বলেছিলাম, "এতদিন খাইনি। ভেবেছিলাম কোনোদিনও খাব না। কিন্তু আজ যখন বিনা দোষেই অপরাধী হয়ে গেলাম, তাহলে এবার সত্যিই খাব—সবার সামনেই খাব।"

হয়তো সেই এক মুহূর্তের অভিমান, কষ্ট আর জেদই আমার জীবনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। তারপর থেকেই আমি হয়ে গেলাম একজন চেইন স্মোকার।

এটাই আমার জীবনের গল্পের শেষ নয়...
ঘটনাপ্রবাহ এখনো চলমান।

কাজী ইয়াছিন ইকবাল
লেখাঃ ৯.৬

08/07/2026
 #পিউর_নারায়নগইঞ্জা
21/03/2026

#পিউর_নারায়নগইঞ্জা

  thats a little he knows about me 🤭
19/02/2026


thats a little he knows about me 🤭

Address

Narajanganj

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Yasin Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Yasin Iqbal:

Shortcuts

Share