06/09/2021
মিশন_বিজয়_দিবস ০১ (100% collected)
প্রতিদিন ১০টা বাগধারা, ১০টা এক কথায় প্রকাশ, ১০টা বিপরীত শব্দ, ১০টা পারিভাষিক শব্দ, ১০টা শব্দার্থ, ৫টা সন্ধি, ৫টা শুদ্ধিকরণ, আর ৫টা প্রকৃতি ও প্রত্যয় মুখস্থ করতে হবে,,,
✅ বাগধারা
০১. জলে কুমির ডাঙায় বাঘ- উভয় সংকট
০২. জিলাপির প্যাচ-কুটিলতা
০৩. জগদ্দল পাথর-গুরুভার
০৪. জড়ভরত-অকর্মণ্য ব্যক্তি
০৫. ঝাঁকের কৈ-একই দলভুক্ত
০৬. টেকে গোঁজা-আত্মসাৎ করা/পকেট ভারী করা
০৭. টনক নড়া-চৈতন্যোদয় হওয়া/বুঝে ওঠা
০৮. ঠাঁট বজায় রাখা - অভাব চাপা রাখা
০৯. ঠোঁটকাটা - বেহায়া/স্পষ্টভাষী
১০. ঠুঁটো জগন্নাথ - অকর্মণ্য
✅ এক কথায় প্রকাশ
০১. যা সহজে নিবারণ করা যায় না- দুর্নিবার
০২. যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য
০৩. যা দমন করা কষ্টকর- দুর্দম
০৪. যা কষ্টে জয় করা যায়- দুর্জয়
০৫. যা সহজে মরে না- দুর্মর
০৬. অন্যদিকে মন যার- অন্যমনস্ক
০৭. অন্য কোন গতি নেই যার- অনন্যগতি
০৮. অন্য গৃহ- গৃহান্তর
০৯. অতি দীর্ঘ নয় যা- নাতিদীর্ঘ
১০. অতি শীতল নয় উষ্ণও নয় এমন- নাতিশীতোষ্ণ
✅ বিপরীত শব্দ
০১. কৃতঘ্ন-অকৃতঘ্ন / কৃতজ্ঞ
০২. কড়ি- কোমল
০৩. কুটিল- সরল
০৪. কুঞ্চন - প্রসারণ
০৫. কৃশ- স্থূল
০৬. ক্ষীয়মান - বর্ধমান
০৭. ক্ষয়িষ্ণু - বর্ধিষ্ণু
০৮. খাতক- মহাজন
০৯. খাঁটি- ভেজাল
১০. খিড়কি- সিংহদ্বার
✅ পারিভাষিক শব্দ
০১. Extension- সম্প্রসারণ
০২. Edition- সংস্করণ
০৩. Epicurism- ভোগবাদ
০৪. Epic- মহাকাব্য
০৫. Episode- উপকাহিনী/ উপাখ্যান
০৬. Embargo- অবরোধ
০৭. Emblem- প্রতীক
০৮. Encyclopedia- বিশ্বকোষ
০৯. Excise duty- আবগারি শুল্ক
১০. Epitaph- সমাধিলিপি
✅ শব্দার্থ
০১. নিকুঞ্জ- বাগান
০২. নিগড়- শৃঙ্খল
০৩. নিনাদ- শব্দ
০৪. নির্মোক - সাপের খোলস
০৫. নির্নিমেষ - অপলক বা পলকহীন
০৬. তক্ষক - ছুতোর
০৭. তুবড়ি - বাজি
০৮. তন্ডুল- চাল
০৯. তুহিন- তুষার, ঠান্ডা
১০. তাবুত - শবাধার, কফিন
✅ সন্ধি
০১. সন্ধি = সম্ + ধি
০২. হিমাচল = হিম + অচল
০৩. পশ্বধম = পশু + অধম
০৪. অহর্নিশ = অহঃ + নিশা
০৫. অহরহ = অহঃ + অহ
✅প্রকৃতি ও প্রত্যয়
০১. প্রকৃতি = প্র + √কৃ + তি
০২. প্রত্যয় = প্রতি +√ই + অ
০৩. উদ্ভিদ = উৎ + √ভিদ্
০৪. শ্রদ্ধা = শ্রৎ + √ধা + অ + আ
০৫. হিংসা = √হিনস্ + অ + আ
✅শুদ্ধিকরণ
০১. স্বায়ত্তশাসন
০২. শিরশ্ছেদ
০৩. ভৌগোলিক
০৪. গোধূলি
০৫. আকাঙ্ক্ষা
মুখস্থ শেষ করে এখানে এসে কমেন্ট করবেন,,, মিশন ০২ আসবে আগামীকাল সকাল ৯ টায়।
এই মিশনগুলোতে বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, ব্যাংকসহ সবাই অংশগ্রহণ করতে পারবে,,,
..... মিশন ০৩ ......
প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন ০৩
✅ বাগধারা
০১. অক্ষরে অক্ষরে - সম্পূর্ণভাবে
০২. অক্ষয় বট - প্রাচীন ব্যক্তি
০৩. অগ্নিশর্মা - নিরতিশয় ক্রুদ্ধ / ক্ষিপ্ত
০৪. অগ্নিপরীক্ষা - কঠিন পরীক্ষা
০৫. অস্থির পঞ্চক/পঞ্চম - কিংকর্তব্যবিমূঢ়
✅ পারিভাষিক শব্দ
০১. Armour - বর্ম
০২. Ancestor - পূর্বপুরুষ
০৩. Asylum - আশ্রয়
০৪. Annotation - টীকা
০৫. Anonymous - অনামা / বেনামি
✅ সমার্থক শব্দ
“কিরণ” এর গুরুত্বপূর্ণ ৫ টি সমার্থক শব্দ -
কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু
✅ শব্দার্থ/প্রতিশব্দ
০১. অবিমিশ্র - বিশুদ্ধ
০২. অর্বাচীন - মূর্খ, নবীন, অপরিণত বুদ্ধি
০৩. অষ্টরম্ভা - শূন্য বা ফাঁকি
০৪. অছি - অভিভাবক
০৫. অত্যহিত - অতি অনিষ্ট / সর্বনাশ
✅ বাক্য সংকোচন /এক কথায় প্রকাশ
০১. পেঁচার ডাক - ঘূৎকার
০২. বাঘের ডাক - গর্জন
০৩. মোরগের ডাক - শকুনিবাদ
০৪. কুকুরের ডাক - বুক্কন
০৫. ব্যাঙের ডাক - মকমক
✅ বিপরীত শব্দ
০১. আদিষ্ট - নিষিদ্ধ
০২. আরদ্ধ - সমাপ্ত
০৩. আসক্তি - বৈরাগ্য
০৪. আঁটি - শাঁস
০৫. আশু- বিলম্ব
✅ বঙ্গানুবাদ
০১. অতি ভক্তি চোরের লক্ষণ - Too Much Courtesy, too much craft.
০২. অপচয় করো না, অভাব হবে না - Waste not, Want not.
০৩. আরোগ্য লাভের চেয়ে প্রতিরোধ উত্তর - Prevention is better than cure.
০৪. আকাশ কুসুম রচনা করা - Build Castles in the air.
০৫. আয় বুঝে ব্যয় কর - Cut your coat according to your cloth / Spend within your means.
মুখস্থ শেষ করে এখানে এসে কমেন্ট করবেন,,, আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই মিশন সফল হবে,, এই মিশন প্রতিদিন চলতে থাকবে,,, মিশন ০৪ আসবে আগামীকাল সকাল ৯ টায়।
তথ্য গুলো অভিযাত্রীর বই থেকে সংগৃহীত।
..... মিশন ০৪ ......
প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন ০৪
✅ বাগধারা
০১. কলমি কাপ্তেন - দরিদ্র কিন্তু বিলাসী।
০২. কলমির ঝাড় - বংশে বহু লোক।
০৩. কপাল পোড়া - হতভাগ্য।
০৪. কপাল ফেরা - সৌভাগ্য লাভ।
০৫. কপালের লিখন - বিধাতার ইচ্ছা।
✅ পারিভাষিক শব্দ
০১. Auction - নিলাম
০২. Amplitude - বিস্তার
০৩. Amplification - পরিবর্ধন
০৪. Alias - ওরফে / উপনাম
০৫. Alliance - মৈত্রীজোট, মৈত্রীবন্ধন
✅ সমার্থক শব্দ
“ জ্যোৎস্না ” এর গুরুত্বপূর্ণ ৫ টি সমার্থক শব্দ -
কৌমুদী, পুর্ণেন্দু, শশিকর, চন্দ্রকর, চন্দ্রপ্রভা
✅ শব্দার্থ/প্রতিশব্দ
০১. কারকিত - কৃষিকর্ম, চাষের জন্য জমি তৈরির কাজ।
০২. কুণ্ডুয়ান - কুণ্ডলী পাকান
০৩. কপোল - গণ্ডদেশ
০৪. কেওয়াট / কেওয়ার - কপাট বা দরজা
০৫. কনক - স্বর্ণ
✅ বাক্য সংকোচন /এক কথায় প্রকাশ
০১. শুকনো পাতার শব্দ - মর্মর
০২. ধনুকের ছিলার শব্দ - টংকার
০৩. গাছ ভাঙ্গার শব্দ - মড়মড়
০৪. বীরের গর্জন - হুংকার
০৫. বাদ্যযন্ত্রের ধ্বনি - ঝংকার
✅ বিপরীত শব্দ
০১. অনাবিল - আবিল
০২. অলীক - বাস্তব
০৩. অনন্ত - সান্ত
০৪. অর্পণ - গ্রহণ
০৫. অপাংঙ্কেয় - অতুলনীয়
✅ বঙ্গানুবাদ
০১. ইচ্ছা থাকলে উপায় হয় - Where there is a will,there is a way.
০২. ঈশ্বর তাদেরই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে - God helps those who help themselves.
০৩. উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো - Example is better than precept.
০৪. উলু বনে মুক্তা ছড়ানো - Cast Pearls before swine / To cast pearls before swine.
০৫. উঠতি মূলো পত্তনেই চেনা যায় - The Child is father to the man.
মুখস্থ শেষ করে এখানে এসে কমেন্ট করবেন,,, আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই মিশন সফল হবে,, এই মিশন প্রতিদিন চলতে থাকবে,,, মিশন ০৫ আসবে আগামীকাল সকাল ৯ টায়।
তথ্য গুলো অভিযাত্রীর বই থেকে সংগৃহীত।
..... মিশন ০৭ ......
প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন ০৭
✅ বাগধারা
০১. চক্ষুদান করা - চুরি করা।
০২. চাঁদের হাট - আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম
০৩. চিনির পুতুল - শ্রমকাতুরে।
০৪. ছাই চাপা আগুন - অপ্রকাশিত প্রতিভা, গোপন গুন।
০৫. ছা-পোষা - অত্যন্ত গরিব।
✅ পারিভাষিক শব্দ
০১. Deputation - প্রেষণ / প্রতিনিধিত্ব।
০২. Deadlock - অচলাবস্থা।
০৩. Dialect - উপভাষা।
০৪. Demography - জনতত্ত্ব।
০৫. Dividend - লভ্যাংশ।
✅ সমার্থক শব্দ
“ অক্ষি ” এর গুরুত্বপূর্ণ ৫ টি সমার্থক শব্দ -
চক্ষু, নয়ন, দর্শন, দৃষ্টি, লোচন।
✅ শব্দার্থ/প্রতিশব্দ
০১. দৌবারিক - দারোয়ান, দ্বাররক্ষক।
০২. দাখিলা - খাজনার রশিদ
০৩. দীপিকা - প্রদীপ, জ্যোৎস্না
০৪. ধীমান - বুদ্ধিমান, মেধাসম্পন্ন
০৫. টীকা ভাষ্য - ব্যাখ্যা বিশ্লেষণ
✅ বাক্য সংকোচন /এক কথায় প্রকাশ
০১. বলার ইচ্ছা - বিবক্ষা
০২. দেখবার ইচ্ছা - দিদৃক্ষা
০৩. ক্ষমা করার ইচ্ছা - তিতিক্ষা
০৪. উপকার করার ইচ্ছা - উপচিকীর্ষা
০৫. মুক্তি পাওয়ার ইচ্ছা - মুমুক্ষা
✅ বিপরীত শব্দ
০১. উগ্র - সৌম্য
০২. উপচয় - অপচয়
০৩. উদার - সংকীর্ণ
০৪. উৎকর্ষ - অপকর্ষ
০৫. উন্নীত - অবনমিত
✅ বঙ্গানুবাদ
০১. জীবন পুষ্পশয্যা নয় - Life is not a bed of roses.
০২. জোর যার মুল্লুক তার - Might is right.
০৩. ঝোপ বুঝে কোপ মার - Strike the iron while it is hot.
০৪. দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল - Better an empty house than a bad tenant.
০৫. দশের লাঠি একের বোঝা - Many a little makes a mickle.
মুখস্থ শেষ করে এখানে এসে কমেন্ট করবেন,,, আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই মিশন সফল হবে,, এই মিশন প্রতিদিন চলতে থাকবে,,, মিশন ০৮ আসবে আগামীকাল সকাল ৯ টায়।
তথ্য গুলো অভিযাত্রীর বই থেকে সংগৃহীত।
..... মিশন ০৮ ......
প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন
✅ বাগধারা:
১. জলযোগ - হালকা খাবার
২. জীয়ন্তে মরা - জীবন্মৃত
৩. ঝড়ো কাক - বিপর্যস্ত
৪. ঝরা পাতা - জীর্ণশীর্ণ লোক
৫. ঝিঙ্গে ফুল ফোটা - আয়ু ফুরিয়ে আসে
✅ এক কথায় প্রকাশ:
১. যা সহ্য করা কষ্টকর - দুর্বিষহ
২. যা কষ্টে জয় করা যায় - দুর্জয়
৩. যা নিবারণ করা যায় না - অনিবারিত
৪. অন্য দিকে মন নেই যার - অনন্যমনা
৫. অন্য দেশ - দেশান্তর
✅ বিপরীত শব্দ:
১. ঐচ্ছিক - আবশ্যিক
২. ঊর্ধ্ব - অধ:
৩. ঋজু - বক্র
৪. কৃশ - স্থুল
৫. ঔদার্য - কার্পণ্য
✅ সমার্থক শব্দ:
ঘোড়া এর পাঁচটি গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ:
অশ্ব,বাজী, তুরগ, ঘোটক, হয়
✅ পারিভাষিক শব্দ:
১. Eradication - উচ্ছেদ
২. Exhibition - প্রদর্শনী
৩. Executive - নির্বাহী
৪. Enrollment -তালিকাভুক্তকরণ
৫. Embassy - দূতাবাস
✅ শব্দার্থ
০১. নির্বন্ধ - বিধান
০২. নিকুঞ্জ- বাগান
০৩. নীপ - কদম ফুল
০৪. নিপাত - পতন
০৫. নেহারি- দেখে
✅বঙ্গানুবাদ :
১. নানা মুনীর নানা মত - Many men , many minds.
২. নাচতে না জানলে উঠান বাঁকা - A bad workman quarrels with his tools .
৩. নাই মামার চেয়ে কানা মামা ভাল - Something is better than nothing.
৪. বিপদ কখনো একা আসে না - Misfortune never comes alone .
৫. বজ্র আঁটুনি ফস্কা গেরো - Penny wise , pound foolish.
মুখস্থ শেষ করে এখানে এসে কমেন্ট করবেন,,, আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই মিশন সফল হবে,,
এই মিশন প্রতিদিন চলতে থাকবে,,,
মিশন ০৯ আসবে আগামীকাল সকাল ৯ টায়।
তথ্য গুলো অভিযাত্রীর বই থেকে সংগৃহীত।
..... মিশন ১০ ......
প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন
✅ বাগধারা:
১. ঠুঁটো জগন্নাথ - অকর্মণ্য।
২. ঠোঁট কাটা - বেহায়া / স্পষ্টভাষী / স্পষ্ট বক্তা।
৩. ডানপিটে - দুরন্ত, দুঃসাহসিক
৪. ডান হাতের ব্যাপার - খাওয়া / ভোজন
৫. বাঁ হাতের ব্যাপার - ঘুষ
✅ পারিভাষিক শব্দ:
১. General Manager - মহাব্যবস্থাপক
২. Genocide - গণহত্যা
৩. Goods - পণ্যদ্রব্য
৪. Grant - অনুদান, মঞ্জুরি
৫. Grantor - দাতা
✅ সমার্থক শব্দ:
জল এর পাঁচটি গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ:
অম্বু, উদক, বারি, নীর, পয়
✅ শব্দার্থ
০১. পাটাতন - নৌকা বা জাহাজের কাঠের মেঝে
০২. পরাহত - পরাজিত
০৩. পাণি - হাত
০৪. প্রতীতি - প্রত্যয়, বিশ্বাস
০৫. প্রকর্ষ - উৎকর্ষ
✅ এক কথায় প্রকাশ:
১. অহংকার নেই যার - নিরহংকার
২. অনেকের মধ্যে একজন / বহুর মধ্যে একটি - অন্যতম
৩. অনেকের মধ্যে প্রধান - শ্রেষ্ঠ
৪. যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য
৫. যা সহজে অতিক্রম করা যায় না / যা কষ্টে অতিক্রম করা যায় - দুরতিক্রম্য
✅ বিপরীত শব্দ:
১. খিড়কি - সিংহদ্বার
২. খরা - বাদল
৩. খল - সরল
৪. গরল - অমৃত
৫. গরিমা - লঘিমা
✅বঙ্গানুবাদ :
১. তেল মাথায় তেল দেওয়া - To carry coals to new castle. / Carry coals to newcastle.
২. তিলকে তাল করা - Make a mountain out of a mole hill. / To make mountain out of a mole hole.
৩. পাঁচে পাঁচে দশ হয় - Five and five make ten.
৪. প্রয়োজনই আবিস্কারের প্রসুতি - Necessity is the mother of invention.
৫. পেটে খেলে পিঠে সয় - Give me roast meat and beat with the spit.
মুখস্থ শেষ করে এখানে এসে কমেন্ট করবেন,,, আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই মিশন সফল হবে,,
এই মিশন প্রতিদিন চলতে থাকবে,,,
মিশন ১১ আসবে আগামীকাল সকাল ৯ টায়।
তথ্য গুলো অভিযাত্রীর বই থেকে সংগৃহীত।
..... মিশন ১১ ......
প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন
✅ বাগধারা:
০১. ঢাকের কাঠি - তোষামোদে/ মোসাহেব/ লেজুড়বৃত্তি
০২. ঢাকের বায়া - মূল্যহীন/ অপ্রয়োজনীয়
০৩. ঢেঁকির কুমির - অপদার্থ
০৪. তুলসী বনের বাঘ - ভন্ড
০৫. তামার বিষ - অর্থের কুপ্রভাব
✅ এক কথায় প্রকাশ:
০১. অক্ষির সমীপে - সমক্ষ
০২. চোখে দেখা যায় না এমন - চক্ষুগোচর
০৩. অর্থ নাই যাহার - নিরর্থক
০৪. আদি হতে অন্ত পর্যন্ত - আদ্যন্ত
০৫. আপনার বর্ণ লুকায় যে - বর্ণচোরা
✅ সমার্থক শব্দ:
'মেঘ' শব্দের পাঁচটি সমার্থক শব্দ হচ্ছে:
অম্বুদ, বারিদ, জলধর, নীরধর, পয়োদ
✅ শব্দার্থ:
০১. মৃগয়া - বনে গিয়ে হরিণ শিকার
০২. মীন - মৎস্য, মাছ
০৩. মঙ্গা - অভাব
০৪. মূঢ়তা - অনভিজ্ঞতা, মূর্খতা
০৫. বহুব্রীহি - বহু ধান
✅ বিপরীত শব্দ:
০১. চিরন্তন - ক্ষণকালীন
০২. চপল - গম্ভীর
০৩. সঞ্চয় - অপচয়
০৪. চতুর - সরল/ নির্বোধ
০৫. চিন্ময়- মৃন্ময়
✅ পারিভাষিক শব্দ:
০১. Gazette - ঘোষণাপত্র
০২. General assembly - সাধারণ পরিষদ
০৩. Galaxy - ছায়াপথ
০৪. Goodwill - সুনাম
০৫. Green house - সবুজ বলয়
✅ বঙ্গানুবাদ:
০১. শেষ ভালো যার সব ভালো তার - All's well that end's well.
০২. যত গর্জে তত বর্ষে না - Barking dogs seldom bite.
০৩. যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ - Where there is life there is hope.
০৪. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন - Do or die.
০৫. সে গোল্লায় গেছে - He has gone to dogs.
মুখস্থ শেষ করে এখানে এসে কমেন্ট করবেন,,, আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই মিশন সফল হবে,,
এই মিশন প্রতিদিন চলতে থাকবে,,,
মিশন ১২ আসবে আগামীকাল সকাল ৯ টায়।
তথ্য গুলো অভিযাত্রীর বই থেকে সংগৃহীত।
..... মিশন ১২ ......
প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন
✅ বাগধারা
১. তোলা হাঁড়ি - গম্ভীর।
২. তুষের আগুন - দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা।
৩. তাক লাগা - আশ্চর্য হওয়া।
৪. থ পাতা - স্থায়ীভাবে কিছু করা।
৫. থ বনে যাওয়া - স্তম্ভিত হওয়া।
✅ পারিভাষিক শব্দ
১. Handy - ব্যবহারে সুবিধাজনক।
২. Homicide - নরহত্যা।
৩. Humidity - আর্দ্রতা।
৪. High tide - জোয়ার।
৫. Humanity - মানবতা।
✅ সমার্থক শব্দ
"সমুদ্র" শব্দের পাঁচটি সমার্থক শব্দ :
সাগর,বারিধি,অর্ণব, বারীশ, অম্বুধি
✅ প্রতিশব্দ
১. বামেতর - ডান,দক্ষিণ।
২. বাতুল - পাগল, উম্মাদ।
৩. বহিত্র - নৌকা।
৪. বিজিত - পরাজিত।
৫. বিসর্জন - ত্যাগ।
✅ এক কথায় প্রকাশ
১. অন্যমনস্ক - অন্যদিকে মন যার।
২. অনন্যমনা- অন্যদিকে মন নেই যার।
৩. দপ্তরখানা - খাতাপত্র রাখার ঘর।
৪. পাঠ্য- যা পাঠ করার যোগ্য।
৫. চুষ্য - যা চুষে খাবার যোগ্য।
✅ বিপরীত শব্দ
১. জরা- যৌবন।
২. জ্বলন- নির্বাপণ।
৩. প্রারম্ভ - সমাপ্তি।
৪. প্রীতি- অপ্রীতি।
৫. প্রায়শ - কদাচিৎ।
✅ বঙ্গানুবাদ
১. মশা মারতে কামান দাগা - To break a butterfly upon a wheel.
২. মেও ধরে কে? - Who is to bell the cat?
৩. মানুষ ভাবে এক, হয় আর এক- Man proposes, God disposes.
৪. স্পষ্টা স্পষ্টি কথা বলা- Call a spade a spade.
৫. সে রামও নেই, সে রাজত্বও নেই- O the times, O the manners.
মুখস্থ শেষ করে এখানে এসে কমেন্ট করবেন,,, আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই মিশন সফল হবে,,
এই মিশন প্রতিদিন চলতে থাকবে,,,
মিশন ১৩ আসবে আগামীকাল সকাল ৯ টায়।
তথ্য গুলো অভিযাত্রীর বই থেকে সংগৃহীত।
..... মিশন ১৩ ......
প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন
✅ বাগধারা
১. থানা পুলিশ করা - নালিশ করা।
২. দু নৌকায় পা - উভয় সংকট।
৩. দু- কান কাটা - নির্লজ্জ, বেহায়া।
৪. দাগাবাজ - প্রতারক।
৫. দুধের ছেলে - কচি ছেলে।
✅ পারিভাষিক শব্দ
১. Issue - প্রচার।
২. Index - নির্ঘণ্ট / সূচক।
৩. Idiom - বাগধারা।
৪. Isolation - বিচ্ছিন্নকরণ।
৫. Human Values - মানবিক মূল্যবোধ।
✅সমার্থক শব্দ
"নদী" শব্দের পাঁচটি সমার্থক শব্দ :
তটিনী, প্রবাহিনী, কূলবতী, সরিৎ, শৈবলিনী
✅ প্রতিশব্দ
১. বিধুর - কাতর, দুঃখিত।
২. সৎকার - সমাদর; আপ্যায়ন।
৩. সার্ধ - দেড়।
৪. সঁপা - সমর্পণ।
৫. সম - সমান।
✅ এক কথায় প্রকাশ
১. চক্ষুগোচর - চোখে দেখা যায় এমন ।
২. নির্লজ্জ/ চশমখোর - যার চক্ষু লজ্জা নেই।
৩. নিরর্থক - অর্থ নাই যাহার।
৪. অর্থকরী - অর্থ উপার্জন করা যায় যে ফসল হইতে।
৫. নাস্তিক - আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার।
✅ বিপরীত শব্দ
১. ঝুনা - কাঁচা/ কচি।
২. ডাগর - ছোট।
৩. ডাব - নারিকেল।
৪. ডাঙ্গা - জল।
৫. ঢের - অল্প।
✅ বঙ্গানুবাদ
১. হাটে হাড়ি ভাঙ্গা - To wash one's dirty linen in public.
২. সফল হলে লোকে সফল বলে - Nothing succeeds like success.
৩. আমি তোমাকে খাওয়াই - I feed you.
৪. বর্ষা আরম্ভ হয়েছে - The rains have set in.
৫. সকাল থেকে বৃষ্টি হচ্ছে - It has been raining since morning.
মুখস্থ শেষ করে এখানে এসে কমেন্ট করবেন,,, আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই মিশন সফল হবে,,
এই মিশন প্রতিদিন চলতে থাকবে,,,
মিশন ১৪ আসবে সকাল ৯ টায়।
তথ্য গুলো অভিযাত্রীর বই থেকে সংগৃহীত।
..... মিশন ১৪ ......
প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন
✅ বাগধারা:
১. দুধে ভাতে থাকা - খেয়ে-পড়ে সুখে থাকা।
২. দিনকে রাত করা - সত্যকে মিথ্যা করা।
৩. দেঁতো হাসি - কৃত্রিম হাসি।
৪. ধর্মের কল - সত্য।
৫. ধামা চাপা দেওয়া - স্থগিত বা গোপন করা।
✅ এক কথায় প্রকাশ:
১. অনাদি - আদি নাই যাহার।
২. ধূসর - ঈষৎ পাংশুবর্ণ ।
৩. শিক্ষিতকল্প - ঈষৎ শিক্ষিত।
৪. নীলাভ - ঈষৎ নীলবর্ণ।
৫. বর্ণচোরা - আপনার বর্ণ লুকায় যে।
✅ সমার্থক শব্দ:
'পৃথিবী' শব্দের পাঁচটি সমার্থক শব্দ হচ্ছে:
অদিতি, ধরণী, ধরিত্রী, বসুধা, বসুমতী।
✅ শব্দার্থ:
১. সুপ্ত - নিদ্রিত।
২. সাঁকো - সংক্রম।
৩. সেতারা - তারকা।
৪. সোপান - সিঁড়ি
৫. ভাল - কপাল।
✅ বিপরীত শব্দ:
১. ঢালু - সমতল / সমান।
২. ঢাকা - খোলা।
৩. তাপ - শৈত্য।
৪. তিমির - আলো।
৫. তীব্র - মৃদু।
✅ পারিভাষিক শব্দ:
১. Index Number - সূচক- সংখ্যা।
২. Immigrant - অভিবাসী।
৩. Emigrant - প্রবাসী।
৪. Ideology - মতাদর্শ।
৫. Incentive - প্রেরণা।
✅ পারিভাষিক শব্দ:
১. গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে - It is drizzling.
২. আমার তিন জোড়া জুতা আছে - I have three pair of shoes.
৩. আমি একটি পাখি দেখছি - I see a bird.
৪. আমি জানি আমীর ভিতু - I know Ameer is a coward.
৫. আমি আমার জন্মভূমিকে ভালোবাসি - I love my land of birth.
মুখস্থ শেষ করে এখানে এসে কমেন্ট করবেন,,, আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই মিশন সফল হবে,,
এই মিশন প্রতিদিন চলতে থাকবে,,,
মিশন ১৫ আসবে সকাল ৯ টায়।
তথ্যগুলো অভিযাত্রীর বই থেকে সংগৃহীত।
..... মিশন ১৫ ......
প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন
✅ বাগধারা:
১. ধোপে টেকা - পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
২. ধোয়া তুলসী পাতা - নির্দোষ।
৩. নয় ছয় - অপব্যয়।
৪. নয়নের মণি - পরম আদরের পাত্র।
৫. নজর লাগা - অশুভ দৃষ্টিতে পড়া।
✅ পারিভাষিক শব্দ:
১. Innovation - উদ্ভাবন।
২. Inspection - পরিদর্শন।
৩. Judge - বিচারক।
৪. Kingdom - রাজ্য।
৫. Jupiter - বৃহস্পতি।
✅সমার্থক শব্দ
"পর্বত" শব্দের পাঁচটি সমার্থক শব্দ :
অচল, পাহাড়, গিরি, শৈল, জীমুত
✅ শব্দার্থ:
১. ভিষক - চিকিৎসক
২. হায়দর - ব্যাঘ্র, সিংহ
৩. হাজা - অতিবৃষ্টি
৪. রসাল - আম
৫. রসাভ - গাধা, গর্দভ
✅ এক কথায় প্রকাশ:
১. বিকল্প - একের পরিবর্তে অনেক।
২. পঠিতব্য - পাঠ করিতে হইবে এমন।
৩. ভবিতব্য - ভবিষ্যতে ঘটিবেই এমন।
৪. সতীর্থ - একই গুরুর শিষ্য যারা।
৫. সমকালীন - একই কালে বর্তমান।
✅ বিপরীত শব্দ
১. তুষ্ট - রুষ্ট
২. ত্রাস - সাহস
৩. থোড়া - জিয়াদা / বহুত
৪. থির - অথির (অস্থির)
৫. তামসিক - রাজসিক
✅ বঙ্গানুবাদ
১. চোর পালালে বুদ্ধি বাড়ে - After death comes the doctor.
২. চাচা আপন প্রাণ বাঁচা - Every man is for himself.
৩.আমি কাজটি দ্রুত সমাধান করেছি - I finished the work in no time .
৪. আমি গতকাল তোমার চিঠি পেয়েছি - I received your letter yesterday.
৫. আমার যদি পাখির মতো ডানা থাকত! - Had I the wings of bird !
মুখস্থ শেষ করে এখানে এসে কমেন্ট করবেন,,, আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই মিশন সফল হবে,,
এই মিশন প্রতিদিন চলতে থাকবে,,,
মিশন ১৬ আসবে সকাল ৯ টায়।
তথ্য গুলো অভিযাত্রীর বই