Parents Computer & Graphics

Parents Computer & Graphics Make your life different via Designing. Make your life different.

আরব আমিরাতের লেবার ভিসা ২০১২ হতে ২০১৮ সাল পর্যন্ত বন্ধ থাকলেও মানুষ ভিজিট ভিসায় এসে পার্টনার ভিসা বা ফ্রি-জোন ভিসা লাগিয়...
26/07/2026

আরব আমিরাতের লেবার ভিসা ২০১২ হতে ২০১৮ সাল পর্যন্ত বন্ধ থাকলেও মানুষ ভিজিট ভিসায় এসে পার্টনার ভিসা বা ফ্রি-জোন ভিসা লাগিয়ে কোনোভাবে চলেছে।

ভুল না হলে ২০১৮ হতে ২০২৪ পর্যন্ত লেবার ভিসা চালু ছিলো।

২০২৪ সালের পর থেকে লেবার ভিসা, পার্টনার ভিসা, ফ্যামিলি ভিসা সহ সব ভিসা কম্পিলিটলি বন্ধ।

মাঝখানে হাই প্রফেশনাল ভিসা চালু ছিলো, ফ্রি-জোন ভিসা লাগিয়েছে, এখন তাও বন্ধ।

তার উপর এখন যারা সার্টিফিকেট দিয়ে হাই- প্রফেশনাল ভিসা লাগিয়েছে তাদের ভিসা রি-নিউ করার সময় আবার নতুন করে সার্টিফিকেট ইস্যু করতে হচ্ছে।

সার্টিফিকেট ইস্যু করতে হচ্ছে তা বড় বিষয় না, তার জন্য কতোগুলো প্রসেস, হয়রানি ও টাকা ব্যয় করতে হচ্ছে তা বলার বাহিরে।

আবার নতুন হাই প্রফেশনাল ভিসার ক্ষেত্রে এম্বাসি, ভি.এফ.এস, অ্যাপোস্টিল, ইকুইভ্যালেন্স, মোফা করার পরেও নতুন ওয়ার্ক এন্ট্রি পার্মিট রিজেক্ট হচ্ছে!

এখন এতো সমস্যা গুলোর পরে নতুন সমস্যা হিসাবে দেখা দিয়েছে আরব আমিরাতের প্রবাসীরা ছুটিতে বাড়ি আসার পর অনেকের ভিসা কেন্সেল হয়ে যাচ্ছে। এয়ারপোর্টে গিয়ে দেখতে পাচ্ছে ভিসা স্ট্যাটাস কেন্সেল।

অনেকের লেবার কার্ড সমস্যা, লাইসেন্স রি-নিউ সমস্যা, ইমারত আইডিতে ফাইন সমস্যা রিজন দেখা গেলেও অনেকেরই অভিযোগ অটো কেন্সেল হচ্ছে ভিসা!

যার কোনো জবাবদিহি বা উত্তর নাই! বিমানের টিকিটের দামতো এক প্রকার ডাকাতি, তার কথা নাই বা বললাম।

এখন কথা হচ্ছে আরব আমিরাতে থাকা বাংলাদেশ এম্বাসির কাজ কি? প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজ কি? এম্পি মন্ত্রী বা সরকারের ভুমিকাটি কি?

আজকেও আর.টি.ভি নিউজে দেখলাম ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার... তাহলে প্রবাসীদের নিয়ে কি ভূমিকা পালন করছে এরা?

প্রবাসীদের এমন আর্তচিৎকার কি কোনোভাবেই উপর মহলে পৌঁছায় না?

আরব আমিরাতের প্রবাসী যারা ভিসা স্ট্যাটাস একটিভ আছে নাকি কেন্সেল হয়ে গেছে চেক করতে চাচ্ছেন, তারা নিজে নিজে চেক করতে পারবেন।

প্রসেসটা খুবই সহজ! অনেকেই হয়তো জানেন, তবে যারা এখনো জানেন না তাদের সুবিধার জন্য পোস্টের নিচে লিংক দেওয়া হলো।

কীভাবে চেক করবেন?

Step-by-step:
লিংকে প্রবেশ করুন:
https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html #/fileValidity

- ওপরের অপশন থেকে "File Number" চুজ করুন।
- এখানে "Residency" সিলেক্ট করুন।
- এবার "File Type, Emirates ID" অপশনটি বেছে নিন।
- Emirates ID টাইপ করুন।
- Nationality নির্বাচন করুন: ড্রপডাউন থেকে Bangladesh বা 207 সিলেক্ট করুন।
- Birth Date দিন: দেওয়া ফরম্যাট অনুযায়ী আপনার সঠিক জন্মতারিখ লিখুন।
- Captcha / Verification: নিচের অটোমেটিক ভেরিফিকেশনটি সম্পূর্ণ করে Search-এ ক্লিক করুন।

🔍 রেজাল্ট কীভাবে বুঝবেন?
সার্চ করার সাথে সাথেই নিচে আপনার যাবতীয় ডিটেইলস চলে আসবে (ঠিক যেভাবে সাথে থাকা ছবিটিতে দেখানো হয়েছে)।
Active: যদি লেখা থাকে Active, তবে আলহামদুলিল্লাহ্‌, টেনশনের কোনো কারণ নেই।

Canceled: আর যদি ভিসা ক্যানসেল হয়ে থাকে, তবে সেখানে স্পষ্ট Canceled লেখা উঠবে।

তবে আপাতত কেন্সেল কেনো হচ্ছে তার সুনির্দিষ্ট কারণ কিংবা তার সুনির্দিষ্ট সমাধান নাই।

يمكنك الان انجاز جميع معاملات الهيئة الإتحادية للهوية و الجنسية من خلال منظومة الخدمات الذكية

ঈদের দিন সব কাজকর্ম শেষ করে কিংবা জেয়ারত শেষ করে নানির সাথে দেখা করে দোকানে বসে বসে সবার সাথে যে একটা ভালোবাসা বিনিময় হত...
28/05/2026

ঈদের দিন সব কাজকর্ম শেষ করে কিংবা জেয়ারত শেষ করে নানির সাথে দেখা করে দোকানে বসে বসে সবার সাথে যে একটা ভালোবাসা বিনিময় হতো, খুব সম্ভবত এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ ছিলো। নানীও আর আসবে না, না আসবে আমার সুখের দিনগুলো!

যাদের জন্য আত্মত্যাগ, তারা এতটুকু বুঝতে পারলেই জীবনটা ধন্য।

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন।

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।

Address

Fatikchhari, Chattogram
Nanupur
4351

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Parents Computer & Graphics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Parents Computer & Graphics:

Shortcuts

Share

Category