ATIK Information Technology Center -ITC

ATIK Information Technology Center -ITC ATIK Information technology center-ITC is the computer, Android & useful technologies information center

22/02/2022

আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হচ্ছে ? 😞😞
সমাধান নিন 😎😎😇😇
যে সকল অ্যাপপ দ্রুত চার্জ শেষ করে তার কয়েকটি তুলে ধরা হলো-
১. ব্যাটারি সেভার অ্যাপ: শুনতে খুব অদ্ভুত লাগলেও এটা সত্যি যে, ব্যাটারির চার্জ বাঁচানোর জন্য যে ব্যাটারি সেভার অ্যাপগুলো আপনি ইনস্টল করেন।
আপনার ফোনে, সেগুলো ক্রমাগত আপনার ফোনকে স্ক্যান করে দেখতে থাকে যে- কোন অপ্রয়োজনীয় অ্যাপ আপনার ফোনের ব্যাটারি খরচ করছে
কি না।
কিন্তু এই কাজটি করতে গেয়ে
এই ধরনের অ্যাপ নিজেই অনেকটা
চার্জ নষ্ট করে ফেলে।
২. ফেসবুক: অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুক সর্বক্ষণ ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে।
পাঠাতে থাকে নোটিফিকেশন।
তাছাড়া ফেসবুক মেসেঞ্জার অ্যাপও ক্রমাগত পাঠাতে থাকে মেসেজ নোটিফিকেশন।
যার ফলে ক্ষয় হয় ব্যাটারির চার্জ।
৩. অ্যান্টি ভাইরাস: অ্যান্টি
ভাইরাসও ক্রমাগত স্ক্যান চালাতে
থাকে আপনার ফোনে। যার ফলে
আপনার ফোনের ব্যাটারি খরচ হয়।
৪. ফোটো এডিটিং অ্যাপ: ছবি তুলতে ফোটো এডিটিং অ্যাপেরও সাহায্য নিয়ে থাকেন। কিন্তু এই ধরনের অ্যাপ চালাতে প্রচুর পরিমাণে প্রোসেসিং পাওয়ার লাগে।
যার ফলে দ্রুত আপনার ফোনের চার্জও কমে যায়।
৫. ইন্টারনেট ব্রাউজিং অ্যাপ:
অনেকে ফোনে একাধিক ইন্টারনেট ব্রাউজার ইনস্টল করে রাখেন।
এগুলির মধ্যে কোন কোন ব্রাউজার অ্যাপ আবার নিউজ আপডেট, ক্রিকেট স্কোর, সোশ্যাল মিডিয়া থেকে নোটিফিকেশনও পরিবেশন করতে থাকে।
এর ফলে ব্যাকগ্রাউন্ডে চলতে
থাকে এই সব ব্রাউজার।
যার ফলে ক্ষয় হয় ফোনের চার্জ।
৬. গেমিং অ্যাপ: যে কোন গেমিং
অ্যাপই প্রচুর পরিমাণে চার্জ নষ্ট
করে।
কারণ গেম এমন এক ধরনের
অ্যাপ যেটি চলতে থাকলে ভিডিও
এবং অডিও দুদিক থেকেই অ্যাক্টিভ থাকে মোবাইল।
ফলে চার্জও খরচ হয় বেশি।
এ অবস্থা থেকে বের হয়ে আসার
উপায়-
১. প্রিয় ফেসবুক ব্যবহার
যতটা সম্ভব কমাতে হবে। এতে
কয়েকটা উপকার হবে –
(ক) আপনার সময় বাঁচবে
(খ) নেট খরচ/এমবি বাঁচবে
(গ) মহামূল্যবান অঙ্গ চোঁখ রক্ষা পাবে
(ঘ) দুর্ঘটনার সম্ভাবনা
কমে যাবে
২. হোয়াটস এপ, ফেসবুক ম্যাসেন্জার, ইমো, ভাইবার,
স্কাইপি, উইচ্যাট, ট্যাঙ্গ, হ্যাঙ
আউটস ইত্যাদি সবগুলো না রেখে খুব বেশী প্রয়োজনীয় দু-একটি রাখা যেতে পারে।
৩. গেম খেলা কমানো যেতে পারে
যার ফলে নিচের উপকারগুলো হবে-
(ক) আপনার সময় বাঁচবে
(খ) নেট খরচ/এমবি বাঁচবে
(গ) মহামূল্যবান অঙ্গ চোঁখ রক্ষা

22/02/2022

স্মার্টফোনের ব্যাটারী সেভার অ্যাপগুলো কতটা কার্যকরী?
আমাদের স্মার্টফোনে বিভিন্ন ধরণের অ্যাপ থাকে, যার বেশিরভাগই প্রয়োজনীয়। আর প্রতিদিন আমাদের প্রয়োজনের কথা চিন্তা করে অ্যাপ-নির্মাণ প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত অ্যাপ তৈরি করছে এবং আমরা তা আমাদের স্মার্টফোনে ব্যবহারও করছি। এতে করে আমাদের দৈনিক স্মার্টফোন ব্যবহারের সময়ও বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোনে গেমস খেলা, সিনেমা দেখা ও ছবি তোলা সবক্ষেত্রেই ব্যাটারীর চার্জও কমতে থাকবে। এজন্য আমরা স্মার্টফোনের ব্যাটারীর আয়ু বাড়ানোর জন্য বিভিন্ন ধরণের অ্যাপও ব্যবহার করে থাকি। কিন্তু এই অ্যাপগুলো কতটা কার্যকর?
স্মার্টফোনের অ্যাপের গুণগতমান বিভিন্ন ধরণের হয়। কিছু সফটওয়ার কোম্পানি এমন অ্যাপ তৈরি করছে যার সাইজও ছোট আবার যেগুলো চালাতে স্মার্টফোনের র‌্যামেরও খুব প্রয়োজন হয় না। আবার কিছু অ্যাপ আছে যার আকারও বড় আবার স্মার্টফোনের জিপিএস, ওয়াইফাই, লোকেশন, সেলুলার ডাটা সবকিছুই একসাথে ব্যবহার করে। এতে করে স্মার্টফোনের ব্যাটারীর চার্জও বেশি ব্যবহার হতে থাকে।
এইসকল ক্ষেত্রে ব্যাটারী সেভার অ্যাপগুলো শুধুমাত্র কোন কোন অ্যাপ কি কি ব্যবহার করে চলছে তার একটা হিসাব নিয়ে আপনাকে একটা নির্দেশনা দিবে কিন্তু ব্যাটারী চার্জ সেইভ করতে কোন কাজে আসে না , বরং নিজে আরও ব্যাটারীর চার্জ কমাকে তরান্বিত করে।
এজন্য স্মার্টফোন নির্মাতা ও অপারেটিং সিস্টেম ডেভলপার প্রতিষ্ঠানগুলো ব্যাটারীর কার্যক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে। এর অংশ হিসেবে তারা পাওয়ার সেভার মোড, আলো কমিয়ে রাখার ব্যবস্থা ও এয়ার প্লেন মোড এই সুবিধাগুলো সংযুক্ত করেছে। এই সুবিধাগুলো ব্যববহারের ফলে স্মার্টফোনের ব্যাটারীর আয়ু মিনিট থেকে বেড়ে ঘন্টায় গিয়ে পৌঁছায়।
এনরয়েড অপারেটিং সিস্টেমের এসময়কার আপডেটগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফিচারের ব্যবস্থা রাখা হয়েছে যা আপনার স্মার্টফোনের অ্যাপগুলো সবসময় পর্যবেক্ষণ রাখবে। ব্যাটারীর চার্জের উপর নির্ভর করে কোন অ্যাপ চালু থাকবে বা কোনটি হাইবারনেট অবস্থায় যাবে তা নির্ধারণ করে ব্যবস্থা নিবে।
আপনি যে ব্যাটারী সেভার অ্যাপটি ব্যবহার করছেন এমনও হতে পারে সেটি আপনার স্মার্টফোনের গোপন তথ্য অথবা আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে নিচ্ছে। অ্যাপস্টোরগুলোতে এরকম অনেক ফ্রি ব্যাটারী সেভার অ্যাপ পাওয়া যায়, যা আপনার স্মার্টফোনের কোন উপকার তো করেই না বরং ক্ষতি করে। সুতরাং ব্যাটারী সেভার অ্যাপ ব্যবহার না করে আপনার স্মার্টফোনের সেটিংস অপশন থেকেই ব্যাটারীর আয়ু বাড়ানোর ফিচারগুলো ব্যবহার করুন আর নিরাপদ থাকুন।
@........ATIK ITC

22/02/2022

Wellcome to my ITC page. pls review, like & comments

Address

Namuja Bazar, Post: Burigonj, Upozila: Bogura Sadar, Dist: Bogura
Namja
5810

Telephone

+8801711712501

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATIK Information Technology Center -ITC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share