নবীনগর উপজেলা আইসিটি ফোরাম - NUICTF

নবীনগর উপজেলা আইসিটি ফোরাম - NUICTF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নবীনগর উপজেলা আইসিটি ফোরাম - NUICTF, Computers & Internet Website, Nabinagar Upazila, Nabinagar.

একদিন একসাথে শিক্ষা পরিবার...
21/06/2019

একদিন একসাথে শিক্ষা পরিবার...

09/04/2018
24/03/2018

হঠাৎ করে দেখলেন কম্পিউটার শর্টকাট ফাইল-ফোল্ডারে ভরে গেছে। বারবার ডিলিট করেও এ থেকে মুক্তি মিলছে না। হুটহাট অনেক ফাইল-ফোল্ডার হারিয়েও যাচ্ছে। ইদানীং এই সমস্যায় প্রায় সবাই পড়ছেন। এটি কোনো ভাইরাস নয়। এ হলো VBS Script (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট)। এ যন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন।

CMD ব্যবহার করে
১. ওপেন CMD (Command Prompt – DOS)
২. নিচের কমান্ডটি হুবহু লিখুন
attrib -h -s -r -a /s /d Name_drive:*.*
এবার Name_drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d c:*.*
৩. এন্টার বাটন চাপুন
৪. এবার দেখবেন শর্টকাট ভাইরাস ফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবিক হয়ে যাবে। এবার ওই ফাইল ও ফোল্ডারগুলো ডিলিট করে দিন।bat ব্যবহার করে
Bat ফাইল হলো নোটপ্যাডে লেখা একটি একজেকিউটেবল ফাইল। এতে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যায়।
১. নোটপ্যাড ওপেন করুন।
২. নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন
off
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
complete.
৩. এবার Name_Drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন। যদি তিনটির বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে।
৪. removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন।
৫. এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন।
৬. এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে। এখন সব ডিলিট করে দিন।
এছাড়া নিচের কৌশলও নিতে পারেন
আক্রান্ত পেনড্রাইভ থেকে বাঁচতে
১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।
আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে
১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
ব্যাস, আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ডুকবে না।

09/02/2018

কম্পিউটার প্রশিক্ষণে অংশ না নেয়ায় শাস্তি হচ্ছে ২৪ শিক্ষকের। জাতীয় কম্প

06/02/2018

WSIS 2018 ‘World Summit of Information Society’-এর অভিযাত্রায় আবারও এটুআই-এর উদ্যোগ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মুক্তপাঠ যথাক্রমে ৭ এবং ৯ নং ক্যাটাগরিতে প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছে। এখন আপনার মূল্যবান ভোটটিই এনে দিতে পারে বাংলাদেশকে চূড়ান্ত বিজয়! ভোট দিতে ভিজিট করুন WSIS এর ওয়েবসাইট। ১ থেকে ১৮ পর্যন্ত ক্যাটাগরিতে ৭, ৯ নং ক্যাটাগরি সহ সবগুলোতে ক্লিক করুন। কোনো একটি ক্যাটাগরি বাদ গেলে কিন্তু আপনার ভোট সম্পন্ন হবে না।
ভোট দিতে এখনই ক্লিক করুনঃ https://www.itu.int/net4/wsis/prizes/2018/

15/10/2017

বিশ্বায়নের যুগে দেশের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা প্রদানে শিক্ষকদের জন্য তৈরি করা হয়েছে ‘শিক্ষক বাতায়ন’ পোর্টাল। এ বাতায়নে শিক্ষকগণ তাদের তৈরি ডিজিটাল কনটেন্ট শেয়ারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.teachers.gov.bd

17/09/2017

প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মানুষ ভাবলেই আমাদের মনে পড়ে ‘চাচা চৌধুরী’-র কথা। তিনি তার বুদ্ধি দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার কত মজার মজার সমাধান দিয়েছেন। তোমরাও এমন আরও মজার মজার কমিকস পড়তে পারবে ‘কিশোর বাতায়ন’-এ। কমিকস পড়তে ভিজিট করোঃ www.konnect.gov.bd

14/09/2017

সৃজনশীল ভাবনার এক নতুন জগত ‘কিশোর বাতায়ন'। এ বাতায়ন থেকে কিশোররা বই পড়া ও ডাউনলোড করা, সিনেমা দেখা ও তৈরি করে আপলোড করতে পারবে। এছাড়াও দৈনন্দিন জীবনের নানা সমস্যাকে বৈজ্ঞানিক জ্ঞান দিয়ে বিশ্লেষণ করা ও হাতে-কলমে নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ব্যবহারিক জ্ঞান লাভ করতে পারবে। আরও জানতে ক্লিক করুনঃ http://konnect.edu.bd

11/08/2017

এখন সরকারি কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করা যাবে আরও সহজেই! আপনি ‘Bangladesh Directory’ –অ্যাপের মাধ্যমে সহজেই কল ও এসএমএস-এর মাধ্যমে করে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও ই-মেইল করাসহ সরাসরি আপনার যেকোনো তথ্য ও সমস্যার কথা জানতে পারছেন মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পর্যন্ত সরকারি অফিসের ওয়েবসাইটে প্রদর্শিত প্রায় ৬ লক্ষ সরকারি কর্মকর্তার সাথে। ‘Bangladesh Directory’ অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ https://goo.gl/JZce7g

11/07/2017

তথ্য-প্রযুক্তির যুগে দেশের ইমাম-মুয়াজ্জিনগণকে এগিয়ে নিতে সরকার তৈরি করেছে এক অনন্য প্ল্যাটফর্ম 'ইমাম বাতায়ন'। এ বাতায়নে ইমাম-মুয়াজ্জিনগণ নিয়মিত মাসলা-মাসায়েল, সাপ্তাহিক খুতবা, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী ফতোয়া, কিতাব, সাম্প্রতিক বিষয়াদি সহ দক্ষতা উন্নয়ন বিষয়ক কনটেন্ট শেয়ার করবেন। এছাড়াও এ প্ল্যাটফর্মের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনগণ তাদের নিজ নিজ পেশার বাইরে কারিগরী, বৃত্তিমূলক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুনঃ ইমাম.বাংলা

Address

Nabinagar Upazila
Nabinagar
3410

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবীনগর উপজেলা আইসিটি ফোরাম - NUICTF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share