Bengal It Softs

Bengal It Softs We develop Android Application , Web Application, Custom Website, E-Commerce App & Website, Static W

14/10/2021

আপনার চাহিদা অনুযায়ী স্বল্প খরচে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, সফটওয়্যার তৈরি করতে চান??
আমারা দিচ্ছে সর্বোচ্চ সেবা।
যোগাযোগ নাম্বারঃ- ☎ 01314986798
আমাদের তৈরিকৃত সফটওয়্যার সমূহঃ-
========================
☞ পস (পয়েন্ট অফ সেল)
☞ সমিতি সফটওয়্যার,
☞ হসপিটাল/ ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যার,
☞ ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার
☞ এ্যপার্টমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার
☞ বিলিং সফটওয়্যার,
☞ ই-কমার্স ওয়েবসাইট,
☞ এইচ আর ম্যানেজমেন্ট সফটওয়্যার,
☞ এমএলএম সফটওয়্যার,
☞ এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার,
☞ অনলাইন নিউজপেপার,
☞ এ্যডভোকেট ম্যানেজমেন্ট সফটওয়্যার
☞ ভিপিএন
☞ লাইভ টিভি অ্যাপ

আমাদের সেবা সমুহঃ-
==============
☞ সফটওয়্যার ডেভেলপমেন্ট।
☞ ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট।
☞ অ্যানড্রয়েড অ্যাপস ডেভেলপমেআপ
☞ ফেসবুক বিজ্ঞাপন।

কেন Bengal It Softs সেরা?
👉 ২৪ ঘন্টা সর্বোচ্চ কাস্টমার সার্ভিস
👉 ভিডিও কনভারসেশন কাস্টমার সার্ভিস
👉 তড়িৎ সমাধান
👉 সল্প খরচ
👉 উন্নত সেবা
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ-
=======================
মোবাইলঃ ✆ Hotline: 01314986798 CEO: 01794646697
ওয়েবসাইটঃ www.bengalsofts.com
অফিসঃ Staff Quartar road , Anar mohol 2n flor,Fulbaria ,Mymensingh

We develop Android Application , Web Application, Custom Website, E-Commerce App & Website, Static W

অনলাইন ব্যবসার জন্য অবিশ্বাস্য মূল্যে বানিয়ে নিন আপনার ওয়েব সাইটের জন্য  প্রফেশনাল ওয়েব ভিউ অ্যান্ড্রয়েড মোবাইল এ্যাপ...
05/10/2021

অনলাইন ব্যবসার জন্য অবিশ্বাস্য মূল্যে বানিয়ে নিন
আপনার ওয়েব সাইটের জন্য প্রফেশনাল ওয়েব ভিউ অ্যান্ড্রয়েড মোবাইল এ্যাপ ।

১.আপনার ওয়েবসাইট রয়েছে,কিন্তু প্রফেশনাল মানের একটি এন্ড্রোয়েড
এপ নাই?
২. অথবা অ্যাপ থাকলেও আপনার এপটা কি প্রফেশনাল মানের না হওয়ায় প্লে স্টোর থেকে বারবার রিজেক্ট করে দিচ্ছে?
৩. আপনি কি অ্যাপস এর মাধ্যমে এডমোব থেকে এড দিয়ে আয় করতে চান?
৪. আপনি কি সুপারফাস্ট কোয়ালিটির একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরির কথা ভাবছেন?
উপরের সব সমস্যার সমাধান দিতে আমরা দিচ্ছি আপনাকে সম্পূর্ণ নিশ্চয়তা।
আমাদের অ্যাপ এর বৈশিষ্ট্য:
১.নেটিভ প্রফেশনাল অ্যাপ।
২. গুগোলের সম্পূর্ণ রুল অনুযায়ী তৈরি।
৩. এডমোব সাপোর্টেড।
৪. ফাস্ট কোয়ালিটি ।
৫. পুশ নোটিফিকেশন সুবিধা।
৬. ইউ আই /ইউ এক্স ডিজাইন
৭. একবারে অল্প সাইজ।
৮. ফ্লাশ স্ক্রীন এবং লোগো ।
৯. সব ডিভাইসের সাথে সম্পূর্ণ রেস্পন্সিভ।
বিশেষ দ্রষ্টব্য: যাদের ওয়েবসাইট নেই তাদের ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়া যাবে।ধন্যবাদ।

যে সকল সার্ভিস দিয়ে থাকি:
১. ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যাবহার করে সকল প্রকার কাস্টম ওয়েব
ডেভেলপমেন্ট,
২. সফটওয়্যার ডেভেলপমেন্ট,
৩. এন্ড্রোইড এপপ্স ডেভেলপমেন্ট ইত্যাদি।

তাই যেকোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করার আগে অন্যদের সাথে আমাদের সার্ভিস এর মান যাচাই করতে আমাদের অফিস একবার ভিজিট করার অনুরোধ রইলো ।

আমাদের প্রধান অফিস:
আনার মহল এর ২য় তলা,
ফুলবাড়িয়ায় বাজার , ময়মনসিংহ ।
আপনার ইচ্ছে অনুযায়ী অ্যাপ বানিয়ে দেওয়া হবে। অ্যাপ বানাতে যোগাযোগ করুন।
সাপোর্ট ঃ +880 1314-986798
সাপোর্ট ঃ +880 1794-646697
অফিস ঃ 09638-341887
মেইল ঃ [email protected]

গত বছর বানানো শিশুদের জন্য এই অ্যাপটি কোন এক কারনে পাবলিশ করা হয়নি । এখন অ্যাপটি প্লে স্টোরে অ্যাপটি পাবেন । অ্যাপটি ভাল...
10/09/2021

গত বছর বানানো শিশুদের জন্য এই অ্যাপটি কোন এক কারনে পাবলিশ করা হয়নি । এখন অ্যাপটি প্লে স্টোরে অ্যাপটি পাবেন । অ্যাপটি ভাল লাগলে রিভিও দিতে ভুলবেন না ♥
অ্যাপঃ https://play.google.com/store/apps/details?id=com.bengalItSoft.bornomala

23/08/2021

বর্তমানে হাজার হাজার না হলেও শত শত মোবাইল অ্যাপ ডেভেলপ করা হচ্ছে এবং চালু হচ্ছে। এবং মোবাইল অ্যাপগুলি যেমন বাড়ছে, তেমনি চাহিদা এবং ব্যবহারকারীদের প্রত্যাশাও বাড়ছে।

ই-কমার্স থেকে কুরিয়ার সার্ভিস, সোশ্যাল নেটওয়ার্কিং এপ্স থেকে শুরু করে সার্ভিস রিলেটেড মোবাইল এপ্স এবং স্টার্টআপ শুরু করার জন্যে বিভিন্ন আইডিয়া ভিত্তিক মোবাইল এপ্স। কোথায় নেই এপ্সের চাহিদা? সবজায়গায় এপ্সের চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমন এর ইউজার ও বাড়ছে। তাই আপনার ব্যবসার সম্প্রসারণের জন্যে বর্তমানে মোবাইল এপ্সের বিকল্প নেই।

তাই আপনার ব্যবসার জন্যে মোবাইল এপ্স না বানিয়ে আপনি একটা বড় অডিয়েন্স হারাচ্ছেন না তো?

মোবাইল এপ্স সংক্রান্ত যেকোনো ধরণের কন্সালটেশন এর জন্যে যোগাযোগ করুন আমাদের সাথে। কন্সালটেশন চার্জ একদম ফ্রি।

📌 যোগাযোগের ঠিকানা
স্টাফ কুয়াটার রুড, আনার মহল ২য় তলা।
ফুলবাড়িয়া, ময়মনসিংহ,
☎️ মোবাইলঃ 01314986798
🌐 ওয়েবসাইটঃ https://bengalsofts.com

মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এক উজ্জ্বল ক্যারিয়ারের হাতছানি!১. মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কী?মূলতঃ আমাদের দৈনন্দিন ব্যবহৃত হা...
29/07/2021

মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এক উজ্জ্বল ক্যারিয়ারের হাতছানি!

১. মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কী?
মূলতঃ আমাদের দৈনন্দিন ব্যবহৃত হাতের মোবাইলটির জন্য তৈরিকৃত সফটওয়্যারকে আমরা সাধারণত মোবাইল অ্যাপ বলে থাকি। আর এর তৈরির পদ্ধতি হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট।

২. বর্তমান বিশ্বে কত ধরণের মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে? এবং সব গুলো কি একই ফ্লাটফর্মে বা এনভাইরোনমেন্টে ডেভেলপ করা সম্ভব?
বর্তমান বিশ্বে জনপ্রিয় দুটি মোবাইল অপারেটিং সিস্টেম হচ্ছে যথাক্রমে অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল যেটাকে আমরা iphone নামেই ছিনি। এবং এই দুইটির জন্যেই মূলত মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে। এই দুটির প্রতিটি প্লাটফর্মের জন্য অ্যাপ তৈরি করতে ভিন্ন ভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করতে হয়। যেমন আইওএস’র জন্য সুইফট বা অবজেক্টিভ সি, অ্যান্ড্রয়েড’র জন্য জাভা ল্যাংগুয়েজের প্রয়োজন হয়। এমন কী অ্যাপগুলো তৈরি করার জন্য থাকতে হয় আলাদা আলাদা অ্যানভারনমেন্ট। যেমন আইওএস অ্যাপ তৈরি করতে প্রয়োজন হয় এক্সকোড এবং অ্যান্ড্রয়েড অ্যাপ’র জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও। দুটিরই নিজ নিজ প্লাটফরমের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে তৈরিকৃত অ্যাপগুলোকে ন্যাটিভ অ্যাপ বলে।

৩. ন্যাটিভ অ্যাপ তো বুজলাম, কিন্তু ন্যাটিভ ছাড়া কি অন্য কোনো ভাবে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করা সম্ভব না?
হ্যা ন্যাটিভ অ্যাপ ছাড়াও আরেকভাবে অ্যাপ তৈরি করা যায়। যাকে আমরা বলি ক্রস প্লাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট। সাধারণত ওয়েব টেকনোলজি যেমন এইচটিএমএল, সিএসএস এবং জেএস ব্যবহার করে ক্রস প্লাটফর্ম অ্যাপ তৈরি করা হয়। এগুলোকে হাইব্রিড অ্যাপও বলা হয়। হাইব্রিড বেশিরভাগ ফ্রেমওয়ার্ক যেমন react native, vue native জাভাস্ক্রিপ্ট’র উপর তৈরি। আবার flutter framework টি google এর dart language দিয়ে তৈরী।

৪. হাইব্রিড অ্যাপ এবং ন্যাটিভ অ্যাপ এর মধ্যে কোনো পার্থক্য আছে?
খুব একটা পার্থক্য না থাকলেও হাইব্রিড অ্যাপ এর ফ্রেমওয়ার্কগুলো আপনাকে একটা দারুণ সুবিধে দিবে , আর সেটা হচ্ছে আপনি একটা প্লাটফরমের জন্য যখন কোনো অ্যাপ ডেভেলপমেন্ট করবেন তখন তা একই সাথে সবগুলো প্লাটফরমে সাপোর্ট করে। আর এতে আপনার সময় এবং টাকা দুটোই বাঁচবে। আর তাই বর্তমানে হাইব্রিড অ্যাপ গুলো খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

৫.একজন মোবাইল অ্যাপ ডেভেলপারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

অ্যাপ ডেভেলপার হতে হলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করতে হবে, বিষয়টি এমন নয়। তাদের জন্য বিষয়টা একটু সহজ হয়। তবে যে কেউই অ্যাপ ডেভেলপার হতে পারবে।অ্যাপ ডেভলপিং যেহেতু সম্পূর্ণ টেকনিক্যাল কাজ। তাই সবার প্রথমে কম্পিউটারের বেসিক জ্ঞানের পাশপাশি প্রোগ্রামিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এরপর অ্যাপ ডেভেলপমেন্ট ভালোভাবে শিখে নিতে হবে। অ্যাপ ডেভেলপমেন্ট শেখার পর আসল হলো আপনার তৈরি অ্যাপ্লিকেশনটির নকশা। কি অ্যাপ তৈরি করতে চাচ্ছেন, তার পরিষ্কার ধারণা। এছাড়া অ্যালগরিদম, ডেটা স্ট্র্যাকচার, ডেটাবেজ সম্পর্কে ধারণা থাকলে দারুণ সব অ্যাপ তৈরি করা যাবে। থাকতে হবে সৃষ্টিশীল মানসিকতা, প্রবল ইচ্ছাশক্তি, কাজের প্রতি একাগ্রতা, আন্তরিকতা ও ধৈর্য। যারা নিজে অ্যাপ তৈরি করে প্লে স্টোরে দিতে চায়, তাদের উচিত ইউনিক কিন্তু প্রয়োজনীয় এমন কোনো বিষয়ে অ্যাপ তৈরি করা। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। আর ক্লায়েন্টদের জন্য তৈরি করতে হলে ওই বিষয়ে পড়াশোনা করে যত্ন সহকারে কাজ করতে হবে।

৬. ধরুন আমি তা ভালোভাবেই শিখলাম। পরে কোথায় এবং কিভাবে কাজ করব?
এক কথায় বিভিন্ন সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করার সুযোগ। বর্তমানে প্রত্যেকটি সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সফটওয়্যার এবং ওয়েবসাইট বা ওয়েব ভিত্তিক সফটওয়্যার এর একটা মোবাইল অ্যাপ ভার্সন থাকেই। বর্তমানে মোবাইল অ্যাপ’র চাহিদা অনেকগুণ বেশি। এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের ৯৫ শতাংশই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। স্মার্টফোন ব্যবহারকারীরা গড়ে ন্যূনতম একটি অ্যাপ ব্যবহার করেন। প্রতিদিন দুই ঘণ্টারও বেশি সময় ব্যয় করেন অ্যাপস ব্যবহারে। এছাড়াও বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীরা তাঁদের স্মার্টফোন ব্যবহারের ৮৬ শতাংশ সময় ব্যয় করেন অ্যাপসে। সুতরাং যে কোনো ডেভেলপার অ্যাপ ডেভেলপ করে প্লে স্টোরে আপলোড করলে কোনো জব করা ছাড়াই দারুণ আয় করতে পারে। জনপ্রিয় একটি অ্যাপ তৈরি করতে পারলে সারা জীবন আর কিছু করতে হবে না। মানে আর্নিং এর কোন চিন্তা করতে হবে না। অন্য কোন ক্রিয়েটিভ কোন কাজে নিজের সময় গুলো কাজে লাগানো যাবে। যারা অ্যাপ ডেভেলপমেন্টকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাদের ভবিশ্যৎ তো উজ্জ্বল তার পাশা পাশি যারা সখের বসে করতে চায় তাদের জন্যও দারুন একটা ক্ষেত্র। কারণ মোবাইল অ্যাপ গুলো থেকে একটা প্যাসিভ ইনকাম সহজেই তৈরি করা যায়। যা থেকে নিজের প্রধান সেলারি বা আয় এর পাশা পাশি একটা বাড়তি ইনকাম করা যায়।বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের মতে, বর্তমানে মোবাইল অ্যাপসের বাজার প্রায় ৫০ বিলিয়ন ডলারের। ২০২০ সাল নাগাদ তা প্রায় ৫৪ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের। এই মার্কেট ভ্যালুর ১০% বাংলাদেশে আনতে পারলেও বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব।

আপনারা কি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এর উপর কোনো কোর্স করান? বিস্তারিত বললে সুবিধা হতো।

জি আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এর উপর কোর্স করাই। সে ক্ষেত্রে আমরা গতানুগতিক ট্রেনিং ইনস্টিটিউট গুলো থেকে একটু আলাদা। আমাদের মূল লক্ষ্য থাকে একজন ছাত্রকে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে চাকরির উপযোগী করে তোলা। আর এর জন্য যা যা দরকার তার সবই আমরা ঐ ছাত্রকে শেখানোর চেষ্টা করি। আর তাই আমরা ছাত্রদেরকে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স এ একটা bundle অফার করব , যেখানে একজন ছাত্র নিজেকে পরিপূর্ন মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে গড়ে তুলবে।

আপনার প্রতিষ্ঠানের ঠিকানা?

স্টাফ কোয়াটার রোড ,
আনার মহল -২য় তলা
ফুলবাড়িয়া বাজার , ময়মনসিংহ ।

মোবাইলঃ 01314986798 (সাপোর্ট)
অফিসঃ +09638341887

সফটওয়্যার, অ্যাপ্লিকেশন এর “অ আ ক খ”  সফটওয়্যার বলতে আমরা কি বুঝি বা কি বুঝা উচিত ?খুব সহজ ভাবে বললে আমরা যখন কোন কাজ ...
25/07/2021

সফটওয়্যার, অ্যাপ্লিকেশন এর “অ আ ক খ”

সফটওয়্যার বলতে আমরা কি বুঝি বা কি বুঝা উচিত ?
খুব সহজ ভাবে বললে আমরা যখন কোন কাজ করতে চাই, সেই কাজ করার জন্য কিছু নির্দেশনা বা কি করতে হবে বলে দিতে হয় এবং সেই অনুসারে, একটি জাদুর বাক্স কাজটি সম্পন্ন করে।

এখন এই জাদুর বাক্সকে, একটা নির্দিষ্ট কিছু বলা হল এবং সে সেই কাজ গুলো করে দিচ্ছে, এর মানে হল ওই জাদুর বাক্স জানে, তাকে কিছু নির্দিষ্ট নির্দেশনা দিলে কি কি করতে হবে মানে এটা যখন তৈরি করা হয়েছিল তখন তাকে বলে দেওয়া হয়েছে যে, তোমাকে নির্দেশনা A দিলে তুমি ডানে যাবা বা নির্দেশনা B দিলে বামে যাবা।

বইয়ের ভাষায় সফটওয়্যার ২ রকমেরঃ
১। সিস্টেম সফটওয়্যারঃ সহজ করে বললে তোমার কম্পিউটারের নিজস্ব যে সফটওয়ারে গুলোর জন্য তুমি কম্পিউটার চালাতে পারো, মানে অন্য অ্যাপ্লিকেশন গুলো চালাতে পারো সেই সিস্টেম টা তৈরি করে দেয় সিস্টেম সফটওয়্যার। এটা নিয়ে আর আলোচনা করব না। তুমি চাইলে কিছুটা ইউটিউব বা গুগল করে নিতে পারো।
২। অ্যাপ্লিকেশন সফটওয়্যারঃ এবার উপরের সফটওয়ারে সজ্ঞাটি আবার পড়ে নাও এবং তোমার হাতের কাছে এমন কিছু খুঁজে পাও কিনা দেখো। তুমি যে কম্পিউটার চালাও সেখানে এই রকম কিছু দেখতে পাবে যেমনঃ তোমার সাধের গুগল ক্রম, মাইক্রসফট অফিস, ভিডিও প্লেয়ার ইত্যাদি।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয়েক রকমের হতে পারে,
ডেক্সটপ অ্যাপ্লিকেশন সফটওয়্যারঃ এটা আবার ভেবে নিওনা যে, আমার তো ডেক্সটপ নাই ল্যাপটপ আছে, ডেক্সটপ অ্যাপ্লিকেশন বলতে ল্যাপটপ ও ডেক্সটপ মোট কথা কম্পিউটারে ব্যবহার করা যায় এমন অ্যাপ্লিকেশন
যেমনঃ মাইক্রসফট অফিস, Adove PDF reader, KM video Player, Adove Photoshop, Visual Studio Code, netflix etc..
এই অ্যাপ্লিকেশন গুলো বিভিন্ন অপারেটিং সিস্টেমে (Windows, macOS, Linux) চলে। তবে যেহেতু প্রত্যেকটি অপারেটিং সিস্টেম এর নিজস্বটা আছে তাই প্রত্যেক অপারেটিং সিস্টেম এর জন্য এদের আলাদা আলাদা ভার্সন থাকে। এই আলাদা আলদা ভার্শন বা অপারেটিং সিস্টেম এর জন্য যারা প্রতিটা অ্যাপ্লিকেশনের ভার্সন গুলো তাদের আলাদা ভাবে বানাতে হয়।
যেমনঃ Visual Studio Code বা সংক্ষেপে আদর করে VScode ডাকে, এই সফটওয়ার হল কোড এডিটর, মানে প্রোগ্রামিং বা কোডিং করে অন্য সফটওয়্যার বানানো হয়, এখন এই VScode এর ওয়েবসাইটে গেলে দেখতে পাবে সেখানে Windows, macOS, Linux এর জন্য আলাদা আলদা ভার্সন দেওয়া আছে, সো তোমার যেই অপারেটিং সিস্টেম সেই ভার্সন ডাউনলোড করে ব্যবহার করতে পারো ।জদিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা টেকনোলজি অনুসারে আরো অনেক এডিটর বা টুলস বা সফটওয়্যার রয়েছে, সামনে বিস্তারিত বলব।
ওয়েব অ্যাপ্লিকেশন/সফটওয়্যারঃ এটা সহজে বুঝতে পারবে, ফেইসবুক, ইউটিউব, Quora সহ সব ওয়েবসাইট। যেখানে তোমার যদি ইন্টারনেট ও ব্রাউজার(Google Chrome, Mozila, Microsoft Edge, Opera) থাকে, তা দিয়ে একটা নির্দিষ্ট এড্রেস বা URL এ গিয়ে অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করতে পারো। এই অ্যাপ্লিকেশন গুলো সার্ভারে দেওয়া থাকে। সার্ভার আর কিছু না সহজ করে বললে সেখানে একটা বা একাধিক কম্পিউটার রাত-দিন ধরে চলতে থাকে এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে যাতে তুমি যখন তোমার কম্পিউটারের ব্রাউজারে কোন ওয়েবসাইটের এড্রেস বা URL যাও সেটা ওই সার্ভার থেকে এনে তোমার ব্রাউজারে দেখায়। (সহজ করে বললে)।
মোবাইল অ্যাপ্লিকেশন/সফটওয়্যারঃ এটা তো আর পরিচিত জিনিশ তাই না। তোমার ফোন খুললেই অনেক আপস দেখতে পাও, যেমনঃ ফেইসবুক অ্যাপ, মেসেঞ্জার, WhatsAPP, Foodpanda, Ubar, BKash, Nogod সহ আর লাখ লাখ অ্যাপ রয়েছে, যা তুমি প্রতিদিন ব্যবহার করো। মোবাইল অ্যাপ্লিকেশন গুলোও আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা ভার্সন বানানো হয়। যেমনঃ Android, IOS(আইফোন) এর জন্য আলাদা ভাবে সেইম অ্যাপ্লিকেশন বানাতে হয়। যদিও এখন আমরা ক্রস অ্যাপ্লিকেশন বানানো যায় যেমন Android, IOS(আইফোন) জন্য একসাথে, একজায়গা থেকে বানানো হয় তবুও ফাইল গুলো আলাদা হয় এবং অ্যাপ্লিকেশন ফাইল গুলো আলাদা প্লেস্টোরে পাওয়া যায়। Android এর জন্য গুগল প্লেস্টোর এবং IOS এর জন্য অ্যাপেল স্টোর।
ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন গুলোকে প্রোগ্রামিং সফটওয়্যারও বলা হয়।
এছাড়াও আর অনেক রকমের অ্যাপ্লিকেশন হয়। তবে একদম বিগেইনার দের কথা চিন্তা করে যেহেতু লিখা তাই আপাদত জানার প্রয়োজন নেই। কিছুটা গুগল করে দেখতে পারো।
তবে এখন বেশিরভাগ অ্যাপ্লিকেশনের জন্য সব প্লেটফর্মে বা ২ টা প্লেটফর্মে অ্যাপ্লিকেশন বানানো হয় যাতে সব ধরনের ব্যবহার কারি এগুল ব্যবহার করতে পারে।
তাহলে এই বিশাল পোস্ট পড়ে, মনে মনে আমাকে বকা দিয়ে আরো কিছু কাজ করে ফেলতে পারো, যে শব্দ গুলো তোমার কাছে নতুন সেই শব্দ গুলো গুগল বা ইউটিউবে সার্চ করতে পারো। এটা কেন বলা হচ্ছে কারন যে কোন লিখা তোমাকে পুরোপুরি সব কিছু জানাতে পারে না। সবকিছু জানতে সময় + পরিশ্রম লাগে। সব জায়গা থেকে শিখতে হবে ও এক্সপ্লোর করতে হবে। তাহলেই অনেক অনেক জানার সুযোগ হবে।
তোমার যদি কোন ফিডব্যাক বা জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাও। অন্যদের শেখার জন্য তুমি যদি কোন রিসোর্স বা লিঙ্ক শেয়ার করতে চাও সেটিও জানাতে পারো।
'বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র' - সুনির্মল বসু

সবার জন্য শুভকামনা থাকলো। সামনে আবার নতুন কিছু নিয়ে আলোচনা হবে।
[ধারাবাহিক ভাবে সফটওয়্যার, ওয়েবডেভেলপমেন্ট, ডেভেলপার টিম নিয়ে সাধারন ভাবে আলোচনা মূলক লিখা গুলো আসবে]
ফটোঃ freepik.com
©

Bengal Softs এর পক্ষ থেকে সবাইকে ঈদ এর শুভেচ্ছা।
20/07/2021

Bengal Softs এর পক্ষ থেকে সবাইকে ঈদ এর শুভেচ্ছা।

খুব শিগগিরই আসছে  কেনা-বেচার বৃহৎ প্লাটফর্ম...
14/07/2021

খুব শিগগিরই আসছে কেনা-বেচার বৃহৎ প্লাটফর্ম...

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Bengal It Softs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share