20/12/2022
যে মুহূর্তে তুমি একা থাকো, সে মুহূর্তে তুমি কি করো-- সেটা দিয়েই নির্ধারিত হয়, তুমি লাইফে কি করবে। যে মুহূর্তে তোমাকে নির্দেশনা দেয়ার কেউ নাই, সে মুহূর্তে তুমি নিজেকে কি নিৰ্দেশনা দিচ্ছ-- সেটা দিয়েই নির্ধারিত হয়, তুমি সামনে এগুবে নাকি পিছিয়ে পড়বে।
শুনো, তোমার লাইফের ড্রাইভিং ফোর্স, কন্ট্রোল সেন্টার হচ্ছ-- তুমি। এই মুহূর্তে তোমার চিন্তাভাবনাকে একসেস করতে পারো, একমাত্র তুমি। এই মুহূর্তে এই লেখাটা পড়বে, নাকি পড়বে না-- সেটার ডিসিশন মেকার তুমি।
শুধু এই মুহূর্তের জন্য না। বরং তোমার লাইফের বেশিরভাগ মুহূর্তের ডিসিশন মেকার তুমি। সো, একটু চিন্তা করে দেখো-- তুমি তোমার নিজস্ব মুহূর্তগুলোতে কি নিজের সামর্থ নিয়ে সন্দেহ করে কাটিয়ে দিচ্ছ, নাকি নিজের এবিলিটি বাড়ানোর জন্য চেষ্টা করছো??? নিজেকে পজিটিভ মোশন দিচ্ছ, নাকি লুজ মোশন এ পিছলা খাচ্ছ???
এটকু ভেবে দেখো। নেগেটিভ সেলফ টকগুলোকে পজিটিভে কনভার্ট করার চেষ্টা করো। "ওতো পারবেই, ওর টুট টুট টুট আছে" না বলে। বলো-- "ও যেহেতু পারছে, আমিও চেষ্টা করে দেখি"। "আজকে মনে হয় হবে না"--না বলে। বলো "আজকে দরকার হলে একঘন্টা পরে ঘুমিয়ে হলেও শেষ করবো।" "চারপাশের কেউ আমাকে হেল্প করে না"-- না বলে। বলো--"এরা কেউ হেল্প না করলেও, আমি নিজে নিজেই করবো"
এই নেগেটিভ থটগুলো পজিটিভ করো। চেষ্টার আগ্রহ ২০ গুণ বেড়ে যাবে।
❝সবার আগে_সবার পাশে;
জিবিবিএস সেবা...❞
জীবন আপনার_সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে...
বসে না থাকার চেয়ে, কিছু একটা করা ভালো।
#একটি_বিশ্বস্ত_সেবামূলক_সংস্থা
#রেজি_নং_সি_১৮৩৮০৭