Jhongkar iT ঝংকার আইটি, ময়মনসিংহ

Jhongkar iT ঝংকার আইটি, ময়মনসিংহ Jhongkar IT has come a long way since its establishment in 2018.

From small beginnings as a provider of internet services now we have covered Dhaka, Mymensingh & Sylhet Division through Fiber@Home & Summit NTTN service.

📶 আপনি কি জানেন?রাউটারকে টিভি, মাইক্রোওভেন বা ফ্রিজের পাশে রাখলে Wi-Fi সিগন্যাল দুর্বল হয়ে যায়!👉 তাই রাউটার রাখুন খোলা ও...
31/10/2025

📶 আপনি কি জানেন?
রাউটারকে টিভি, মাইক্রোওভেন বা ফ্রিজের পাশে রাখলে Wi-Fi সিগন্যাল দুর্বল হয়ে যায়!
👉 তাই রাউটার রাখুন খোলা ও উঁচু জায়গায়, পান শক্তিশালী সংযোগ! 💡

📢 "কিছু কথা না বললেই নয়!"আপনার ইন্টারনেট কেন স্লো? দোষটা আসলে কার?👇 নিচের বাস্তব উদাহরণটা মিলিয়ে দেখুন, আপনি কোথায় দাঁড়...
23/06/2025

📢 "কিছু কথা না বললেই নয়!"

আপনার ইন্টারনেট কেন স্লো? দোষটা আসলে কার?

👇 নিচের বাস্তব উদাহরণটা মিলিয়ে দেখুন, আপনি কোথায় দাঁড়িয়ে!

---

🔹 আপনি একটি ২০ Mbps ইন্টারনেট সংযোগ নিয়েছেন।
কিন্তু সেটি একসাথে যদি ৭টি ডিভাইসে চলে, তাহলে?

👉 প্রতি ডিভাইসে পড়ে গড়ে মাত্র ~২.৮৬ Mbps!
আর এই ৭ ডিভাইসে নিচের কাজগুলো একসাথে চলছে:

১️⃣ ছোট ভাই অনলাইন গেম খেলছে
২️⃣ বড় ভাইয়ের কম্পিউটার দিয়ে ডাউনলোড
৩️⃣ ভাবি ইউটিউবে 1080p ভিডিও
4️⃣ ছোট বোন ফেসবুকে ভিডিও স্ক্রল
5️⃣ পাশের বাসার কেউ মুভি নামাচ্ছে
6️⃣ আম্মু 4K নাটক দেখছেন স্মার্ট টিভিতে
7️⃣ আপনি বলছেন, “নেট স্লো কেন?” 😅

---

🔹 “ট্র্যাফিক ফুল” মানে বুঝুন:

রাউটারে অনেক ডিভাইস কানেক্ট থাকলে, আপনি কিছু না চালালেও অন্যরা স্পিড খেয়ে নিচ্ছে।
তাই আপনি না চালিয়ে বসেও ইন্টারনেট স্লো পেতে পারেন!

---

🔹 রাউটারের দিকটা বুঝুন:

📌 সবাই চায় সস্তা রাউটার (৯৫০/১২০০ টাকার)।
কিন্তু সেই রাউটার ৩-৪টির বেশি ডিভাইস হ্যান্ডেল করতে পারে না।

💥 রাউটার গরম হয়ে যায়, হ্যাং করে, বারবার রিস্টার্ট নেয়।
আর তখন দোষ পড়ে আমাদের ঘাড়ে! 🤦

📱 আপনি যেমন দামী মোবাইল কেনেন ভালো পারফর্ম্যান্সের জন্য,
ঠিক তেমনিই দামী রাউটার মানে হলো শক্তিশালী নেটওয়ার্ক পারফর্ম্যান্স।

---

🔹 একটু হিসাব করে দেখুন:

✅ 1 Mbps = 128 KBps
✅ 20 Mbps = 2560 KBps
✅ ৭টি ডিভাইসে ভাগ করলে = প্রতি ডিভাইসে মাত্র ~365 KBps!

এই স্পিডে 4K ভিডিও, গেমিং, ডাউনলোড — সব কি একসাথে চলবে❓

---

🎯 উপসংহার:

✅ সংযোগ যত বেশি, তত বেশি ডিভাইস চালান
✅ ভালো রাউটার ব্যবহার করুন
✅ সবাইকে ব্যবহার নিয়ে সচেতন করুন
✅ অকারণে সাপ্লায়ারের ঘাড়ে দোষ চাপাবেন না

---

📌 চিন্তা করুন, বুঝুন, তারপর মন্তব্য করুন।
আমরা মানুষ, রোবট না। সবার দায় কাঁধে তোলা যায় না।
স্মার্ট ব্যবহারেই ইন্টারনেট হবে ঝামেলামুক্ত।

---








আলহামদুলিল্লাহ !!!আমাদের নতুন ইন্টারনেট  প্যাকেজ এখন সবার জন্য ও সবার মনের মত স্পিড  .....বিঃদ্রঃ আমাদের সম্মানিত পুরাতন...
31/05/2025

আলহামদুলিল্লাহ !!!
আমাদের নতুন ইন্টারনেট প্যাকেজ এখন সবার জন্য ও সবার মনের মত স্পিড .....

বিঃদ্রঃ আমাদের সম্মানিত পুরাতন গ্রাহক সবাইকেই মাসিক বিল অনুযায়ী নতুন প্যাকেজে আপডেট করে দেয়া হয়েছে ....

ডুয়াল ব্যান্ড রাউটার vs সিগনাল ব্যান্ড – জানুন পার্থক্য!আমরা অনেক সময় Wi-Fi স্লো কিংবা কানেকশন ড্রপ নিয়ে বিরক্ত হই। এর ম...
18/04/2025

ডুয়াল ব্যান্ড রাউটার vs সিগনাল ব্যান্ড – জানুন পার্থক্য!
আমরা অনেক সময় Wi-Fi স্লো কিংবা কানেকশন ড্রপ নিয়ে বিরক্ত হই। এর মূল কারণ হতে পারে আমাদের ব্যবহৃত রাউটারের ব্যান্ড। চলুন জেনে নেই:
২.৪ GHz ব্যান্ড:
১।বেশি রেঞ্জ দেয়, দেয়াল ভেদ করে সহজে পৌঁছাতে পারে
২। গতি তুলনামূলক কম
৩।অনেক ডিভাইস এই ব্যান্ডে থাকে, ফলে সিগনাল জ্যাম হয়
৫ GHz ব্যান্ড:
১। গতি অনেক বেশি, HD স্ট্রিমিং বা গেমিং-এর জন্য পারফেক্ট
২।রেঞ্জ কম, দেয়ালের বাধায় দুর্বল হয়
৩।কম ডিভাইস থাকে, তাই কম বাধা
ডুয়াল ব্যান্ড রাউটার কী?
এটা এমন এক ধরনের রাউটার যেটি একসঙ্গে ২.৪ GHz ও ৫ GHz দুই ধরনের সিগনাল দেয়।
মানে, আপনি একই সঙ্গে দূরত্ব ও গতির ব্যালেন্স রাখতে পারবেন।
কেন ব্যবহার করবেন ডুয়াল ব্যান্ড রাউটার?
স্লো নেটওয়ার্কের ঝামেলা কমবে
একাধিক ডিভাইস একসঙ্গে চালাতে সুবিধা
বড় বাসা বা অফিসে কাভারেজ ভালো
গেমিং, ভিডিও কল, স্ট্রিমিং—সবই হবে স্মুথ
স্মার্ট নেটওয়ার্ক = স্মার্ট লাইফ!
আপনার Wi-Fi অভিজ্ঞতা উন্নত করতে এখনই ডুয়াল ব্যান্ড রাউটারে আপগ্রেড করুন।

২০২৫ সালের ঈদুল ফিতরের শুভেচ্ছা ....আজ এবং সর্বদা আপনার এবং আপনার প্রিয়জনদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ঈদ মোবারক !!!
30/03/2025

২০২৫ সালের ঈদুল ফিতরের শুভেচ্ছা ....
আজ এবং সর্বদা আপনার এবং আপনার প্রিয়জনদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ঈদ মোবারক !!!

ভালো ইন্টারনেটের জন্য ভালো রাউটার – এবার ঈদে রাখুন স্মার্ট বাজেট!ব্রডব্যান্ড গ্রাহকেরা ঈদের বাজারে জামা-কাপড়ের পাশাপাশি ...
17/03/2025

ভালো ইন্টারনেটের জন্য ভালো রাউটার – এবার ঈদে রাখুন স্মার্ট বাজেট!

ব্রডব্যান্ড গ্রাহকেরা ঈদের বাজারে জামা-কাপড়ের পাশাপাশি এবার একটা ভালো মানের গিগাবাইট ডুয়াল-ব্যান্ড রাউটার কেনার কথাও ভাবুন! পুরনো সিঙ্গেল-ব্যান্ড, দুর্বল কভারেজ বা লো-স্পিড রাউটার নিয়ে বছরের পর বছর আইএসপি বদলেছেন, কিন্তু সমস্যার আসল সমাধান হয়নি—এর মূল কারণ আপনার রাউটারই সঠিক পারফরম্যান্স দিতে পারছে না।

কেন গিগাবাইট ডুয়াল-ব্যান্ড রাউটার দরকার?
✅ গিগাবাইট WAN/LAN পোর্ট – আপনার আইএসপি যদি ১০০Mbps বা তার বেশি স্পিড দেয়, তবে সাধারণ ১০/১০০Mbps পোর্টের রাউটারে সে স্পিড আপনি পুরোপুরি পাবেন না। গিগাবাইট রাউটার নিশ্চিত করে পুরো ব্যান্ডউইডথ পাওয়া।

✅ ডুয়াল-ব্যান্ড (2.4GHz & 5GHz) –

2.4GHz – বেশি রেঞ্জ, দেয়ালের মধ্যে দিয়ে সংকেত পৌঁছায়, কিন্তু স্পিড কিছুটা কম।
5GHz – উচ্চ স্পিড, কম ল্যাটেন্সি, স্ট্রিমিং ও গেমিংয়ের জন্য পারফেক্ট।

কেন শুধুমাত্র ২.৪GHz রাউটার এড়ানো উচিত?
❌ চ্যানেল ওভারল্যাপ – একই ফ্রিকোয়েন্সিতে একাধিক রাউটার থাকলে সিগন্যাল ক্ল্যাশ করে।
❌ কম ব্যান্ডউইডথ – ২.৪GHz সাধারণত ৩০-৫০Mbps পারফরম্যান্সের বেশি দিতে পারে না।
❌ নেটওয়ার্ক জ্যাম – বাড়ির অন্যান্য ডিভাইস (মাইক্রোওয়েভ, ওয়্যারলেস ক্যামেরা, ব্লুটুথ) একই ফ্রিকোয়েন্সিতে কাজ করে, ফলে নেটওয়ার্ক ধীর হয়ে যায়

✅ MU-MIMO ও Beamforming টেকনোলজি – একাধিক ডিভাইস সংযুক্ত থাকলেও নেটওয়ার্ক ল্যাগ কমবে।

✅ Wi-Fi 6 সাপোর্ট – নতুন জেনারেশনের Wi-Fi 6 রাউটার আরও শক্তিশালী, ব্যান্ডউইডথ ব্যবস্থাপনা ভালো এবং ভবিষ্যতের স্পিড আপগ্রেডের জন্য প্রস্তুত।

এখন সিদ্ধান্ত আপনার!
আপনার ইন্টারনেট প্যাকেজ ভালো হলেও, বাজে রাউটারের কারণে সবসময় সেই অভিজ্ঞতা পান না। এবার ঈদে স্মার্ট বাজেট করুন—একটি ভালো মানের গিগাবাইট ডুয়াল-ব্যান্ড রাউটার কিনুন, আর নিরবিচ্ছিন্ন ইন্টারনেট উপভোগ করুন!

ভালো রাউটার মানে ভালো ইন্টারনেট!

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি; এইদিনে মাতৃভাষার জন্য রাজপথে শহীদ হয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ নাম না জানা অনেক...
20/02/2025

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি; এইদিনে মাতৃভাষার জন্য রাজপথে শহীদ হয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ নাম না জানা অনেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে সকল ভাষা শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

ঝংকার আইটির নতুন বছরের অফার; (ময়মনসিংহ সিটি গ্রাহকদের জন্য প্রযোজ্য)আমাদের সকল প্যাকেজে পাবেন BDIX সাপোর্টেড FTP সার্ভার...
02/02/2025

ঝংকার আইটির নতুন বছরের অফার; (ময়মনসিংহ সিটি গ্রাহকদের জন্য প্রযোজ্য)

আমাদের সকল প্যাকেজে পাবেন BDIX সাপোর্টেড FTP সার্ভার, পপুলার কিছু গেমিং ক্যাশ সাপোর্ট, 4k YouTube স্ট্রিমিং, স্মুথ ফেসবুক, ১০০% GPON (১ গিগাবিট) ফাইবার কানেক্টিভিটি সহ নানা ভ্যালু এডেড সার্ভিস !!!

হটলাইন নাম্বার ও মেসেঞ্জার/হোয়াটস্যাপ চ্যাট এ আমাদের এক্সপিরিয়েন্স সাপোর্ট ইঞ্জিনিয়ার / সাপোর্ট টিমের মাধ্যমে আমাদের সম্মানিত ক্লায়েন্ট/গ্রাহকগন এখন থেকে সহজ ও দ্রুত সাপোর্ট পাবেন।
এছাড়া সহজ বিলিং এবং একাউন্ট ম্যানেজমেন্ট নিয়ে সেলফ-কেয়ার সুবিধা তো থাকছেই।

তাই দেরী না করে আজই নিয়ে ফেলুন নতুন সংযোগ। বিস্তারিত জানতে কল করুনঃ 01751136912, 01611364606

# আমাদের গ্রাহকদের জন্য আগামীতে থাকছে আরও নতুন কিছু। তাই ঝংকার আইটির সাথেই থাকুন #

# # স্পেশাল নোট # #

• আমাদের সকল সম্মানিত পুরাতন গ্রাহকগন যারা আগে থেকেই আমাদের ইন্টারনেট প্যাকেজ / প্ল্যানগুলো ব্যবহার করছেন, তাদের স্পিড অটোমেটিক্যালি সমন্বয় হয়ে যাবে।

• যে সকল প্যাকেজ কিংবা ভ্যালু এডেড সার্ভিস এর স্পিড 100 Mbps বা তার বেশি, সেকল স্পিড পরিপূর্নভাবে পেতে হলে আপনাকে গিগাবিট পোর্ট সাপোর্টেড রাউটার ব্যবহার করতে হবে। এবং গিগাবিট রাউটার এর পাশাপাশি WIFI এর ক্ষেত্রে 5Ghz ব্যবহার করতে হবে। যদি গিগাবিট না হয় তবে আপনি আশানরূপ স্পিড পাবেন না।
• ঝংকার আইটির সংযোগে কোনো প্রকার শেয়ারিং, রিসেলিং, রিডিস্ট্রিবিউট করা যাবেনা।
• সকল হোম ইন্টারনেট প্যাকেজ শেয়ার্ড এবং BTRC এর অনুমোদিত রেশিও মেনে ই হচ্ছে যা ১ঃ৮।

জরুরি ঘোষণা:সম্মানিত গ্রাহক,সদ্যপ্রাপ্ত নোটিশের মাধ্যমে জেনে আপনাদের জানাচ্ছি যে, ৯ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে ব্রডব্যা...
22/01/2025

জরুরি ঘোষণা:
সম্মানিত গ্রাহক,
সদ্যপ্রাপ্ত নোটিশের মাধ্যমে জেনে আপনাদের জানাচ্ছি যে, ৯ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার উপর যে ১০% সম্পূরক শুল্ক ধার্য্য করা হয়েছিলো, সেটি অদ্য ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে প্রত্যাহার করা হয়েছে।
গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বাড়ার যে শংকা তৈরি হয়েছিলো, সেটি এই নোটিশের মাধ্যমে দূর হয়েছে।
ঝংকার আইটির সাথে থাকার জন্য ধন্যবাদ।

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এ বিজয় ...১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর আভির্বাব হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশেরও অ...
15/12/2024

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এ বিজয় ...
১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর আভির্বাব হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের
ও অর্জিত হয় আমাদের গর্বের লাল সবুজের পতাকা।

"ঝংকার আইটি" পরিবারের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা !!!

11/12/2024

নোটিশ
তারিখ: ১২ই ডিসেম্বর ২০২৪
সময়: ১৩:০০ মিনিট

ডাউনডিটেক্টর সাইটের রিপোর্ট অনুযায়ী মেটার অন্তর্ভুক্ত সাইটসমূহ - ফেসবুক, ইন্সটাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ - এ সমস্যার সম্মুখীন হয়েছে।

উল্লেখ্য, এই সমস্যাটি আমাদের সার্ভারের দিক থেকে নয়, বরং এটি মেটার নিজস্ব
সাইটগুলোর ত্রুটিজনিত সমস্যা। আমাদের টিম বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং নতুন
কোনো আপডেট পেলে তা আপনাদেরকে দ্রুত জানানো হবে।

আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।
ঝংকার আইটি এর সাথেই থাকুন।

Address

8 (1st Floor) Rambabu Road, Ganginarpar
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Jhongkar iT ঝংকার আইটি, ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhongkar iT ঝংকার আইটি, ময়মনসিংহ:

Share