02/01/2026
BTRC-এর অফিসিয়াল Facebook পেইজে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে National Equipment Identity Register (NEIR) সিস্টেম কার্যকর হতে যাচ্ছে।
▪️ ১ জানুয়ারির আগে দেশে ব্যবহৃত সকল স্মার্টফোন স্বয়ংক্রিয়ভাবে (Automatically) NEIR-এ নিবন্ধিত হয়ে যাবে।
▪️ ১ জানুয়ারির পর যেসব আনঅফিশিয়াল বা ট্যাক্স ফাঁকি দিয়ে আমদানিকৃত ফোন বাজারে বিক্রি হবে, সেসব ফোনে সিম নেটওয়ার্ক কাজ করবে না অর্থাৎ নেটওয়ার্ক ব্লক হয়ে যাবে।
আপনার ফোন NEIR-এ নিবন্ধিত কিনা যেভাবে যাচাই করবেন:
১. ডায়াল প্যাডে *16161 # ডায়াল করুন
২. রিপ্লাই হিসেবে 1 লিখুন
৩. আপনার ফোনের IMEI নম্বর পেস্ট করুন
৪. আবার 1 রিপ্লাই দিন
📩 কিছুক্ষণের মধ্যেই আপনার সিম অপারেটরের পক্ষ থেকে রেজিস্ট্রেশন স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে।
📌 নোট: আপনার ফোনের IMEI নম্বর জানতে ডায়াল করুন * #06 #