26/09/2026
একটি ভিডিওর ভিজ্যুয়াল লুক তৈরিতে কালার কারেকশন, কালার ব্যালেন্স এবং কালার গ্রেডিং গুরুত্বপূর্ণ।
কালার কারেকশনে ফুটেজের এক্সপোজার, ব্রাইটনেস ও কালার ঠিক করা হয়। কালার ব্যালেন্স এর মাধ্যমে ফুটেজের বিভিন্ন রঙের মধ্যে ভারসাম্য আনা হয়।
এরপর কালার গ্রেডিং ব্যবহার করে ভিডিওর জন্য নির্দিষ্ট একটি লুক ও মুড তৈরি করা হয়। একটি ভিডিওর দৃশ্য, গল্প এবং কাঙ্ক্ষিত অনুভূতি অনুযায়ী কালারের ব্যবহারও পরিবর্তিত হয়।
একজন প্রফেশনাল ভিডিও এডিটরের কাজের ক্ষেত্রে এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। কোন ফুটেজে কী ধরনের কালার কারেকশন প্রয়োজন, কীভাবে কালার ব্যালেন্স ঠিক রাখতে হবে এবং গল্পের প্রয়োজনে কী ধরনের কালার গ্রেডিং ব্যবহার করা হবে—এসব বিষয় জানা একজন ভিডিও এডিটরের স্কিলের অংশ।
Video Editing-এর এই টেকনিক্যাল স্কিলগুলো শিখে প্রফেশনালভাবে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করুন আমাদের সাথে।