বর্ণমালা কম্পিউটার ট্টেনিং সেন্টার

  • Home
  • Bangladesh
  • Munshiganj
  • বর্ণমালা কম্পিউটার ট্টেনিং সেন্টার

বর্ণমালা কম্পিউটার ট্টেনিং সেন্টার Computer & Outsourcing traning Centre in Munshiganj

16/05/2026
29/05/2025

হ্যালো -কেপিবাগ গ্রামবাসী!
বিডি ক্লিন তারুণ্য এবার আসছে আপনাদের এলাকায়।

এবার পরিচ্ছন্ন হবে ❝ কেপিবাগ গ্রামের পশ্চিমবাড়ির পুকুরটি ❞।

বহুদিন যাবত কেপিবাগ গ্রামের পশ্চিমবাড়ির পুকুরটি অপরিচ্ছন্ন ও মৃত অবস্থায় পড়ে আছে-এবার পুকুরটি জাগ্রত হবে পরিচ্ছন্ন মানসিকতায়।

আমাদের একটাই চাওয়া– নদী-নালা-খাল-বিল-পুকুর
ভরে উঠুক স্বচ্ছ জলে আর, দূষণমুক্ত হোক আমাদের পরিবেশ ও চারপাশ।

দেখা হচ্ছে ৩০ মে ২০২৫ ইং, রোজ শুক্রবার।
সকাল: ৯.০০ ঘটিকায়।

কেপিবাগ- দেওয়ান বাজার | পঞ্চসার ইউনিয়ন

#বিডিক্লিন #বিডিক্লিনমুন্সিগন্জ #কেপিবাগ
#দেওয়ানবাজার #কেপিবাগ_দেওয়ান_বাজার
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পঞ্চসার #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

30/10/2020

এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে ১০ টা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না!
রাসূল (সাঃ) এর উম্মত হিসেবে নিজের দায়িত্ব পালন করুন , যেনো হাশরের দিন প্রিয় নবী (সাঃ) এর সামনে দাড়িয়ে এতটুকু বলতে পারেন যে আপনি তার অপমানে চুপ ছিলেন না!! নূন্যতম প্রতিবাদ হলেও করেছেন!



❤️
❤️





25/05/2020

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ.....
মহান আল্লাহতায়ালা আমাদের এবং আপনাদের নেক আমল/সৎকাজ কবুল করুন।আমিন।

"ঈদ মোবারক"

আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংদুটি কি একই পথের পথিক?আজ আমরা জানবো আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে....➡ আউটসোর্সিং কি...
29/01/2020

আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং
দুটি কি একই পথের পথিক?

আজ আমরা জানবো আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে....

➡ আউটসোর্সিং কি? 💻💻

আউটসোর্সিং এর "আউট" অর্থ "বাহির" এবং "সোর্স" অর্থ "উৎস" অর্থাৎ আউটসোর্সিং এর প্রথাগত সংজ্ঞা হলো বাহিরের উৎস হতে ইন্টারনেটের মাধ্যমে উপার্জন।
আউটসোর্সিং এর বিস্তৃত পরিসরে আপনি ব্লগিং,ডিজিটাল মার্কেটিং-অনলাইন মার্কেটিং,ই-কমার্স বিজন্যেস,এফ-কমার্স বিজন্যেস,সিপিএ মার্কেটিং,এফিলিয়েট মার্কেটিং প্রভৃতি বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারেন।

➡ ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং হলো কোন মাইক্রোজব ওয়ার্কিং প্লাটফর্ম হতে কোন নির্দিষ্ট কাজের বিনিময়ে ইন্টারনেট হতে ইনকাম করা। আউটসোর্সিং এর বিভিন্ন ক্যাটাগরির জব (ওয়ার্ক) এর ভেতর ওয়েব ডেভোলপিং,গ্রাফিক্স ডিজাইন,ফটোশপ, সফটওয়্যার ডেভোলপমেন্ট, এনড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি, রিভিউ রাইটিং, কনটেন্ট রাইটিং ইত্যাদি অন্যতম।

➡ আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কি একই পথের পথিক?

আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং দুটোই ইন্টারনেটের মাধ্যমে ইনকাম করা হলেও আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এক জিনিস নয়।
উপরের সংজ্ঞা হতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে "সকল ফ্রিল্যান্সিং'ই আউটসোর্সিং এর অর্ন্তভুক্ত তবে সকল আউটসোর্সিং ফ্রিল্যান্সিং নয়"

➡ ফ্রিল্যান্সিং প্লাটফর্ম : 💻💻

ইন্টারনেট জগতে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্লাটফর্ম আছে বটে তথাপি প্রসিদ্ধ কিছু ফ্রিল্যান্সিং প্লাটফর্ম নিম্নরূপ হলো

(১) Toptal→https:// toptal. com
(২) Upwork→https:// upwork. com
(৩) Freelancer→https:// freelancer. com
(৪) Fiverr→https:// fiverr. com
(৫) Guru→https:// guru. com
(৬) PeoplePerHour→https:// peopleperhour. com
(৭) iFreelance→https:// ifreelance. com
(৮) 99desingns→https:// 99designs. com
(৯) Simplyhired→https:// simplyhired. com
(১০) Craigst→https:// craigslist. org

[বিঃদ্রঃ উপরের সকল লিংকে প্রবেশ করতে https:// এর পরের স্পেস এবং ডট কম এর আগের স্পেসটি পরিহার করে এন্টার করুন]

কিভাবে ফ্রিল্যান্সিং কাজ করে?

মূলত উপরোক্ত সকল ওয়েবসাইটে Work Publisher এরা Job (জব) পোস্ট করেন আর সেই সকল সাইটের এমপ্লয়ি'রা উক্ত জব পোস্টে তথা ওয়ার্ক অর্ডার পোস্টে বিড করেন। বিড হলো আপনার কাজের এক্সপেরিয়েন্স এবং আগ্রহ জানিয়ে একটি নির্দিষ্ট এমাউন্ট (কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক পাবলিশার স্বয়ং Job/work এর জন্য বাজেট ফিক্স করে দেন) আবেদন করা।
আপনার দক্ষতা এবং বিড বিবেচনা করে ওয়ার্ক পাবলিশার যদি আপনাকে তার কাজের জন্য সিলেক্ট করেন তবে আপনার বিড উইন হবে এবং কাজ শেষে পেমেন্ট পাবেন।

➡কিভাবে আউটসোর্সিং কাজ করে?

ফ্রিল্যান্সিং এর চেয়ে আউটসোর্সিং বিস্তৃত এবং মুক্ত প্লাটফর্ম ; একইসাথে বিভিন্ন আউটসোর্সিং ক্যাটাগরির বৈচিত্র্যতার কারনে এটি বোরিং প্রফোশন নয় বরং রোমাঞ্চকর প্রফোশন হিসেবে বিবেচিত হয়। আপনি হয়তো শুনলে আনন্দিত হবেন যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তবুও একটি লিমিটেড আর্নিং লেভেল আছে (এটা কমপারেটিভ বিষয়) কিন্তু আউটসোর্সিং এর ক্ষেত্রে আর্নিং লেভেলের কোন বাধাধরা লিমিটেশন নেই, আপনি নিজের যতোটা ইফিসিয়েন্সি দিতে পারবেন ততোই আর্নিং ইনক্রিজ হবে।

আউটসোর্সিং এর উদাহরণ হিসেবে আপনি ইউটিউবিং ধরতে পারেন; আপনি যদি এক সপ্তাহে ৩/৪ টি ভিডিও আপলোড করেন তবে মনিটাইজেশনের কন্ডিশনে যতো বেশী ভিউ (views) আনতে পারবেন ততো বেশী আর্ন হবে।

শুধু ইউটিউবিং নয় বরং গুগল এডসেন্স, সিপিএ মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, ই-কমার্স বিজন্যেস প্রভৃতি ক্ষেত্রে আপনার পারফরম্যান্স যতো ভালো হবে আর্নও ততোই ভালো হবে।

➡ আপনি আউটসোর্সিং করবেন নাকি ফ্রিল্যান্সিং করবেন?

যেহেতু প্রাথমিক দিকে কাজ শিখে ফ্রিল্যান্সিং প্লাটফর্মে রেপুটেড ফ্রিল্যান্সার হতে বেশ খানিকটা সময় লাগে তাই ফ্রিল্যান্সিং শেখার শুরু হতেই আউটসোর্সিং করা

( নোটঃ ফ্রিল্যান্সিং এর শিক্ষানবিশ সময় হতেই)

আউটসোর্সিং শুরু করতে পারেন, তাতে একদিকে যেমন ইন্টারনেটে হতে আর্ন করতে পারবেন তেমনি ফ্রিল্যান্সিং পেশা হতেও অন্তত ডিমোটিভেট হতে হবে না।

[পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করে সংরক্ষণ করুন এবং আপনাদের বন্ধুকেও আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী করুন, ধন্যবাদ]।

➡ কেন ফ্রীল্যান্সিং করবো ?💻💻সময়ের পরিবতেনের সাথে সাথে অনলাইনে সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি পেয়েছে । তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়...
25/01/2020

➡ কেন ফ্রীল্যান্সিং করবো ?💻💻
সময়ের পরিবতেনের সাথে সাথে অনলাইনে সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি পেয়েছে । তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফ্রীল্যান্সিং । বতমানে ফ্রীল্যান্সিং এর মাধ্যমে একজন মানুষ তার নিজ দায়িত্বে নিজেকে স্বনিরভর এবং দক্ষ করতে পারে ।

➡ তবে প্রশ্ন হচ্ছে কেন ফ্রীল্যান্সিং করবো ????💻
কর্তৃত্ব দেখানোর কেউ নেই – আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই স্বাধীন ভাবে কাজ করতে চাই । যেমন আপনি যদি “গ্রাফিক রিভার” এ কাজ করেন সেক্ষেত্রে আপনার সার্ভিস গুলোই আপনি নিজেই বিক্রয় করতে পারছেন ।💻
পরিবারকে সময় দেয়ার সুযোগ – আমরা সবাই একটু আমোদ প্রিয় । সব কাজ রেখে হলেও চাই একটু সময় বের করতে যেটা শুধু মাত্র নিজের পরিবারের জন্য । ফ্রীল্যান্সিং করলে পরিবারকে সময় দেওয়ার অনেক সুযোগ থাকে কারণ আমি যদি ঘন্টা হিসাবে কাজ করি তবে নিদির্ষ্ট কিছু সময় ছাড়া আমার আর কাজে বসতে হচ্ছে না । চাইলে আমি ঔ অবসর সময়য়ে অন্য কাজ্ও করতে পারি ।💻
কাজের নিরাপত্তা – বতমান সময়ে দেখা যায় বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা মাস শেষে বেতন দিতে উদাসীন থাকে । তবে ফ্রীল্যান্সিং করলে আপনার লেনদেন নিরাপদে করা সম্ভব । অনলা্ইনে কাজ গুলো হয় নিদিষ্ট বাজেটে অথবা ঘন্টা হিসাবে তাই টাকা উত্তোলন বা প্রদান এর ক্ষেত্রে কোন ঝামেলা নেই । বতমানে আমাদের দেশীয় মার্কেট প্লেস “বিল্যান্সার” দিচ্ছে “বিকাশ” এর মাধ্যমে টাকা উত্তোলের সুযোগ । যা আপনার অনালাইনের কাজকে আরো নিরাপদ ও সহজ করে দিয়েছে ।💻
কাজের সময় নিজের মত করে নির্ধারণ করার সুযোগ– একজন ফ্রীল্যান্সার তার পছন্দমত কাজের সময়সূচি ঠিক করে নিতে পারেন, হতে পারে সেটা গভীর রাতে অথবা দিন ।💻
ব্যক্তি চাহিদা সম্পর্কে ধারনা – ফ্রিল্যান্সার হবার একটি অন্যতম সুবিধা হল নিজের প্রয়োজন অনুযায়ী অথ উর্পাজনের নিশ্চয়তা যা নিজের চাহিদা সম্পর্কে সচেতন করে তুলতে সাহায্য করে ।
নিজের মূ্ল্য নিজে নিয়ন্ত্রন করা- যতটুকু কাজ করবেন তার উপরই আপনার মূল্য নির্ধারণ করতে পারবেন ।💻
নিজের পছন্দ মতো কাজ করা – অঙ্কনে আপনি আগ্রহী কিস্তু আটকে আছেন একাউন্টিং-এ ? আপনার পছন্দকে গুরুত্ব দিন । ফ্রীল্যান্সিং কেই বেছে নিতে পারেন আপনার পছন্দের পেশা।💻
ঘুম থেকে উঠুন ইচ্ছে মতো – ইচ্ছা না থাকা সত্বেও রোজ সকালে ট্রাফিক জ্যাম ঠেলে অফিস যেতে হয় আবার রাতে বাসায় এসে পরিবাকে সময় দিতে হয় । কিন্তু ফ্রীল্যান্সিং-এ ইচ্ছে হলে আপনি সারা রাত জেগে কাজ করতে পারবেন আবার ইচ্ছে হলে সারা দিন কাজ করলেন । সবই আপনার ইচ্ছে মত ।💻
অপ্রত্যাশিত ঝামেলা নিজের হাতেই নিয়ন্ত্রন – যেহেতু কাজটি ২ জন ব্যক্তির মধ্যে ঘটে সেহেতু কোন প্রকার অপ্রত্যাশিত দুঘটনা বা অসুস্থতার কারণে কাজ করতে না পারলেও ২ জন নিজেদের মধ্যে আলোচনা করে সহজেই সমাধান করে নিতে পারেন ।💻
যেখানে খুশি সেখানে কাজ করা – ছবি পোস্টের মতো ছোট খাটো কাজ আপনি ইন্টারনেটের মাধ্যমে যে কোন স্খান থেকেই করতে পারেন।💻
সময় বাঁচান – ফ্রীল্যান্সিং করার জন্য কোন প্রকার ডিগ্রির প্রয়োজন নেই । কাজ জানলেই ঘরে বসে অথ উপাজন করতে পারবেন ।💻
নিজের হাতেই সব ক্ষমতা – আপনি যখন কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন তখন ক্লায়েন্টের সাথে আপনার যোগাযোগ হবে প্রতিষ্ঠানের মাধ্যমে । কিন্তু ফ্রীল্যান্সিং-এ ফ্রীল্যান্সার ও ক্লায়েন্টের মাঝে অন্য কেউ থাকে না যার ফলে তাদের মধ্যে একটি ভালো সম্পক গড়ে ওঠে ।💻
কাজে দোষ ধরার কেউ নেই– এখানে আপনার কাজের উপর খবরদারী করার মত কেউ থাকবে না । যা কোন ব্যাক্তির অধীনে কাজ কারার চেয়ে বেশী সুখকর ।💻

অনলাইনে আয় করার জন্য ডিজিটাল মার্কেটিং বর্তমানে সবচে জনপ্রিয় একটি ক্ষেত্র।বর্তমান সময়ে সবার কাছে পণ্য বা সেবা প্রচারের স...
25/01/2020

অনলাইনে আয় করার জন্য ডিজিটাল মার্কেটিং বর্তমানে সবচে জনপ্রিয় একটি ক্ষেত্র।বর্তমান সময়ে সবার কাছে পণ্য বা সেবা প্রচারের সেরা মাধ্যম ডিজিটাল মার্কেটিং। সুতরাং ডিজিটাল মার্কেটিং কোর্স করে ঘরে বসেই সহজ , নিরাপদ এবং সময়োপযোগী আয়ের ব্যবস্থা করে নিতে পারেন আপনিও!

➡ উন্নত ক্যারিয়ারের জন্য বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি দ্রুত প্রসারমান, চ্যালেঞ্জিং এবং জনপ্রিয় একটি ক্ষেত্র।বর্তমাণ সময়ে সবার কাছে একটা পণ্য বা সেবা প্রচারের সেরা মাধ্যম...

➡ ডিজিটাল মার্কেটিং এর বেশ কিছু কাজের ক্ষেত্র থেকে শুধুমাত্র একটি ক্ষেত্রে কাজ শিখেও সেই সম্পর্কে উন্নত ক্যারিয়ার তৈরি করতে পারেন ।

➡আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে যা যা থাকছে-

>ই-মেল মার্কেটিং
>সিপিএ মার্কেটিং
>আমাজন আফ্লিয়েট মার্কেটিং
>সার্চ ইঞ্জিন অপটিমাউজেশন (SEO)
>সার্চ ইঞ্জিন মার্কেটিং
>সোশ্যাল মিডিয়া মার্কেটিং
>ই-কমার্স মার্কেটিং
>ডাটা এন্ট্রি
>অ্যাডসেন্স
>ইমেইল টেম্পলেট
>ফাইবার, আপওয়ার্ক লাইভ প্র্যাকটিস
>এবং অন্যান্য।

  💻এখন বর্তমান সময়ে যেকোনো চাকুরীতে প্রয়োজন কম্পিউটার স্কিল ।আপনি কম্পিউটার এর কোন কাজ পারেন না ? আপনি অফিসিয়াল কম্পিউটা...
25/01/2020

💻

এখন বর্তমান সময়ে যেকোনো চাকুরীতে প্রয়োজন কম্পিউটার স্কিল ।
আপনি কম্পিউটার এর কোন কাজ পারেন না ? আপনি অফিসিয়াল কম্পিউটার কাজ শিখতে আগ্রহী ?
এই কোর্সটি যারা একদম নতুন এবং অফিসিয়াল কাজ করতে চান তাদের জন্য ।
সাথে থাকছেঃ

➡ এই কোর্সে যা যা থাকছে-
১. Computer basic,
2. Microsoft office word,
3. Microsoft office excel,
4. Microsoft Office PowerPoint presentation,
5. Data entry,
6. Internet Browsing,
7.Computer operating system এবং
8. Hardware & Software।

💻আপনি কোন সময় ক্লাস করতে আগ্রহী ?
💻ট্রেনারদের সাথে কথা বলে টাইম সেট করে নিন।

আলহামদুলিল্লাহ, ফ্রিল্যান্সার হিসেবে পথচলা শুরু করলাম, মার্কেট প্লেস থেকে$140 আর্নিং এর মাধ্যমে। অনলাইন জীবনে পথচলা শুরু...
23/01/2020

আলহামদুলিল্লাহ, ফ্রিল্যান্সার হিসেবে পথচলা শুরু করলাম, মার্কেট প্লেস থেকে
$140 আর্নিং এর মাধ্যমে। অনলাইন জীবনে পথচলা শুরু হয় বর্নমালা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে।আজকে আমি একজন ফ্রিলান্সার। এ মাসেই আমি এসইও করে আমার ফাস্ট ইনকাম হাতে পেয়েছি। ভালোলাগার অনুভূতিটা অবর্ণনীয়।
অনলাইন থেকে ইনকাম করবো এটা একটা সময় স্বপ্ন ছিল কিন্তু বর্নমালা কম্পিউটার ট্রেনিং সেন্টার এর জন্য আজ আমার এই স্বপ্ন টা বাস্তবতায় পরিনত হয়েছে।শুধু ধন্যবাদ দিয়ে আমি কখনোই এই প্রতিষ্ঠান আর স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। স্যার ও স্যারের প্রতিষ্ঠানের আগামীর পথচলার জন্য দোয়া ও শুভকামনা।

___জয়া আবেদীন
#বর্ণমালা কম্পিউটার ট্রেনিং সেন্টার
# ফ্রিল্যান্সিং
# ফ্রিল্যান্সার
#রিকাবীবাজার
#মুন্সীগঞ্জ

ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করুন | Digital Marketing  -----  Online Earningপন্য বা সেবা সমূহকে বিজ্ঞ...
22/01/2020

ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করুন |
Digital Marketing ----- Online Earning

পন্য বা সেবা সমূহকে বিজ্ঞাপনসহ বাজার গবেষনার মাধ্যমে বিক্রয় করার পক্রিয়াকেই মার্কেটিং বলে। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তি কে ব্যবহার করে অনলাইন/ইন্টারনেট এর মাধ্যমে পণ্য বা সেবার বিক্রয় কাজ পরিচালনা করা। আর আমরা মার্কেটিং করার জন্য যতো ধরনের বা পদ্ধতি ব্যবহার করি এগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং

Address

Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when বর্ণমালা কম্পিউটার ট্টেনিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বর্ণমালা কম্পিউটার ট্টেনিং সেন্টার:

Share