04/02/2019
""এক নজরে মৌলভীবাজার জেলা""
১. জেলার নাম : মৌলভীবাজার।
নাম করন: মৌলভী কুদরত উল্লার নামানুসারে।
২. সীমানা : পূর্ব ও দক্ষিণে ভারত, উত্তরে সিলেট ও পশ্চিমে হবিগঞ্জ।
৩. জেলা প্রতিষ্ঠার তারিখ : ২২/০২/১৯৮৪খ্রিঃ।
৪. মোট আয়তন : ২৭৯৯ বর্গ কি.মি.।
৫. মোট জনসংখ্যা : ১৯,৯৯,০৬২ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
ক) পুরুষ -৯,৪৪,৭২৮ জন,
খ) মহিলা-৯,৭৪,৩৩৪ জন।
৬. উপজেলার সংখ্যা : ০৭ টি।
(০১মৌলভীবাজার সদর,
০২.রাজনগর,
০৩.কুলাউড়া,
০৪.বড়লেখা,
০৫.কমলগঞ্জ,
০৬.শ্রীমঙ্গল ও
০৭.জুড়ী)
৭. পৌরসভার সংখ্যা : ০৫ টি।
(০১.মৌলভীবাজার,
০২. শ্রীমঙ্গল,
০৩.কুলাউড়া,
০৪.বড়লেখা ও
০৫.কমলগঞ্জ)
৮. সীমান্ত ফাঁড়ির সংখ্যা : ১৪ টি। (কুলাউড়া-০৬,কমলগঞ্জ-০৪, শ্রীমঙ্গল- ০২, বড়লেখা-০২)
৯. সীমান্তবর্তী উপজেলার সংখ্যা : ০৫টি।
১০. ইউনিয়নের সংখ্যা : ৬৭ টি।
১১. মৌজার সংখ্যা : ৮৯৯ টি।
১২. গ্রামের সংখ্যা : ২,০১৫ টি।
১৩. মোট জমির পরিমাণ : ৬,৫৮,৯১৫.৭১ একর।
১৪. আবাদযোগ্য জমির পরিমাণ : ১,৪৬,৭৪০ একর।
১৫. অনাবাদী জমির পরিমাণ : ১০,৬৯৫ হেক্টর।
১৬. মোট চা-বাগানেরসংখ্যা : ৯২ টি।
১৭. চা-বাগানের মোট জমির পরিমাণ : ১,৬০,২৬৪.৭৮ একর।
১৮. বার্ষিক উৎপাদন : ৩,২০,৫১,৫০০ কেজি।
১৯. জেলায় রাবার বাগানের সংখ্যা :
মোট ১০টি (রাজনগর-২টি, কুলাউড়া-৪টি, কমলগঞ্জ-৩টি, শ্রীমঙ্গল-১টি)।
২০. জেলায় রাবার বাগানের আয়তন ৬৬,০৩৫,০৭ হেক্টর।
২১. শিক্ষার হার : ৫১.১% (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
২২. শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: কলেজঃ ২৪ টি। (সরকারি কলেজ-০৩ টি, বেসরকারি কলেজ-২১ টি
মাধ্যমিক বিদ্যালয়ঃ ১৭৩ টি (সরকারি-০৩টি, বেসরকারি-১৭০টি)
মাদ্রাসাঃ ৭১ টি (দাখিল-৪৭টি, আলিম-১০ টি, ফাযিল-১৩ টি ও কামিল-০১)
প্রাথমিক বিদ্যালয়ঃ ২৫৯৫টি (সরকারি-১০০৬ টি,কিন্ডার গার্টেন-৩১৪, ইবতেদায়ী-১১৪, স্যাটেলাইট/কমিউনিটি/অন্যান্য-১১৬১ টি )
পলিটেকনিক ইন্সটিটিউট : ০১টি
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজঃ ০১টি
প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট(পি,টি, আই) ০১ টি
২৩ . সেবা ইনস্টিটিউট : ০১ টি।
২৪. সরকারি হাসপাতালের সংখ্যা: ০৭ টি।
২৫. বে-সরকারি হাসপাতাল সংখ্যা: ০৫ টি।
২৬. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ০৬ টি (জুড়ীতে অারও ০১টি নির্মানাধীন আছে)।
২৭. পরিবার কল্যাণ কেন্দ্র : ৩৮ টি।
২৮. মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র : ০১টি।
২৯. পল্লী স্বাস্থ্য কেন্দ্র : ২০ টি।
৩০. গ্যাস ফিল্ডের সংখ্যা : ০২ টি।
(১) ইউনিকল, কালাপুর প্রজেক্ট, শ্রীমঙ্গল এবং
(২) ভাটেরা গ্যাস ফিল্ড, কুলাউড়া
৩১. রাস্তার পরিমাণ : ৩,৪৭৫.৪৬ কিঃমিঃ।
কাঁচা রাস্তার পরিমাণঃ ২,৬৭৫.১৮ কিঃমিঃ
আধা পাকা রাস্তার পরিমাণঃ ৬১.৯৩ কিঃমিঃ
পাকা রাস্তার পরিমাণঃ ৭৩৮.৩৫কিঃমিঃ
৩২. মোট খাস জমির পরিমাণ : ৩৫,১০০.৪৯ একর।
৩৩. মোট ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা : ৩২ টি।
৩৪. মোট নদী পথ : ১৭০ মাইল।
৩৫. মোট স্যানিটেশন পরিবার : ২,৩৪,৬২১ টি।
৩৬. মোট হাট-বাজার : ১৫০টি।
৩৭. মৎস্য খামার সরকারি-১৪০৪টি, পুকুরে-৫৫৯০টি, নদীতে-০১টি, বেসরকারি-১০২১টি।
৩৮. মোট উপাসনালয় : ২৩৪২টি।
মসজিদ -১৯৫২টি,
মন্দির-৩৭৪টি,
গীর্জা-১৬টি
৩৯ উপজাতিদের নামঃ :
ক. মনিপুরী (মৈথৈ ও বিষ্ণু প্রিয়া);
খ. খাসিয়া;
গ. সাঁওতাল;
ঘ. টিপরা;
ঙ. ত্রিপুরা;
চ. গারো।
৪০. উপজাতি জনসংখ্যা : ৪২,৯১০ জন।
৪১. জেলার হাওর সংখ্যা :০৩ টি (মোট আয়তনঃ৫৪৬৪৮.৯৮ হেক্টর)
(১) হাকালুকি হাওড় (কুলাউড়া ওবড়লেখ)
(২) কাউয়া দিঘি হাওড়, রাজনগর
(৩) হাইল হাওড়, শ্রীমঙ্গল
৪২. প্রবাহিত নদীর সংখ্যা :৬টি।
(১) মনু নদী, মৌলভীবাজার
(২) ধলাই নদী, কমলগঞ্জ
(৩) সোনাই নদী
(৪) ফানাই নদী
(৫) কন্টিনালা নদী
(৬) জুড়ী নদী
(৭) বিলাম নদী।
৪৩. জলমহালের সংখ্যা : ৪২৭ টি।
২০একরের উর্ধে- ১৩৭ টি,
২০ একরের নীচে-২৯০টি
৪৪. মোট ব্যাংকের সংখ্যা : ৯৯টি।
৪৫. কর্মরত এনজিও এর সংখ্যা : ১৫টি।
৪৬. মোট নদী বন্দর : ০১টি (শেরপুর)।
৪৭. রেল স্টেশন : ১৮টি।
৪৮. ডাকঘর : ১২২টি।
৪৯. দর্শনীয়/উল্লেখযোগ্য স্থানঃ
ক) শমসের নগর বিমান বন্দর, (শরীফপুর) চাতলা চেক পোষ্ট
খ) পৃথিমপাশা নবাব বাড়ি, শীতেস বাবুর চিড়িয়াখানা
গ) কমলার বাগান (জুড়ী) আগর-আতর শিল্প (বড়লেখা)
ঘ) পৌর পার্ক, মনু ব্যারেজ, গয়ঘর ঐতিহাসিক খোজারমসজিদ, বর্ষিজোড়া ইকোপার্ক,কাগাবালা পাখি বাড়ি(মৌলভীবাজারসদর)
ঙ) মাধবকুন্ড জলপ্রপাত, হাকলিুকি হাওর
চ) বাংলাদেশ চা-গবেষণা ইনস্টিটিউট, শ্রীমঙ্গল টি রিসোর্ট, হাইল হাওর (শ্রীমঙ্গল)
ছ) মাধবপুর চা-বাগান লেইক, হামহাম জলপ্রপাত লাউয়াছড়া রিজার্ভ ফরেষ্ট (কমলগঞ্জ)
জ) বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের সমাধি(কমলগঞ্জ)।
(সংগৃহীত)
[মনে রাখার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন ]