Moulvibazar Cyber Army - MCA

Moulvibazar Cyber Army - MCA স্বাগতম ভালোবাসার টিম "Moulvibazar Cyber Army - MCA" তে। "MCA"

খুবই সহজে নিজের পাসপোর্ট নিজেই করুন, মৌলভীবাজার পাসপোর্ট অফিস থেকে। ১) নির্ভুল ভাবে অনলাইনে ফর্ম ফিলাপ করবেন এবং শিডিউল ...
02/12/2020

খুবই সহজে নিজের পাসপোর্ট নিজেই করুন, মৌলভীবাজার পাসপোর্ট অফিস থেকে।

১) নির্ভুল ভাবে অনলাইনে ফর্ম ফিলাপ করবেন এবং শিডিউল নিবেন । (১ম কমেন্টে অনলাইন ফর্ম এর লিংক দেয়া আছে)
2) ব্যাংক এর মাধ্যমে পাসপোর্ট ফি প্রধান করতে হবে।
৩) শিডিউল এর তারিখে জরুরি ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট অফিসে হাজির হবেন এবং এনরোলমেন্ট সম্পন্ন করবেন।
৪) পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ফোন দিলে পুলিশে এর সাথে দেখা করবেন।
৫) কিছুদিন পর এস-এম-এস আসলে, পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট রিসিভ করবেন।



#অনলাইনে_ফর্ম_ফিলাপ #
- বার বার চেক করবেন আপনার সকল ইনফরমেশন ঠিকঠাক আছে কি না, আপনার এন-আই-ডি কার্ডের সাথে সকল ইনফরমেশন মিল রেখেই ফর্ম ফিল-আপ করবেন।

#পাসপোর্ট_ফি_জমা #

- সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক এর মাধ্যমে পাসপোর্ট ফি প্রধান করবেন।
- NID কার্ড এর ফটোকপি সাথে নিয়ে যাবেন পাসপোর্ট ফি জমা দিতে যাবার সময় ।

#অ্যাপয়েন্টমেন্ট #
- যে ডকুমেন্টস প্রয়োজন হবে,
🔹 NID Card
🔹 Nid Copy
🔹 Application Summary
🔹 Application Form
🔹 Payment Slip
🔹 Student id card/certificate
🔹 Chairman Certificate

- সকল ডকুমেন্টস রেডি করে বাসা থেকেই স্ট্যাপ্লিং করে নিয়ে যাবেন। (মৌলভীবাজার পাসপোর্ট অফিসে স্ট্যাপ্লিং এর সাপোর্ট পাবেন না। 😶)

- ব্যাংক রিসিট এর পাসপোর্ট অফিস এর কপিটি অবশ্যই এপ্লিকেশন ফর্মের উপরের ডান পাশে আঠা দিয়ে লাগাতে হবে। (আঠা দিয়ে না লাগানোর কারনে আমাকে আঠা দিয়ে লাগিয়ে এনে আবার লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিলো)

- RPO'তে আপনার অরিজিনাল NID কার্ড সাথে নিয়ে যাবেন তা নাহলে অনেক ভোগান্তির শিকার হতে হবে।

- অবশ্যই সঠিক সময়ে ১০৮ নাম্ভার রুমের সামনে উপস্থিত থাকবেন এবং সেখানে আবেদন এর কাগজ-পত্র জমা দিবেন এবং সব কিছু ওকে থাকলে ১০৭ নাম্বার রুমে গিয়ে ছবি-সাইন-ফিংগার প্রিন্ট-আইরিশ স্ক্যান কম্পিট করে ডেলিভারি রিসিট নিয়ে বাসায় চলে আসবেন এবং পুলিশ ভেরিফিকেশন এর অপেক্ষা করবেন ।

#পুলিশ_ক্লিয়ারেন্স #
- পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য থানা থেকে কল দিয়ে যা যা নিয়ে যেতে বলবে তা নিয়ে যাবেন। (আমি শুধু NID এবং Chairman Certificate নিয়ে গেছিলাম)

- সুন্দর করে, অনেক সম্মান দিয়ে কথা বলুন কারন, আপনার পাসপোর্ট কবে এপ্রুভ হবে সেটা এখন উনার উপর নির্ভর করছে। সকল ডকুমেন্টস অকে থাকলে চিন্তা করবেন না কোনো ঝামেলা করবে না তারা।

- যদি আপনার ডকুমেন্টস এ কোনো সমস্যা থাকে অবশ্যই পকেটে ৫০০-১০০০ টাকা নিয়ে যাবেন, এবং চা-খাবার জন্য দিয়ে দিবেন। (আমার কাছে টাকা চেয়েছিলো কিন্তু আমি কোনো টাকা দেইনি, সেজন্য হয়তো ৮দিন লেট হয়েছিলো এপ্রুভ হতে)

- কথা বার্তা শেষ হলে রিকুয়েষ্ট করবেন তাড়াতাড়ি যাতে রিপোর্ট টা RPO তে পাঠিয়ে দেয়।

#জরূরী_টিপস #
⚠️ ধৈর্য্য ধরে সম্পূর্ন কাজ করবেন RPO তে, কোনো ঝামেলায় পড়লে AD স্যারের সাথে কথা বলবেন।
⚠️ সকাল সকাল Appointment নিবেন। আর জমা দেওয়ার দিন সকাল সকাল চলে যাবেন।
⚠️ NID তে যা ইনফরমেশন দেওয়া থাকবে সেই অনুযায়ী আবেদন করবেন।
⚠️ কালারফুল পোশাক পরে গেলেই ভালো। সাদা কিছু পড়বেন না মানা করাই থাকে ছবি তোলার সময়।
⚠️ নিজের পাসপোর্ট নিজেই করুন, দালাল মুক্ত বাংলাদেশ গড়ুন।

- আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই পেজে নক করতে পারেন, সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

- ধন্যবাদ সবাইকে❣️

ফেইসবুক এর আপডেট এর কারনে অনেক এর একাউন্ট ফেস্লক এ যাচ্ছে।  ঘাবরানোর কারন নেই,নিচের স্টেপ গুলি অনুসরণ  করুন। ১. অতিরিক্ত...
18/06/2020

ফেইসবুক এর আপডেট এর কারনে অনেক এর একাউন্ট ফেস্লক এ যাচ্ছে। ঘাবরানোর কারন নেই,নিচের স্টেপ গুলি অনুসরণ করুন।

১. অতিরিক্ত ফেইসবুক একাউন্ট থাকলে রিমোভ দিয়ে দিন।
২.ফেস্লক এ আপনার একাউন্ট চলে গেলে ফেইবুক কতৃপক্ষ
আপনার থেকে ছবি /ভিডিও চাইবে,ছবি চাইলে আপনার ভালো লাইটিং রুমে গিয়ে ছবি তুলে আপ্লোড দিবেন /অথবা
যদি ভিডিও চায় তাহলে সেটা ফেইসবুক অ্যাপ থেকে করা ভালো, আপতত Facebook Lite (App) থেকে সাবমিট দেওয়া থেকে বিরত থাকুন।
৩.(২৪ঘন্টা)পর আপনার মেইল এ রিভিউ যাবে আপনার একাউন্ট টি ঠিক হবার।

ঘাবড়ানোর কিছু নেই, অন্যায় কাজ থেকে দূরে থাকুন, বাসায় থাকুন।

Moulvibazar Cyber Army - MCA পরিবারের পক্ষ থেকে জানাই সবাইকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা 🥰💙
24/05/2020

Moulvibazar Cyber Army - MCA পরিবারের পক্ষ থেকে জানাই সবাইকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা 🥰💙

- আমরা আধুনিক সভ্যতায় পদার্পণ করেছি। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের মধ্যে সেই আধুনিকতা রয়েছে নাকি প্রশ্ন উঠে। তার মধ্যে একট...
29/03/2020

- আমরা আধুনিক সভ্যতায় পদার্পণ করেছি। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের মধ্যে সেই আধুনিকতা রয়েছে নাকি প্রশ্ন উঠে। তার মধ্যে একটা হচ্ছে 'গুজব'। আজও কিভাবে মানুষ গুজবে প্রভাবিত হয় এটা সত্যিই একটা জাতির জন্য দুঃখজনক। এটা সমাজে বিশৃঙ্খলা ও বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।

যারা গুজব ছড়ায় তাদের ভালোভাবে বুঝানো উচিৎ কারণ তারা হয়তো এগুলোকে সরলমনে বিশ্বাস করছে আর ওদেরকে দেখে অন্যরা হাসাহাসি করছে।

কিন্তু সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বিবেচনা করার জ্ঞান দিয়েছেন। নিজের মস্তিষ্কটাকে একটু হলেও কাজে লাগালে বোঝা যায় কোনটা 'গুডজব' আর কোনটা 'গুজব'!

আর যারা অন্যর কথা শুনে লাফায়। নিজের জ্ঞানকে কাজে না লাগিয়ে অন্যর জ্ঞানের কাছে নিজেকে সপে দেয় অন্যদের কথা শুনে সত্যতা যাচাই না করেই বিশ্বাস করে নেয়! তাদের মাধ্যমেই আসলে এই বিশৃঙ্খলাটা ছড়ায়।

যেকোনো নিউজ দেখলেই বিশ্বাস করতে হবে না। সেটার সত্যতা যাচাই করুন। ভিত্তিহীন অথবা সত্যতা যাচাই না করে কোনো নিউজ শেয়ার বা ফরওয়ার্ড করা থেকে বিরত থাকুন।

সমাজটাকে সুন্দর সুশৃঙ্খল করার দায়িত্ব আমার, আপনার, সকলের। তাই এ সম্পর্কে নিজে সচেতন হোন। অন্যকেও সচেতন করুন।

ধন্যবাদ।

আসসালামু আলাইকুম ❤মৌলভীবাজার সাইবার আর্মির এডমিন প্যানেলের সবার এক্সাম খুবই নিকটবর্তী, তাই আপাতত কিছুদিন টিম বন্ধ থাকবে,...
12/03/2020

আসসালামু আলাইকুম ❤

মৌলভীবাজার সাইবার আর্মির এডমিন প্যানেলের সবার এক্সাম খুবই নিকটবর্তী, তাই আপাতত কিছুদিন টিম বন্ধ থাকবে, কিছুদিন হয়তো আপনাদেরকে কোনো হেল্প করতে পারবো না। তবে আশাকরি এক্সামের পর আমরা সবাই আবার এক্টিভ হবো। ❤

অতঃপর, যদি কোনো ইমার্জেন্সি হ্যারেজমেন্ট মিশন থাকে তাহলে এডমিনদের সাথে যোগাযোগ করেবন, ইনশাআল্লাহ হেল্প পাবেন। ❤

আমাদের এডমিন প্যানেল। 👇

Mamun Rahman Raju
Foysol Ahmed
‎حسینی نیوازشریف محمد
AhMod ShArif NaFi
Pran Kanto Deb Pranto


হ্যাকিং নিয়ে ১১টি ভুল ধারণা, যেগুলা যানা আমাদের অত্যন্ত জরুরি।। ১।হ্যাকিং শব্দটি  “আনঅথোরাইজড এক্সেস ‘-এর সাথে জড়িত থাকল...
26/01/2020

হ্যাকিং নিয়ে ১১টি ভুল ধারণা, যেগুলা যানা আমাদের অত্যন্ত জরুরি।।

১।হ্যাকিং শব্দটি “আনঅথোরাইজড এক্সেস ‘-এর সাথে জড়িত থাকলেও এর আসল অর্থ আদৌ খারাপ নয়। হ্যাক শুধু কম্পিউটার সম্পর্কিত হলেও আমরা বিশ্বের যেকোনো বিষয়ের ওপর শব্দটি ব্যবহার করতে পারি।যেমন ফুড হ্যাক,ড্রেস হ্যাক,লাইফস্টাইল হ্যাক।হ্যাক করা মানে কোনো বিষয়ের দুর্বল অংশ বের করা বা সেই বিষয় কে আরো ভালো ভাবে বোঝার জন্য তাকে উন্নত করা কিংবা কোনো কাজ সহজ করে করার ক্ষেত্রেও ব্যবহার করা যায়।

২।হ্যাকিং একটি স্কিল নির্ভর বিষয়।তাই কম্পিউটারের সম্পর্কে ভালো নলেজ না থাকলে আপনি কখনো এটিকে এক্সপ্লোর করতে পারবেন না। যদিও অনেক বই বা ভিডিও লেসনে এটা দাবি করা হয় তাদের এইসব লেসন নিলে আপনিও হ্যাকার হতে পারেন।যা অনেকটাই ভুল।সেইসব টেকনিক কি করে কাজ করে তা বোঝার জন্য আপনাকে জানতে হবে বিষয়টা কি এবং তাতে কি আছে।

৩।হ্যাকিং শব্দটা শুনলেই অনেক মনে করেন খারাপ কিছু। মনে হয় এসব ক্রিমিনালরাই করে। কিন্তু এটা ভুল। হ্যাকিং একটি কম্পিউটারের বিষয় এটিকে নিয়ে যেমন পড়া যায় তেমনি এর ওপর গবেষণাও করা যায়।বড় বড় কোম্পানিতে প্রচুর হ্যাকার থাকে।যারা কোম্পানির সিস্টেম সচল রাখতে সাহায্য করে এবং অন্যান্য হ্যাকার থেকে রক্ষা করে।

৪।হ্যাকার মানেই খারাপ কিছু না।হ্যাকারদের মূলত ২ ভাগে ভাগ করা হয়।একটি ব্ল্যাক হ্যাট যারা ক্রিমিন্যাল হ্যাকার নাম পরিচিত।এরা সব ধরণের ক্ষতিকর এবং বেয়ানি কাজ করে থাকে।আর একটি হোয়াইট হ্যাট হ্যাকার। এরা এথিক্যাল হ্যাকার নামে পরিচিত।বিভিন্ন কোম্পানি এদের নিজেদের সিস্টেমের সিকিউরিটির দায়িত্বে রাখে।যাতে অন্য কেও তাদের সিস্টেম এর কোনো রকম ক্ষতি না করতে পারে।

৫।বিশ্বে কোনো সফটওয়্যার নেই যা কোনো সোশ্যাল একাউন্ট ডাইরেক্ট হ্যাক করতে পারে।ইন্টারনেটে আপনার এমন অনেক সফটওয়্যার যা দাবি করে যে ইউসারের কিছু ইনফো দিলেই তার একাউন্ট আপনি এক্সেস করতে পারবেন।এটা একদমই ভুল।এইসব সফটওয়্যারে ম্যালওয়্যার থাকে।আপনি এইসব সফটওয়্যার যখন ইনস্টল করবেন তখন সেই সেইসব ম্যালওয়্যার আপনার পিসিতে আপনার অজান্তেই ঢুকে যাবে।মানে আপনি অন্যের আকাউন্ট হ্যাক করতে গিয়ে আপনার আকাউন্টই হ্যাক হয়ে যেতে পারে।তাই এইসবের থেকে দূরে থাকুন।

৬।হলিউড মুভি হ্যাকার। হলিউডের হ্যাকিং মুভি যারা দেখেছেন তারা অনেকেই ভাবেন হ্যাকিং সত্যি ওভাবেই হয়। ইটা একদম ভুল। হ্যাকিং একটি সময় সাপেক্ষ এবং স্কিল নির্ভর কাজ। তাই মুভি দেখানো প্রসেস অনেক ক্ষেত্রেই ভুল এবং আদৌ যা বাস্তবের সাথে কোনো মিল থাকে না। সেসব করা হয় 3D গ্রাফিক্স এবং ভিসুয়াল এফেক্টের মাধ্যমে। এতো তাড়াতাড়ি এবং সহজে তা করা যায় না।

৭।অনেকে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল একাউন্ট এক্সেস করতে পারছেন না বা কোনো কারণে একাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। অনেকেই ভাবেন তাদের একাউন্ট হ্যাক হয়ে গেছে।তারা পোস্টও করেন যে তাদের আকাউন্ট হ্যাক হয়ে গেছে।কিন্তু আদৌ কি তা হয়?বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় যে অচেনা লোকদের ফ্রেন্ড রিকুয়েস্ট বা কিছু অশালীন পোস্ট করে তাদের একাউন্ট ব্লক করে দেওয়া হয় কিছুদিনের জন্য।অনেকদিন আকাউন্ট না খুললেও একাউন্ট এক্সেস করতে অসুবিধে হতে পারে।তাই বলে একাউন্ট হ্যাক হয়েছে এটা ভাবার কিছু নেই।

৮।কম্পিউটার হ্যাক শেখার জন্য আপনাকে আগে কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে।মানে কম্পিউটার কিভাবে কাজ করে,নেটওয়ার্কিং সম্পর্কে ধারনা,প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা এবং ওয়েব ডেভলপমেন্ট সম্পর্কে ধারনা থাকা খুব দরকার।তাই শুধু ভিডিও লার্নিং কোর্স বা বই পরে হ্যাকার হওয়ার কথা ভুলে যান।

৯।কম্পিউটিং এর ক্ষেত্রে হ্যাকার শব্দটি ব্যবহার করা হয় এমন একজনের জন্য যে কম্পিউটার এর বিষয়ে খুব দক্ষ এবং সিস্টেম বা মেশিনের দুর্বলতা কে কাজে লাগিয়ে তাকে এক্সেস বা সিস্টেম সিকিউরিটিকে ডেভলপ করতে পারে।

১০।হ্যাক করা কোনো বেআইনি কাজ নয়।যারা সিস্টেম সিকিউরিটি ডেভলপ করার জন্য বা অন্য হ্যাকার থেকে সিস্টেম কে বাঁচান তাদের ইথিকাল হ্যাকার বলে। কিন্তু কারো অজান্তে বা ক্ষতি করার জন্য যদি হ্যাক করে তাকে নন ইথিকাল হ্যাকার বলে।

১১। “হ্যাকিং শেখার জন্য ভালো ইন্টারনেট কানেকশন ও ডিভাইস এর পাশাপাশি আপনার ইচ্ছাশক্তিও প্রয়োজন, মনে রাখবেন শুধু ভালো ডিভাইস আর ভালো ইন্টারনেট থাকলেই হবে না, ইচ্ছাশক্তিটা ই হচ্ছে প্রধান ”

ধন্যবাদ❤

 #সিস্টেম_গ্লিচ এর কারনে অনেকেই ফেসবুক নোটিফিকেশন দেখতে পাচ্ছেন না। *এটিও একটি সার্ভার গ্লিচ। তাই, ঘাবড়ানোর কিছু নেই, অপ...
25/01/2020

#সিস্টেম_গ্লিচ এর কারনে অনেকেই ফেসবুক নোটিফিকেশন দেখতে পাচ্ছেন না।

*এটিও একটি সার্ভার গ্লিচ। তাই, ঘাবড়ানোর কিছু নেই, অপেক্ষা করুন খুবই তাড়াতাড়ি এটি সলভ হয়ে যাবে।
#ধন্যবাদ ❤

 🥴আপনারা কমবেশি সবাই কোন না কোন নন-ভেরিফাইড ওয়েব সাইট হতে ডাটা ডাউনলোড করার ক্ষেত্রে খেয়াল করেছেন যে, ডাউনলোডের ডাটার সা...
25/01/2020

🥴

আপনারা কমবেশি সবাই কোন না কোন নন-ভেরিফাইড ওয়েব সাইট হতে ডাটা ডাউনলোড করার ক্ষেত্রে খেয়াল করেছেন যে, ডাউনলোডের ডাটার সাথে আরও কিছু ডাউনলোড হয়ে যায়। অথবা আপনার কাঙ্খিত ফাইলের পরিবর্তে অন্য কিছু ডাউনলোড করে ফেলেন। বিশ্বাস না হয় এখনি ফায়ারফক্স এর জন্য ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড করুন দেখবেন সাথে McAfee Security Scan Plus ডাউনলোড হবে। অনেকটা অসচেতনতা বশত কিংবা তাড়া-হুড়ার কারনে আমরা এরকম সমস্যায় পড়ি। এর কারন হলো একটি ডাউনলোড পেইজে অনেকগুলো আগে থেকে চেক করা ডাউনলোড বাটন থাকে। যার ফলে একটা কিছু ডাউনলোড করতে গেলে অটোমেটিক অন্য কিছু ডাউনলোড হয়। যার ফলে হ্যাকাররা একটা সুযোগ পেয়ে যায় আপনাকে আক্রমন করার জন্য। কম্পিউটারে অনাকাঙ্খিত যা কিছু থাকে সেগুলো আমরা এক কথায় থ্রেট বলতে পারি। সবগুলো থ্রেট কিন্তু এক রকম হয়না। ইন্টারনেটে নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজন এসব থ্রেটস সম্পর্কে, এদের প্রকারভেদ সম্পর্কে এবং ফাংশনালিটি সম্পর্কে পরিপূর্ণ ধারনা রাখতে হবে।

ম্যালওয়্যার (Malware) – Malicious Software
ম্যালওয়্যার (Malware) হলো Malicious Software এর সংক্ষিপ্ত রূপ। আমরা অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারী যেটাকে ভাইরাস হিসাবে মনে করি সেটাই আসলে ম্যালওয়্যার। এই ম্যালওয়্যার (Malware) – Malicious Software এর অনেকগুলো ফর্ম আছে। যাদের মধ্যে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, স্পাইওয়্যার সহ আরও অনেক কিছু রয়েছে। সাধারন ভাবে যে সমস্ত প্রোগ্রাম খারাপ মানুষিকতা থেকে অন্যদের ক্ষতিকরার জন্য তৈরী করে ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়া হয় তাকেই ম্যালওয়্যার বলে। নিচে ম্যালওয়্যারের কিছু প্রকারভেদ দেখুন।

*কম্পিউটার ভাইরাস – একটি নিরাপত্তা আতঙ্ক
ভাইরাস তৈরী হয় কম্পিউটারের জন্য ক্ষতিকর কিছু কোডের সমন্বয়ের যা কম্পিউটারে ঐ কোড সম্বলিত সফটওয়্যার ইনস্টল করার পরে কাজ শুরু করে। কম্পিউটারে একবার ভাইরাস আক্রমন করতে পারলে তারপর সেই ভাইরাস নিজে নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সমস্ত কম্পিউটারে ছড়িয়ে পড়ে আপনার সব কাজ, গুরুত্বপূর্ণ ফাইল এমনটি অপারেটিং সিস্টেমকে অকেজো করে তুলতে পারে। সাধারনত ইউএসবি ড্রাইভ, ইন্টারনেট থেকে ডাউনলোড, ইমেইল এবং আরও কিছু পদ্ধতিতে আপনার কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। তাছাড়া ভাইরাস দ্বারা আক্রান্ত কোন ফাইল যদি আপনার কম্পিউটারে রান করেন তাহলে সেটা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে।

কম্পিউটার একবার ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পরে সেটাকে কোন নির্দিষ্ট জায়গায় খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। কারন আমি আগেই বলেছি এটা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে এবং একা একা সমস্ত কম্পিউটারে ছড়িয়ে যেতে পারে। সেই সাথে আপনার কম্পিউটারের সমস্ত ফাইলকে আক্রান্ত করে আপনার অগোচরে আপনার সাথে যুক্ত অন্য কম্পিউটারে চলে যেতে পারে। অন্যান্য ম্যালওয়্যারের মতোই ভাইরাসের মূল উদ্দেশ্য হলো আপনার কম্পিউটারকে অপারেটিং এর অযোগ্য করে তোলা। কয়েকটি ভাইরাস ছাড়া কোন ভাইরাস অপকার ভিন্ন উপকার করেনা। ভাইরাস উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে বেশি আক্রান্ত করে। বিশেষজ্ঞদের মতামত হলো ম্যাক এবং লিনাক্স বেইজড অপারেটিং সিস্টেমগুলো ভাইরাসের আক্রমণ প্রবণ নয়।

*এডওয়্যার (Adware) – নিজের অজান্তে অন্যের শিকার
আমরা এখন যে ম্যালওয়্যারটি নিয়ে আলোচনা করবো এটা বর্তমান সময়ের সবচেয়ে বিরক্তিকর একটি থ্রেট হিসাবে পরিচিত। Adware হলো একঝাঁক অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যারের সমষ্টি যেটা আপনার অজান্তে আপনার কম্পিউটারে চলে আসবে। সাধারনত ডাউনলোড করার সময় আমাদের মনের অজান্তে কিংবা চোখের ত্রুটির কারনে একটা ডাউনলোডের পরিবর্তে অন্যটা ডাউনলোড করে ফেলি। এর কারন অনেক সময় দেখা যায় এডওয়্যার ডাউনলোডের জন্য আগে থেকেই এডওয়্যার ডাউনলোড বাটন চেক করা থাকে। এবং উক্ত ডাউনলোড পেইজে একের অধিক ডাউনলোড বাটন থাকে। আপনি মনের ভুলে কোন একটা ক্লিক করে ফেললেই আপনার পিসিতে এডওয়্যার ডাউনলোড হওয়া শুরু করবে।

তবে এডওয়্যার ইনফেকশন যে শুধুমাত্র আমাদের নিজেদের ভুলের জন্যই হবে এমনটা নয়। কারন অনেক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান যখন তাদের ডিভাইস গুলোতে এডওয়্যার (যেমন ব্রাউজার হ্যাক) দিয়ে দেয় তখন আর কিছুই করার থাকেনা। লেনেভো এবং Superfish যদি নিয়মের ব্যতিক্রম ঘটায় তাহলে আমাদের সেখানে কিছুই করার নাই।

*ট্রোজান এবং ব্যাকডোর্স (Trojans and Backdoors) – ঘরের শত্রু বিভীষণ
ট্রোজান ম্যালওয়্যারের নামকরণ করা হয়েছে ট্রোজান হর্স থেকে। ট্রোজান হর্স সম্পর্কে যারা জানেন না তাদের জন্য ট্রোজান হর্স বিষয়ে সামান্য কিছু ধারনা দেওয়া থেকে আমি লোভ সামলাতে পারছিনা। আপনারা হয়তো ঐতিহাসিক ট্রয় এবং ট্রোজানদের যুদ্ধের কাহিনী জানেন। ট্রোজানরা যখন ট্রয় নগরী আক্রমন করতে আসে তখন ট্রয় নগরীর চারপাশের প্রাচীর ভেদ করে ট্রোজানরা ভেতরে প্রবেশ করতে পারছিলো না। পরে তারা বুদ্ধি করে নিজেদের যুদ্ধ জাহাজগুলোকে লুকিয়ে রেখে সমুদ্রতীরে বিশাল এক কাঠের ঘোড়া তৈরী করে। যার ভেতরে ট্রোজান বীরগণ লুকিয়ে ছিলেন। ট্রয় নগরীর রাজা যখন বুঝতে পারলেন যে ট্রোজানরা পালিয়ে গেছে এবং তিনি সমুদ্রতীরে একটি কাঠের বিশাল আকৃতির ঘোড়া দেখতে পেলেন। তিনি সেটাকে দেবতার আশির্বাদ ভেবে ট্রয় নগরীর ভেতরে নিয়ে আসলেন। তারপর রাতের অন্ধকারে ট্রোজান সৈন্যরা ঘোড়া ভেঙ্গে বের হয়ে আসলো এবং দুর্গের দরজা ভেতর থেকে খুলে দিয়ে ট্রোজান সেনাবাহিনীল ভেতরের ঢুকার রাস্তা বের করে দেয়। এভাবেই ট্রয় নগরী বায়রের শক্তিশালী প্রাচীর থাকা সত্ত্বেও অরক্ষিত অবস্থায় ধ্বংস হয়ে যায়।
ঐতিহাসিক ট্রোজান হর্স | ট্রয় নগরী যার মাধ্যমে ধ্বংস হয়েছিলো | ভেতরে সৈন্য লুকানো রয়েছে।

ট্রোজান ভাইরাসের সাথে ট্রোজান হর্সের এই ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কারন ট্রোজান ভাইরাস ঠিক এভাবেই কাজ করে। এটি সন্তর্পনে আপনার কম্পিউটারে প্রবেশ করে এবং তারপর আপনার অজান্তে এটি সার্ভারের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে। যখন সফল হয় তখন আপনার পিসির নিয়ন্ত্রনের জন্য ব্যাকডোর ওপেন হয়ে যায়। তারমানে হ্যাকাররা দুরে থেকেই আপনার পিসি নিয়ন্ত্রন করতে পারে এবং আপনার যাবতীয় গোপন জিনিস তারা হাতিয়ে নেয়।
তবে আক্রান্ত হওয়ার পরে আপনি যদি বুঝতে পারেন যে আপনার পিসি ট্রোজান ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে তাহলে সব চেয়ে বড় সুবিধা হলো আপনি যদি ইন্টারনেট কানেকশন বন্ধ রাখেন তাহলে হ্যাকাররা কোন ভাবেই আপনার পিসি নিয়ন্ত্রন করতে বা তথ্য চুরি করতে পারবে না। কানেকশন বন্ধ রেখে আপনি খুব সহজেই ট্রোজান রিমুভার দিয়ে ট্রোজান ভাইরাস অপসারন করতে পারবেন।

*স্পাইওয়্যার (Spyware) – আপনার গোপন শত্রু
স্পাইওয়্যার নামটি থেকেই তার কাজ সম্পর্কে আংশিক ধারনা পাওয়া যায়। যদিও অধিকাংশ স্পাইওয়্যার তুলনামুলকভাবে ক্ষতিকর হয়না, তবুও কিছু কিছু স্পাইওয়্যার খুব মারাত্বক সিকিউরিটি রিস্কের কারন হয়ে দাড়ায়। স্পাইওয়্যার মুলত আপনার ইন্টারনেট সার্ফিং এর উপর নজরদারী করে এবং অ্যাড রিলেটেড ব্যাপারগুলোর সাথে সম্পৃক্ত থাকে। স্পাইওয়্যার মাঝে মাঝে ট্রোজান হর্সের চেয়েও ক্ষতিকর হয়ে যায়, যখন এটা আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, ইমেইল, ব্যাংক ইনফোরমেশন সার্ভার কিংবা অন্য ব্যবহারকারীর কাছে পাঠিয়ে দেয়।
স্পাইওয়্যার সাধারনত কম্পিউটারে সফটওয়্যার ডাউনলোডের সময়, এডনস ডাউনলোডের সময় এবং অধিকাংশ ফ্রিওয়্যার কিংবা শেয়ার ওয়্যারের সাথে আপনার পিসিতে চলে আসে। যদিও স্পাইওয়্যার এড সার্ফিং এর কাজেই বেশি ব্যবহৃত হয় তবুও নিজেকে নিরাপদ রাখতে একটু সাবধান আপনাকে হতেই হবে।

*Scareware and Ransomware – প্রতারণার নতুন অস্ত্র
যদিও Scareware এবং Ransomware এর কাজের পদ্ধতি সম্পূর্ণ আলাদা তবে তাদের চুড়ান্ত উদ্দেশ্য দুজনেরই এক। তারা উভয়েই তাদের অপকৌশল ব্যবহার করে আপনার টাকা তাদের পেছনে ব্যয় করতে বাধ্য করবে।
Scareware হলো এমন একটা প্রোগ্রাম যেটা আপনার পিসিতে নেট সার্ফিং এর সময় আপনার অজান্তে ইনস্টল হবে এবং ম্যালওয়্যার এলার্ট দিয়ে বলবে যে আপনি মারাত্বকভাবে ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত এবং সেগুলো রিমুভ করার জন্য আপনার সফটওয়্যারটির ফুল ভার্সন কিনতে হবে।

*Ransomware একটু ভিন্ন ভাবে কাজ করে। এটি আপনার পিসির গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে কিংবা সমগ্র পিসিকে বায়রে থেকে লক করে ফেলে এবং আনলক করার জন্য আপনার কাছ থেকে অর্থ দাবি করে। যদিও এটা রিমুভ করা খুব বেশি সমস্যার না তবে যারা নতুন ব্যবহারকারী কিংবা খুব বেশি অভিজ্ঞ না তাদের জন্য এটি খুব দুঃচিন্তার কারন হয়ে দাড়ায়।
*Worms – সর্বাধিক বিধ্বংসী ম্যালওয়্যার
Worms হলো ম্যালওয়্যার গুলোর মধ্যে সবচেয়ে বিধ্বংসী। Worms দ্বারা আক্রান্ত কোন সিস্টেম থেকে যদি কোন ফাইল ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় তাহলে সেই কম্পিউটারের পাশাপাশি তার নেটওয়ার্ক সিস্টেমেও সিকিউরিটি ত্রুটি সৃষ্টি হয়। যার ফলে কয়েক মিনিটের মধ্যেই সমগ্র নেটওয়ার্ক Wormsএর আওতায় চলে আসে এবং এর দ্বারা যুক্ত কম্পিউটারগুলো একই ম্যালওয়্যা দ্বারা আক্রান্ত হয়ে।
Worms থেকে মুক্তি পেতে হলে ওয়ার্ম দ্বারা আক্রান্ত সিস্টেমকে আগে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। তাহলেই Worms নতুন ভাবে কাউকে আক্রমন করতে পারবে না।
*****
অনলাইন ভাইরাস সম্পর্কে নিজেও সচেতন থাকুন এবং অপরকেও সচেতন করুন।
কীভাবে অনলাইনে নিজেকে নিরাপদ রাখবেন?
১।আমরা ইতিমধ্যে যে সমস্ত থ্রেট সম্পর্কে জেনেছি তার অধিকাংশই ইন্টারনেট সার্ফিং এর সময় আমাদের সিস্টেম কে আক্রান্ত করে। ইন্টারনেট যেহেতু বর্তমান পৃথিবীর চালিকা শক্তি সুতরাং ম্যালওয়্যার থেকে বাঁচতে নিশ্চয় আমরা ইন্টারনেট থেকে দুরে থাকবো না। একটু সচেতনতা এবং নিচের বিষয়গুলো মানলেই আমরা সব সময় নিরাপদে থাকতে পারবো।
২।আপনার অপারেটিং সিস্টেম এবং সংশ্লিষ্ট সব প্রোগ্রামকে নিয়মিত আপডেট রাখুন।
৩।একটি ভালো এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করুন এবং সেটাকে নিয়মিত আপডেট রাখুন।
৪।শক্তিশালী ফায়ারওয়্যাল ব্যবহার করুন এবং থ্রেট থেকে সচেতন হোন।
৫।অপরিচিত সোর্স থেকে অপরিচিত কোন প্রোগ্রাম ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
৬।কোন প্রোগ্রাম বা সফটওয়্যারকে ওপেন করার আগে এন্টিভাইরাস বা এন্টিম্যালওয়্যার দিয়ে ভালোভাবে স্ক্যান করে নিন।
৭।পাইরেটেড সফটওয়্যারকে এড়িয়ে চলার চেষ্টা করুন।
৮।নগ্ন চলচিত্র কিংবা অশ্লীল ওয়েব সাইট গুলো থেকে দুরে থাকুন।

ইন্টারনেট আমাদের সব কিছু। ইন্টারনেট ছাড়া আমরা এক মূহুর্ত চলতে পারিনা। নিজেদের নিরাপদ রাখতে সব সময়ে সঠিক বিষয়ে জ্ঞান রাখতে হবে। কারও দ্বারা বিভ্রান্ত হয়ে নয় বরং নিজে জেনে তারপর সঠিক পদক্ষেপ নিন।
সব সময় অশ্লীলতা এবং অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত থাকুন। জেনে বুঝে ফাইল ডাউনলোড করুন।
নিজেকে নিরাপদ রাখতে তখন আর দু’বার চিন্তা করতে হবে না।

আর যেকোনো সমস্যায়, Moulvibazar Cyber Army - MCA তো নিয়োজিত আছেই, আপনাদের সেবায়।

 #আসসালামু_আলাইকুম। #মেম্বার্স_নেয়া_হচ্ছে_MCA_টিমে❤ - আপনাদের সাপোর্টে   দুই-সহস্র মানুষের পরিবার। যেহেতু দিনে-দিনে টিম ...
14/01/2020

#আসসালামু_আলাইকুম।
#মেম্বার্স_নেয়া_হচ্ছে_MCA_টিমে❤

- আপনাদের সাপোর্টে দুই-সহস্র মানুষের পরিবার। যেহেতু দিনে-দিনে টিম বড় হচ্ছে সেহেতু বেশি-বেশি মিশন ও আসছে, আর অতিরিক্ত মিশন হ্যান্ডেল করা আমাদের কয়েকজনের জন্য অসম্ভবপ্রায় হয়ে যাচ্ছে।

- তাই আপনাদের অনুরোধে, প্রথম বারের মতো আমরা টিমের এডমিন প্যানেল সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের টিমে কিছু মেম্বার্স নিবো।

#কিছু_শর্তাবলি🤘

১) কাজ জানা না থাকলেও চলবে, আমরা আমাদের দক্ষ ট্রেইনার দ্বারা বাচাই করা মেম্বার্সদের কাজ শেখাবো।

২) এক্টিভ মেম্বার হতে হবে, দিনে মিনিমাম "2-3" ঘন্টা একটিভ থাকতে হবে ।

৩) নম্র ও ভদ্র হতে হবে, সব সময় সবার সাথে ভালো ব্যাবহার করতে হবে।

৪) অন্যাকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে, নিজের স্বার্থ ভুলে কাজ করতে হবে।

৫) গুটিবাজি চলবে নাহ, যদি মনে করেন কাজ শিখে পালাবেন তাহলে এখনি এক্সিট করুন, এরকম মেম্বার দরকার নেই।

#নিয়মাবলি 👇
টিমে জয়েন হবার জন্য অবশ্যই নিচে প্রধান করা ফর্মটি ফিলআপ করতে হবে, ফর্ম ফিল হয়ে গেলে আমাদের পেজে লিখে ম্যাসেজ করতে হবে। অতঃপর আমাদের টিম থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে।

#ফর্ম:- https://forms.gle/VrTBxnapBRmG5Qs88

13/01/2020

পেজের ম্যাসেজে এই কথা গুলো থেকে বিরত থাকুন-
১/গফ ছেড়ে দিছে, ওর আইডিটা হ্যাক করে দিতে পারবেন?!
২/আমাকে দুইটা আইডি হ্যাক করে দিতে পারবেন?
৩/আমার ফ্রেন্ডের আইডিটা নষ্ট করে দিবেন প্লিজ ?
৪/আপনার একটা ছবি দেয়া যাবে?

এই ৪টা প্রশ্ন থেকে বিরত থাকুন প্লিজ।
হ্যাকিং/রিকোভারি আমাদের পেশা না, এটা আমাদের শখ আর এই শখের কারনে ফ্রী সময়ে সাধারণ মানুষের সাহায্য করতে চেষ্টা করি ।
আর আমাদের ও পার্সোনাল লাইফ আছে, পড়াশোনা আছে, টিউশন ফ্যামিলি সব জায়গায় আমাদেরকে সময় দিতে হয় ।
সারাদিন এইসব করিনা, অনেকের মেসেজ সিন করতে লেট হয় বলে অনেক বড় বড় কথা শোনান।

🤘

 #হ্যারেজমেন্ট_প্রব্লেম।Harassment- রোধে MCA টিম এর নতুন সিদ্ধান্ত। 👇- ইদানিং খুবই বেশি সাইবার হ্যারেজমেন্ট বেড়ে গেছে, য...
08/12/2019

#হ্যারেজমেন্ট_প্রব্লেম।
Harassment- রোধে MCA টিম এর নতুন সিদ্ধান্ত। 👇

- ইদানিং খুবই বেশি সাইবার হ্যারেজমেন্ট বেড়ে গেছে, যা ফেসবুকে মহামারী আকার ধারণ করেছে।

- ফেসবুক কিছু বিকৃত মস্তিষ্কের প্রানি অন্যের প্রাইভেট ছবি দিয়ে ব্ল্যকমেল করে, অনেকেই আবার অন্যের নাম/ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে ফেসবুকে অশ্লীল বা সমাজবিরোধী ছবি ও পোষ্ট শেয়ার করে ফলে ক্লোন একাউন্টের কারনে সমস্যায় পরতে হয় সাধারণ মানুষদের।

- কিছু কু-চক্র মেয়েদের ছবি ফেসবুক আইডি থেকে চুরি করে বা ফেসবুক আইডি হ্যাক করে তা দিয়ে অনেক হ্যারেজমেন্ট করে ও সমাজের কাছে অই মেয়েদেরকে ছোট করে ফলে সচরাচর আত্মহত্যার মতো অনেক দুর্ঘটনা দেখা যায়।

- অনেকেই আবার কনফেশন ও ট্রোলের নামে অন্যের ছবি খারাপ ভাবে ইডিট করে ব্যাবহার করে উলটাপালটা লিখে পোষ্ট করে, যা অনেকের উপর খারাপ প্রভাব ফেলে যার শিকার বেশি হয় স্কুল-কলেজের মেয়েরা।

#প্রতিকার
- উক্ত বিষয়গুলো ছাড়া ফেসবুকে অনেকে অনেকভাবেই হ্যারেজমেন্টের শিকার হয়ে থাকেন, তাই আমরা পরিবার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হ্যারেমেন্ট মিশন গুলো আর্জেন্ট ভাবে সলভ করবো। হ্যারেজমেন্ট ক্যাস সলভ এর জন্য আজকে আমাদের টিম এর এডমিন Arindom এর উদ্বেগে নতুন একটি প্যানেল করা হয়েছে, যদি আপনাদের কোনো হ্যারেজমেন্ট মিশন থাকে তবে #সঠিক_প্রমান_নিয়ে এখনই যোগাযোগ করুন পেজে, আমরা আপনার সমস্যার সমাধান করে দিবো। 💘

#পোষ্টটি_শেয়ার_করে__সবাইকে_জানার_সুযোগ_করে_দিন, যাতে_সবাই_সাহায্য_পেতে_পারে।

#ধন্যবাদ_সবাইকে।😙
😙

Address

Moulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Moulvibazar Cyber Army - MCA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moulvibazar Cyber Army - MCA:

Share