G.M. Brothers

G.M. Brothers We sell & service all type of Gas as BASHUNDHARA LP GAS, JAMUNA LP GAS, etc. & any kind of goods of Gas Burner.... Assalamu A'laiqum, I'm G.M.

Kibria from Mongla (2nd Sea Port), Bagerhat, Bangladesh. I'm a Textile Engineer. I love science & technology so much and always try to know something new and also try to make something different. Like to be an uncommon creativity...
Thanks for visiting my blog.

বাইক চালান? তাহলে জেনে নিন ব্লাইন্ড জোন কি?ব্লাইন্ড জোনঃকথাটি অনেকেই হইতোবা অনেকবার শুনেছেন, কিন্তু “ব্লাইন্ড জোন” সম্পর...
08/12/2016

বাইক চালান? তাহলে জেনে নিন ব্লাইন্ড জোন কি?

ব্লাইন্ড জোনঃকথাটি অনেকেই হইতোবা অনেকবার শুনেছেন, কিন্তু “ব্লাইন্ড জোন” সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই।”ব্লাইন্ড জোন” হলো যে কোন বড় আকৃতির বাস, ট্রাক কিংবা কার্গোর চারপাশের কিছু কোন কিংবা স্থান কে বোঝায়, এক কথায় যে গুলোখুবই বিপদজনক।এবার একটু পরিস্কার করে বলি, নিচের ছবিটি ভালো করে খেয়াল করলে দেখবেন একজন বাইকার একটি ট্রাকের বাম পাশ বরাবর যেভাবেযাচ্ছে তাতে করে ট্রাকের চালক কোনভাবেই জানালা কিংবা লুকিং গ্লাস এর সাহায্য বাইকার কে দেখতে পাবে না অর্থাৎ বাইক আরোহী ব্যক্তিটি সম্পূর্ণ ভাবে ট্রাক চালকের দৃষ্টি সীমানার বাইরে অবস্থান করছে। এক্ষেত্রে বাস, ট্রাক কিংবা কার্গো রাস্তার বামে মোড় নিতে গেলে অথবা গতির তারতম্য হলে ঘটে যেতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা।এই কারণে একজন বাইকার এর উচিৎ সবসময় এই “ব্লাইন্ড জোন” গুলোকে এড়িয়ে চলা এবং এই ধরণের বড় এবং ভারী যানবাহন থেকে ন্যূনতম ৪-৫ ফিট দূরত্ব বজায় রাখা অথবা পেছনের দিকে থাকা।***মনে রাখবেন একটু সতর্কতায় পারে আপনাকে অনাকাঙ্ক্ষিত কোন বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে।
....সংগৃহীত।

06/12/2016

দেখে নিন আপনার সাধের এন্ড্রোয়েড ফোনটি পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের আতংক — পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস — কাজ শুরু করে মোবাইল ফোন ‘বন্ধ’ করার পর থেকে। অন্যান্য অপারেটিং সিস্টেমে এর কোনো প্রভাব না পাওয়া গেলেও এন্ড্রয়েড নির্ভর স্মার্টফোনগুলোর ক্ষেত্রে গোটা প্রাইভেসি ব্যবস্থা এতে ভেঙ্গে যায়। তাই, আপনার এন্ড্রয়েড ফোনে লাইসেন্সড এন্টিভাইরাস ইনস্টল না করা থাকলে নিরাপত্তাজনিত কোনো ইস্যুতে বা ট্র্যাকড হওয়ার শঙ্কা থাকলে এখন থেকে সেটি সুইচ অফ করার সময় অবশ্যই ব্যাটারিটি ফোন থেকে আলাদা করে রাখবেন। বিভিন্ন ফ্রি অ্যাপ্স-এর সাথে সংযুক্ত হয়ে ফোনে জায়গা করে নেয়া এই ভাইরাস আসলে কখনোই বন্ধ হতে দেয় না আপনার এন্ড্রয়েড ডিভাইসকে।
আপনি যখন পাওয়ার বাটন চাপেন, তখন সে কেবল বন্ধ হওয়ার ভান করে! মানে,আপনার মোবাইল ফোনটি বন্ধ হওয়ার সময় যে আচরণ করে, পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাসও ঠিক তাই করে স্ক্রিনের বাতি নিভিয়ে দেয়।
এরপর আপনি ফোন ‘বন্ধ’ আছে ভেবে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন, তখন পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস ঘুম থেকে উঠে তার কাজ শুরু করে। যথারীতি ভাইরাসের কাজ মানে তো আর ‘হাউসকিপিং’ না – সে এক ধ্বংসযজ্ঞ!
কী ধরণের ক্ষতি করতে পারে?……..
আপনি ফোন বন্ধ করলে হ্যাকারের নির্দেশ মোতাবেক পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস তার প্রোগ্রামে আগে থেকে ঠিক করে দেয়া সার্ভারে প্রথমে পাঠাতে শুরু করে আপনার কল লিস্ট (হ্যাকার চাইলে এর মাধ্যমে তার কাছে স্বয়ংক্রিয় কলও করাতে পারে),কন্টাক্টস, এসএমএস এবং হোয়াটস অ্যাপসহ বিভিন্ন ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জারের হিস্ট্রিসমূহ।
শুধু তাই নয়, ম্যালওয়্যারটি আপনার এন্ড্রয়েডের লক প্যাটার্নও মনে রাখতে পারে – ফলে, হ্যাকাররা চাইলে এর মাধ্যমে অবলীলায় যে কোনো সময় ঘেঁটেঘুঁটে দেখতে পারেন আপনার মোবাইলের অন্দরমহলও! মানে বুঝতেই পারছেন আপনি যতই ‘পড়শি যেন না জানে’ বলেন – আপনার ঘরের মানুষই তো তাদের জানিয়ে আসে বাড়ি বাড়ি গিয়ে!!
এছাড়াও পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস সমগোত্রীয় পাওয়ার স্পাই ম্যালওয়্যারের সাহায্যে বন্ধ থাকাকালীন থার্ড পার্টি তথা হ্যাকারকে ঠিকঠাকভাবেই জানাতে পারে আপনার অবস্থান, এমনকি আপনি যদি কখনো জিপিএস ব্যবহার না করেও থাকেন তাতেও তার বেগ পেতে হয় না আপনাকে খুঁজে বের করতে।
সিকিউরিটি কোম্পানিগুলোর মতে ইসরাইলী কিছু প্রযুক্তিবিদের সহায়তায় ইউনিভার্সিটি অব স্ট্যানফোর্ডের ছাত্রদের তৈরি করা এই ভাইরাস কাজ করে নেটওয়ার্ক এক্সেসের সাহায্যে।
সারকথা:
যেহেতু যে কোনো কম্পিউটারের চাইতে মুঠোফোনের নিরাপত্তা ব্যবস্থা অনেক দুর্বল, তাই অবশ্যই মোবাইল ফোনে ব্যক্তিগত তথ্য বা ছবি ইত্যাদি রাখা বা শেয়ার করার আগে
অবশ্যই আপনার ফোনে ভালো মানের (যে কোনো) একটি এন্টিভাইরাস ইনস্টল করে নিন।
আমার মতে ৩৬০ এন্টিভাইরাস আর নয়তো ডাক্তার ওয়েব টাই সবচেয়ে ভালো এন্ড্রোয়েড ডিভাইস এর জন্য।

সংগৃহীতঃ ট্রিক বিডি ডট কম by Mehadi Hasan.......

05/09/2016

জেনে রাখুন গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কী করবেন....

বাংলাদেশে এখন প্রায় সব এলাকার মানুষই এলপিজি বা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্নার কাজে। এটি এখন একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয়ে দাড়িয়েছে। কিন্তু একটু অসাবধানতার কারনেই ঘটতে পারে সিলিন্ডার বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে মারাত্বক দুর্ঘটনা ঘটতে পারে, হতে পারে প্রাণহানি। তাই আমাদের সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে।

গ্যাস লিক হলে কী করবেন?

সিলিন্ডারের গ্যাস খুবই বাজে গন্ধযুক্ত। কোন অংশ লিক হলেই এই বাজে গন্ধ দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। তাই এমন উৎকট গন্ধ পেলেই সাবধান হয়ে যান। কোন প্রকার আগুন জ্বালানো যাবে না এই সময়। পাশাপাশি বাসার বিদ্যুৎ লাইনের মেইন সুইচ বন্ধ করে দিন। বাসার সকল দরজা, জানালা খুলে দিন যাতে বাতাস যাতায়াত করতে পারে। সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন এবং সেফটি ক্যাপ লাগান।

কীভাবে আগুন নেভাবেন?

যদি সিলিন্ডারে আগুন লাগে, আতঙ্কিত না হয়ে নেভানোর জন্য চেষ্টা করতে হবে। প্রথমে দ্রুত একটি সুতি কাপড় (লুঙ্গি জাতীয় কাপড়) দিয়ে পুরো সিলিন্ডারটি ঢেকে দিন। আগুন হাতে কিংবা শরীরে লাগবে না। তারপর দ্রুত রেগুলেটর ঘুরিয়ে সিলিন্ডারটি বন্ধ করে ফেলুন। দেখবেন আগুন নিভে যাবে।

শরীরে গ্যাস লাগলে আর কিছু বিষয় জেনে রাখা খুবই প্রয়োজন। যদি সিলিন্ডারের গ্যাস শরীরের কোথাও লাগে তাহলে ওই স্থান ২০ মিনিট পানি দিয়ে ধুতে হবে। যদি কাপড়ে লাগে তাহলে ওই কাপড় দ্রুত খুলে ফেলতে হবে। চোখে লাগলে পানির ঝাপটা দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। আর যদি কোনভাবে শরীরে আগুন লেগে যায়, তাহলে শরীরের সব জামা-কাপড় খুলে মাটিতে গড়াগড়ি দিতে হবে। যতটা দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। আগুনে পুড়ে যদি শরীরে ফোস্কা পড়ে তা ভুলেও তুলে ফেলবেন না। এতে ঐ স্থানে ইনফেকশন হতে পারে।

সাবধানতা অবলম্বন

সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণের ফলে মারাত্বক দূর্ঘটনা হতে পারে। তাই নিয়মিত পরীক্ষা করতে হবে সিলিন্ডার লিক হচ্ছে কি না। এই পরীক্ষা করার জন্য পানিতে সাবানের গুঁড়া মিশিয়ে ফেনা তৈরি করুন। এই ফেনা রেগুলেটর, হোস পাইপ, ভাল্ব ইত্যাদিতে লাগান। যদি কোন স্থানে সাবান পানির ফোঁটা বড় হতে দেখা যায় তাহলে বুঝবেন ঐ স্থান লিক হয়ে গ্যাস বের হচ্ছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে তখন। সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ রোধে আপনাকে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কখনো গ্যাসের চুলায় রান্না তুলে দিয়ে অন্যত্র যাবেন না। খাবারে আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটতে পারে। রান্নার সময় আপনার পড়নের কাপড়ের দিকেও সাবধান দৃষ্টি রাখতে হবে।

24/03/2016

SIM CLONE !!!!

সাবধান হন এখনি। আপনিও হতে পারেন সিম ক্লোনের শিকার। হাঁ ভয়ানক এই তথ্যটি জানতে পারি একুশে টিভির এক বন্ধুর মাধ্যমে। পরে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট ধারনা পেতে একুশে টিভির নিউজ দেখে শিওর হলাম মাত্র।
► ১- সিম ক্লোন কি?
একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন সেই সিম টি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোন কারন ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের শিকার।
► ২- কিভাবে শিকার হবেন সিম ক্লোনের
আপনি যদি অপরিচিত কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিনত হতে পারেন। দুষ্কৃতকারীরা বিশেষ একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোনিং করে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোন হতে পারে। সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে। এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।
► ৩- যে সমস্যায় আপনি পড়তে পারেন সিম ক্লোনিং হয়ে গেলে?
সাধারনত জঙ্গি কিংবা দুষ্কৃতিকারীরা আপনার নাম্বার টি ব্যবহার করে আপনার জীবন বিপন্ন করতে পারে। অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি, চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন করলে আপাত দায়ভার আপনার উপর বর্তাবে। কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন। পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন।
► লক্ষ্য করুন———–
* ভারতে সম্প্রতি এক লাখ সিম ও রিম কার্ড ক্লোনিং হয়েছে। সেখানকার গোয়েন্দা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছে ওই ক্লোনিং সিম বা রিমের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে।
* বাংলাদেশে এখনও সিম ক্লোনিং হয়েছে বলে ৬ টি মোবাইল অপারেটরের হাতে এমন কোন তথ্য নেই। তবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে কোন সময় এমন অনাকাংখিত ঘটনা ঘটতে পারেন।
► সতর্ক হবেন যেভাবে-
* অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার। অথবা কল ব্যাক করা বন্ধ করুন।
* মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে। ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না। মিসড কল এলেই সতর্ক হন।
*যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানান।
* আপনার সেল ফোন টি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয় কিনা। রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার।

► পোস্টটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন সবাইকে জানান সচেতন করুন।।

16/03/2016

এবার FlexiPlan App এর মাধ্যমে পাবেন 70 Mb ইন্টারনেট ফ্রী Wowboxe পেতেন ২০ FlexiPlan এ পাবেন ৭০ Mb…

আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে
আজকের টিউনটা শুরু করতে যাচ্ছি। আশাকরি
আপনারা ভালো আছেন তাই আর জিগাইলাম
না…. আর আমিও ভালো আছি… তো শুরু করি..

Flexiplan এ্যাপ এর মাধ্যমে
আপনিও পেতে পারে ৭০ মেগাবাইট
ইন্টারনেট ডাটা তাই দেরি না করে
নিচের লিংক থেকে এ্যাপটা ডাউনলোড করে নিন...
http://amartrick.com/software/view/42741299

ডাউনলোড করে ইন্সটল দিন আর নিচের ধাপ
গুলো অনুসরণ করুন____
এ্যাপটি অপেন করে একটা বক্স দেখবেন ঐ বক্সে
আপনার মোবাইল নাম্বার দিয়ে Continue_এ
ক্লিক দেন__

এবার দেখাবে আপনার সঠিক দিয়েছেন কিনা
সঠিক হলে Ok দিন আর দেখবেন কিছুক্ষন
লোডিং নিচ্ছে অপেক্ষা করুন তার একটা
Sms এসে অটোমেটিক পিন সেট হয়ে যাবে।
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন নিচের মতো আসবে
Lets Start এ ক্লিক করুন….

এবার একটা মেসেজের মাধ্যমে আপনাকে
জানিয়ে দেয়া হবে যে 50 mb পেয়েছেন।

এবং তখন একাউন্ট চেক করেন *১২১*১*২ #

সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যা করবেন....এলপিজি বা সিলিন্ডারের গ্যাস আমাদের অনেকের বাড়িতেই ব্যবহৃত হয় রান্নার কাজে। প্রতিদিন...
03/03/2016

সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যা করবেন....

এলপিজি বা সিলিন্ডারের গ্যাস আমাদের অনেকের বাড়িতেই ব্যবহৃত হয় রান্নার কাজে। প্রতিদিনের জীবনে অনেকের জন্যই এটি দরকারি। কিন্তু অসাবধানতার কারণে মাঝেমধ্যে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি প্রাণহানিও।
এলপিজি সিলিন্ডারের গ্যাস লিক হতে পারে বিভিন্ন কারণে। হোস পাইপ, রেগুলেটর, গ্যাস ভাল্ব ইত্যাদি থেকে হতে পারে লিক। গ্যাস লিক হলেই বিপত্তি। এ গ্যাস নিশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে।
ফুসফুসে প্রবেশ করার পর তা অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জে (অদলবদলে) বাধা দেয়। এতে দম বন্ধ হওয়ার সমস্যা হতে পারে। ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। অক্সিজেনের ঘাটতিতে বেশি ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক। মাথা ঝিমঝিম করে, মাথা খালি খালি লাগে, অজ্ঞান হওয়ার সমস্যা হয়।
যেহেতু সিলিন্ডারের গ্যাস খুব বেশি চাপে তরল করে প্রবেশ করানো হয়, তাই এটির বিস্ফোরণও খুব মারাত্মক হয়। এর বিস্ফোরণ হলে শক ওয়েভ ছড়িয়ে পড়ে। এ শক ওয়েভ শরীরের যে অংশে লাগে, সে অংশের ব্যাপক ক্ষতি হয়। অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। ফুসফুসে রক্ত জমা হতে পারে; সম্পূর্ণ ফুসফুস ছিন্নভিন্ন হতে পারে। প্রাণহানির ঘটনা ঘটে কয়েক মুহূর্তের মধ্যে।
এত বেশি শক্তি উৎপন্ন হয় যে ওই সময় আশপাশে থাকা লোকদের হওয়ায় ভাসিয়ে অনেকদূরে ছিটকে ফেলতে পারে। এতে ভেঙে যেতে পারে হাড়। মাথায়ও আঘাত লাগতে পারে।
সিলিন্ডারের গ্যাস খুব বাজে গন্ধযুক্ত। লিক হলে খুব উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে। তাই এমন উৎকট গন্ধ পেলে আগুন তো জ্বালাবেন না, উল্টো বাসার বিদ্যুৎ লাইন বন্ধ করে দিন। প্রয়োজনে মেইন সুইচ বন্ধ করুন। দেশলাই, মোমবাতি বা আগুনের অন্য কিছু জ্বালানো যাবে না কোনোভাবেই। ঘরের দরজা-জানালা খুলে বাতাস যাতায়াতের ব্যবস্থা করুন। সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন। সেফটি ক্যাপ লাগান।
যদি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে, তাহলে আক্রান্তদের খোলা জায়গায় নিতে হবে, যেখানে বাতাস চলাচলের ব্যবস্থা আছে। আক্রান্তদের দ্রুত হাসপাতালে নিতে হবে। কারণ, অক্সিজেন দেওয়ার দরকার হতে পারে।
সিলিন্ডারের গ্যাস যদি শরীরের কোথাও লাগে, ২০ মিনিট ধরে পানি দিয়ে দ্রুত ধুয়ে ফেলুন। কাপড়ে লাগলে কাপড়গুলো খুলে ফেলুন।
যদি চোখে লাগে, তাহলে পানির ঝাপটা দিয়ে চোখ ধুয়ে ফেলুন। শরীরে আগুন লাগলে দ্রুত কাপড় খুলে ফেলুন। মাটিতে গড়াগড়ি দিন। পুড়ে গেলে দ্রুত হাসপাতালে নিন। যদি শরীরে ফোস্কা পড়ে, তা তুলে ফেলবেন না। হাসপাতালে নিয়ে যান দ্রুত।
সিলিন্ডারের গ্যাস লিক থেকেই কিন্তু মূল সমস্যা। তাই সিলিন্ডার লিক হচ্ছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। এটা করার জন্য পানিতে সাবানের গুঁড়া মিশিয়ে ফেনা তৈরি করুন। এবার ফেনা হস পাইপ, রেগুলেটর, ভাল্ব ইত্যাদিতে লাগান। যদি দেখেন সাবান-পানির ফোঁটা বড় হচ্ছে, তাহলে বুঝবেন লিক হচ্ছে গ্যাস। দ্রুত ব্যবস্থা নিন।
সিলিন্ডার উচ্চ চাপ ও তাপের এলাকায় রাখবেন না। রান্না তুলে দিয়ে অন্য কাজে যাবেন না। এতে খাবারে আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে।
রান্না করার সময় কাপড় নিয়ে সাবধান হন। কারণ, কাপড়ে আগুন লেগে পুড়ে যেতে পারে। তাই সাবধান।

06/04/2015

কম্পিউটারে হয়তো অনেক সফটওয়্যার ইনস্টল করা আছে। যখন কম্পিউটার চালু হয় তখন অনেক প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। যেমন বিজয়, অভ্র, ইয়াহু মেসেঞ্জার ইত্যাদি। এতে কম্পিউটার চালু হতে অনেক সময় লাগে এবং অনেক প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হলে বিরক্তও লাগে। ইচ্ছা করলে খুব সহজেই এই অবস্থার পরিবর্তন করে শুধু আপনার দরকারি প্রোগ্রামগুলো খুলতে পারেন কম্পিউটার চালুর সময়।
এই কাজ করতে হলে প্রথমে Start থেকে Run-এ ক্লিক করে msconfig লিখে OK করুন। এখন ডান পশের Startup-এ ক্লিক করুন। আপনার কম্পিউটার চালুর সময় যে প্রোগ্রামগুলো চালু করতে চান না, সেগুলোর বাম পাশ থেকে টিক চিহ্ন তুলে দিন। এখন Services-এ ক্লিক করে যে প্রোগ্রামগুলো সব সময় কাজে লাগে না, সেগুলোর বাম পাশ থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। কম্পিউটার Restart করতে বললে রিস্টার্ট করুন। এখন থেকে আপনার কম্পিউটার চালু হতে বেশি সময় লাগবে না এবং ওই প্রোগ্রামগুলোও আর একা একা চালু হবে না।
তবে প্রয়োজন হলে ম্যানুয়ালি দরকারি সফটওয়্যারটি open করতে পারবেন।

Like দিয়ে Active থাকুন...তাহলে update গুলো সবসময় দেখতে পাবেন...ধন্যবাদ।

04/04/2015

আপনি যতবারই ডায়াল করবেন আশা করি মেগাবাইট পাবেন। আমি ৪ বার ডায়াল করে ২ জিবি পেয়েছি। বন্ধুরা সবাই কেমন আছেন জিপিতে এত বড় অফার দিচ্ছে কেউ জানেন না। আপনি *500*71 #
ডায়াল করুন প্রথমে আপনে ৫০০ এমবি ফ্রী পাবেন
FB & Whatsapp এর জন্য চেক করতে *566*1 # এবার অন্য সাইট চালানোর জন্য ২০ এমবি পাবেন ফ্রী চেক *566*10 # এভাবে আরো ৩বার টাই করবেন FB & Whatsapp চালানের জন্য ২০০০ এমবি ফ্রী পাবেন ও অন্য সাইটের জন্য ৮০ এমবি পাবেন আশা করি কাজ হব
১০০ গ্যারন্টি আমি নিজে পাইছি...

edited by: Josh (trickbd .com)

Adobe Photoshop Touch (Full APK) Direct Download
29/03/2015

Adobe Photoshop Touch (Full APK) Direct Download

[Latest] Adobe Photoshop Touch (Full Version) APK Free Download, Latest Adobe PS Touch APK direct download, PS Touch Full APK, PS Touch Cracked APK, PS Touch Full Patched, এন্ড্রোয়েডের জন্য এডোবি ফটোশপ (ফুল ভার্সন), পিএস টাচ এপিকে ডাউনলোড, এডোবি ফটোশপ টাচ APK ডাউনলোড, ফুল ভার্সন ফটোশপ, ফ্রি ডাউনলোড,…

Address

Sk. Abdul Hai Sarak, Mongla Pourosova Traders Mosjid Road, PO: Mongla, Dist: Bagerhat
Mongla
9350

Telephone

01719016474

Website

Alerts

Be the first to know and let us send you an email when G.M. Brothers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G.M. Brothers:

Share