Cyber ijs BD

Cyber ijs BD We are a Ethical Hacker from Bangladesh. We work for people. We want to help you.

     #ওয়েব_ব্রাউজারওয়েব ব্রাউজ করার জন্য বা অনলাইনে কোনো তথ্য খোঁজার জন্য আমরা যে সকল সফটওয়্যার ব্যবহার করে থাকি এগুলো...
03/11/2021

#ওয়েব_ব্রাউজার

ওয়েব ব্রাউজ করার জন্য বা অনলাইনে কোনো তথ্য খোঁজার জন্য আমরা যে সকল সফটওয়্যার ব্যবহার করে থাকি এগুলোই হচ্ছে ওয়েব ব্রাউজার। এক কথায় বলা যায়, ওয়েবসাইট ঘুরে দেখার জন্য ব্যবহারকারী বিশেষ সফটওয়্যার।

বর্তমান সময়ের জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজা হলো :
----------------------------------------------------
>> ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer)
>> মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox)
>> গুগলক্রোম (Google Chrome)
>> সাফারি (Safari)
>> ওপেরা(Opera)

18/10/2021

#

হ্যাকিং থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায়

>>ভেরিফাইড কোম্পানি ছাড়া অন্যান্য কোম্পানির সফটওয়্যার ডাউনলোড করা বা ব্যবহার করা থেকে বিরত থাকবেন, এমনকি সেটা যদি আপনার বন্ধুও বলে তবুও বিরত থাকবেন। আপনার যদি সেটা খুবই প্রয়োজন হয় তাহলে সফটওয়্যার সম্পর্কে নেটে সার্চ দিয়ে ভালো করে জেনে নিন।

>> অনুমোদিত ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করবেন।

>> ক্রাক সফটওয়্যার ব্যাবহার থেকে বিরত থাকা, যদি একান্ত জরুরি হয় তাহলে বিশ্বাস্ত মাধ্যমর ক্রাক ব্যবহার করবেন।

>> ই-মেইল থেকে পাওয়া লিঙ্ক দিয়ে কোথাও লগইন করবেন না।

>> শক্তিশালী পাসওয়ার্ড ব্যাবহার করবেন, পাসওয়ার্ড সবসময় ৮ ডিজিটের বেশি দিবেন। পাসওয়ার্ড শক্তিশালী করতে সংখ্যা, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল সিম্বল ইত্যাদি দিবেন।

>> অপরিচিত কোন ওয়েবসাইট লগইন করবেন না।

>> আপনার লগইন তথ্য কখনো শেয়ার করবেন না।

       কোন ব্যক্তির অনুমতি ছাড়া উক্ত ব্যক্তির অ্যাকাউন্টে বা নেটওয়ার্কে বা কম্পিউটারে প্রবেশ করে সেখান থেকে তার গুরুত্...
14/10/2021



কোন ব্যক্তির অনুমতি ছাড়া উক্ত ব্যক্তির অ্যাকাউন্টে বা নেটওয়ার্কে বা কম্পিউটারে প্রবেশ করে সেখান থেকে তার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, মুছে ফেলা বা পরিবর্তন করাকে হ্যাকিং বলা হয়। হ্যাকিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অনলাইন জগতে প্রায় সবকিছুই করা সম্ভব। যেমন: অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করা, কোন ব্যক্তির ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ভাইরাস বা কোন ক্ষতিকর প্রোগ্রামের মাধ্যমে আক্রমণ করা ইত্যাদি।

ইন্টারনেট কানেক্টেড সকল ডিভাইস হ্যাক করা সম্ভব। মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও ডিজিটাল যন্ত্র সবকিছুকেই হ্যাকিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। হ্যাকাররা সাধারণত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, নেটওয়ার্ক, ওয়েবসাইটের ত্রুটি সনাক্ত করে সেই ত্রুটির ওপর ভিত্তি করে হ্যাক করে থাকে।

যারা হ্যাকিং সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করে থাকে, তারাই হ্যাকার। হ্যাকিং কর্মকান্ডের কর্মকান্ডের উপর ভিত্তি করে হ্যাকারদের কে তিনটি ভাগে ভিবক্ত করা হয়। যেমনঃ

১। হোয়াইট হ্যাট হ্যাকার (White Hat Hacker)
২। ব্ল্যাক হ্যাট হ্যাকার (Black Hat Hacker)
৩। গ্রে হ্যাট হ্যাকার (Grey Hat Hacker)

হোয়াইট হ্যাট হ্যাকার (White Hat Hacker): হোয়াইট হ্যাট হ্যাকাররা মূলত সাইবার ওয়ার্ল্ডের নিরাপত্তা প্রদানের কাজ করে থাকে। এই ধরনের হ্যাকারদেরকে ইথিক্যাল হ্যাকার বলা হয়। এরা একটি সিস্টেমের দুর্বলতা বা ত্রুটি খুঁজে বের করে ঐ সিস্টেমের মালিককে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সেই ত্রুটিগুলো সম্পর্কে অবগত করেন যেন তারা ভবিষ্যতে যেকোন সাইবার হামলা থেকে মুক্ত থাকতে পারে। সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, ওয়েব সাইট, সফটওয়্যার ইত্যাদি।

ব্লাক হ্যাট হ্যাকার (Grey Hat Hacker): এই ধরনের হ্যাকাররা সাইবার জগতে বিভিন্ন অপরাধ করে থাকে । সিস্টেম বা নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে নিজেদের আর্থিক অথবা ব্যক্তিগত স্বার্থ আদায় করে থাকে। এরা বিভিন্ন বাক্তি বা প্রতিষ্ঠানের তথ্য চুরি করে, উক্ত বাক্তি বা প্রতিষ্ঠানকে ব্লাক মেইল করে থাকে এবং অনেক সময় এসব তথ্য ফাঁস করে দেয়ার মাধ্যমে ক্ষতি সাধন করে থাকে।

এরা কোনো সিস্টেমের সিকিউরিটির মধ্যে কোন ত্রুটি খুজে পেলে তারা সেটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। সিস্টেমের ডেটাবেজ নষ্ট করা, ভাইরাস ছড়িয়ে দেয়া, তথ্য চুরি করা সহ বিভিন্ন ধরণের অবৈধ কাজ করে থাকে। বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেয়র মাধ্যমে ভাবিষ্যতে নিজে আবার যেন ঢুকতে পারে সে বানিয়ে পথ রাখে এবং ঐ সিস্টেমের অধিনে যে সকল সাব-সিস্টেম রয়েছে সে গুলোতেও ঢুকতে চেষ্টা করে।

গ্রে হ্যাট হ্যাকার (Grey Hat Hacker): এই ধরনের হ্যাকারদেররা হোয়াইট হ্যাট হ্যাকার এবং ব্লাক হ্যাট হ্যাকার এই দুই ক্যাটাগরির মধ্যবর্তীতে অবস্থান করে। বিশ্বের বেশীর ভাগ হ্যাকাররাই এই ক্যাটাগরিতে পরে। এরা কোনো সিস্টেমের ত্রুটি বা দুর্বলতা খুজে পেলে অধিকাংশ ক্ষেত্রে নিজের কাছেই রেখে দেয়, আবার কখন কখন সিস্টেমের মালিককে জানিয়ে থাকে। সে কি করবে তা সম্পূর্ণ নির্ভর করে তখনকার মন মানুসিকতার উপর। এরা নিজের স্বার্থের বাইরে কিছু করে না।

হ্যাকাররা বিভিন্ন পদ্ধতিতে হ্যাকিং করে থাকে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য হ্যাকিং হচ্ছে-

পিশিং, DoS Attack, Trojan Horses, Back Doors, Rogue Access Points.

13/11/2017
The world is running. Then everything is running and the ongoing trend is compared to something else. And if you want to...
13/11/2017

The world is running. Then everything is running and the ongoing trend is compared to something else. And if you want to be happy in the situation you are now, compare it to the worst situation you are in. See if you are happy.

Address

Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cyber ijs BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share