17/04/2019
দুইজনকে ওয়েব ডিজাইন শেখাব বলে আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম। ভেবেছি কেউ হয়তো কোনো সাড়া দিবে না। কারন দুই বছর যাবৎ এমন খুব কম ছাত্র-ছাত্রী দেখেছি যারা সত্যিই কিছু শিখতে চায়। যাইহোক, আমি খুব আনন্দিত যে, আমার পোস্টে অনেকেই সাড়া দিয়েছে। যারা সত্যিই শিখতে চায় এবং যাদের প্যাশন আছে আমি তাদেরকে অবশ্যই শেখাবো। ইনশাআল্লাহ!
প্রথমে শেখানর জন্য আমি একজনই ছিলাম এখন আমার সাথে আরো কয়েকজন যুক্ত হয়েছে যারা আপনাদেরকে ওয়েব সাইটের ফন্ট-ইন্ড শিখতে সাহায্য করবে।
সকল ডিপার্টমেন্টের আগ্রহী ছাত্র-ছাত্রীরা রেজিস্টেশন করতে পারবে। রেজিস্টেশন লিংক- http://bit.ly/2ICjhpf
18-04-2019 তারিখের মধ্যে রেজিস্টেশন সম্পন্ন করতে হবে। রেজিস্টেশন ব্যতিত কাউকে নেওয়া হবে না। রেজিস্টারকৃত শিক্ষার্থীদের বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই করা হবে।
যোগ্যতা:
১. কি-বোর্ড, মাউস ধরা জানতে হবে।
২. কম্পিউটার এপ্লিকেশনের উপর বিশেষ কোন দক্ষতা নেই।
৩. ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো ধারনা নেই বা এই শব্দটা এর আগে শোনা হয় নি এমন।
৪. ওয়েব ডিজাইন সম্পর্কে জানার পর এই বিষয়ের উপর যথেষ্ঠ আগ্রহ থাকতে হবে। তবে লোক দেখানো চলবে না (অর্থাৎ ফ্রিতে শেখাবে শিখে ফেলি এমন মন মানসিকতা থাকা যাবে না।)।
৫. কোডিং করার প্রতি আগ্রহ বেশি এমন ব্যাক্তিকে (আমার ডিপার্টমেন্টের ক্লাসমেট বা জুনিয়র) অগ্রাধিকার দেওয়া হবে।
৬. যারা বিভিন্ন কোর্স করছেন তাদেরকে নেওয়া হবে না।
যা যা শেখাব:
১. HTML-5
২. CSS-3
৩. Twitter Bootstrap
৪. UIkit
৫. Materialize CSS
৬. Jquery + JavaScript customization (Jquery Plugins)
৭. WordPress Theme customization
৮. PSD to HTML and Wordpress Theme
৯. UX Fundamentals
বি.দ্র. এই কোর্সে যারা ভালোভাবে শিখবে তাদেরকে আমাদের PyFellow টিমে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে।
ধন্যবাদ***
Happy coding 🙂