Bou Bajar Life Style Fashion বউ বাজার লাইফ স্টাইল ফ্যাশন

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • Bou Bajar Life Style Fashion বউ বাজার লাইফ স্টাইল ফ্যাশন

Bou Bajar Life Style Fashion বউ বাজার লাইফ স্টাইল ফ্যাশন 137/5, 2nd Colony, Mazar Road, Mirpur-1, Dhaka-1216

06/08/2022




31/08/2019

ফেসবুক পেজ এর মাধ্যমে অর্ডারঃ
ফেবু অর্ডার এর জন্যে পেজ (www.fb.com/boubazarcom) এ পি এম করুণ এবং সাথে নিম্ন লিখিত তথ্য গুলো সরবরাহ করুণঃ
১) পণ্যের নাম
২)কোয়ান্টিটি
৩)এড্রেস (বিস্তারিত)
৪) ফোন নাম্বার (ভ্যালিড) সহ পেজে পি এম করুন।

বিঃদ্রঃ পেজে অর্ডার করা হলে আপনাকে আমরা ফোন দিয়ে রি-কনফার্ম করে নিবো পণ্য শিপিং এর আগে

ফোন অর্ডারঃ
আপনার পছন্দের পণ্যের জন্য ফোন করুন এবং অর্ডার প্লেস করুণঃ 01971006900

ওয়েব সাইট থেকে অর্ডারঃ
আপনি যদি ওয়েবসাইট থেকে অর্ডার দিতে চান ভিজিট করুনঃ boubazar.com
বিঃদ্রঃ ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করলে আমরা আপনাকে ফোন দিয়ে রি-কনফার্ম করে নিবো পণ্য শিপিং এর আগে।

23/03/2019

Feel free to contact us through skype

01/03/2018

বর্তমান সময়ে বাংলাদেশে সহ বিশ্বের অন্যান্য উন্নতদেশগুলোতে ইন্টারনেট মার্কেটিং যেমন অনেক বেশি ছড়িয়ে পরেছে, ঠিক তেমনই ইন্টারনেট মার্কেটিং এরই একটি অংশ টি-শার্ট মার্কেটিং, যা দিন দিন ব্যাপ্তি ছড়াচ্ছে অনেক বেশি। উন্নত বিশ্ব ছাড়িয়ে এই স্মার্ট বিজনেস এখন বাংলাদেশেও অনেক বেশি সফলতা ছড়াচ্ছে। বাংলাদেশে Zafar Hossain Zafi সর্বপ্রথম আমেরিকান সনামধন্য কাস্টম টি-শার্ট প্রতিষ্ঠান Teespring কে সাথে নিয়ে এই বিজনেসকে বাংলাদেশে পরিচিতি করান। পরিচিতি লাভ করানোর পর থেকেই এই বিজনেস দেশের তরুনদের কাছে সফলতার অন্যরকম একটি সপ্ন হিসেবে ধরা দিচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ নতুনরাই এই বিজনেসের মুল বিষয়গুলোতে তাদের দক্ষতা গড়ে তুলতে পারছে না। এই মার্কেটিং সিস্টেমে যে যে বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ন সেসব বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো টি-শার্ট ডিজাইন করা। যেখানে আমাদের দেখা এখনো অনেকেই ভালো ডিজাইন করতে পারছে না।

আজকে লিখবো একটি ভালো টি-শার্ট ডিজাইন করার জন্য কোন কোন বিষয়গুলোর উপর আপনাকে ফোকাস রাখতে হবে। সাথে কিভাবে ডিজাইন করলে আপনি একটি সফলতম ডিজাইন পেয়ে যেতে পারেন সহজেই, সে বিষয় নিয়েই লিখেছি এই পোস্টে।
জানতে হবে আপনার বায়ারের রুচিবোধ সম্পর্কে

আমরা সব সময় প্রথমেই যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে আমরা আমাদের বায়ার সম্পর্কে সঠিক না জেনেই, রিসার্স না করেই ডিজাইন করতে ব্যস্ত হয়ে উঠি। আসলেই কি এমন করে ডিজাইন করলে হবে? আপনার ধারনা যদি এমনই হয়ে থাকে, তাহলে বিষয়টি সম্পূর্ন ভুল।
একটু অন্য দিকে নিয়ে যাই আপনাদের….
আচ্ছা আপনি নিজেই যখন নিজের জন্য একটি কাপড় কিনতে যান, তখন নিজেই কিন্তু ১০ টা শার্ট দেখে ১টা অথবা ২টা শার্ট কিনেন। তাই নয় কি? কেন ১০ টা দেখে ১ট কিনেন? কারন আপনার সবগুলো পছন্দ হয় নি। হবে না এটাই সাভাবিক। কারন সবার ‍রুচিবোধ একই রকম না। ঠিক যে শার্টগুলো আপনি রিজেক্ট করে দিয়ে এসেছেন, সেই শার্টগুলোই অন্য কেউ কিনে নিয়ে গেছে। কারন সেই শার্টগুলো তার রুচিবোধের সাথেই যায়। যদি মানুষের রুচিবোধ বলতে কোন কিছু নাই থাকতো, তাহলে চিন্তা করে দেখুন তো Fashion Design নামক একটি Subject কেন আমাদের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে? যুক্ত হয়েছে এ কারনেই যাতে করে প্রত্যেকটি আলাদা আলাদা রুচিশীল ব্যাক্তির জন্য যেন সঠিক পোশাকের যোগান দিতে পারে। তাহলে চিন্তা করে দেখুন তো, আপনি Teespring এর ডিজাইন করার সময় আপনার বায়ারের রুচি বোধ নিয়ে চিন্তা করেছেন কি না?

এবার চিন্তা করতে করতে নিচের দিকে পড়ুন, আপনার চিন্তাকে পানির মত করে সহজ করে দিয়ে টি-শার্ট ডিজাইনকে আরো সহজ করে দেই।
টি-শার্ট ডিজাইনের জন্য অবশ্যই জানা আবশ্যক

টি-শার্ট ডিজাইন করার জন্য আমাদের বেসিক কিছু বিষয়ে জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। এই পোস্টটি পড়ছেন যারা তাদের মধ্যে অনেকেই হয়তো আছেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, আছেন Adobe Photoshop এবং Adobe Illustrator এক্সপার্ট। যারা ডিজাইনার আছেন তাদের জন্য এই লাইনটি মোটেও জরুরী না। তবে একদম যারা নতুন করে এই সেক্টরে কাজ করতে আসছেন, তাদের জন্য অবশ্যই Adobe Photoshop অথবা Adobe Illustrator জানা খুবই দরকার। স্পেশালি যদি বলি তাহলে Adobe Illustrator জানা অবশ্যই দরকার। কারন যেহেতু আমরা কাজ করবা POD (Print On Demand) নিয়ে, তাহলে Adobe Illustrator হচ্ছে যেকোন প্রিন্টিং কাজের জন্য পারফেক্ট সফট্ওয়্যার।
Niche Audience সম্পর্কে ধারনা রাখা

Niche Audience সম্পর্কে খুব কম লোকই আছি আমরা, যারা ধারনা রাখি। বেশিরভাগই Niche সম্পর্কে কোন কিছু জানা না থাকা সত্বেও যেমন তেমন ডিজাইন করে মার্কেটিং করা শুরু করি। আপনার অবশ্যই Niche সম্পর্কে সম্পূর্ন ধারনা থাকতে হবে। ধরনা থাকতে হবে তারা কেমন স্বভাবের হয়ে থাকে সে বিষয়ে। তারা কি ধরনের ডিজাইন পছন্দ করে সেটি। আপনার Niche এর লোকদের জন্য কি ধরনের মেসেজ আপনি তৈরি করেছেন, সেটা কি Love প্রকাশ করছে, নাকি Pride প্রকাশ করছে, নাকি সেখানে Emotional কিছু আছে সে বিষয়গুলোও জানতে হবে অবশ্যই। আপনার Niche এর অডিয়েন্সের এই তথ্যগুলোই কিন্তু আপনাকে একটি ভালো টি-শার্ট ডিজাইন করতে সাহায্য করবে।


টি-শার্ট ডিজাইনের প্রয়োজনীয় বিষয়বস্তু

একটি কোয়ালিটি সম্পন্ন টি-শার্ট ডিজাইন করতে হলে কিছু জিনিসের উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে। নিচে এমন কিছু বিষয় নিয়েই বিস্তারিত লিখার চেষ্টা করেছি। টি-শার্ট ডিজাইনের উপর আরো বিস্তারিত জানতে পারবেন আমাদের Zafidigital.com এর সদ্য চালু করা Exclusive T-shirt Design Skill Development Course। কোয়ালিটি সম্পন্ন একটি টি-শার্ট ডিজাইন করতে হলে যে যে বিষয়গুলোর উপর অবশ্যই আপনার গুরুত্ব দিতে হবে
সঠিক Font বাছাই করা:

উপরে আগেই লিখেছিলাম যে একটি মান সম্মত টি-শার্ট ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে আপনার Niche সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হবে। সাথে সাথে আপনি কি ধরনের মেসেজ দিয়ে ডিজাইন করছেন সেটাও মাথায় রাখতে হবে। এক এক রকম Font এক এক রকমের অনুভুতি প্রকাশ করে। ভিন্ন ভিন্ন স্টাইলের ফন্ট আপনার ডিজাইনের ভিন্ন ভিন্ন মিনিং প্রকাশ করবে। আপনার ডিজাইনটি যদি হয় নার্স নিশের এবং মেসেজটি যদি হয়ে থাকে ইমোশনাল, তবে অবশ্যই আপনাকে এমন Font ই ব্যবহার করতে হবে যা দিয়ে ইমোশোনাল কিছু বুঝানো হয়। দেখলেই জেনো ইমোশনাল লাগে ডিজাইনটি। যদি ইমোশোনাল মেসেজের মধ্যে আপনি কোন একটি হার্ড বা বোল্ড কোন ফন্ট ব্যবহার করেন, অথবা গ্রাঞ্জি কোন ইফেক্ট ব্যবহার করেন, তাহলে সেটা ততটা মানানসই হবে না। তখন ক্রেতারা আপনার ডিজাইনটি কেনার ইচ্ছা হারিয়ে ফেলবে।
সঠিক Artwork বাছাই করা:

সদ্য শুরু করেছেন অথবা অনেক পুরাতন হয়ে গিয়েছেন এমন অনেক মার্কেটার আছে যাদের আরো একটি বড় সমস্যা হলো, সঠিক মেসেজ এর জন্য সঠিক আর্টওয়ার্ক সিলেক্ট করা। আমরা এই বিষয়ে তেমন একটা জ্ঞান রাখি না বা রাখলেও স্কিল না থাকার কারনে সেগুলোকে ব্যবহার করতে চাইলেও পারি না। তাই বেশিরভাগই দেখা যায় টেক্সট বেইজ ডিজাইন করে সেল করার চেষ্টা করে বেশিরভাগই। কিন্তু আসলেই কি টেক্সট বেইজ ডিজাইন ভালো সেল হয়? উত্তরে যদিও হয় বলাটাই স্বাভাবিক, তবে তেমন যে বেশি হয়ে থাকে তা কিন্তু মোটেও সত্যি নয়। আপনার মেসেজ এর সাথে যদি ভালো এবং মানানসয়ী একটি আর্টওয়ার্ক যুক্ত করতে পারেন, তাহলে সেই ডিজাইনটি যে আপনাকে কতটা কনভার্সন এনে দিতে পারে তা আপনার কল্পনার বাইরে। তাই আজ থেকে প্র্যাকটিজ করুন ডিজাইনের সাথে ভালো আর্টওয়াক যুক্ত করতে।
লিখা পরিস্কার দেখা যাওয়া :

আমরা বেশিরভাগ সময় ভালো ডিজাইন করলেও দেখা যায় আমাদের ডিজাইন দুর থেকে দেখলে ডিজাইনের টেক্সটগুলো ভালো করে পড়া যায় না। এমনও হয় যে মেসেজ ভালো, সেল হবার মত ডিজাইন কিন্তু মানুষ ঠিকমত পড়তে না পারার কারনে, বা মেসেজটি তার চোখে না পরার কারনেই সে আপনার ডিজাইনটিকে এড়িয়ে চলে গিয়েছে। এতে করে আপনার ডিজাইনটি সম্ভাবনা থাকা সত্বেও ডিজাইনটি আর সেল হলো না। সব সময় মাথা রাখা দরকার আপনার পছ্ন্দকৃত মেসেজের যে যে ওয়ার্ডগুলোতে আপনার অডিয়েন্স বেশি আকৃষ্ট হবে সেই ওয়ার্ডগুলোকে যেন ডিজাইনে ফোকাস করা হয়। সাথে পরিস্কার ফন্ট ব্যবহার করা আপনার ডিজাইনের লিখাকে আরো পরিস্কার দেখাতে সাহায্য করবে।
গুছিয়ে ডিজাইন করা:

আপনার ডিজাইনের সব কিছুই ঠিক আছে, কিন্তু গুছানো নেই কোন কিছুই। তাহলে কিন্তু ডিজাইনের মান আর ঠিক থাকলো না। খেয়াল রাখতে হবে যেন ডিজাইনের গঠন দেখতে সুন্দর হয়। লিখার এ্যালাইনমেন্ট, আর্টওয়ার্কের প্লেসমেন্ট, ফন্টের মধ্যে ফাকা অংশগুলো যেন সঠিক মাপে থাকে সেদিকে ভালো ভাবে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলোতে যত্নবান হতে হবে।
সঠিক কালার নির্বাচন করা:

প্রতিটি নিশের আছে আলাদ আলাদা কিছু কালার কোড। গুগলে সার্স করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত নিশের কালার প্যালেট। সাথে দেখতে হবে আপনার মেসেজটি/ডিজাইনটি কাদের টার্গেট করে করা হয়েছে। যদি দেখেন এটা মেয়েদের জন্য তাহলে চেস্টা করবেন মেয়েরা পছন্দ করে এমন কালার ব্যবহার করার। যদি ছেলে হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন ছেলেরা যেসব কালার পছন্দ করে তেমন কালার ব্যবহার করা। আর সাথে আরো একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হয়, যে কালারটি আপনি দিচ্ছেন সেটি আধৌ তাদের পছন্দ হয় কিনা সে বিষয়ে জানা। তাহলে ডিজাইনটি সুন্দর ও মিনিংফুল হবে।

লেখাটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারন আপনার শেয়ারের কারনে আপনি অন্যদের উপকার করছেন এবং সেটি একসময় আপনার নিজের উপকারেও ফিরে আসবে। সবাইকে অনেক ধন্যবাদ। পোস্ট সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানাতে এবং আপনাদের কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন।

তো, আজ এই পর্যন্তই। নিজের স্কিলকে আরো চাঙ্গা করতে Zafidigital.com সাথেই থাকুন। ডিজাইন নিয়ে আরো ভালো কিছু নিয়ে অন্য একদিন লিখবো। সবাই ভালো থাকুন। কাজ করুন, সফল হোন।

01/03/2018

17Mar
টি-শার্ট মার্কেটিং-সম্ভাবনার নতুন দুয়ার
Posted by Khorshed Alam
Teespring
View all 8 comments

অনলাইন মার্কেটিং

অনলাইন মার্কেটিং, এক বিশাল জগৎ, ক্যারিয়ার গড়ার লক্ষ্যে বর্তমানে অনেকেই অনলাইন মার্কেটিং পেশায় নিজেকে নিযুক্ত করছেন প্রতিনিয়ত। বর্তমান বাংলাদেশের তরুনদের মাঝে এ নিয়ে ব্যাপক উৎসাহ এবং উদ্দিপনা দেখা দিয়েছে। অনলাইন মার্কেটিং সেক্টরে কাজ করে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে কাজ করছেন এমন অনেকেই আছেন। অনেকেই আছেন যারা উচ্চতর ডিগ্রী গ্রহন করার পরও চাকুরী সন্ধানে অনেকটাই হতাশ । তাদের জন্য অনলাইন মার্কেটিং হতে পারে আশার আলো। সেই আশায় দেশ সেরা আইটি ইনিস্টিটিউট Zafidigital.com কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। গড়ে তুলছেন দেশ সেরা এক্সপার্ট অনলাইন মার্কেটার যা ইতিমধ্যে দেশের অনলাইন মার্কেটিং জগতে সবারই জানা কথা।
টি-শার্ট মার্কেটিং

বাংলাদেশে বর্তমানে অনলাইন মার্কেটিং এ সবচেয়ে ট্রেন্ডিং টপিক টি-শার্ট মার্কেটিং। ২০১৫ সালের মার্চ মাসে Zafar Hossain Zafi বাংলাদেশে প্রথম টি-শার্ট মার্কেটিং এর সুচনা ঘটান। আমেরিকান টপ টি-শার্ট ব্র্যান্ড Teespring এর হাত ধরেই বাংলাদেশের অনলাইন মার্কেটিং এ সুচনা হয় টি-শার্ট মার্কেটিং এর। নিজের আইডিয়া ও ডিজাইন দিয়ে, অথবা ট্রেন্ডিং কোন টপিক ইত্যাদি দিয়ে ডিজাইন করে এবং তার প্রপার মার্কেটিং করে আপনিও গড়ে নিতে পারেন আপনার অনলাইন ক্যারিয়ার। বর্তমানে শুধু টিশার্টই নয়, আপনি চাইলে সেল করতে পারেন মগ, টোট ব্যাগ, বালিশ সহ আরো অনেক কিছুই।
টি- মার্কেটার হতে হলে প্রয়োজনীয় পদক্ষেপ

টি-শার্ট মার্কেটিং কে ক্যারিয়ার হিসেবে নিতে হলে আপনার যে জিনিস গুলো প্রথমেই দরকার হবে, তার মধ্যে প্রথম হলো ধৈর্য্য। শুধুমাত্র টি-শার্ট মার্কেটিং ই নয়, পৃথিবীর যে কোন কাজেই আপনাকে অবশ্যই ধৈর্য পরীক্ষায় উত্তির্ন হতে হয় এবং যে ধৈর্য্য ধরতে পারে সেই এক সময় গিয়ে সফলতার মুখ দেখতে পায়। ঠিক তেমনি এই মার্কেটিং এ আপনাকে হতে হবে ধৈয্যশীল। কারন এত বেশি কম্পিটিশন যে আপনার এখানে সফল হতে অনেক রিসার্চ ও সময় ব্যয় করতে হবে। বুঝতে হবে টি-শার্ট বিজনেস সম্পর্কে। জানতে হবে বিজনেস এর এপার আর ওপার। আর এ সব কিছুর জন্য সময় এবং অধ্যাবসায় আবশ্যক। এতক্ষন তো গেলো প্রথমত আপনার কি লাগবে। এবার চলে আসি শুরু করতে হলে আপনার কি কি লাগবে।

১. ক্রিয়েটিভ: আপনি যদি ক্রিয়েটিভ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই বিজনেস আশীর্বাদ স্বরুপ। কারন এই বিজনেসে সেই সাকসেস হতে পারে, যার মধ্যে অনেক বেশি ক্রিয়েটিভিটি আছে।

২. মার্কেটিং এ দক্ষতা: আপনি যদি মনে করে থাকেন মার্কেটিং এর দক্ষতা আপনার মধ্যে আছে। তাহলে দেরি না করে অবশ্যই জয়েন করুন অনলাইন মার্কেটিং এ। যা আপনাকে আপনার লক্ষ্যে পৌছানোতে সাহায্য করবে খুব দ্রুত।

৩. গ্রাফিক্স ডিজাইন: আপনি যদি হয়ে থাকেন একজন গ্রাফিক্স ডিজাইনার, তাহলে শুরু করে দিন আজই। কারন অনেকেই আছে যারা ডিজাইন করে করেই এখন পর্যন্ত হাজার ডলার কামিয়েছেন। যেটার প্রমান আমাদের অফিসিয়াল গ্রুপ Teespring BD ঘুরে আসলেই বুঝতে পারবেন।

সো আর দেরি না করে শুরু করুন আপনার টি-শার্ট মার্কেটিং এর যাত্রা। টি-শার্ট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে জয়েন করুন Bangladesh Teespring Official Group এ।

01/03/2018

ব্যবহার ক্ষেত্র

সাধারণতঃ নৈমিত্তিক পোশাক হিসেবেই টি-শার্ট পরিধান করা হয়। টি-শার্টের ফ্যাশন সকল বয়সের নারী-পুরুষের মধ্যেই প্রচলিত ও তারুণ্যের প্রতীক হিসেবে বিবেচিত। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড এবং ফ্রান্সের ন্যায় পশ্চিমা বিশ্বের দেশসমূহে নারী-পুরুষ উভয়ের মাঝেই এর ব্যাপক ব্যবহার ও জনপ্রিয়তা সবিশেষ লক্ষণীয়। কিন্তু মুসলিম বিশ্বের দেশসমূহে নারীরা বাড়ীর বাইরে টি-শার্ট পরিধান করেন না।
প্রচলন
উইকিপিডিয়ার টি-শার্ট পরিহিতা নারীর পশ্চাৎদিক

টি-শার্ট প্রাথমিকভাবে শার্টের নিচে পরিধান করা হতো। বর্তমানে এটি শরীরের ওপরাংশ আবৃত করার জন্য পৃথক ও স্বয়ংসম্পূর্ণ পোশাক হিসেবেও বহুল ব্যবহৃত। সচারচর অন্তর্বাস হিসেবে এর নিচে ভেস্ট বা বক্ষবন্ধনী পরিধান করা হয়। একই সাথে নিচের মনোভাব প্রকাশ এবং বিজ্ঞাপনেরও একটি মাধ্যম। টি-শার্টের ডিজাইনে প্রায়ই বিভিন্ন শব্দগুচ্ছ, ছবি, এমন-কি আলোকচিত্রও স্থান পায়।[১]
বার্তা প্রকাশ

১৯৮০-এর দশক থেকে ব্যক্তিগত ভাবাবেগ প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে টি-শার্টের ব্যাপক ব্যবহার হয়ে আসছে।[১] ১৮৮০-এর দশকে ডিজাইনার ক্যাথরিন হ্যামনেট বড় করে স্লোগান ছাপানো টি-শার্টের ডিজাইন করা শুরু করেন। ২০০০-এর দশকে স্লোগান সমৃদ্ধ টি-শার্টের প্রচলন শুরু হয়। এছাড়াও হাস্যরসাত্মক বার্তাবাহী টি-শার্টের প্রচলনও শুরু হয়। এই দশকের শেষে এসে এর জনপ্রিয়তা আরো বাড়ে। কারণ, ব্রিটনি স্পিয়ার্স ও প্যারিস হিলটনের মতো শীর্ষতারকা ব্যক্তিত্বরা এ ধরনের টি-শার্ট ব্যবহার করা শুরু করেন। বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক বার্তাও টি-শার্টে স্থান পেতে শুরু করে। কোনো বার্তার প্রতি সমর্থন বা বিরোধিতা জানাতেও টি-শার্টের ব্যবহার তখন থেকে শুরু হয়। এই বার্তা কখনো কখনো ভীতিকর, দুঃখজনক, বা পর্নোগ্রাফিক হিসেবে প্রতীয়মান হতে থাকে। এছাড়া তথ্য প্রদানেও টি-শার্টের ভূমিকা আছে। বিভিন্ন অনুষ্ঠান, দিবস প্রভৃতিকে লক্ষ্য রেখে সে সংক্রান্ত কিছু তথ্য সংকলনও টি-শার্টের ডিজাইনে ব্যবহৃত হয়।
বার্তা বা স্লোগান প্রকাশে ১৯৮০-এর দশকে যুক্তরাজ্যে জনপ্রিয় হয়ে ওঠে।

স্ক্রিন প্রিন্ট করা টি-শার্ট পণ্য বিপণন-বাজারজাতকরণে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার হয়। ১৯৭০-এর দশক থেকে কোকা-কোলা ও মিকি মাউসের মতো পণ্যের বাজারজাতকরণে বিজ্ঞাপন হিসেবে টি-শার্ট ব্যবহৃত হয়ে আসছে। ১৯৯০-এর দশক থেকেই কোম্পানিগুলো তাদের পণ্য ও কোম্পানির বিজ্ঞাপনে পণ্যের ছবি, লোগো এবং বাণিজ্যিক স্লোগানযুক্ত টি-শার্ট তৈরি ও বিপণন করা শুরু করে। এটি ছিলো তাদের প্রচারণার একটি অংশ।
বিশ্বরেকর্ড

সবচেয়ে বেশী একের পর এক ২৫৭টি টি-শার্ট পরিধান করে গিনেস বিশ্ব রেকর্ডের পাতায় নিজের নাম লেখান সনাথ বন্দরা।[২] ২২ ডিসেম্বর, ২০১১ সালে শ্রীলঙ্কার কলম্বোতে তিনি এই বিশ্বরেকর্ড গড়েন। কলম্বোর একটি উদ্যানে হাজারো জনতার সামনে তিনি এই কৃতিত্ব দেখান। এর পূর্বে দক্ষিণ কোরিয়ার অধিবাসী হুয়াং কুয়াংহি ২৫২টি টি-শার্ট পড়ে রেকর্ড গড়েছিলেন। ২০১১ সালের ২৮ মে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুয়াংহি ২৫২টি টি-শার্ট পড়ে সবাইকে আশ্চর্যান্বিত করেছিলেন।[৩]

01/03/2018

টি-শার্ট বা টি (ইংরেজি: T-shirt, Tee) হচ্ছে এক প্রকার শার্ট, যা ঘাড়ের অংশ থেকে দেহের ওপরাংশে কবন্ধের বেশিরভাগ স্থানকে ঢেকে রাখে। ইংরেজি 'টি' (T) আকৃতির ন্যায় দেখতে, তাই এ পোশাকটির নাম টি-শার্ট হয়েছে। টি-শার্টে সাধারণত কোনো বোতাম বা কলার থাকে না। সচারচর এটি হয় গোলাকার ও খাটো হাতাযুক্ত। যদিও কিছু ক্ষেত্রে মানুষ ভুলবশত খাটো হাতাযুক্ত যে-কোনো শার্ট বা ব্লাউজকেই টি-শার্ট ভেবে ভুল করে। পোলো শার্ট বা অন্যান্য কলারযুক্ত শার্ট প্রকৃতপক্ষে টি-শার্ট নয়। কারণ এ ধরনের শার্টের হাতা কাঁধের পাশ দিয়ে সামান্য একটু বাড়তি থাকে, এবং খাটো হাতার ক্ষেত্রে তা কনুই পর্যন্ত হতে পারে।

টি-শার্ট সাধারণত তুলা বা পলিয়েস্টার দ্বারা তৈরি হয়। কিছুক্ষেত্রে উভয় উপাদান মিশ্রিত সুতা দ্বারাও টি-শার্ট তৈরি হয়। এ দুইয়ের মিশ্রণে জার্সি ধরনের সেঁলাই করার ফলে টি-শার্ট আরো কোমল ও আরামদায়ক হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে টি-শার্ট ডিজাইনে সামনে কিংবা পেছনে কিংবা উভয় পার্শ্বেই ছবি, বাণী, কার্টুন চিত্র প্রভৃতি ব্যবহৃত হয়। এছাড়া বিজ্ঞাপন হিসেবে প্রচারের ক্ষেত্রেও এ ধরনের শার্টের ভূমিকা আছে।

19/09/2017

O Shona Bondhu Re | K Zaman | Bangla New Video Song | ও সোনা বন্ধু রে | কে জামান | ভিডিও গান |Posted by Youtube Viral | Sep 19, 2017 | ভিডিও | 0 | Listen to K Zaman Kayes’s album “Moner Janaja” Subscribe for more music, http://bit.ly/SubscribeRnB Song : O Shona Bondhu Re. Album : Moner Janala. Singe...

Address

137/5, 2nd Colony, Mazar Road
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Bou Bajar Life Style Fashion বউ বাজার লাইফ স্টাইল ফ্যাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share