14/07/2026
''PegMount Beast'' From Concept to Recognition
প্রতিটি প্রজেক্টের পেছনেই একটা গল্প থাকে। PegMount Beast-এর গল্পটাও ঠিক তেমনই।
আমাদের লক্ষ্য ছিল এমন একটি Wall-Mounted PC তৈরি করা, যেখানে শুধু looks নয়, performance, cooling, cable management আর workspace organization সবকিছুর মধ্যে একটা perfect balance থাকবে।
এই build-এর পেছনে ছিল অনেক planning, design changes, trial & error, আর countless ছোট ছোট improvements। প্রতিটি detail নিয়ে কাজ করেছি, কারণ আমরা চাইছিলাম এমন একটা setup তৈরি করতে, যেটা শুধু display piece হবে না, বরং বাস্তব ব্যবহারেও সমান কার্যকর হবে।
সেই পরিশ্রমের সবচেয়ে বড় স্বীকৃতি আসে DDI Expo 2026-এ, যেখানে PegMount Beast 70K–150K Budget PC ক্যাটাগরিতে 1st Runner-Up হয়।
এই অর্জন আমাদের জন্য শুধু একটি trophy বা prize নয়। এটি আমাদের confidence দিয়েছে যে, নতুন কিছু করার চেষ্টা করলে তার মূল্য একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়।
PegMount Beast আমাদের journey এর একটি গুরুত্বপূর্ণ chapter। সামনে আরও নতুন idea, আরও ভালো design, আর আরও exciting project নিয়ে আসার চেষ্টা থাকবে।
This is just the beginning. ⚡
আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই DDI Expo 2026-এর আয়োজকদের, বিচারকমণ্ডলী এবং এই ইভেন্টের সঙ্গে যুক্ত সবাইকে। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখানে বাংলাদেশের অসাধারণ builder, modder এবং creator-রা নিজেদের কাজ সবার সামনে তুলে ধরার সুযোগ পান। এই স্বীকৃতি আমাদের আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।