31/03/2026
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন মহিলা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে, ঢাকা পরিচালিত ইংরেজি ভাষা শিক্ষা কোর্সের এপ্রিল-জুন/২০২৬ খ্রিঃ সেশনে ৩৫ তম ব্যাচের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণের নিকট হতে কেন্দ্রের নির্ধারিত ফরমে নিম্নবর্ণিত তথ্যাদি/শর্ত প্রতিপালন স্বাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ভর্তির শর্তাবলি:
• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস।
• বয়স: ১৮ থেকে ৪০ বছর।
• আসন সংখ্যা: ৪০টি।
• কোর্স ফি ও মেয়াদ: ১০০০ টাকা, মেয়াদ ৩ মাস।
• ভর্তির সময়সীমা: ৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
• এছাড়াও প্রতিষ্ঠানে এসেও ভর্তি হওয়া যাবে।
বিশেষ দ্রষ্টব্যঃ প্রশিক্ষণ শেষে সরকারি সনদ প্রদান করা হবে এবং IELTS Preparation এর প্রশিক্ষণ দেয়া হয়।
যোগাযোগ: কানিজ ফাতেমা (ইংরেজি ভাষা প্রশিক্ষক), ০১৯৩৭৯১৯০৫৪/ প্রশিক্ষণ শাখা।