Abc IT Institute

Abc IT Institute We are providing IT skill Development course in whole over the Bangladesh.

চাকুরি, রিমোটজব, ফ্রিল্যান্সিং, কিংবা উদ্যোক্তা হয়ে ক্যারিয়ার গড়তে চাইলে ডিজিটাল মার্কেটিং শিখুন।বর্তমানে যেকোনো ব্যবসা,...
23/08/2023

চাকুরি, রিমোটজব, ফ্রিল্যান্সিং, কিংবা উদ্যোক্তা হয়ে ক্যারিয়ার গড়তে চাইলে ডিজিটাল মার্কেটিং শিখুন।
বর্তমানে যেকোনো ব্যবসা, অফিস, প্রোডাক্ট সব কিছুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কেটিং, মানে মানুষকে জানানো। আর যেহেতু বেশিরভাগ মানুষের সরব উপস্থিতি এখন ডিজিটাল প্ল্যাটফর্মে, তাই গতানুগতিক এনালগ মার্কেটিং ছাড়িয়ে ডিজিটাল মার্কেটিং এখন বেশি ইফেক্টিভ।
আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা/ কাজের সুযোগ/শিখবেন কিনা এসব নিয়ে কনফিউজড, তখন এক্টু খোঁজ নিলেই দেখবেন লিঙ্কডিনের মোস্ট ডিমান্ডেড জব গুলোর মধ্যে ‘’Digital Marketer’’ পজিশনে দেশে এবং বিদেশে অসংখ্য জবের সার্কুলার রয়েছে। সুতরাং এই সেক্টরে চাহিদা এবং সম্ভাবনা নিয়ে আর কিছু বলার নেই।

বাংলাদেশের জন্য সেরা কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইটঅনলাইনে ইনকাম বা ফ্রিল্যান্সিং অনেক বেশি বেড়ে চলেছে। বিভিন্ন যোগ্যতা স...
23/08/2023

বাংলাদেশের জন্য সেরা কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট
অনলাইনে ইনকাম বা ফ্রিল্যান্সিং অনেক বেশি বেড়ে চলেছে। বিভিন্ন যোগ্যতা সম্পন্ন ফ্রিল্যান্সাররা বিদেশি বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে। কিন্তু বিদেশী অনেক ওয়েবসাইট বাংলাদেশ সাপোর্ট করে না। যার ফলে ফ্রিল্যান্সাররা তাদের উপার্জন করা অর্থ নিজের হাতে পেতে অনেক কষ্ট হয়।
১. ফাইবার
২. আপওয়ার্ক
৩. পিপল পার আওয়ার
৪. কাজখুঁজি
৫. গুরু ডট কম

অনেকেই মনে করেন যে, আর্টে বা চারুকলায় বিশ্বে ক্যারিয়ার খুঁজে পাওয়া খুব কঠিন। অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন, চারুকলাকে যারা...
22/08/2023

অনেকেই মনে করেন যে, আর্টে বা চারুকলায় বিশ্বে ক্যারিয়ার খুঁজে পাওয়া খুব কঠিন। অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন, চারুকলাকে যারা পেশা হিসেবে বেছে নিয়েছেন তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ অভাব-অনটনের কারণে। আর এ কারণেই অনেকেই বলে থাকেন, শিল্পী বিশেষ করে চারুকলা শিল্পীদের ভাত নেই। এ অবস্থা শুধু আমাদের দেশের জন্য প্রযোজ্য ছিল, তা নয়। উন্নত বিশ্বেও এমন বিরাজমান ছিল। এখন এ অবস্থার পরিবর্তন হয়েছে। এখন ডিজিটাল মিডিয়ার যুগ বা বিশ্ব যার চালক হলো অতীতের চারুশিল্পী আর বর্তমানে গ্রাফিক্স ডিজাইনার। এক্ষেত্রে খুব সহজেই এখন ক্যারিয়ার খুঁজে পাওয়া যাবে। সৃজনশীল ও মেধাবীদের জন্য চারুকলা তথা আর্ট হলো এক চমৎকার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আদর্শ ক্ষেত্র যেখানে বিরাজ করছে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ কিংবা বলা যায় সৃজনশীলদের সেরা কর্ম তুলে ধরার আদর্শ ক্ষেত্র। বলা হয়ে থাকে, গ্রাফিক্স ডিজাইনের ব্যাপক বিস্তৃত ক্ষেত্রের কারণে ক্যারিয়ার গড়ার এখন উপযুক্ত সুযোগ। যেকোনো চারুশিল্পী বা আর্টিস্ট তার ক্যারিয়ার হিসেবে এ সেক্টরকে বেছে নিতে পারেন নির্দ্বিধায়। কেননা বর্তমানে এটি বেশ চাহিদাপূর্ণ ও দৃঢ় একটি খাত।
গ্রাফিক্স ডিজাইন একটি ডিজিটাল মিডিয়াম বা মাধ্যম যার ফোকাস হলো ভিজ্যুয়াল প্রেজেন্টেশন এবং কমিউনিকেশনের ওপর। কিছু কিছু ডিজাইন খুবই সাধারণ কর্পোরেট লোগোর মতো, আবার কিছু কিছু ডিজাইন বেশ জটিল ধরনের এক সিরিজ পূর্ণপৃষ্ঠা প্রিন্ট বিজ্ঞাপন বা ওয়েব ডিজাইন ধরনের। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে সৃজনশীলতা প্রকাশের অনেক সুযোগ রয়েছে যেমন, তেমন রয়েছে কাজের স্বাধীনতাও।

অনেকেই মনে করেন যে, আর্টে বা চারুকলায় বিশ্বে ক্যারিয়ার খুঁজে পাওয়া খুব কঠিন। অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন, চারুকলাকে যারা...
20/08/2023

অনেকেই মনে করেন যে, আর্টে বা চারুকলায় বিশ্বে ক্যারিয়ার খুঁজে পাওয়া খুব কঠিন। অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন, চারুকলাকে যারা পেশা হিসেবে বেছে নিয়েছেন তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ অভাব-অনটনের কারণে। আর এ কারণেই অনেকেই বলে থাকেন, শিল্পী বিশেষ করে চারুকলা শিল্পীদের ভাত নেই। এ অবস্থা শুধু আমাদের দেশের জন্য প্রযোজ্য ছিল, তা নয়। উন্নত বিশ্বেও এমন বিরাজমান ছিল। এখন এ অবস্থার পরিবর্তন হয়েছে। এখন ডিজিটাল মিডিয়ার যুগ বা বিশ্ব যার চালক হলো অতীতের চারুশিল্পী আর বর্তমানে গ্রাফিক্স ডিজাইনার। এক্ষেত্রে খুব সহজেই এখন ক্যারিয়ার খুঁজে পাওয়া যাবে। সৃজনশীল ও মেধাবীদের জন্য চারুকলা তথা আর্ট হলো এক চমৎকার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আদর্শ ক্ষেত্র যেখানে বিরাজ করছে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ কিংবা বলা যায় সৃজনশীলদের সেরা কর্ম তুলে ধরার আদর্শ ক্ষেত্র। বলা হয়ে থাকে, গ্রাফিক্স ডিজাইনের ব্যাপক বিস্তৃত ক্ষেত্রের কারণে ক্যারিয়ার গড়ার এখন উপযুক্ত সুযোগ। যেকোনো চারুশিল্পী বা আর্টিস্ট তার ক্যারিয়ার হিসেবে এ সেক্টরকে বেছে নিতে পারেন নির্দ্বিধায়। কেননা বর্তমানে এটি বেশ চাহিদাপূর্ণ ও দৃঢ় একটি খাত।
গ্রাফিক্স ডিজাইন একটি ডিজিটাল মিডিয়াম বা মাধ্যম যার ফোকাস হলো ভিজ্যুয়াল প্রেজেন্টেশন এবং কমিউনিকেশনের ওপর। কিছু কিছু ডিজাইন খুবই সাধারণ কর্পোরেট লোগোর মতো, আবার কিছু কিছু ডিজাইন বেশ জটিল ধরনের এক সিরিজ পূর্ণপৃষ্ঠা প্রিন্ট বিজ্ঞাপন বা ওয়েব ডিজাইন ধরনের। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে সৃজনশীলতা প্রকাশের অনেক সুযোগ রয়েছে যেমন, তেমন রয়েছে কাজের স্বাধীনতাও

20/08/2023

ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করার জন্য কি কি প্রয়োজন জেনে নিন!!
বর্তমানে যুব সমাজের মধ্যে বেশিরভাগ মানুষই ফ্রিল্যান্সিং করতে চায়। কিন্তু তারা সঠিক পরামর্শ না পাওয়ার কারণে ফ্রীলান্সিং জগতের ঢুকার কিছুদিন পরেই হারিয়ে যায়। ফ্রিল্যান্সিং জগৎ মানুষ যতটা সহজ মনে করে, তার থেকে অন্তত তিন থেকে চার গুণ কঠিন।

• ইংরেজির দক্ষতা:
ফ্রীলান্সিং জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইংরেজির দক্ষতা। আপনি যে ফ্রীলান্সিং সেক্টরে কাজ করেন না কেন, আপনি যদি ইংরেজি না জানেন তাহলে আপনার বায়ারের সাথে কমিউনিকেশন ভালো হবে না।

• কম্পিউটার বা ল্যাপটপ:
ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে। অনলাইনের মধ্যে আপনাকে অনেকেই বলবে মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং করা যায়। আসলে আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে পারবেন না।
প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে অবশ্যই একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে।

• ইন্টারনেট কানেকশন:
আপনি যদি প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে অবশ্যই আপনার বাসায় ওয়াইফাই কানেকশন নিয়ে নিন। কারণ আপনি মডেম এর সাহায্যে ইন্টারনেট কিনে ফ্রীলান্সিং করলে আপনার অনেক টাকা খরচ হবে।
ফ্রীলান্সিং এ প্রথমাবস্থায় কেউই এত টাকা খরচ করতে চাইবে না।

• ধৈর্য:
ফ্রী-ল্যান্সিং এ আপনার কাজ পেতে অনেক সময় কয়েক বছরও লেগে যায়। তাই অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে এই সেক্টরে পড়ে থাকতে হবে।
আপনি যদি ধৈর্য হারিয়ে এই সেক্টর থেকে চলে যান, তাহলে আপনি কখনো ফ্রীলান্সার হতে পারবেন না।

পরিশেষে, অযথা কোনো কাজ না শিখে এবং ইংরেজি না জেনে, ফিলান্সিং জগতে কখনো প্রবেশ করবেন না। এতে করে আপনি কোন কাজ পাবেন না, শুধু সময় এবং টাকা নষ্ট হবে।

ওয়েব ডিজাইন/ওয়েব ডেভেলপমেন্টWeb Design মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ ...
19/08/2023

ওয়েব ডিজাইন/ওয়েব ডেভেলপমেন্ট
Web Design মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যেমন ধরুন এটার লেয়াউট কেমন হবে। হেডারে, মেনু কোথায় থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর কাজ। আর এই ডিজাইন নির্ধারণ করতে ব্যাবহার করতে হবে কিছু টুলস যেমন PHOTOSHOP, GIMP ইত্যাদি এবং কিছু Markup এবং Scripting Language যেমন HTML, CSS এবং JavaScript ইত্যাদি। ওয়েব ডিজাইনারদের কে আমরা Front-end ডেভেলপার ও বলতে পারি।
আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওয়েব সাইটের প্রাণ সঞ্চার করা। একজন ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন তার প্রতিটা উপকরণকে ফাংশনাল এবং ডাইনামিক করার জন্য পরিচালিত কর্মকান্ডই হচ্ছে Web Development ।

বর্তমান সময়ে যেকোন নতুন ব্যবসা বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রচার করার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ...
19/08/2023

বর্তমান সময়ে যেকোন নতুন ব্যবসা বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রচার করার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ সময়ে যে কোন ছোট বড় ব্যবসা গুলো তাদের পণ্য বা ব্যবসা করার জন্য সারা বিশ্বে জায়গা জুড়ে রয়েছে ডিজিটাল মার্কেটিং এর।
এখনকার সময়ে এমনিতে ইন্টারনেট সার্চ ইঞ্জিন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ইউটিউব চ্যানেল বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইত্যাদি এ ধরনের অনলাইন মাধ্যম ব্যবহার করে যেকোনো পণ্য প্রোডাক্ট ব্যবসা গুলো মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এইসব মাধ্যমগুলো ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং করা হয় অনেকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়।

ডিজিটালাইজেশনের এই যুগে এসে একজন সচেতন ব্যাক্তির জন্য ডিজিটাল মার্কেটিং স্কিলটি যেন একটি অপরিহার্য প্রয়োজনে রূপ নিয়েছে। ...
18/08/2023

ডিজিটালাইজেশনের এই যুগে এসে একজন সচেতন ব্যাক্তির জন্য ডিজিটাল মার্কেটিং স্কিলটি যেন একটি অপরিহার্য প্রয়োজনে রূপ নিয়েছে। আবার ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলোতেও ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অত্যাধিক।
এজন্য ডিজিটাল আইটি ইনস্টিটিউট এই কোর্সটিকে এমন ভাবে সাজিয়েছে যেন কোর্সটি সম্পন্ন করে একজন ব্যাক্তি নিজেকে দক্ষ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার রূপে গড়ে তুলতে পারে, এবং মার্কেটপ্লেসে নিজের অবস্থান সুদৃঢ় করতে পারে।
যারা ইতোমধ্যে কোর্সটি করবেন ভাবছেন তাদের জন্য বিশেষ অফারে ভর্তি হওয়ার বিশেষ সুযোগ।

ডিজিটাল মার্কেটিং খুঁটিনাটিবর্তমানে সহজলভ্য এই ইন্টারনেট ব্যবস্থায় আমি যদি বলি প্রতিদিন ইন্টারনেট ইউজার বৃদ্ধি পাচ্ছে তা...
18/08/2023

ডিজিটাল মার্কেটিং খুঁটিনাটি

বর্তমানে সহজলভ্য এই ইন্টারনেট ব্যবস্থায় আমি যদি বলি প্রতিদিন ইন্টারনেট ইউজার বৃদ্ধি পাচ্ছে তাহলে অবশ্যই ভুল হবে না। Pew Research এর গবেষণা মতে গত তিন বছরে প্রাপ্তবয়স্ক ইন্টারনেট ইউজারদের সংখ্যা ৫% বৃদ্ধি পেয়েছে।

ইন্টারনেট ব্যবহারের এই ব্যাপক বৃদ্ধিতে প্রভাবিত হচ্ছে ক্রেতাদের ক্রয় আচরণ। মানুষ এখন অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হচ্ছে অনলাইন বিজ্ঞাপণে আকৃষ্ট হচ্ছে। ফলশ্রুতিতে ট্র্যাডিশনাল মার্কেটিং আগের মত কাজ করছে না।

মার্কেটিং এর উদ্যেশই হচ্ছে সঠিক সময়ে সঠিক জায়গায় অডিয়েন্স এর সাথে কানেক্ট হওয়া। বর্তমান সময়ে সেই সঠিক জায়গাটি হচ্ছে ইন্টারনেট। কারণ ইন্টারনেটে মানুষ অধিক সময় কাটাচ্ছে। ডিজিটাল মার্কেটিং এ প্রবেশ করার মানে হল, যেকোনো উপায়ে অনলাইনে মার্কেটিং করা।

Digital Marketing এবং Inbound Marketing

অনেকে Digital Marketing এবং Inbound Marketing কে একই ভাবেন, এটা ভুল। ডিজিটাল মার্কেটিং বিষয়টি একটা বিস্তৃত বিষয় যেখানে Inbound Marketing সীমিত পরিসরে করা হয়। Inbound Marketing এক ধরনের বিজনেস টেকনিক যেখানে নির্দিষ্ট কন্টেন্ট তৈরি করে সম্ভাব্য কাস্টমারকে নির্দিষ্ট বিষয়ে আগ্রহী করে তুলা হয়। সেটা হতে পারে ব্লগ Post, সোশ্যাল মিডিয়া Post, ভাইরাল ভিডিও ইত্যাদি।

এবার ডিজিটাল মার্কেটিং এবং ইনবাউন্ড মার্কেটিং এর মধ্যে পার্থক্যের কথা যদি বলি, ডিজিটাল মার্কেটিং হল ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোন কিছু প্রোমোট করা আর ইনবাউন্ড মার্কেটিং মানে হচ্ছে নির্দিষ্ট স্ট্রেটেজি অবলম্বন করে ধাপে ধাপে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা।

Data Entry দিয়ে Freelancing✨কোন IT স্কিল জানা নেই, ফ্রিল্যান্সিং সম্পর্কেও কোনো অভিজ্ঞতা নাই। আবার শুধু চাকরি করে ভালো ট...
17/08/2023

Data Entry দিয়ে Freelancing
✨কোন IT স্কিল জানা নেই, ফ্রিল্যান্সিং সম্পর্কেও কোনো অভিজ্ঞতা নাই। আবার শুধু চাকরি করে ভালো টাকা আয় করতে পারছেন না। যদি আপনিও একটা ভালো লাইফস্টাইলের জন্য ও পরিবারকে সাপোর্ট করার জন্য ফ্রিল্যান্সিং করতে চান অথবা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য।

Address

ABC IT Institute 167/10 , Corner View Housing , Mirpur East Kafrul
Mirpur
1206

Alerts

Be the first to know and let us send you an email when Abc IT Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abc IT Institute:

Share