07/06/2026
তিনটি বছর পর।
হুতুম পেঁচা থাকলো বসে
ডাহুক ছাড়লো ঘর।
আতকে উঠে
ডুকরে কেঁদে উঠলো যাযাবর,
পড়লো মনে, আমায় বুঝি
ডাহুক আজ বেজায় খুশি
পেঁচা মরুক দুঃখ পেয়ে
কি আর হবে ফিরতে চেয়ে?
হয়েছে বেশ যব্দ ব্যাটা
আমায় দিতো রাগের খোটা,
নিজেই নিছক মাথা মোটা
আমায় দিতো কথার কাঁটা।
যাকগে বাপু,
বেশ হয়েছে,
আমার থেকে পিছ ছেড়েছে,
এখন তবে কাঁদছো কেন?
নতুন কোনো শালিক আনো।
আমার কথা এখন কেন?
ছিলাম যখন খোঁজ নিয়েছো?
একটু না হয় ছিলাম রাগী,
রাগ ভাঙিয়ে, আলতো করে
কাছে টেনে নাওনি কেন?
বলতে পারো, কেমন ছিলো সেদিন গুলো,
স্বপ্নেরা সব হারিয়ে গেল।
হঠাৎ করেই ডাক যে এলো,
একটা কথা জানতে চেয়ে,
আমি ডাহুকের সময় গেল।
তখন তুমি কোথায় ছিলে?
প্যাঁচা!
তুমি বড্ড ঢিলে,
আসলেই যখন,
কেনই তবে একটুখানি
আগে আসতে পারলে না।
আলতো করে আমাকে কি,
জড়িয়ে ধরতে পারতে না?
ছিলাম না হয় অভিমানী,
হিসেব নিকেশ কি আর জানি,
তুমিই তো জানতে সবই,
একটু ধরে রাখতে পারলে না?
পেঁচা,
তিনটি বছর পর,
তুমি আমায় বুকের মাঝে আগলে রাখতে পারলে না!