Razia Electric

Razia Electric সকল প্রকার ইলেকট্রিক সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রেতা

02/05/2021
26/12/2020
 #সার্কিট_ব্রেকার (Circuit Breaker) আমরা কমবেশি সবাই দেখেছি। মূলত প্রচলিত কাট আউট, ফিউজ এর আধুনিক রূপ এটি। এই গুরুত্বপূর...
28/11/2020

#সার্কিট_ব্রেকার (Circuit Breaker) আমরা কমবেশি সবাই দেখেছি। মূলত প্রচলিত কাট আউট, ফিউজ এর আধুনিক রূপ এটি। এই গুরুত্বপূর্ণ জিনিসটি আপানার আমার বাসা-বাড়ির সকল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক যন্ত্রপাতিকে রক্ষা করে। কিন্তু কিভাবে এটি কাজ করে তা অনেকেই জানিনা। আজকে তাই নিয়েই লিখছি।
_
সার্কিট ব্রেকার হচ্ছে নিরাপত্তা প্রদানকারী অর্ধ স্বয়ংক্রিয় (semi automatic) যন্ত্র বিশেষ। এটি এমন একটি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যন্ত্র যা অপর কোন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক যন্ত্রকে নিরাপদ রাখে। কোন কারণে এসি লাইনে যদি অতিরিক্ত পরিমান বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে দূর্ঘটনা ঘটতে পারে। যন্ত্রপাতি পুড়ে যাওয়া থেকে শুরু করে আগুন লাগাও বিচিত্র নয়। যেমন-
কোন কারণে যদি এসি লাইনে শর্ট সার্কিট (Short Circuit) ঘটে,
মাত্রাতিরিক্ত লোড লাগানো (ওভার লোড), কিংবা
যদি কোন কারণে আপনার বাসার লাইন ভোল্টেজ বেড়ে যায় (ফলে কারেন্টের প্রবাহ বৃদ্ধি হয়)।
এসমস্ত ক্ষেত্রে সার্কিট ব্রেকার নিজে থেকেই ট্রিপ (Trip) করে বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মূল্যবান যন্ত্রপাতি কে রক্ষা করে।
_
উৎপত্তি
প্রাথমিক ভাবে বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন ১৮৭৯ সালে তাঁর পেটেন্টে সার্কিট ব্রেকারের বর্ণনা করেন। যদিও তাঁর বাণিজ্যিক যন্ত্রগুলোতে পরবর্তিকালে ফিউজ ব্যবহার করাহয়। মূলত তাঁর আবিষ্কৃত ফিলামেন্ট বাল্ব ও আলোক বিতরণী সার্কিট সমূহকে দূর্ঘটনাবশত শর্ট সার্কিট এবং ওভার লোড থেকে বাঁচানোর উদ্দেশ্যেই এটি ব্যবহৃত হয়েছিল।
_
পরবর্তীকালে ১৯২৪ সালে ক্ষুদ্রকায় সার্কিট ব্রেকারের পেটেন্ট করেন Brown, Boveri & Cie নামক কোম্পানি যা আধুনিক সার্কিট ব্রেকার গুলোর পথ প্রদর্শক।
_
সার্কিট ব্রেকার কত প্রকার
সার্কিট ব্রেকারকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়-
১ লো ভোল্টেজ সার্কিট ব্রেকার
২ ম্যাগনেটিক সার্কিট ব্রেকার
৩ থার্মাল ম্যাগনেটিক সার্কিট
৪ মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার
৫ হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার
৬ সালফার হেক্সাফ্লুরাইড হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার

#বিস্তারিত জানতে শোভা প্রকাশের........................ "বিদ্যুৎ ও বৈদ্যুতিক সামগ্রীর খুঁটিনাটি" বইটি পড়ুন।

রাজিয়া ইলেকট্রিক এর নতুন সংযোজন।ডিলার-প্রনীপ ইলেকট্রিক কোংঃপ্রনীপের মেইন সুইচ, ডিপি সুইচ সহ যাবতীয় ইলেকট্রিক সামগ্রী এখন...
28/09/2020

রাজিয়া ইলেকট্রিক এর নতুন সংযোজন।
ডিলার-
প্রনীপ ইলেকট্রিক কোংঃ

প্রনীপের মেইন সুইচ, ডিপি সুইচ সহ যাবতীয় ইলেকট্রিক সামগ্রী এখন রাজিয়া ইলেকট্রিকে।

01/08/2020

ঈদ মোবারক

Address

Sylhet Road, Kushumbag, Moulvibazar
Maulvi Bazar
3200

Telephone

+8801726239049

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razia Electric posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share