A2z cable network

A2z cable network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A2z cable network, Internet service provider, Manikganj.

শোক বার্তা বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের  প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশ সময় সকাল ৬টায় আল্...
30/12/2025

শোক বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশ সময় সকাল ৬টায় আল্লাহর মেহমান হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭😭😭

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি’র মৃত্যু...
18/12/2025

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

21/10/2025

@অনেকেই মনে করেন—ইন্টারনেট মানে শুধু কেব্‌ল টেনে লাইন দেওয়া, কিন্তু বাস্তবতা তার চেয়েও অনেক বড়, অনেক জটিল। আমি একজন ইন্টারনেট প্রোভাইডার হিসেবে প্রতিদিন শত শত গ্রাহকের সমস্যার কথা শুনি, আর তার মধ্যে একটা সাধারণ বিষয় হলো—যে কোন ধরণের ইন্টারনেট সমস্যা হলে সবাই দোষ দেয় শুধু “লোকাল আইএসপি”কে!

কিন্তু সত্যিটা হলো—ইন্টারনেট এক ধরনের লাইফ ট্রাফিক সিস্টেম। এই ট্রাফিকের বাঁধা যেকোনো জায়গায় হতে পারে:

সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হলে

IIG/ITC (আন্তর্জাতিক গেটওয়ে) ডাউন হলে

বড় কোনো CDN যেমন Facebook, Google, YouTube, Amazon বা Akamai-তে সমস্যা হলে

ব্যাংকের সার্ভিস ডাউন হলে

কোনো ওয়েবসাইট বা সার্ভার রক্ষণাবেক্ষণে থাকলে

বড় কোনো ইভেন্টে (যেমন লাইভ ম্যাচ) দেশের ট্রাফিক হঠাৎ বেড়ে গেলে

আন্তর্জাতিক রুটে কনজেশন হলে

DDoS আক্রমণ হলে

—এসব ক্ষেত্রেও গ্রাহকের সংযোগে সমস্যা হয়। কিন্তু সেগুলোর কোনোটাই আমার বা আপনার লোকাল আইএসপি’র হাতে থাকে না। তবুও আমরা বারবার একই কথা শুনি—
👉 “আপনাদের ইন্টারনেট খারাপ!”
👉 “সমস্যা হয়লে আপনাদেরই দায়িত্ব!”
👉 “আমরা টাকা দেই, সার্ভিস দিতে হবে!”

হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন—আপনি টাকা দেন, তাই সার্ভিস পাওয়ার অধিকার আপনার আছে।
কিন্তু প্রশ্ন হলো—যে সমস্যার উৎস আমাদের নেটওয়ার্কে নয়, সেটা সমাধান করার অধিকারও কি আমাদের আছে?

যেমন—

ধরুন ফেসবুক নিজেই ডাউন—এই সমস্যা কি আমি ঠিক করতে পারবো? না।

গুগলের সার্ভার কনজেশন—এটা কি আমার হাতে? না।

আন্তর্জাতিক সাবমেরিন কেবল কাটা—আমি কি গিয়ে সাগরের নিচে কেবল জোড়া লাগাবো? নিশ্চয়ই না।

আমাদের কাজ হলো—আপনার লাইন যেন ঠিক থাকে, নেটওয়ার্ক যেন স্থিতিশীল থাকে আর যত দূর সম্ভব আপনার সুবিধা নিশ্চিত করা। কিন্তু আন্তর্জাতিক বা বৃহৎ নেটওয়ার্ক সমস্যার জন্য লোকাল আইএসপি কখনও দায়ী নয়।

🔴 তাই একটি কথা পরিষ্কার—

> ইন্টারনেট সমস্যা সবসময় লোকাল আইএসপি’র কারণে হয় না।
বিশ্বের যেকোনো জায়গায় ট্রাফিক সমস্যা হলে তার প্রভাব সবার উপরই পড়ে।

যখন সমস্যার মূল কারণ আমাদের হাতে থাকে—তখন আমরা সমাধান দিই, ২৪ ঘণ্টা কাজ করি, সাপোর্ট দেই। কিন্তু সব সমস্যার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই—এটুকু বুঝলে ভুল বোঝাবুঝি অনেক কমে যাবে বলে আমি বিশ্বাস করি।

✅ গ্রাহক-প্রোভাইডারের সম্পর্ক অভিযোগে নয়, বোঝাপড়ায় আরও শক্তিশালী হয়।

— ধন্যবাদ সবাইকে
— একজন ইন্টারনেট সার্ভিস প্রদানকারী

10/08/2025
শোকাহতমাইলস্টোন কলেজের প্রশিক্ষণবিমান বিধ্বস্তের ঘটনায় এ টু জেড কেবল নেটওয়ার্ক  পরিবার গভীরভাবে শোকাহত।এই মর্মান্তিক দু...
21/07/2025

শোকাহত
মাইলস্টোন কলেজের প্রশিক্ষণ
বিমান বিধ্বস্তের ঘটনায়
এ টু জেড কেবল নেটওয়ার্ক পরিবার গভীরভাবে শোকাহত।

এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।

আল্লাহ তায়ালা তাঁদের দ্রুত আরোগ্য দান করুন।

আমাদের হৃদয় ও প্রার্থনা সবসময় তাঁদের সাথেই রয়েছে

Address

Manikganj
JAGIR(1800)

Alerts

Be the first to know and let us send you an email when A2z cable network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A2z cable network:

Share