হকার - Hawker

হকার - Hawker আপন মনের রঙ ছড়িয়ে প্রশান্তির ফেরি করি।

বসন্ত এসে গেছে......প্রি অর্ডার বুকিং চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন......হকার আছে আপনার পাশে.....
21/01/2023

বসন্ত এসে গেছে......

প্রি অর্ডার বুকিং চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন......
হকার আছে আপনার পাশে.....

10/01/2023

আজকের আয়াত/হাদীস

আবূ কাবশা আল-আনমারী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

এ উম্মাতের দৃষ্টান্ত চার ব্যক্তি সদৃশ। (এক) এক ব্যক্তিকে আল্লাহ ধন-সম্পদ ও জ্ঞান দান করেছেন এবং সে তার জ্ঞান দ্বারা তার মাল ব্যবহার করে, যথার্থ খাতে তা ব্যয় করে। (দুই) এক ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দান করেছেন কিন্তু সম্পদ দান করেননি। সে বলে, ঐ ব্যক্তির অনুরূপ আমার সম্পদ থাকলে আমি তার মত তা কাজে লাগাতাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ এ দু’জন সমান পুরস্কার লাভের অধিকারী। (তিন) এক ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন, কিন্তু জ্ঞান দান করেননি। সে তার মালে ভ্রষ্টনীতি গ্রহণ করে, তা অন্যায় পথে ব্যয় করে। (চার) এক ব্যক্তিকে আল্লাহ জ্ঞান ও সম্পদ কোনটাই দান করেননি। সে বলে, তার অনুরুপ আমার সম্পদ থাকলে তার মত (ভ্রষ্ট) কাজে লাগাতাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ এই দু’ব্যক্তি সমান অপরাধী।

রেফারেন্সঃ
সুনাানে ইবনে মাজাহ ৪২২৮

আজকের আয়াত/হাদীসপবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেনঃহে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না, যে...
09/01/2023

আজকের আয়াত/হাদীস

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেনঃ

হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না, যে পর্যন্ত আলাপ-পরিচয় না কর এবং গৃহবাসীদেরকে সালাম না কর। এটাই তোমাদের জন্যে উত্তম, যাতে তোমরা স্মরণ রাখ। যদি তোমরা গৃহে কাউকে না পাও, তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে ফিরে যাবে। এতে তোমাদের জন্যে অনেক পবিত্রতা আছে এবং তোমরা যা কর, আল্লাহ তা ভালোভাবে জানেন।

রেফারেন্সঃ
সূর আন-নূর:২৭,২৮
http://www.quranmazid.com/view/sura/24/ayat/27

http://www.quranmazid.com/view/sura/24/ayat/28

This content is copied from Muslims Day Android App
Download Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan

Read the word of Allah(Subhanahu Wa Ta'ala) with the Quran Mazid Web App.

07/01/2023
সাদা জলছাপ কটনে কমলা টাই ডাই......*****প্রি-অর্ডারে আপনি যে ধরণের ড্রেস চান সেটা তৈরি করে নেয়ার সুযোগ আছে।  ডেলিভারীর সম...
28/12/2022

সাদা জলছাপ কটনে কমলা টাই ডাই......

*****প্রি-অর্ডারে আপনি যে ধরণের ড্রেস চান সেটা তৈরি করে নেয়ার সুযোগ আছে। ডেলিভারীর সময় ৭-১০ দিন।

>>>ক্যামেরা এবং লাইটের জন্য রংয়ের কিছুটা তারতম্য হতে পারে।

নোটঃ আমাদের প্রতিটি বিক্রিত পণ্যের ১০ টাকা দুস্থ/এতিম/মাদ্রাসার জন্য ব্যায় করা হয়। সেটা আপনাদের মূল্যের সাথে অতিরিক্ত সংযোজন করা হয়নি এ ব্যাপারে নিশ্চন্ত থাকতে পারেন।

সাদা ফেব্রিক্সে কমলা টাই ডাই
কালার গ্যারান্টি ইনশাআল্লাহ।

>>>>> কালার কাস্টমাইজ করার সু্যোগ আছে

কুর্তিঃ

অরবিট ভয়েলঃ
আনস্টিচ- ৭৭০/-
স্টিচ - ১০৭০/-

বেক্সি ভয়েলঃ
আনস্টিচ -৯৬০/-
স্টিচ-১২৬০/-

জলছাপ ভয়েলঃ
আনস্টিচ- ৯৯০/-
স্টিচ-১২৯০/-

আদি কটনঃ
আনস্টিচ- ৯৯০/-
স্টিচ-১২৯০/-

পাঞ্জাবিঃ
অরবিট ভয়েলঃ
আনস্টিচ- ৭৭০/-
স্টিচ - ১২৭০/-

বেক্সি ভয়েলঃ
আনস্টিচ -৯৬০/-
স্টিচ-১৪৬০/-

জলছাপ ভয়েলঃ
আনস্টিচ- ৯৯০/-
স্টিচ-১৪৯০/-

আদি কটনঃ
আনস্টিচ- ৯৯০/-
স্টিচ- ১৪৯০/-

23/12/2022

আল্লাহ সুবাহানুওয়াতা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাঁকে দান করেন হিকমাহ।

যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা।আরবি সাকিনা অর্থ শান্ত, প্রশান্ত,ধীর,স্থির।

টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটি খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না।কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি,যে কারনে আপনার ভিতরে সাকিনা নাই।

আপনাকে হিকমাহ দেয়া হয়েছে যে জন্যে আলুভর্তা ডাল দিয়ে ও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন, আলহামদুলিল্লাহ!!

উচ্চ শিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখি নন,কারন আপনাকে হিকমাহ দেয়া হয়নি।

টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখি নন,আপনার কেন পাজারো নাই? এর কারন আপনার কাছে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখি নন।

আরবি হিকমাহ শব্দের অর্থ হলো প্রজ্ঞা।যাকে মহান আল্লাহ তায়ালা হিকমাহ দান করেন, সে সর্বাবস্থায় সন্তুষ্ট থাকে,শান্তিতে থাকে।এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং সন্তুষ্ট থাকা।

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক।রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে ধন-সম্পদ। আর সর্বোচ্চ স্তরে রয়েছে সুস্থতা,হিকমাহ,পবিত্র স্ত্রী, উত্তম সন্তান,উত্তম আমল।

জাগতিক দৌড়ে পিছিয়ে থাকা মানে আপনি পিছিয়ে নন।আপনার সকাল হয় রবকে ভূলে,দুপুর,বিকাল,রাত একটিবারের জন্যও আপনি সেজদাবনত হন না,সেই কবে কোরআন পড়েছিলেন মনে নাই, একরাশ পরিশ্রান্ত দেহমন নিয়ে ঘুমাত যান রবকে ভূলে গিয়ে।অনেক সম্পদ আপনার,কিন্তু সাকিনা নাই। সবচেয়ে দুঃখের বিষয় সে অনুভূতিটুকুও মরে গেছে।

একটু ভেবে দেখি- আমি কোথায় ছিলাম, কেন এসেছি,আবার কোথায় যাব,কেনই বা যাব,যাবার প্রস্তুতিই বা কতটুকু?

সময় কম,আমরা সবাই জানি কার কছে কত টাকা আছে,কিন্তু কেউই জানি না কতটুকু সময় আছে? সময় থাকতে নামাজ পড়ুন,কোরআন পড়ুন।

Copied

দিন শেষে জয় বোধহয় ভাল মানুষেরই হয়অভিনন্দন মেসিযাকে সবাই পছন্দ করে যাকে সবাই ভালবাসে তার সরলতা তার ভাল মনুষ্যত্বের জন্য। ...
18/12/2022

দিন শেষে জয় বোধহয় ভাল মানুষেরই হয়

অভিনন্দন মেসি

যাকে সবাই পছন্দ করে যাকে সবাই ভালবাসে তার সরলতা তার ভাল মনুষ্যত্বের জন্য। যাকে বিপরীত শিবিরের খেলোয়াড় ও পছন করে তার বিশেষ ব্যাক্তিত্বের জন্য।
❤️❤️❤️❤️❤️

Done
15/12/2022

Done

10/12/2022

"আমার জন্মই হয়েছে জাহান্নামে। আমি মোটেও বাড়িয়ে বলছি না কিন্তু। সাও পাউলোর যে বস্তিতে আমার জন্ম তার নাম ইনফেরিনহো(ছোট জাহান্নাম)।
এলাকাটা ভীষণ কুখ্যাত ছিল মাদক ব্যবসার কারণে। আমার বাড়ির চৌকাঠ থেকে দশ কদম দূরেই খুচরো মাদক বিক্রেতারা হাতে হাতে মাদক বিক্রী করত ভোর থেকে রাত অবধি। আর তাদের ক্রেতারাও ওখানে দাঁড়িয়েই খেত সেগুলো।
বন্দুক পিস্তলকে ভয় পেতাম না আমরা। কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ভয় পেতাম পুলিশকে। একবার পুলিশ লাথি মেরে ঘরের দরজা ভেঙে ঢুকে গিয়েছিল, কোন এক অপরাধীকে খুঁজছিল তারা। ইনফেরিনহোর প্রায় প্রত্যেক বাড়িতেই এমন দরজা ভাঙা পড়েছে।
লাশ দেখলে ভয় পেতাম না আমরা। কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার বয়স যখন ৮ তখন স্কুল যাওয়ার পথে দেখলাম একজন আমাদের গলিতে মরে পরে আছে। স্কুল তো যেতে হবে নাকি? আমি চোখ বন্ধ করে লাশটা ডিঙিয়ে স্কুলে গেলাম। ছোট জাহান্নামের জীবন এমনই ছিল।

জীবনে একমাত্র আনন্দ ছিল ফুটবল। বড় ভাইয়ের সাথে বস্তির স্কয়ারে ফুটবল খেলতে যেতাম। একসময় সেটা মাটির ছিল, পরে হল কংক্রিটের। খালি পায়ে কংক্রিটেই ফুটবল খেলতাম, রক্তাক্ত পা নিয়ে প্রতিদিন বাড়িতে ফিরতাম। ভাল জুতো কেনার পয়সা ছিল না আমাদের, আর ছিল না স্কুল জুতো ছেঁড়ার সাহস।
ঐ স্কয়ারে সবাই খেলত - মাদক ব্যবসায়ী, ট্রাক ড্রাইভার, নির্মাণ শ্রমিকেরা, পুলিশের দারোগারা। ফুটবল মাঠে সবাই ছিল সমান। ড্রিবলিং ব্যাপারটা আমার মাঝে সহজাত ছিল। ফুটবল পায়ে থাকলে মনে কোন ভয় কাজ করত না, কাউকে পরোয়া করতাম না আমি, কেবল কাটাতাম সবাইকে। ড্রাগডিলারদের ইলাস্টিকো মারতাম, দারোগাদের নাটমেগ করতাম, ছিনতাইকারীদের রেইনবো ফ্লিক করতাম। বল পায়ে থাকলে কিছুর তোয়াক্কা করতাম না।
বাড়িতে বাবা মার সাথে এক খাটে ঘুমাতাম, কারণ আমার জন্য আলাদা খাট কেনার সামর্থ্য ছিল না তাদের। ঘুমের মাঝে পাশ ফিরলেই বাবার সাথে ঠেকতো, ওপাশ ফিরলে মার সাথে। আমার বয়স যখন ১১, তখন বাবা মা আলাদা হয়ে গেলেন। খুব কঠিন সময় তখন। বাবা ভোর ৫টায় কাজে বের হতেন, রাত ৮টায় ফিরতেন। তখনো বাবার সাথে এক খাটেই ঘুমাতাম।
১৪ বছর বয়সে সাও পাউলো দলে ডাক পেলাম। কোচ বলতেন, দেখ সবাই - খেলার দিন সবাইকে জয়ের জন্য ক্ষুধার্ত থাকতে হবে। আমি মনে মনে বলতাম, কোচ আমি আসলেই ক্ষুধার্ত, দুপুরে খাওয়া জোটে নি আমার।
১৮ বছর বয়সে যখন পলিস্তা কাপের ফাইনালে করিন্থিয়ানসকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হলাম তখনো আমি ঐ বস্তির বাড়িতেই থাকি, বাবার সাথে এক খাটে ঘুমাই। বাড়িতে ফেরার সময় রাস্তায় অপরিচিত লোকজন আমাকে ডাক দিত, হেই ম্যান তোমাকে তো একটু আগে টিভিতে দেখেছি। এখানে কি?
আমি এখানে থাকি।
তারা বিশ্বাস করত না, হেসেই উড়িয়ে দিত।
গ্রেমিওর একজন প্লেয়ার একবার একটা লাল রেঞ্জ রোভার নিয়ে মাঠে এল। আমি মাকে বললাম, এই গাড়িটা আমি কিনব এক সময়।
মা বিশ্বাস করলেন না, হেসেই উড়িয়ে দিলেন।

এর এক বছরের মাথাতেই আমি আয়াক্সের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেললাম। নিজের বাড়ি হল, নিজের খাট। সেই লাল রেঞ্জ রোভার গাড়িটাও কিনে ফেললাম। মাকে দেখালাম, কি বলেছিলাম না?
মা এবার হাসলেন না, কাঁদলেন। খুশির কান্না।

আমাদের ইন্টারনেটের পয়সা ছিল না। পাশের বাসার তোমিওলো কাকুর ওয়াইফাই ব্যবহার করে ইউটিউবে রোনালদিনহো, ক্রিশ্চিয়ানো, নেইমারদের ভিডিও দেখতাম বারবার। এরা আমার কাছে ছিল ঈশ্বরের মত, ধরাছোঁয়ার বাইরে। বস্তির জীবন থেকে তিন বছরের মাথাতেই আমি এখন ম্যানচেস্টারে, থিয়েটার অফ ড্রিমসে ক্রিশ্চিয়ানোর সাথে খেলছি। ব্রাজিলে ড্রেসিং রুম শেয়ার করছি নেইমারের সাথে। অসম্ভব ব্যাপার তাই না? কিন্তু আমি তো বাস্তব করতে পেরেছি।

মিডিয়ার লোকেরা আমাকে জিজ্ঞেস করে আমার স্বপ্নের ব্যাপারে, আমি কি চাই? চ্যাম্পিয়নস লিগ? ব্যালন ডর? বিশ্বকাপ?

না,এগুলো লক্ষ্য, স্বপ্ন নয়। আমার স্বপ্ন ছিল আমার মা বাবাকে বস্তি থেকে বের করে আনা। সে জন্য জান দিতেও প্রস্তুত ছিলাম আমি। সে স্বপ্ন আমি পূরণ করে ফেলেছি।

প্রতিবার যখন আমি মাঠে নামার আগে জুতোর ফিতে বাঁধি, আমি নিজেকে মনে করিয়ে দেই আমি কোথা থেকে উঠে এসেছি। বস্তি থেকে।
হ্যাঁ,আমি বস্তির ছেলে।।
আর আমার হাতের সিংহের ট্যাটুটা সেই সব ছেলেদের জন্য যারা সেই জাহান্নাম থেকে বেরনোর চেষ্টা করছে।।

©️Translated & posted by Fuad Naser

১৬০২ সাল।ভারতীয় উপমহাদেশে নেদারল্যান্ডস সরকার ২১ বছর মেয়াদে "ডাচ ইস্ট ইন্ডিয়া" নামে সংস্থাটিকে অনুমোদন দেয়। যারা প্রথম ব...
09/12/2022

১৬০২ সাল।
ভারতীয় উপমহাদেশে নেদারল্যান্ডস সরকার ২১ বছর মেয়াদে "ডাচ ইস্ট ইন্ডিয়া" নামে সংস্থাটিকে অনুমোদন দেয়। যারা প্রথম বহুজাতিক সংস্থা হিসেবে বিবেচিত হয়। এ প্রতিষ্ঠানের যুদ্ধ-বিগ্রহ শুরু করার, সন্ধি করার, নিজস্ব অর্থব্যবস্থা গড়ে তোলার এবং নতুন উপনিবেশ স্থাপন করার ক্ষমতা ছিল।প্রায় দুইশত বছর প্রতিষ্ঠানটি ভারতীয় উপমহাদেশে শোষণ চালায়। নিপিড়ন চালায়। লুটতরাজ চালায়।

আজ যারা ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২২ এ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা দলের বিপক্ষে খেলেছে মাঠে এবং মাঠের বাইরে তারা মূলত ঐ "ডাচ ইস্ট ইন্ডিয়া" প্রতিষ্ঠানেরই উত্তরসূরী। যেমন অসভ্যতা বর্বরতা মাঠের খেলোয়ার মাঠের বাইরের খেলোয়ারদের মাঝে এবং দর্শকদের মাঝে দেখা গেল তা প্রমাণ করল সভ্যতা ওদের ছোঁয় নি এখনও।

অভিনন্দন মেসি-মার্টিনেজের দলকে এমন বর্বর দলের বিরুদ্ধে লড়াই নয় সুন্দর খেলে জিতার জন্য।

Address

Manikganj

Telephone

+8801778988859

Website

Alerts

Be the first to know and let us send you an email when হকার - Hawker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share