মূল্য পরিশোধ পদ্ধতি:
আমাদের ওয়েবসাইটে আপনি ব্যাংক, মোবাইল ব্যাংকিং ও ক্যাশ অন ডেলিভারি ইত্যাদি মধ্যমে পেমেন্ট করতে পারবেন।
চেক আউট করার সময় পেমেন্ট গেটওয়ের সয়ংক্রিয় ভাবে খরচ সংযুক্ত হবে। যা ক্রেতা চেক আউট পেজে দেখতে পাবেন এবং ক্রেতা নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কোন গেটওয়ে ব্যবহার করে কম খরচে অর্ডার করতে পারবেন।
এ সম্পর্ক বিস্তারিত জানতে ভিজিট করুন পেমেন্ট মেথড পেজে: https://xpertitbd.com/payment_met
hod/
ডেলিভারির সময়সীমা:
পন্য অর্ডার করার পর, পেমেন্ট যাচাই করা হবে। যাচাই সম্পন্ন হলে পন্যটি সাধারণত ১ থেকে ৩ কর্মদিবসের মধ্যে ডেলিভারি করা হবে।
কিছু কিছু পন্য ক্ষেত্রে সর্বোচ্চ ৭ কর্মদিবস প্রয়োজন হতে পারে। আর যদি In Store Pickup হয় তবে সরাসরি এক্সপার্ট আইটির হাবে এসে পন্য ডেলিভারি নেয়া যাবে।
যদি কোন কারণে পন্যটি ডেলিভারি করা সম্ভব না হয় এবং ক্রেতা যদি পেমেন্ট করে থাকেন, তবে ১ থেকে ২ কর্মদিবসের মধ্যে কোন প্রকার চার্জ ছাড়াই পেমেন্টটি রিফান্ড করা হবে। তবে এই বিষয়ে ক্রেতা ফোন করে পূর্বেই অবহিত করা হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ডেলিভারি পেইজ: https://xpertitbd.com/product-delivery/
পণ্যফেরত:
পণ্য হাতে পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেও ক্রেতা তাঁর পণ্য ফেরত দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত প্রযোজ্য হবে: মোড়ক খোলা যাবে না, এবং স্টিকার ও মার্কিং কোন ভাবে সরানো যাবে না। ক্রেতা এক্সপার্ট আইটি-র যে কোন বিক্রয়কেন্দ্রে পণ্যটি নিয়ে আসবেন বা কুরিয়ার করবেন এবং সেখানে যদি যাচাই করে দেখা যায় যে মোড়ক-সহ পণ্যটি অক্ষত আছে তবেই পণ্য ফেরতের প্রক্রিয়া শুরু হবে।
অনলাইন অর্ডারের ক্ষেত্রে পণ্য ডেলিভারি পাবার পর পণ্যে মেনুফেকচারিং ত্রুটি থাকলে আমাদের হটলাইনে(+889610897788) ২৪ ঘন্টার মধ্যে জানাতে হবে। তবে অবশ্যই সে পণ্যের গায়ে কোন স্ক্র্যাচ ফেলা যাবে না এবং পণ্যের বক্স অক্ষত রাখতে হবে অন্যথায় তা পরিবর্তনযোগ্য নয়।
আরো বিস্তারিত জানতে আমাদের রিফান্ড ও রিটার্ন পেজে ভিজিট করুন: https://xpertitbd.com/refund_returns/
মূল্যফেরত:
নির্দিষ্ট কারনে পণ্য রিটার্ন দেয়ার পর অথবা গ্রহণযোগ্য কারনে মূল্য রিফান্ড করতে ৩ থেকে ১০ কার্যদিবস এবং অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে।
সকল প্রকার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস/ অনলাইন গেটওয়ে / POS পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড চার্জ প্রযোজ্য ।
মূল্যফেরত সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের রিফান্ড ও রিটার্ন পেজে ভিজিট করুন: https://xpertitbd.com/refund_returns/
বিক্রয়োত্তর সেবা:
এক্সপার্ট আইটি থেকে পণ্য কেনার আগে ক্রেতার জন্য নিচের ওয়ারেন্টি নিয়মাবলী পড়ে নেয়া জরুরী। কারণ কোন পণ্য বিক্রির সাথে সাথে ধরে নেয়া হবে যে এই নিয়মাবলীর প্রতিটি শর্ত ক্রেতা মেনে নিচ্ছেন।
পণ্য বিক্রির সময় যে সমস্ত প্রোডাক্টের ওয়ারেন্টি ঘোষণা করা হয় সেগুলো মূলত “ম্যানুফেকচারিং ওয়ারেন্টি”। অর্থাৎ বিক্রিত পণ্যের ওয়ারেন্টির দায়িত্ব নির্মাতা তথা মূল ব্র্যান্ড কোম্পানি বহন করে থাকে। প্রতিটি ব্র্যান্ডের পণ্যের ওয়ারেন্টির শর্তাবলী ভিন্ন ভিন্ন হয়ে থাকে যা নিজ নিজ পন্যের ওয়েবসাইটে পরিষ্কারভাবে উল্লেখ করে রেখেছে।
বিক্রয়োত্তর সেবা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ওয়ারেন্টি পেজে ভিজিট করুন: https://xpertitbd.com/warranty/
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন: https://xpertitbd.com/terms_conditions/
আমাদের সম্পর্কে জানতে ভিজিট করুন: https://xpertitbd.com/about-us-3/