Adroit It Institute

Adroit It Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adroit It Institute, Computer training school, Nuton Bazar, Magura.

No comment 👑
10/01/2024

No comment 👑

ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়তে চান ?🔵 প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং / আউটসোর্সিং কোর্স এভর্তি হন। 🔵 যারা ...
13/11/2023

ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়তে চান ?

🔵 প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং / আউটসোর্সিং কোর্স এ
ভর্তি হন।

🔵 যারা একদম বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তাদের কথা মাথায় রেখেই আমাদের এই গ্রাফিক্স ডিজাইন কোর্সের আউটলাইন সাজানো হয়েছে।

🔵 রয়েছে সবচেয়ে আধুনিক সুযোগ-সুবিধা ও আকর্ষনীয় গিফ্ট। সাথে থাকছে অনলাইনে কাজ করার ১০০% নিশ্চয়তা ও আমাদের প্রতিষ্ঠান এ জব। বিস্তারিত জানতে সম্পুর্ন পোস্ট টি ভালো করে পড়ুন:

🔵 কি কি শেখানো হবে এই কোর্সে:
☑️ ফটোশপ এর ২১ টি ক্লাস।
Clipping Path/Remove Background, Cropping/Resizing, Add/Remove Watermark, Masking, Retouching, Color Enhancement, Restoration, Manipulation ETC.
☑️ ইলাস্ট্রেটর এর ২১ টি ক্লাস।
Logo Design/Icon/T-Shirt Design, Business card, Ad Banner/Advertisements Design, Book Layout/Invitations, Flyer/Brochure Design ETC.
☑️ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর ২১ টি ক্লাস ।

🔵 বোনাস হিসেবে যা যা পাচ্ছেন :
☑️ সাথে পাবে বাংলাদেশ টপ ৫টি •10 Min School •Creative IT
•SkillUper •Bondo Academy •Adrroit TI আইটি ট্রেনিং সেন্টারে গ্রাফিক্স ডিজাইন ভিডিও টিউটোরিয়াল যেটা আমি করেছ।
☑️ Adobe Master software ( যে সফটওয়্যার এর মধ্যে এডোবি ১৬ টি সফটওয়্যার থাকবে ) ৮ জিবি।
☑️ এছাড়াও পাচ্ছেন আমাদের বায়ারের কাজ করা গ্রাফিক ডিসাইন প্রোজেক্ট ফাইল যা আপনাকে যে কোনো কাজ করতে সহজ হবে।

🔵 এ ছাড়াও বাড়তি যে সাপোর্ট গুলো আপনাকে দেওয়া হবে :
☑️ গ্রুপ ডিসকাশনের মাধ্যমে সব সময় সাপোর্ট এবং ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস না হওয়া পর্যন্ত আমরা থাকবো আপনার পাশে।

🔵 রেগুলার কোর্স ফি ১৫০০০ টাকা, কিন্তু আপনাদের জন্য
মাত্র অর্ধেক পেমেন্ট ৭৫০০ টাকায় নিয়ে আসছে।

🔵 প্রতিটি ক্লাস হবে ২ ঘন্টা, ২ মাস, ২৫ টি ক্লাস, ৫০ ঘন্টা।করে সপ্তাহে ৩টি ক্লাস নেয়া হবে, ক্লাস শুরু সকাল ১১:00 টা থেকে।

🔵কিভাবে কোর্স ফি পেমেন্ট করবেন:
☑️ আমাদের ব্যাংকিং এর মাধ্যমে এতে আপনার প্রমান-ও থাকছে।

🔵 সবার প্রশ্ন:
কেন এত অল্প টাকায় এই ট্রিনিং টি শুরু করতে যাচ্ছি?
☑️ আমাদের প্রতিষ্ঠানের বায়ারদের প্রচুর কাজ আছে যা আমরা নিজেরা করে শেষ করতে পারি না, যদি আমাদের মতন এক্সপার্টপার ১৫-২০ জন থাকে তাহলে আমাদের ইনকামের পরিমাণ আরো বাড়বে ও আমাদের কোম্পানি দার করাটা পারবো।
☑️ আমাদের দেশে অনেক আইটি ট্রেনিং সেন্টার আছে, যেখানে ট্রেনিং ফি এতটাই বেশি বা এমন অনেক মেধাবী ছেলে-মেয়ে আছে, যে তারা ফ্রিল্যান্সিং সেক্টরে এসে অনেক ভালো কিছু করতে পারে কিন্তু অর্থনৈতিক কারণে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে পারেনা।

🔵 আমি বিশ্বাস করি আপনার এখান থেকে নতুন পথে পথ চলা শুরু হবে ও আপনিও হবেন বাংলাদেশের ফ্রিল্যান্সারদের মধ্যে অন্যতম একজন সফল ব্যক্তি।

🔵 বিশেষ দ্রষ্টব্য :
প্রতি ব্যাচ এ চারজনের বেশি স্টুডেন্ট স্টুডেন্ট নেওয়া হয় না।
🔵 কোর্সটির নতুন ব্যাচ উদ্বোধন হতে যাচ্ছে ০১ ডিসেম্বর ২০২৩

🔵কোন কিছু না বুঝলে আমাদের নাম্বারে 01713561040 কল করে জেনে নিতে পারেন অথবা Adroit IT- নতুন বাজার মাগুরা চলে আসতে পারেন।

সবার জন্য রইল শুভকামনা।
Adroit It Institute
নতুন বাজার, মাগুরা।

 #প্রফেশনাল_গ্রাফিক্স_ডিজাইন_ও_ফ্রিল্যান্সিং_আউটসোর্সিং_কোর্স_এ_ভর্তি_চলছেঘরে বসে অনলাইন এর মাধ্যমিক আউটসোর্সিং/ ফ্রিল্য...
13/09/2021

#প্রফেশনাল_গ্রাফিক্স_ডিজাইন_ও_ফ্রিল্যান্সিং_আউটসোর্সিং_কোর্স_এ_ভর্তি_চলছে
ঘরে বসে অনলাইন এর মাধ্যমিক আউটসোর্সিং/ ফ্রিল্যান্সিং করে আয় করুন।
কোর্সের সমূহ :
#প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং।
২ মাস, ২৫ টি ক্লাস, ৫০ ঘন্টা।
কোর্স ফি ৫০০০ হাজার টাকা।
#আমাদের_আসন_সংখ্যা_সীমিত_ভর্তি_জন্য_আজই_যোগাযোগ_করুন।
বিশেষ দ্রষ্টব্য :
***কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে যা সরকারি ও বেসরকারি জবের জন্য প্রযোজ্য। ***ফ্রিল্যান্সিং এর মাধ্যমে জব নিশ্চয়তা আমরা দিচ্ছি।
ঠিকানা:
এড্রোইট আইটি। মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন।
বিস্তারিত জানতে ফোন করুন: 01713-561040
অথবা চলে আসুন আমাদের অফিসে।

আপনি করছেন তো ? Professional Graphic Design with Freelancing অবশ্যই জানাবেন।যারা এখন রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা আজ ...
29/02/2020

আপনি করছেন তো ? Professional Graphic Design with Freelancing অবশ্যই জানাবেন।

যারা এখন রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা আজ কি রেজিস্ট্রেশন করে ফেলুন, আজ ২৯শে ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন শেষ তারিখ।দেখা হচ্ছে সবার সাথে আগামীকাল ১লা মার্চ ২০২০ সন্ধ্যা নয়টা ক্লাসে।

রেজিস্ট্রেশন করতে নিচের নিয়ম অনুসরন করুন।
🔵 কিভাবে রেজিস্ট্রেশন হবেন?
☑️ প্রথমে মেসেজ দিন পেজে, পেজ থেকে পেমেন্ট করার জন্য মোবাইল ব্যাংকিং নাম্বার দেওয়া হবে।
☑️ পেমেন্ট করার পরে, যে নাম্বার দিয়ে পেমেন্ট করছেন সেই নাম্বার সহ আপনার নাম, এড্রেস, ব্যক্তিগত, মোবাইল নাম্বার মেসেজ করুন।

☑️ আপনার তথ্য আমাদের সার্ভারে চলে আসবে এবং আপনি এডমিশন হয়ে যাবেন।

কোর্স ফি : ২১০০ টাকা।
কিভাবে কোর্স ফি পেমেন্ট করবেন:
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।

🔵কোন কিছু না বুঝলে আমাদের নাম্বারে কল করে জেনে নিতে পারেন।
01713 5610 40

সবার জন্য রইল শুভকামনা।

আদর্শ ছাত্রের বৈশিস্ট্য :প্রসঙ্গ কথা :শুধু দিন-রাত লেখা-পড়া করলেই কিংবা বইয়ের শুরু থেকেশেষ পর্যন্ত মুখস্থ করলেই আদর্শ ্ছ...
26/02/2020

আদর্শ ছাত্রের বৈশিস্ট্য :

প্রসঙ্গ কথা :
শুধু দিন-রাত লেখা-পড়া করলেই কিংবা বইয়ের শুরু থেকেশেষ পর্যন্ত মুখস্থ করলেই আদর্শ ্ছাত্র হওয়া যায় না । তার জন্য প্রয়োজন, কতিপয় নিয়ম-কানুন মেনে চলা । কারণ প্রতিটি কাজই সুনির্দিষ্ট নিয়মানুযায়ী নিয়ন্ত্রিত হচ্ছে । ছাত্রদের ভবিষ্যত জীবনকে সুন্দর, সফল ও গৌরবোজ্বল করে গড়ে তুলতে হলে তাদের কতিপয় নিয়ম-কানুন মেনে চলতে হয় । তাই আদর্শ ছাত্র হওয়ার জন্য নিম্নে সংক্ষিপ্তভাবে কতিপয় নীতিমালা আলোচিত হলো ।
০১. জীবনের চূড়ান্ত লক্ষ্য ( Aim of life ) স্থির করণ :
একজন ছাত্রকে শিক্ষাজীবনের শুরুতেই জীবনের চূড়ান্ত লক্ষ্য কি হবে তা ঠিক করে নিতে হবে । আমি কি হতে চাই ? একজন শিক্ষাবিদ, সুবিজ্ঞ আলেমে দ্বীন, ইতিহাসবেত্তা, অর্থনীতিবীদ, সমাজসেবী, বিজ্ঞানী না অন্য কিছু ? কারণ লক্ষ্যহীনভাবে কোন কাজে সাফল্য অর্জন সম্ভব নয় ।
০২. দৃঢ় ইচ্ছা ও বিশ্বাস : ( Confidence and strong tendency )
বিশ্বাস ও দৃঢ় ইচ্ছা হচ্ছে আত্মার খোরাক ।শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এটি জ্বালানী শক্তি হিসেবে কাজ করে । বিশ্বাস হতে চিন্তা এবং চিন্তা হতে কার্যের উৎপত্তি । প্রত্যেক মানবের কার্যই তার বিশ্বাসের অনুরূপ হয়ে থাকে । যে মনে আত্মবিশ্বাস ও উচ্চাকাংখা নেই সে মনে কোন তেজ ও নেই । বিশ্বাস ও উচ্চাকাংথা দ্বারা কর্মস্পৃহা ও মনোবল জাগ্রত হয় । বিশ্বাস ও আশা মানুষের মনে কর্মশক্তি যোগায় । সামনে এগোতে করে অনুপ্রাণীত । হতাশা ও নিরাশা মানুষকে করে হতোদ্যম । কেড়ে নেয় তার কর্ম শক্তি ও প্রাণচাঞ্চল্য । তাই নৈরাশ্যের চেয়ে বড় রোগ মানব জীবনে আছে বলে আমার জানা নেই ।
কবি যথার্থই বলেছেন-
“ বিশ্বাস আর আশা যার নাই যেও না তার কাছে
নড়াচড়া করিয়াও জ্যান্ত মরিয়া গিয়াছে সে
শয়তান তার শেষ করিয়াছে , ঈমান লইয়াছে কেড়ে
প্রাণ গিয়াছে মৃতপুরীতে ভয়ে তার দেহ ছেড়ে ।”
ডা: লুৎফর রহমান বলেছেন –“ আমরা যা হতে চাই, তাই হতে পারি । এই
হতে চাওয়ার ইচ্ছা খুব দৃঢ় ও ইস্পাত কঠিন হওয়া চাই । ”
নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার অনুশীলন করতে হবে ।
জনৈক মনীষী বলেছেন : Nothing is impossible to a willing mind. অর্থাৎ- ইচ্ছার কাছে কোন কিছুই অসম্ভব নয় ।
জর্জ বার্নার্ডস বলেছেন : সুদৃঢ় ইচ্ছা বা আকাংখা হচ্ছে সফলতার পূর্বশর্ত ।
ইউলিয়ম হ্যাজলিট বলেছেন :
if you think you can win, You can win. Faith is necessary to vectory . অর্থাৎ- যদি তুমি মনে কর তুমি জিতবে, তবে তুমি জিতবেই, বিজয়ের জন্য জরুরী হলো বিশ্বাস ।
নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার অনুশীলন করতে হবে ।
ছাত্রকে সর্বদা এ আশা পোষণ করতে হবে যে, যদি কেও পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়, সেটা অবশ্যই আমাকে হতে হবে । শুধু পরীক্ষায় পাশের চিন্তা করলে লিখা-পড়ায় গতি সঞ্চার হবে না ।

০৩. অধ্যবসায়ী ( Persevering ) হওয়া :
ভাল ছাত্র হতে হলে তাকে অবশ্যই অধ্যবসায়ী হতে হবে ।
অধ্যবসায় বলতে বুঝায়-“ কোন কাজে সাফল্য অর্জনের লক্ষ্যে বা কাংখিত লক্ষ্যে পৌছার লক্ষ্যে নিবিষ্ট মনে অবিরাম গতিতে প্রচেষ্টা চালিয়ে যাওয়া । ”
অনেকে মনে করেন - মেধাবী ও জ্ঞানী হওয়াটা আল্লাহর দান । কথাটা পুরোপুরি ঠিক নয় । কারণ, শুধু মেধা থাকলেই হবে না । সে যদি অধ্যবসায়িী না হয়, তবে তার মেধার বিকাশ ঘটবে না।
কবি যথার্থই বলেছেন :
“ হউক না কোন কাজ যতই কঠিন
ধরিয়া থাকিলে সিদ্ধ হবে একদিন ।
ঈগল পাখির মতো তুমি সাহস রাখো বুকে
শিকার এবং বিজয় দুটো আসবে উৎসুকে ।
ইংরেজিতে একটি প্রবাদ আছে - Do or die .
অর্থাৎ- মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন ।
কথায় বলে যে,
“তরুলতা সহজেই তরুলতা, পশুপক্ষী সহজেই পশুপক্ষী, কিন্তু মানুষ প্রাণপন চেষ্টায় তবেই মানুষ । ”
আলক্বুআনে বর্ণিত হয়েছে : وان ليس للانسان الا ما سعى অর্থাৎ- চেষ্টা ছাড়া কোন কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয় ।
কথায় বলে - “ Industry is the mother of good luck. ” অর্থাৎ- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ।
ডা: লুৎফর রহমান বলেছেন : যে সমস্ত মানুষ ব্যর্থতাকে ভয় করে না, জয়ী হবে এ বিশ্বাসে কাজ করে , তারাই জয়ী হয় ।
পন্ডিত বোপদেবের ঘটনা :
পন্ডিত বোপদেব বা্ল্যকালে মেধাবী ছিলেন না । লিখা-পড়ায় খারাপ হওয়ায় তার শিক্ষকগণ প্রায়শই তাঁকে মারধর ও ভৎর্সনা করতেন । বাড়িতেও পিতা-মাতা সুনজরে দেখতেন না । মনের দু:খে বাড়ি ছেড়ে অজানা পথে পাড়ি জমালেন । পথিমধ্যে আহার করার জন্য এক পুকুর ঘাটে বসে পড়লেন । হটাৎ দেখতে পেলেন, জনৈকা মহিলা পুকুর হতে কলসে পানি ভর্তি করে সেই কলসটি একটি পাথরের উপর রাখলো । কিছুক্ষণ পর সেই মেয়েটি সেখান থেকে প্রস্থান করলে বোপদেব দেখতে পেলেন , মটির কলসে ক্রমাগত ঘর্ষণে কঠিন পাথরেও গর্ত হয়ে গেছে । সেই দৃশ্য অবলোকন করে বোপদেবের চেতনা ফিরে এলো । তিনি আত্মপ্রতিষ্ঠার জন্য নবচেতনা ও বিশ্বাস ফিরে পেলেন । তিনি চিন্তা করতে লাগলেন : আমিও যদি কলসের ঘর্ষনের ন্যায় আমার তথাকথিত পচাঁ ব্রেনটাকে অধ্যবসায়ের ঘর্ষণ দিতে পারি , তাহলে আমার প্রতিভারও বিকাশ ঘটতে পারে । এরপর অবিরাম গতিতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলে সত্যি তার আশা পূর্ণ হলো । এর ফলশ্রুতিতে তিনি বিশ্ব খ্যাত পন্ডিত বোপদেব বলে খ্যাতি অর্জনে সক্ষম হন ।
০৪. রুটিন মাফিক পড়াশুনা করা : ( Study by rutine )
ছাত্রকে প্রতিদিন রুটিন মাফিক পড়াশুনা করতে হবে । পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট বিষয়গুলো পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে একটি রুটিন প্রনয়ন করত: তা পড়ার টেবিলের সামনে লটকিয়ে রাখতে হবে । দিন-রাতের সময়গুলোকে ভাগ করে নিয়ে রুটিন তৈরী করতে হবে । রুটিন মাফিক পড়াশুনা করলে সবগুলো বিষয় পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।
০৫. নিয়মানুবর্তিতা ( Punctuality ) :
শিক্ষাজীবনে নিয়মানুবর্তিতার অনুসরণ করা অতিব জরুরী । এটি আদর্শ ছাত্রের অন্যতম বৈশিষ্ট্য । ২৪ চব্বিশ ঘন্টার সময়গুলোকে ভাগ করে সঠিকভাবে তা ভাগ করতে হবে । রুটিন মাফিক পড়াশুনা করা, সময়মত শিক্ষা প্রতিস্ঠানে গমন ও প্রত্যাগমন, শারীরিক ব্যায়াম বা খেলা-ধুলা,পানাহার, বিশ্রাম ইত্যাদি ক্ষেত্রে নিয়মানুবর্তিতার অনুসরণ করতে হবে ।

০৬. হাতের লেখা ভাল করা বা ( Writing skill ) আপগ্রেড করা :
পরীক্ষায় বেশী নম্বর পাওয়ার জন্য হাতের লেখা সুন্দর করা আবশ্যক । কারণ পরীক্ষক যখন উত্তরপত্র মূল্যায়ন করবেন , ঐ সময় যদি তার চোখের সামনে উজজ্বল , সুন্দর ও ঝকঝকে লেখা ভেসে ওঠে , তখনসত্যিই তার মনের মাঝে আনন্দের দোলা দেবে । খুশিতে ভরে উঠবে তার মন । ঐসময় পরীক্ষক আনন্দের আতিশয্যে নম্বর ও দেবেন বেশি । তাই বলে উত্তর অপ্রাসঙ্গিক বা ভুল হলে শুধু ভাল লেখায় কাজ হবে না ।
উল্লেখ্য যে, যার হাতের লেখা ভাল ,তার লেখার অনুকরণ করলে লেখা সুন্দর করা যায় ।
০৭. নকল প্রবনতা ( Copying tendency ) পরিহার করা :
নকল প্রবনতা প্রকৃত শিক্ষার পথে বড় অন্তরায় । নকল প্রবনতা একটি জাতীয় ব্যধি ও প্রাণসংহারক বিষ । নকল প্রবনতাশিক্ষার্থীর জীবনে চরম অবক্ষয়ের সূচনা করে । এই অপরাধ প্রবনতা তাদেরকে দ্রুত ধ্বংসের মুখে ঠেলে দেয় । নকল করে নকলিস্ট হওয়া যায় কিন্তু জ্ঞান অর্জন করা যায় না । নকল করে কৃতিত্বের সাথে পাশ করার মধ্যে কোন গৌরব নেই ,আছে শুধু আত্মপ্রবঞ্চনা ও ব্যর্থতার আত্মগ্লানি । তাই ভাল ছাত্র হওয়ার জন্য নকল পরিহার করা একান্ত জরুরী ।
০৮. পরিষ্কার-পরিচ্ছন্ন ( Net and clean ) থাকা :
সদাসর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা প্রত্যেকছাত্রের কর্তব্য । বাহ্যিক মলিনতা মানসিক মলিনতা সৃষ্টি করে । বাহ্যিক পরিচ্ছন্নতার সহিত আত্মিক পরিচ্ছন্নতা তথা সচ্চরিত্রের অধিকারী হতে হবে । সচ্চরিত্রের অধিকারী হতে হলে ইসলামী আদর্শের অনুসারী হতেহবে ।
০৯. শারীরিক অনুশীলন ( Physical exercise ) নিয়মিত করণ :

কথায় বলে- Health is wealth-অর্থাৎ-স্বাস্থ্যই সম্পদ । শরীর ভাল না থাকলে মন ও ভাল থাকে না । তাই শারীরিক ও মানুষিক বিকাশের লক্ষ্যে বিকালের পড়ন্ত বেলায় শরীয়াহ সম্মত বিনোদন , খেলাধুলা , একটুপায়চারী, শারীরিক ব্যায়াম, সমাজ সেবামূলক কর্মকান্ড , মননশীল ও সৃজনশীল সাংস্কৃতিক চর্চা কিংবা পারিবারিক কোন কাজে ব্যয় করা উচিত । ভরাপেটে ও বিকাল বেলা পড়ালেখা করা উচিত নয় । এতে দৃষ্টিশক্তি ও স্মৃতি শক্তি উভয়েই লোপ পেতে পারে ।
১০. গভীর মনোযোগী ( Attentive ) হওয়া :
ভাল ছাত্র-ছাত্রী হতে হলে পড়া-লিখায় মনোযোগী হতে হবে । জ্ঞান শিক্ষার প্রতি মনের মধ্যে অনুরাগ ও পিপাসার সৃষ্টি করতে হবে । একটি কথা মনে রাখতেহবে যে, জল এগোয় না পিপাসায় জলের কাছে এগিয়ে নিয়ে আসে । গভীর মনোযোগের মাধ্যমে স্মৃতিশক্তি বৃদ্ধির পাশাপাশি অনুসন্ধানী দৃষ্টিও প্রখর হয় । এর মাধ্যমে সৃজনশীল ও উদ্ভাবনী প্রতিভা বিকশিত হতে থাকে ।
আলক্বুরআনে ইরশাদ হয়েছে :
ما جعل الله لرجل من قلبين فى جوفه
অর্থাৎ- একজন মানুষের মাঝে আল্লাহ তায়ালা দুটি অন্তর দান করেননি ।
মনের চিন্তা ভাবনা ও ঝোক প্রবনতা যখন একদিকে যায়, তখন আর এক দিক থেকে খালি হয়ে যায় । বিক্ষিপ্ত মন, তরল চিন্তা, কুচিন্তা ও খামখেয়ালীপনা নিয়ে পড়া-লিখা হয় না । একমন এক খেয়াল এক লক্ষ্য নিয়ে পড়াশুনা করতে হবে । তাহলে সাফল্যের পুষ্পমাল্য গলে পরা সম্ভব হবে ।
ডা: লুৎফর রহমান বলেছেন : তুমি যদি তোমার কর্মে সাফল্য অর্জন করতে চাও, তবে সমস্ত মন তোমার কর্মে ঢেলে দাও ।
মনীষীদের বাণী :
Don't to attend to two things at a time . অর্থাৎ- একই সময়ে দুই বিষয়ে মন দিও না ।
১১. সময়ানুবর্তিতা ( সময়ের সদ্ব্যবহার ) :
সময় অমূল্য সম্পদ । সময় হাতছাড়া হলে আর ফিরে পাওয়া যায় না । আরবীতে একটি প্রবাদ আছে-
الوقت لا ينتظر لاحد
অর্থাৎ- সময় কারও জন্য অপেক্ষা করে না ।
ফারসী ভাষায় একটি প্রবাদ আছে :
وقت از دست رفته و تير از كمان جسته باز نمى أيد -
অর্থাৎ- যে সময়টি হাতছাড়া হলো, আর যে তীরটি ধনুক থেকে নিক্ষিপ্ত হলো, এদুটো জিনিস কখোনো স্বস্থানে ফিরে আসে না ।
ইংরেজিতে একটি প্রবাদ আছে :
Time and tide wait for none. অর্থাৎ- সময় ও শ্রোত কার ও জন্য অপেক্ষা করে না ।
উল্লেখ্য যে সময়ের অপচয় করে মানুষ যেরূপ ক্ষতিগ্রস্থ হয়, সেরূপ আর কিছুতে হয় না । সময়ের অপচয়ের কারণে একটি সম্ভাবনাময় জীবন অংকুরেই বিনষ্ট হয় ।
মনীষী স্মাইলস বলেছেন :
পরিশ্রম দ্বারা হারানো সম্পদের ক্ষতিপূরণ করা সম্ভব হতে পারে, পাঠের দ্বারা ভুলে যাওয়া জ্ঞান অর্জিত হতে পারে, ঔষধ বা চিকিৎসা দ্বরা হারানো স্বাস্থ্য পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে কিন্তু হারানো সময় চিরদিনের জন্য হারিয়ে যায়, আর ফিরে পাওয়া যায় না ।
এজন্য বলা হয়ে থাকে :
“ Make hay while the sun shines . ” অর্থাৎ- সময় থাকতে কাজ গুছিয়ে নাও ।
আরও বলা হয় :
Life is short but art is long. অর্থাৎ- জীবনটা সংকীর্ণ কিন্তু কর্ম ব্যাপক ।

শিক্ষাজীবন হচ্ছে আত্মগঠনের প্রকৃত সময় । শিক্ষা জীবনে যারা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাদের জীবনেই সাফল্যে ভরে ওঠে । তারাই কর্মক্ষেত্রে রাখে দৃপ্ত পদচারনা । তাদের পেয়েই দেশ ও জাতি ধন্য হয় । আর যে সব শিক্ষার্থী সময়ের সদ্ব্যবহার কেরতে জানে না , তারা জীবনে সাফল্য অর্জন করতে ব্যর্থ হয় । তাই জীবনে সাফল্য অর্জন করতে হলে সময়ের সদ্ব্যবহার করা অতীব জরুরী ।

১২. শৃংখলা ও আনুগত্য ( Discipline and Obedience ) :
শৃংখলা ও আনুগত্য শিক্ষা জীবনের অন্যতম বৈশিষ্ট্য । শৃংখলা ও আনুগত্য হচ্ছে উন্নয়নের চাবিকাঠি । এই মহাবিশ্বে যা কিছু দৃশ্যমান এবং অদৃশ্যমান সৃষ্টি রয়েছে,
সবকিছু একটি বিশেষ শৃংখলে আবদ্ধ । প্রকৃতির কোথাও অনিয়ম ও বিশৃংখলা নেই । চন্দ্র-সূর্য , গ্রহ-নক্ষত্র, রাত-দিনের আগমন- প্রত্যাগমন , সময়ের আহ্নিকগতি ও বার্ষিকগতি মোটকথা সবকিছু একটি সুনিদিষ্ট নিয়মে আবর্তিত হচ্ছে ।

বিজ্ঞানী নেপলিয়ান বলেছেন :
“ Discipline is the keystone to success is compulsory to follow to balance the systems. "
অর্থাৎ- সাফল্য অর্জনের জন্য নিয়ম শৃংখলার অনুসরণ হলো সাফল্যের ভিত্তি ।
এম, কে গান্ধী বলেছেন :
“ Discipline maintains systems, Systems maintain development, Development vibrates human life, So discipline must be followed.”
অর্থাৎ- শৃংখলা নিয়ন্ত্রন করে নিয়মানুবর্তিতাকে, নিয়মানুবর্তিতা নিয়ন্ত্রন করে উন্নয়নকে, উন্নয়ন স্পন্দিত করে মানব জীবনকে , অতএব নিয়ম শৃংখলার অনুসরণ অত্যাবশ্যক ।
একজন স্টুডেনকে নিয়ম শৃংখলা অনুসরনের পাশাপাশি পিতা-মাতা , গুরুজনের আনুগত্য করা অত্যাবশ্যকীয় কর্তব্য ।
১৩. ‍Spoken skill আপগ্রেড করতে হবে :
একটি ভাষা আয়ত্ব করনের উপায় আমি আমার টাইম লাইনের “শিক্ষার্থীর জন্য আবশ্যকীয় মেসেজ ” শীর্ষক প্রবন্ধে আলোচনা করেছি । অনুগ্রহপূর্বক সেখানে দেখে নেওয়ার জন্য বিণীত অনুরোধ করছি ।
১৪. শিক্ষক ক্লাসে পাঠদান কালে গভীর মনোযোগ দিয়ে শুনা :

শিক্ষক মহোদয় ক্লাসে পাঠদান কালে তাদের লেকচার গভীর মনোযোগ সহকারে শুনতে হবে । প্রয়োজনে গুরুত্বপূর্ণ ও জটিল বিষয় কিংবা অজানা শব্দের অর্থ একটি নোট বুকে নোট করে নিতে হব ।
শিক্ষকের পাঠদানের বিষয়বস্তু ভালভাবে অনুধাবন করতে হবে ।যদি কোন বিষয়ে অস্পষ্টতা থাকে, তাহলে শিক্ষকের নিকট জিজ্ঞেস করে সে সম্পর্কে স্বচ্ছধারণা ও উপলব্ধি অর্জন করতে হবে ।
১৫. অনুকুল পরিবেশ ( Favourable environment ) :
কথায় বলে:
মানুষ গড়ার আঙ্গিনায়
মানুষ গড়ার পরিবেশ চাই ।
সন্তানকে আদর্শবান ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হলে তার জন্য চাই অনুকুল পরিবেশ । এই অনুকুল পরিবেশ দরকার যেমন শিক্ষা প্রতিষ্ঠানে, তেমনি প্রয়োজন
নিজ বাড়িতে । কারণ শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানটি অবস্থান করে ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৫-৬ ঘন্টা । বাকি সময়টুকু অতিবাহিত করে বাবা- মার কোলে । এ জন্য বলা হয়ে থাকে - “পিতা-মাতার কোলেই হলো সন্তান গড়ার আসল পাঠশালা ।” সন্তান বাসায় অবস্থিত ১৮-১৯ ঘন্টার সময়গুলো কিভাবে ব্যয় করবে, তার তদারকি করার দায়িত্ব পড়ে পিতা-মাতার উপর ।
সন্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে পিতা-মাতার কিছু দায়িত্ব ও কর্তব্য :
* বাড়িতে অবস্থান কালিন সময়গুলো লিখাপড়ার কাজে ব্যবহার করার স্বার্থে একটি রুটিন তৈরী করে দিতে হবে । সন্তান রুটিন মাফিক পাঠ প্রস্তুতি সম্পন্ন করলো কিনা, সে ব্যাপারে নজরদারি রাখতে হবে ।
* একাডেমিক পাঠ প্রস্তুতির লক্ষ্যে প্রয়োজনে একজন টিউটর বা প্রায়ভেট টিউশনের ব্যবস্থা করে দিতে হবে ।
*হোমওয়ার্ক বা বাড়ির কাজ থাকলে তা সঠিকভাবে আদায় করলো কি না, তা খোঁজ-খবর নিতে হবে ।
* পড়াশুনার কতটুকু অগ্রগতি হচ্ছে তা বিশেষভাবে তদারকি করতে হবে ।
* শিক্ষা প্রতিষ্ঠানে রেগুলার উপস্থিতি নিশ্চিত করতে হবে ।
* ছেলে-মেয়েদের নিয়মিত ছালাত আদায়ে অভ্যস্ত করাতে হবে ।
* ছেলে-মেয়েদের উত্তম শিষ্টাচার শিক্ষা দিতে হবে ।

১৬. শিক্ষা সফর ( Education tour ) :
শিক্ষার গ্রন্থ জগত দুই প্রকার ।
০১.পাঠ্য পুস্তক তথা পুথিগত বিদ্যা ।
০২. বাইরের গ্রন্থ জগত তথা প্রকৃতি ও সৃষ্টিজগত থেকে শিক্ষা ।
ছাত্র-ছাত্রীদের পাঠ্য পুস্তক তথা পুথিগত জ্ঞান অর্জনের পাশাপাশি প্রকৃতি অর্থাৎ সৃষ্টি জগতের বিশাল গ্রন্থ জগত থেকে জ্ঞান অর্জন করতে হবে । কারণ এ মহাবিশ্ব তথা সৃষ্টি জগতের প্রতিটি পরদে পরদে শিক্ষার উপকরণ রয়েছে । অনুসন্ধানী দৃষ্টিতে সৃষ্টি জগতকে পর্যবেক্ষণ করতে হবে ।
কবি যথার্থই বলেছেন :
দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু ,
দেখা হয়নি চক্ষু মেলিয়া
ঘর হইতে শুধু দুই পা মেলিয়া
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু ।
শুধুমাত্র পুথিগত জ্ঞান অর্জনের মধ্যে শিক্ষা অর্জনকে সীমাবদ্ধ রাখলে চলবে না ।
এতে মেধার বিকাশ ঘটবে না ।
এ পর্যায়ে কবি বলেছেন :
পুথিগত বিদ্যা পর হস্তে ধন
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন ।
ছাত্র-ছাত্রীদেরকে প্রকৃতির বিশাল গ্রন্থ জগত থেকে বাস্তবমূখী জ্ঞান অর্জন করার লক্ষ্যে তাদের মাঝে মাঝে শিক্ষা সফর করতে হবে ।
কবির ভাষায় :
“ বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র
সবার কাছে নিত্য নতুন শিখছি দিবারাত্র ।
এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়
শিখছি সেসব কৌতুহলে নেই দ্বিধা লেশ মাত্র ।
১৭. আল্লাহর নিকট প্রার্থনা করা ( ‍ Pray to Allah ) :

উপর্যুক্ত গুণাবলী অর্জন করার পর নিজেকে সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রকে অবশ্যই আল্লাহর নিকট দোয়া করতে হবে । কারণ আল্লাহর অনুগ্রহ ছাড়া কোন কিছুই অর্জন সম্ভব নয় ।

ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়তে চান ?🔵 রয়েছে সবচেয়ে আধুনিক সুযোগ-সুবিধা ও আকর্ষনীয় গিফ্ট। সাথে থাকছে অনলাইনে কাজ করার ন...
26/02/2020

ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়তে চান ?

🔵 রয়েছে সবচেয়ে আধুনিক সুযোগ-সুবিধা ও আকর্ষনীয় গিফ্ট। সাথে থাকছে অনলাইনে কাজ করার নিশ্চয়তা। বিস্তারিত জানতে সম্পুর্ন পোস্ট টি ভালো করে পড়ুন:

🔵 যারা একদম বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তাদের কথা মাথায় রেখেই আমাদের এই গ্রাফিক্স ডিজাইন কোর্সের আউটলাইন সাজানো হয়েছে।

🔵 আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন আপনার জন্য থাকছে অনলাইনে ক্লাস সংযোগ।

🔵 কোর্সটির নতুন ব্যাচ উদ্বোধন হতে যাচ্ছে ১ম মার্চ।

🔵 কি কি শেখানো হবে এই কোর্সে:

☑️ ফটোশপ এর ২১ টি ক্লাস।
Clipping Path/Remove Background, Cropping/Resizing, Add/Remove Watermark, Masking, Retouching, Color Enhancement, Restoration, Manipulation ETC.

☑️ ইলাস্ট্রেটর এর ২১ টি ক্লাস।
Logo Design/Icon/T-Shirt Design, Business card, Ad Banner/Advertisements Design, Book Layout/Invitations, Flyer/Brochure Design ETC.

☑️ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর ২১ টি ক্লাস ।

🔵 প্রতিটি ক্লাস হবে ১ ঘন্টা করে ও প্রতিদিন ২টি করে ক্লাস নেওয়া হবে, ক্লাস শুরু রাত 9:00 টা থেকে।

🔵 বোনাস হিসেবে যা যা পাচ্ছেন :
☑️ Lynda. com এর ১৯ জিবি মাস্টারিং ভিডিও টিউটোরিয়াল।
☑️ Adobe Master software ( যে সফটওয়্যার এর মধ্যে এডোবি ১৬ টি সফটওয়্যার থাকবে ) ৮ জিবি।
☑️ এছাড়াও পাচ্ছেন ২১ জিবি ভেক্টর প্রোজেক্ট।

🔵 এ ছাড়াও বাড়তি যে সাপোর্ট গুলো আপনাকে দেওয়া হবে :
☑️ গ্রুপ ডিসকাশনের মাধ্যমে সব সময় সাপোর্ট এবং ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস না হওয়া পর্যন্ত আমরা থাকবো আপনার পাশে।

🔵 সবার প্রশ্ন:
কেন এত অল্প টাকায় এই ট্রিনিং টি শুরু করতে যাচ্ছি?

☑️ আমাদের দেশে অনেক আইটি ট্রেনিং সেন্টার আছে, যেখানে ট্রেনিং ফি এতটাই বেশি বা এমন অনেক মেধাবী ছেলে-মেয়ে আছে, যে তারা ফ্রিল্যান্সিং সেক্টরে এসে অনেক ভালো কিছু করতে পারে কিন্তু অর্থনৈতিক কারণে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে পারেনা।

🔵 আমি বিশ্বাস করি আপনার এখান থেকে নতুন পথে পথ চলা শুরু হবে ও আপনিও হবেন বাংলাদেশের ফ্রিল্যান্সারদের মধ্যে অন্যতম একজন সফল ব্যক্তি।

🔵 ট্রেনিং টি অনলাইন এর মাধ্যমে করানো হবে। আপনার কম্পিউটার ও ইন্টারনেট থাকলে আপনি এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারবেন।

কোর্স ফি : ২১০০ টাকা।
কিভাবে কোর্স ফি পেমেন্ট করবেন:
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।

🔵 কিভাবে এডমিশন হবেন?
☑️ প্রথমে মেসেজ দিন পেজে, পেজ থেকে পেমেন্ট করার জন্য মোবাইল ব্যাংকিং নাম্বার দেওয়া হবে।
☑️ পেমেন্ট করার পরে যে নাম্বার দিয়ে পেমেন্ট করছেন সেই নাম্বার সহ আপনার নাম, এড্রেস ব্যক্তিগত মোবাইল নাম্বার মেসেজ করুন।

☑️ আপনার তথ্য আমাদের সার্ভারে চলে আসবে এবং আপনি এডমিশন হয়ে যাবেন।

🔵কোন কিছু না বুঝলে আমাদের নাম্বারে কল করে জেনে নিতে পারেন।
01713 5610 40

সবার জন্য রইল শুভকামনা।
Freelancer Anupom
Adroit IT, Magura.

LEDP 50 দিন ট্রেনিং শেষে যা পেয়েছি আমি। "আমি হারিনি, আমি জয়ী"ফ্রিল্যান্সার অনুপম
24/02/2020

LEDP 50 দিন ট্রেনিং শেষে যা পেয়েছি আমি।
"আমি হারিনি, আমি জয়ী"
ফ্রিল্যান্সার অনুপম

LEDP || 50 দিন ট্রেনিং শেষে যা পেয়েছি আমি || Freelancer Anupom

গ্রাফিক্স_ডিজাইন_কোর্স_২০২০আগামীকাল (২০/০১/২০২০) থেকে শুরু হতে যাচ্ছে নতুন বছরের গ্রাফিক্স ডিজাইন এর প্রথম ব্যাচ ।এখনো য...
19/01/2020

গ্রাফিক্স_ডিজাইন_কোর্স_২০২০
আগামীকাল (২০/০১/২০২০) থেকে শুরু হতে যাচ্ছে নতুন বছরের গ্রাফিক্স ডিজাইন এর প্রথম ব্যাচ ।

এখনো যারা এডমিশন হননি তারা ফোনকলে এডমিশন নিতে পারেন বা সরাসরি নিচের ঠিকানায় এসে এডমিশন হতে পারেন।

কোর্স টি দুই ভাগে বিভক্ত করা হয়েছে।
১. বেসিক গ্রাফিক্স ডিজাইন, ৬০০০ টাকা, তিন মাস।
২. অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং, ১০০০০ টাকা, চার মাস।

কোর্সটিতে যা যা থাকবে:
১. যারা বেসিক ট্রেনিং করবেন তাদের জন্য ফটোশপ ও ইলাস্ট্রেটর এর ফুল ট্রেনিং দেওয়া হবে।
২. যারা এডভান্স ট্রেনিং করবেন তাদের জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন এর ফুল ট্রেনিং এর সাথে ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং শেখানো হবে ।

বিশেষ দ্রষ্টব্য: অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন কোর্স টি শেষে এক্সপার্ট দের আমাদের টিমের সাথে কাজ করার সুযোগ আছে ও সার্টিফিকেট প্রদান করা হবে।

ভিডিও_টিউটোরিয়াল_কোর্স
ফেব্রুয়ারি মাস থেকে সারাদেশে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ট্রেনিং শুরু হতে যাচ্ছে তাই ট্রেনিং গ্রহণ করার জন্য আমাদের পেজে মেসেজ দিন সাথে সাথে আপনি রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন। (কোর্স ফি নির্ধারণ করা হয়নি)

ঠিকানা:
মাগুরা কম্পিউটার এন্ড আইসিটি সেন্টার। হোসেন শহীদ সরোয়ারদি কলেজ সংলগ্ন মাগুরা।

আরো তথ্য জানতে কল করুন:
www.facebook.com/FreelancerAnupom
ফ্রিল্যান্সার অনুপম
০১৭১৩৫৬১০৪০

কম্পিউটার জানা আছে এবং ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে এমন কিছু সংখ্যক বেকার ছেলে মেয়ে আমার প্রোজেক্টের জন্য প্রয়োজন। আগ্...
04/12/2019

কম্পিউটার জানা আছে এবং ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে এমন কিছু সংখ্যক বেকার ছেলে মেয়ে আমার প্রোজেক্টের জন্য প্রয়োজন। আগ্রহীগণ ক সরাসরি সাক্ষাৎ করবেন।

আমাদের যে প্রজেক্ট সেটি আপনাকে শিখিয়ে দেওয়া কোম্পানির পক্ষ থেকে।

জানুয়ারি থেকে কাজ শুরু।

Address

Nuton Bazar
Magura
7600

Telephone

01713561040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adroit It Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adroit It Institute:

Shortcuts

Share