Design Tech IT Institute, Madhabpur

Design Tech IT Institute, Madhabpur সাফল্যের ১০ বছর | আমাদের অভিজ্ঞতা থেকে পথচলা শুরু হোক একজন দক্ষ ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তার!

ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট মাধবপুরে আপনাকে স্বাগতম।

তরুন প্রজন্মকে আইটি শিক্ষার মাধ্যমে একধাপ এগিয়ে রাখাই আমাদের উদ্দেশ্য।

তথ্য প্রযুক্তি নির্ভরতার এই যুগে ফ্রিল্যান্সিং বা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জন অনেক জনপ্রিয়। সময়ের সাথে সাথে এগিয়ে গিয়ে প্রযুক্তি বিশ্বে নিজের অবস্থান গড়ে নিতে হলে আপনাকে হতে হবে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন। ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট মাধবপুরে দিচ্ছে ফ্রিল্যান্সিং এর বি

ভিন্ন কোর্সে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ।
অফিস কোর্স, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব/ ফেসবুক মার্কেটিং, ভিডিও এডিটিং, প্রফেশনাল ভিডিওগ্রাফী, ফটোগ্রাফী, এমাজন মার্কেটিং এর মত আন্তর্জাতিক মানের কোর্সগুলো করতে পারছেন মাধবপুরেই!

ডিজা্ইনটেক আইটি সম্পর্কেঃ
উন্নতমানের প্রযুক্তি শিক্ষা ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ২০১৪ সালে ঢাকা মালিবাগে ডিজাইনটেক আইটি ইন্সটিটিউটের যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ্ সফলতার ০৮ বছরে ৩০০০+ প্রশিক্ষনার্থীদের আইটি প্রশিক্ষণ প্রদান করেছে ডিজাইনটেক আইটি। আমাদের ক্যারিয়ার গাইডলাইন একজন প্রশিক্ষনার্থীকে অনলাইনে ক্যারিয়ার গড়তে শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকে।

মেধা ও যোগ্যতার সঠিক প্রয়োগের মাধ্যমে আপনিও হতে পারেন একজন সফল আইটি উগ্যোক্তা!

কেন ডিজাইনটেক আইটি?
প্রযুক্তি বিশ্ব যেহেতু খুব দ্রুত পরিসরে এগিয়ে যাচ্ছে তাই এই প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনাকে অর্জন করতে হবে এর সঠিক জ্ঞান ও উন্নতমানের প্রশিক্ষণ। আর তাই যে কোন একটি বিষয়ে আপনাকে দক্ষ হয়ে উঠতে হবে। এই দক্ষতার মাধ্যমে আপনি অনলাইনে বিভিন্ন সার্ভিস প্রদান করে ঘরে বসেই উপার্জন করতে পারেন হাজার হাজার ডলার। আমরা চেষ্টা করব আমাদের দক্ষতা গুলো আপনাদের সাথে শেয়ার করতে, ও কিভাবে এগিয়ে যেতে হয় তা একদম হাতে কলমে দেখিয়ে দিতে। যা আপনাকে অতি অল্প সময়ে সফলতার পর্যায়ে যেতে সাহায্য করবে ইনশা আল্লাহ্।

🌟 “কিডস আইসিটি” কোর্স – মাধবপুরে এই প্রথম ও একমাত্র 🌟“আপনার সন্তান তৈরী হবে ভবিষ্যতের জন্য”অভিভাবকদের জন্য আমাদের রয়েছে ...
09/12/2024

🌟 “কিডস আইসিটি” কোর্স – মাধবপুরে এই প্রথম ও একমাত্র 🌟
“আপনার সন্তান তৈরী হবে ভবিষ্যতের জন্য”

অভিভাবকদের জন্য আমাদের রয়েছে একটি ফ্রি “আইসিটি প্যারেন্টিং নোটস” যা যেকোন অভিভাবক ফ্রিতে আমাদের অফিস থেকে সংগ্রহ করতে পারবেন!

প্রিয় অভিভাবকগণ,
আজকের প্রযুক্তি নির্ভর বিশ্বে আমাদের শিশুদের জন্য কম্পিউটার ও আইসিটি শিক্ষা অপরিহার্য। তাই, ১১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আইটি ইন্সটিটিউট “ডিজাইনটেক আইটি” মাধবপুরে প্রথম ও একমাত্র “কিডস আইসিটি” কোর্সটি নিয়ে এসেছে যা ০৮ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরী করা হয়েছে। এই কোর্সে শিশুদের শেখানো হবে কোডিং, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এর বেসিকসহ আরও অনেক কিছু যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোর্সটি কেন আপনার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ?
💻 টেকনোলজি স্কিলঃ
প্রযুক্তি শেখার মাধ্যমে আপনার সন্তান ভবিষ্যতে যে কোনও ডিজিটাল পেশায় দক্ষতা অর্জন করবে। কোডিং, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, এডিটিংসহ বিভিন্ন স্কিল শিশুর একাডেমিক এবং ক্যারিয়ারে সহায়ক হবে।

🧠 বুদ্ধিবৃত্তিক উন্নয়নঃ
কোডিং ও সমস্যা সমাধান শিখে শিশুর মস্তিষ্কের গঠন উন্নত হবে, তার চিন্তাভাবনা এবং মনোযোগ বাড়বে। পাশাপাশি সৃজনশীলতা ও লজিক্যাল চিন্তাভাবনা আরও শক্তিশালী হবে।

🔒 সাইবার নিরাপত্তা শেখাঃ
আমাদের কোর্সে শিশুদের ইন্টারনেট নিরাপত্তা, সাইবার বুলিং প্রতিরোধ এবং সুরক্ষিত অনলাইন আচরণ শিখানো হবে, যাতে তারা অনলাইনে নিরাপদে চলতে পারে।

🚀 ভবিষ্যতের ক্যারিয়ার প্রস্তুতিঃ
কম্পিউটার বিজ্ঞান, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো পেশাগুলো দ্রুত জনপ্রিয় হচ্ছে। “কিডস আইসিটি” কোর্সটি আপনার শিশুকে এইসব ডিজিটাল পেশার জন্য প্রস্তুত করবে, যাতে ভবিষ্যতে সে সফলতা পায়।

🎮 শিক্ষামূলক গেমস ও মজার প্রকল্পঃ
কোর্সে বাচ্চারা শিখবে মজার এবং শিক্ষামূলক গেমস খেলতে, যেখানে তারা কোডিং ও লজিক তৈরি করবে। বিভিন্ন প্রোগ্রামিং টুল ব্যবহার করে তারা নিজেদের প্রকল্প তৈরি করতে পারবে, যা তাদের সৃজনশীলতা বাড়াবে।

কোর্স সম্পর্কেঃ
• কোর্সের সময়কালঃ ০৬ মাস (সপ্তাহে ২টি ক্লাস, প্রতি শুক্র ও শনিবার)
• বয়স সীমাঃ ০৮ থেকে ১৪ বছর
• ক্লাসের ধরনঃ সেমিনার, হ্যান্ডস-অন প্র্যাকটিস, গেমস এবং প্রজেক্ট-ভিত্তিক

কিডস আইসিটি কোর্সের বৈশিষ্ট্যঃ
• লাইভ সেশন
• প্র্যাকটিক্যাল প্রকল্প
• ডিজিটাল ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাস
• এক্সপার্ট টিচারদের পরামর্শ

মাধবপুরে এই প্রথম ও একমাত্র “কিডস আইসিটি” কোর্স আপনার শিশুর জন্য ভবিষ্যত গড়তে সাহায্য করবে। আপনি যখন প্রযুক্তি শিক্ষা নিয়ে থাকবেন, তখন আপনার সন্তান হয়ে উঠবে এক নতুন যুগের পথপ্রদর্শক।

🔹 নিবন্ধন করুন আজই এবং আপনার শিশুকে প্রযুক্তির সঠিক পথে নিয়ে আসুন!

ঠিকানাঃ
🏢 ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট
📌 হাসান ভবন (২য় তলা) রুম # ২০৩/২০৪,
৩৮৯ শ্যামলী আ/ এ, মাধবপুর হবিগঞ্জ।
📱 01842 40 41 83
🌐 www.dtitbd.com

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় ”অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে হবিগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ...
09/12/2024

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় ”অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে হবিগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ট জয়িতা নির্বাচিত হওয়ায় ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট এর সহ পরিচালক ও ‘ব্লক বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর্সের প্রশিক্ষক Lucky Shil দিদিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার এই অর্জনে ডিজাইনটেক পরিবার গর্বিত।

মাধবপুরে এই প্রথম ও একমাত্র!“সকলের সুবিধার্থে শুধুমাত্র শুক্র ও শনিবার ক্লাস”💻✨ কিডস আইসিটি কোর্স ✨💻আপনার বাচ্চার জন্য ক...
28/11/2024

মাধবপুরে এই প্রথম ও একমাত্র!
“সকলের সুবিধার্থে শুধুমাত্র শুক্র ও শনিবার ক্লাস”

💻✨ কিডস আইসিটি কোর্স ✨💻

আপনার বাচ্চার জন্য কম্পিউটার শিক্ষার এক দারুণ সুযোগ!
🎯 বয়স ৮-১৪ বছর
🎓 আধুনিক ও সহজ পদ্ধতিতে কম্পিউটার শেখার কোর্স
🌟 অফিস সফটওয়্যার, ডিজাইনিং, ইন্টারনেট নিরাপত্তা, প্রোগ্রামিং এবং আরো অনেক কিছু!

🌱 কেন কিডস আইসিটি শিখবে?
আজকের ডিজিটাল বিশ্বে কম্পিউটার দক্ষতা শুধুমাত্র একটি উপকারী দক্ষতা নয়, এটি বাচ্চাদের ভবিষ্যতের জন্য অপরিহার্য। এটি তাদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং টেকনোলজির প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করবে।

📅 আজই ভর্তি করুন – Limited seats available!

🔗 আরও বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।

ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট
অফিসঃ হাসান ভবন (২য় তলা) রুম # ২০৩/২০৪, শ্যামলী আ/ এ, মাধবপুর, হবিগঞ্জ।
📱 01842 40 41 83
🌐 www.dtitbd.com

**ফ্রিল্যান্সিং নিয়ে ধারাবাহিক পোস্ট (২)১) ফ্রিল্যান্সিং কি?ফ্রিল্যান্সিং কি – ফ্রিল্যান্সিং হল নিজের যোগ্যতা ব্যবহার কর...
02/09/2024

**ফ্রিল্যান্সিং নিয়ে ধারাবাহিক পোস্ট (২)
১) ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং কি – ফ্রিল্যান্সিং হল নিজের যোগ্যতা ব্যবহার করে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করা। বর্তমানে এটি একটি খুব কর্মক্ষেত্র। ফ্রিল্যান্সিং শুরু করা যায় খুব সহজে কোন প্রকার বিনিয়োগ ছাড়াই। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ পেশা। বিশেষ করে তরুণদের মধ্যে এর জনপ্রিয়তা অনেক বেশি এবং ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাইলে আপনিও ফ্রিল্যান্সিং প্লার্টফর্মে যুক্ত হয়ে কাজ করতে পারবেন।
ফ্রিল্যান্সিং প্লার্টফর্মে কাজের জন্য আপনাকে যেকোনো একটি বা একাধিক কাজে দক্ষ হতে হবে। পাশাপাশি আপনার ভাল ইংরেজি জানা থাকতে হবে। দুশ্চিন্তার কিছু নেই বর্তমানে এসব কাজ শেখা খুবই সহজ। বর্তমানে দেশে অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করানো হয় ফ্রিল্যান্সিং এর উপর। আপনি যেকোনো বিষয়ের উপর একটি কোর্স করে খুব সহজে এই ফ্রিল্যান্সিং প্লার্টফর্মে যুক্ত হয়ে কাজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং কি?

***ফ্রিল্যান্সিং নিয়ে ধারাবাহিক পোষ্ট (১)ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়?কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হও...
02/09/2024

***ফ্রিল্যান্সিং নিয়ে ধারাবাহিক পোষ্ট (১)
ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়?
কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায়?
দেশে এখন নাম মাত্র লক্ষাধিক ফ্রিল্যান্সার আছে, কিন্তু নিয়মিত আয় করছেন বা ভালো পর্যায়ে আছেন এমন ফ্রিল্যান্সারের সংখ্যা খুবই কম। এর প্রধান কারণ হলঃ
বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং খাতকে শেষ পর্যায় হিসেবে তুলে ধরা হয়েছে। পড়াশুনা শেষ করতে পারছেন না? কোন সমস্যা নেই, ফ্রিল্যান্সিং আছে। চাকরির খোঁজে হারিয়ে গেছেন? কোন সমস্যা নেই, ফ্রিল্যান্সিং আছে। আরেক দল আছে যারা ফ্রিল্যান্সিং এর আশায় স্কুল ছেড়ে দেয়। পড়ে কি হবে, ফ্রিল্যান্সিং তো আছেই। ল্যাপটপ বা ৭ কম্পিউটার কিনে ঘরে বসে ২-৩ মাসের মধ্যে হাজার হাজার ডলার আসতে শুরু করবে। কি এমন পরিশ্রমের কাজ কয়েকদিন দেখলেই পারব। এইসব ভুল ধারনা নিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে প্রবেশ করে। আজ এই বড় ভাই তো কাল সেই বড় ভাইয়ের টিউটোরিয়াল গাইড লাইন অনুসরণ করতে গিয়ে এক সময় হারিয়ে যায়।
ফ্রিল্যান্সিং শিখতে চাই । আমার এখন কি করা উচিৎ?
ফ্রিল্যান্সিং কি
আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে সফল হতে চান তাহলে আপনাকে প্রথমে এই ভুল ধারনাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সমাজের অন্য ০৫টি সম্মানজনক পেশাকে যেভাবে দেখেন। ফ্রিল্যান্সিংকেও একইভাবে দেখতে হবে। এবং অন্য ০৫টি পেশায় যতটা পরিশ্রম প্রয়োজন তার দ্বিগুণ পরিশ্রম করার মানসিকতা তৈরি করতে হবে। ফ্রিল্যান্সিং কি খুব কঠিন? মনে অনেক প্রশ্ন? ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সফল হতে হলে প্রথমেই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার দক্ষতা বাড়াতে হবে।



#ফ্রিল্যান্সিং

শুরু হয়ে গেল নারীদের জন্য বহুল প্রতিক্ষিত ‘ব্লক-বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর্সের ক্লাস। অভিনন্দন সবাইকে!! 🔥 ডিজাইনটেক ...
16/07/2024

শুরু হয়ে গেল নারীদের জন্য বহুল প্রতিক্ষিত ‘ব্লক-বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর্সের ক্লাস। অভিনন্দন সবাইকে!!

🔥 ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট এর ‘ব্লক-বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর্সে ভর্তি চলছে!

👉 ‘ব্লক-বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর্সে DesignTech দিচ্ছে একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ গাইডলাইন। পণ্য তৈরী থেকে শুরু করে মার্কেটিং এর খুটিনাটি সব বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারবেন এই কোর্সে। অভিজ্ঞ প্রশিক্ষক জনপ্রিয় নারী উদ্যোক্তা লাকী রানী শীলের নিজস্ব কারিকুলামে কোর্সটি হতে পারে আত্মনির্ভরশীল নারী উদ্যোক্তা তৈরীর প্রথম পছন্দ!

কোর্সটি সম্পর্কে আরো বিস্তারিত জানতেঃ https://shorturl.at/SPXfZ

👉 DesignTech এর ‘ব্লক-বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর্স করে হয়ে উঠুন একজন আত্মনির্ভরশীল নারী উদ্যোক্তা। মাধবপুরে বেসরকারী পর্যায়ে প্রথম ও সবচেয়ে উন্নতমানের এই কোর্সটিতে আপনাকে স্বাগতম।

🔵 ট্রেইনারঃ লাকী রানী শীল
🔵 মোট ক্লাসঃ ৪৮
🔵 কোর্স ডিউরেশনঃ ০৪ মাস

👉 ‘ব্লক-বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুনঃ

📞 01842-404183
🏠 অফিসঃ হাসান ভবন (২য় তলা) রুম # ২০৩-২০৪, ৩৮৯ শ্যামলী আ/ এ, মাধবপুর, হবিগঞ্জ। [শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও বুশরা কিন্ডারগার্টেন সংলগ্ন }
🌐 www.dtitbd.com

🔥 ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট এর ‘ব্লক-বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর্সে ভর্তি চলছে!👉 ‘ব্লক-বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর...
11/07/2024

🔥 ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট এর ‘ব্লক-বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর্সে ভর্তি চলছে!

👉 ‘ব্লক-বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর্সে DesignTech দিচ্ছে একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ গাইডলাইন। পণ্য তৈরী থেকে শুরু করে মার্কেটিং এর খুটিনাটি সব বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারবেন এই কোর্সে। অভিজ্ঞ প্রশিক্ষক জনপ্রিয় নারী উদ্যোক্তা লাকী রানী শীলের নিজস্ব কারিকুলামে কোর্সটি হতে পারে আত্মনির্ভরশীল নারী উদ্যোক্তা তৈরীর প্রথম পছন্দ!

কোর্সটি সম্পর্কে আরো বিস্তারিত জানতেঃ https://shorturl.at/SPXfZ

👉 DesignTech এর ‘ব্লক-বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর্স করে হয়ে উঠুন একজন আত্মনির্ভরশীল নারী উদ্যোক্তা। মাধবপুরে বেসরকারী পর্যায়ে প্রথম ও সবচেয়ে উন্নতমানের এই কোর্সটিতে আপনাকে স্বাগতম।

🔵 ট্রেইনারঃ লাকী রানী শীল
🔵 মোট ক্লাসঃ ৪৮
🔵 কোর্স ডিউরেশনঃ ০৪ মাস

👉 ‘ব্লক-বুটিকস এন্ড হ্যান্ডপেইন্ট’ কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুনঃ

📞 01842-404183
🏠 অফিসঃ হাসান ভবন (২য় তলা) রুম # ২০৩-২০৪, ৩৮৯ শ্যামলী আ/ এ, মাধবপুর, হবিগঞ্জ। [শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও বুশরা কিন্ডারগার্টেন সংলগ্ন }
🌐 www.dtitbd.com

মাইক্রোসফট অফিস কী? কেন শিখবেন?আপনার যদি একটি কম্পিউটার থাকে আর আপনি যদি মাইক্রোসফট অফিস না শিখেন তাহলে আপনার কম্পিউটার ...
09/07/2024

মাইক্রোসফট অফিস কী? কেন শিখবেন?
আপনার যদি একটি কম্পিউটার থাকে আর আপনি যদি মাইক্রোসফট অফিস না শিখেন তাহলে আপনার কম্পিউটার থাকাটাই বৃথা। কেননা আপনি যেকোন কাজে গেলে মাইক্রোসফট অফিস প্রয়োজন হবে। লেখালেখির কাজের জন্য এর চাইতে উন্নত এবং সহজ সফটওয়্যার আর হয়না। আপনি যেকোন চাকুরির জন্য আবেদন করতে গেলে সেখানে দেখবেন কম্পিউটার জানা এবং মাইক্রোসফট অফিস জানা আবশ্যক। কারন অফিসিয়াল প্রত্যেকটি কাজে মাইক্রোসফট অফিস প্রয়োজন হবে।
এটা শেখার জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন?
ইচ্ছে থাকলে যে কেউ এটা শিখতে পারবেন। তবে নুন্যতম মাধ্যমিক পাশ থাকা ভালো। কারন একজন শিক্ষিত মানুষের পক্ষেই সম্ভব কোন কাজ সঠিক ভাবে শেখা এবং তা ভবিষ্যতে নিজের কাজে প্রয়োগ করা। এরপর অবশ্যই আপনাকে কম্পিউটার চালানো জানতে হবে।
এতে কি কি কাজ শিখতে পারবো?
মাইক্রোসফট অফিসের অনেকগুলো অংশ আছে যেমন- মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, মাইক্রোসফট এক্সেস, এগুলোকে একত্রে মাইক্রোসফট অফিস বলে। এগুলো শেখা সকলের জন্য অপরিহার্য। আর প্রত্যেকটি অংশের কাজ আলাদা আলাদা। তাই আমাদের সবগুলোই শিখতে হবে।
মাইক্রোসফট ওয়ার্ড কি?
এটি হচ্ছে মাইক্রোসফট অফিসের প্রধান অংশ। এটি সবচেয়ে বেশি কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন লেখালেখির কাজে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার হয় যেমন চিঠিপত্র, বই লেখা, নোটিশ দেয়া, গুরুত্বপুর্ন তথ্য সংগ্রহ করে রাখা ইত্যাদি। এর মাধ্যমে আপনি কোন ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ মেমো, কোন বইয়ের কভার, নিজের জীবনবৃত্তান্ত সহ আরো অনেক কাজ করতে পারবেন।
মাইক্রোসফট এক্সেল কি?
মাইক্রোসফট এক্সেলে মুলত অনেক বেশি তথ্য সারিবদ্ধ ভাবে সাজিয়ে রাখা যায়। যদি আপনার কোন ব্যাবসা প্রতিষ্ঠান বা শিক্ষাপ্রতিষ্ঠান থাকে তাহলে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আপনি সহজেই তাদের বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে রাখতে পারবেন। আবার ধরুন কোন প্রতিষ্ঠানের বেতন ,রেজাল্ট, বিদুৎ বিল,লাভ ক্ষতি ইত্যাদি সুত্র প্রয়োগ করে সহজেই আপনি কাজ করতে পারবেন।
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট কি?
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট হচ্ছে অনেক গুরুত্বপুর্ন এবং মজার একটি অংশ। মাইক্রোসফট অফিসের এই অংশে আপনি এক বা একাধিক স্লাইডের মাধ্যমে আকর্ষনিয় বিভিন্ন পেজেন্টেশন তৈরি করতে পারবেন। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে অফিস অথবা কলেজের প্রেজেন্টেশন তৈরি করা, স্লাইড আকারে নিজের জীবনবৃতান্ত তৈরি করা, কোন স্থান বা দেশের ডকুমেন্টরি তৈরি করা, এমনকি ভিডিও পর্যন্ত তৈরি করা যায় মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে।
মাইক্রোসফট এক্সেস কি?
মাইক্রোসফট এক্সেস হচ্ছে ডাটাবেজ সম্পর্কিত অংশ। এর মাধ্যমে আপনি কোন একটি ডকুমেন্ট যেখানে অসংখ্য তথ্য আছে তার সাথে কোন সফটওয়্যার সংযুক্ত করে অনেক জটিল কাজ সহজেই করতে পারবেন। ধরুন আপনাকে কোন হাসপাতালের ঔষুধ এর সম্পুর্ন তথ্য হিসাব সহকারে রাখতে হবে। এক্ষেত্রে আপনি সবগুলো ঔষুধের নাম লিখে ডাটাবেজ তৈরি করে রাখতে পারবেন।
শিখতে কতদিন সময় লাগবে?
প্রতিদিন ২-৩ ঘন্টা করে সময় দিলে আশা করি ২-৩ মাসের মধ্যে সবকিছু ভালভাবে শিখতে পারবেন। তবে অবশ্যই মনযোগ দিয়ে শেখার মত শিখতে হবে। কারন মাইক্রোসফট অফিস শেখার কোন বিকল্প নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োজনিয়তা আপনি উপলব্ধি করবেন।
এটা শিখে কোথায় কাজ করবো?
কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, অনলাইন মার্কেটপ্লেস যেখানেই যাবেন সেখানেই মাইক্রোসফট অফিস জানা আপনার জন্য
আবশ্যক। তাই এ কাজ আপনাকে শিখতেই হবে।
আমাদের কাছে শিখতে পারবেন অনলাইন / অফলাইনে।
সূত্র: ইন্টারনেট






18/06/2024

৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখছেন ডিজাইনটেক আইটি ইন্সটিটিউটের সম্মানিত পরিচালক জনাব সাদেকুর রহমান রাফি।

৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম আতাউল মোস্তফা সোহেল মহোদয়ের সভাপতিত্ত্বে ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ডঃ মুহাম্মদ জহিরুল হক, ভাইস চ্যান্সেলর, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট। এছাড়াও আরো বিভিন্ন পেশার গুনীজনরা বক্তব্য রাখেন।

অদ্য: ১৮/০৬/২০২৪ ইং, রোজ: মঙ্গলবার।

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আযহা। প্রতি বছরই শান্তি, সৌহার্দ আর আনন্দের বার্তা নিয়ে আসে এই উৎসবটি। আজ সব ভেদাভেদ ভুলে ...
16/06/2024

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আযহা। প্রতি বছরই শান্তি, সৌহার্দ আর আনন্দের বার্তা নিয়ে আসে এই উৎসবটি। আজ সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন, ত্যাগের মহিমায় নিজেকে উদ্ভাসিত করার দিন!

‘ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট’ মাধবপুর এর পক্ষ থেকে সকল প্রশিক্ষনার্থী, প্রশিক্ষক মন্ডলী, ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা-

‘ঈদ-মোবারক’

📌 ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট
👉 হাসান ভবন (২য় তলা), রুম # ২০৩/২০৪
৩৮৯, শ্যামলী আ/ এ, মাধবপুর, হবিগঞ্জ।
[শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও বুশরা কিন্ডারগার্টেন সংলগ্ন]
📞 01842 40 41 83
🌐 www.dtitbd.com

১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান ‘ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট’ এর তত্বাবধানে শীঘ্রই চালু হতে যাচ্ছে মাধবপুরে!সীমিত সময়ে...
29/05/2024

১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান ‘ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট’ এর তত্বাবধানে শীঘ্রই চালু হতে যাচ্ছে মাধবপুরে!

সীমিত সময়ের জন্য ২৫% ছাড়ে আমাদের কোর্সসমূহঃ
👉 স্পোকেন ইংলিশ
👉 নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর আইসিটি
👉 কিডস আইসিটি
👉 কিডস ইংলিশ
👉 ছবিআকা
👉 সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ

মহিলাদের জন্যঃ
👉 ব্লক-বুটিক’স এন্ড হ্যান্ডপেইন্ট
👉 সেলাই প্রশিক্ষণ

🎯 ডিজাইনটেক এ এডমিশন কেন নিবেন?
✅ দক্ষ ও অভিজ্ঞ মেন্টর
✅ সার্বক্ষণিক মেন্টর্স সাপোর্ট।
✅ নিজস্ব মডিউল।
✅ রেগুলার মডিউল ভিত্তিক টেস্ট।
✅ ফিডব্যাক সেশন।
✅ মডিউল ভিত্তিক গাইডেড টেস্ট।

🏠 ডিজাইনটেক কিডস, ওমেন এন্ড ইংলিশ সেন্টার
ঠিকানাঃ হাসান ভবন (২য় তলা) রুম # ২০৩/২০৪, ৩৮৯ শ্যামলী আবাসিক এলাকা, মাধবপুর, হবিগঞ্জ।
☎ যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
+8801842 40 41 83 (Call/ WhatsApp)
ওয়েবসাইটঃ www.dtitbd.com

হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব জিলুফা সুলতানা মহোদয়ের দিক নির্দেশনায় 'ফ্রিল্যান্সার ইউনিয়ন' প্রকল্প হাতে নিচ্ছে...
16/05/2024

হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব জিলুফা সুলতানা মহোদয়ের দিক নির্দেশনায় 'ফ্রিল্যান্সার ইউনিয়ন' প্রকল্প হাতে নিচ্ছেন ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান সোহাগ মহোদয়। এনিয়ে আজ দীর্ঘ আলাপচারিতায় ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট এর পক্ষ থেকে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির পরিচালক সাদেকুর রহমান ও সহ পরিচালক ইঞ্জিঃ প্রশান্ত দাশ। অদ্য ১৬/০৫/২০২৪ ইং

Address

Suite # 203, [1st Floor] Hasan Bhaban, 389 Shymoli R/A
Madhabpur
3330

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801842404183

Alerts

Be the first to know and let us send you an email when Design Tech IT Institute, Madhabpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Design Tech IT Institute, Madhabpur:

Share