মণ্ডল শিক্ষালয় - Mandol Sikkhaloy

মণ্ডল শিক্ষালয় - Mandol Sikkhaloy সুশিক্ষাই আলো

20/01/2026

কোন বানানটি শুদ্ধ?
কোনটির কী অর্থ?

SUBRATA SIR
মণ্ডল শিক্ষালয় - Mandol Sikkhaloy

14/01/2026

|| ধ্বনি ও বর্ণ || আংশিক ক্লাস ||
Subrata Mandol Srijon
© মণ্ডল শিক্ষালয় - Mandol Sikkhaloy

1️⃣ 💕 I am really sorry.আমি সত্যিই দুঃখিত।উচ্চারণ: আই অ্যাম রিয়েলি সরি2️⃣ 💕 Please forgive me.আমাকে ক্ষমা করে দাও।উচ্চার...
03/01/2026

1️⃣ 💕 I am really sorry.
আমি সত্যিই দুঃখিত।
উচ্চারণ: আই অ্যাম রিয়েলি সরি
2️⃣ 💕 Please forgive me.
আমাকে ক্ষমা করে দাও।
উচ্চারণ: প্লিজ ফরগিভ মি
3️⃣ 💕 I didn’t mean to hurt you.
তোমাকে কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল না।
উচ্চারণ: আই ডিড’ন্ট মিন টু হার্ট ইউ
4️⃣ 💕 You mean everything to me.
তুমিই আমার সবকিছু।
উচ্চারণ: ইউ মিন এভরিথিং টু মি
5️⃣ 💕 I was wrong, not you.
ভুলটা আমার ছিল, তোমার না।
উচ্চারণ: আই ওয়াজ রং, নট ইউ
6️⃣ 😌 Calm down, my love.
শান্ত হও, আমার ভালোবাসা।
উচ্চারণ: কাম ডাউন, মাই লাভ
7️⃣ 😌 Let’s talk peacefully.
চলো শান্তভাবে কথা বলি।
উচ্চারণ: লেটস টক পিসফুলি
8️⃣ 😌 Your smile matters to me.
তোমার হাসিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।
উচ্চারণ: ইওর স্মাইল ম্যাটার্স টু মি
9️⃣ 😌 I hate seeing you upset.
তোমাকে মন খারাপ দেখতে আমার ভালো লাগে না।
উচ্চারণ: আই হেইট সিয়িং ইউ আপসেট
🔟 😌 Please don’t be angry with me.
আমার ওপর রাগ করে থেকো না।
উচ্চারণ: প্লিজ ডোন্ট বি অ্যাংরি উইথ মি
1️⃣1️⃣ 🥺 I can’t stay happy without you.
তোমাকে ছাড়া আমি সুখী থাকতে পারি না।
উচ্চারণ: আই ক্যান্ট স্টে হ্যাপি উইদাউট ইউ
1️⃣2️⃣ 🥺 You are my weakness.
তুমিই আমার দুর্বলতা।
উচ্চারণ: ইউ আর মাই উইকনেস
1️⃣3️⃣ 🥺 I promise I will change.
আমি কথা দিচ্ছি, আমি বদলাবো।
উচ্চারণ: আই প্রমিস আই উইল চেঞ্জ
1️⃣4️⃣ 🥺 Give me one more chance.
আমাকে আরেকটা সুযোগ দাও।
উচ্চারণ: গিভ মি ওয়ান মোর চান্স
1️⃣5️⃣ 🥺 I need you by my side.
আমার পাশে তোমাকে দরকার।
উচ্চারণ: আই নিড ইউ বাই মাই সাইড
1️⃣6️⃣ 😍 You are the best wife.
তুমিই সেরা স্ত্রী।
উচ্চারণ: ইউ আর দ্য বেস্ট ওয়াইফ
1️⃣7️⃣ 😍 I am lucky to have you.
তোমাকে পেয়ে আমি ভাগ্যবান।
উচ্চারণ: আই অ্যাম লাকি টু হ্যাভ ইউ
1️⃣8️⃣ 😍 No one understands me like you.
তোমার মতো করে আমাকে কেউ বোঝে না।
উচ্চারণ: নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস মি লাইক ইউ
1️⃣9️⃣ 😍 You complete my life.
তুমিই আমার জীবন পূর্ণ করো।
উচ্চারণ: ইউ কমপ্লিট মাই লাইফ
2️⃣0️⃣ 😍 I love you more than you know.
তুমি যতটা ভাবো, তার চেয়েও বেশি ভালোবাসি।
উচ্চারণ: আই লাভ ইউ মোর দ্যান ইউ নো
2️⃣1️⃣ 😇 Let me fix my mistake.
আমার ভুলটা ঠিক করতে দাও।
উচ্চারণ: লেট মি ফিক্স মাই মিস্টেক
2️⃣2️⃣ 😇 I will listen to you.
আমি তোমার কথা শুনবো।
উচ্চারণ: আই উইল লিসেন টু ইউ
2️⃣3️⃣ 😇 Your feelings matter.
তোমার অনুভূতিগুলো গুরুত্বপূর্ণ।
উচ্চারণ: ইওর ফিলিংস ম্যাটার
2️⃣4️⃣ 😇 I respect you a lot.
আমি তোমাকে খুব সম্মান করি।
উচ্চারণ: আই রেসপেক্ট ইউ আ লট
2️⃣5️⃣ 😇 I am always on your side.
আমি সবসময় তোমার পক্ষেই থাকি।
উচ্চারণ: আই অ্যাম অলওয়েজ অন ইওর সাইড
2️⃣6️⃣ 😄 Let me make you smile.
আমাকে তোমাকে হাসাতে দাও।
উচ্চারণ: লেট মি মেক ইউ স্মাইল
2️⃣7️⃣ 😄 Your anger makes me sad.
তোমার রাগ আমাকে কষ্ট দেয়।
উচ্চারণ: ইওর অ্যাংগার মেকস মি স্যাড
2️⃣8️⃣ 😄 Come here, please.
এখানে এসো, প্লিজ।
উচ্চারণ: কাম হিয়ার, প্লিজ
2️⃣9️⃣ 😄 Let’s forget everything.
সবকিছু ভুলে যাই।
উচ্চারণ: লেটস ফরগেট এভরিথিং
3️⃣0️⃣ 😄 I can’t sleep without you.
তোমাকে ছাড়া আমার ঘুম আসে না।
উচ্চারণ: আই ক্যান্ট স্লিপ উইদাউট ইউ
3️⃣1️⃣ 💖 You are my peace.
তুমিই আমার শান্তি।
উচ্চারণ: ইউ আর মাই পিস
3️⃣2️⃣ 💖 I need your smile today.
আজ তোমার হাসিটা দরকার।
উচ্চারণ: আই নিড ইওর স্মাইল টুডে
3️⃣3️⃣ 💖 Please don’t ignore me.
প্লিজ আমাকে অবহেলা করো না।
উচ্চারণ: প্লিজ ডোন্ট ইগনোর মি
3️⃣4️⃣ 💖 I miss you even now.
এখনও তোমাকে মিস করছি।
উচ্চারণ: আই মিস ইউ ইভেন নাও
3️⃣5️⃣ 💖 You are my home.
তুমিই আমার ঘর।
উচ্চারণ: ইউ আর মাই হোম
3️⃣6️⃣ 🫶 Let’s start fresh.
নতুন করে শুরু করি।
উচ্চারণ: লেটস স্টার্ট ফ্রেশ
3️⃣7️⃣ 🫶 I can’t imagine life without you.
তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না।
উচ্চারণ: আই ক্যান্ট ইম্যাজিন লাইফ উইদাউট ইউ
3️⃣8️⃣ 🫶 Hold my hand, please.
আমার হাতটা ধরো, প্লিজ।
উচ্চারণ: হোল্ড মাই হ্যান্ড, প্লিজ
3️⃣9️⃣ 🫶 You are my forever.
তুমিই আমার চিরকাল।
উচ্চারণ: ইউ আর মাই ফরএভার
4️⃣0️⃣ 🫶 I love you, always.
আমি তোমাকে ভালোবাসি—সবসময়।
উচ্চারণ: আই লাভ ইউ, অলওয়েজ
4️⃣1️⃣ 💝 I can’t win without you.
তোমাকে ছাড়া আমি জিততে পারি না।
উচ্চারণ: আই ক্যান্ট উইন উইদাউট ইউ
4️⃣2️⃣ 💝 Please talk to me.
প্লিজ আমার সাথে কথা বলো।
উচ্চারণ: প্লিজ টক টু মি
4️⃣3️⃣ 💝 I value you a lot.
আমি তোমাকে খুব মূল্য দিই।
উচ্চারণ: আই ভ্যালু ইউ আ লট
4️⃣4️⃣ 💝 My world is you.
আমার দুনিয়াটা তুমি।
উচ্চারণ: মাই ওয়ার্ল্ড ইজ ইউ
4️⃣5️⃣ 💝 Don’t stay silent.
চুপ করে থেকো না।
উচ্চারণ: ডোন্ট স্টে সাইলেন্ট
4️⃣6️⃣ 💘 Let me hug you.
আমাকে তোমাকে জড়িয়ে ধরতে দাও।
উচ্চারণ: লেট মি হাগ ইউ
4️⃣7️⃣ 💘 Everything will be okay.
সব ঠিক হয়ে যাবে।
উচ্চারণ: এভরিথিং উইল বি ওকে
4️⃣8️⃣ 💘 I trust you completely.
আমি তোমার ওপর পুরোপুরি ভরসা করি।
উচ্চারণ: আই ট্রাস্ট ইউ কমপ্লিটলি
4️⃣9️⃣ 💘 You are my happiness.
তুমিই আমার সুখ।
উচ্চারণ: ইউ আর মাই হ্যাপিনেস
5️⃣0️⃣ 💘 Please smile for me.
আমার জন্য একটু হাসো।
উচ্চারণ: প্লিজ স্মাইল ফর মি

পড়া শেষে Done লিখুন ✅
সবার সাথে শেয়ার করুন 🥰


মণ্ডল শিক্ষালয় - Mandol Sikkhaloy
Mandol Creation - মণ্ডল ক্রিয়েশন

সফলতার সাথে  #প্রথম বছর অতিক্রম করে  #দ্বিতীয় বছরে পথচলা...১/১/২০২৬
01/01/2026

সফলতার সাথে #প্রথম বছর অতিক্রম করে #দ্বিতীয় বছরে পথচলা...

১/১/২০২৬

শুদ্ধীকরণ (ডান পাশেরগুলো শুদ্ধরূপ)◑ ফোনঃ > ফোন: [এখানে বিসর্গ (ঃ) হবে না; এখানে হবে কোলন (:)। বিসর্গ কোনও যতিচিহ্ন নয়, ব...
23/11/2025

শুদ্ধীকরণ (ডান পাশেরগুলো শুদ্ধরূপ)

◑ ফোনঃ > ফোন: [এখানে বিসর্গ (ঃ) হবে না; এখানে হবে কোলন (:)। বিসর্গ কোনও যতিচিহ্ন নয়, বরং বিসর্গ একটি স্বাধীন বর্ণ। যতিচিহ্ন হিসেবে কোলনের পরিবর্তে বিসর্গ ব্যবহার করা মোটেও সমীচীন নয়।]
◑ ফ্যাক্সঃ > ফ্যাক্স: [প্রাগুক্ত]
◑ ইমেইলঃ > ই-মেইল: [প্রাগুক্ত, তবে খেয়াল রাখা উচিত 'ই-মেইল' বানানে হাইফেন হবে।]
◑ ১৩ নভেম্বর ২০২৫ > ১৩ই নভেম্বর, ২০২৫ [তারিখে লেখার নিয়ম অনুযায়ী— তারিখবাচক শব্দ ৫ থেকে ১৮ পর্যন্ত এদের শেষে 'ই' হবে। ১৯ থেকে ৩১ পর্যন্ত এদের শেষে 'শে' হবে। তবে খেয়াল রাখা উচিত— ১লা, ২রা, ৩রা, ৪ঠা হবে।]
◑ সময়সূচী > সময়সূচি [যেসব সংস্কৃত বা তৎসম শব্দে ই ঈ বা উ ঊ উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে ই বা উ এবং এদের কারচিহ্ন ই-কার, উ-কার হবে। যেমন: কিংবদন্তি, খঞ্জনি, পল্লি, রচনাবলি, সূচিপত্র, সময়সূচি ইত্যাদি।]
◑ Professionl > Professional [Professional বানানে (a) ছুটে গেছে।]
◑ Program এ > Program-এ ['-এ' পূর্বপদের অংশ হওয়ায় হাইফেন দিয়ে বসবে।]
◑ কারনবশতঃ > কারণবশত [শব্দের শেষে বিসর্গ (ঃ) হবে না।]
◑ ২২ নভেম্বর ২০২৫ ইং > ২২শে নভেম্বর, ২০২৫ খ্রি. [ইং বলে কোনও সন নেই। আছে গ্রেগোরীয় বা খ্রিষ্টাব্দ। তাই খ্রিষ্টাব্দ বা খ্রি. লেখা উচিত। তেমনই আরবি বলে কোনও সাল নেই, আছে হিজরি সন, বাংলা বলে কোনও সাল নেই, আছে বঙ্গাব্দ সন।]
◑ (শনিবার) এর > (শনিবার)-এর [প্রাগুক্ত]
◑ ২৮ নভেম্বর ২০২৫ ইং > ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রি. [প্রাগুক্ত]
◑ ৩.৩০ ঘটিকায় > ৩:৩০ ঘটিকায়/৩:৩০ মিনিটে [ঘটিকায় না-লিখে মিনিট উল্লেখ থাকলে মিনিট লেখা উচিত। আর পুরোপুরি ঘণ্টা (০৪:০০টা) থাকলে (-টা) লেখা উচিত। তবে কোলন অবশ্যই লাগবে। তারিখে কিন্তু কোলনের ব্যবহার হয়। ডট বা বিন্দু শুধু শব্দ সংক্ষিপ্ত করার ক্ষেত্রে হয়। যেমন: ডাক্তার = ডা.]
◑ ২.৩০ ঘটিকার > ২:৩০ ঘটিকার/২:৩০ মিনিটের [প্রাগুক্ত]
◑ ২৭ নভেম্বর ২০২৫ ইং > ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রি.
◑ এন্ড > অ্যান্ড [End = এন্ড, And = অ্যান্ড। 'অ্যা' উচ্চারণ হয় এমন শব্দের বানান 'অ্যা' দিয়ে লিখতে হবে। তাহলে শুদ্ধ বা প্রমিত হবে। যেমন: অ্যাকাউন্ট, অ্যাডমিন, অ্যাডমিশন, অ্যাডভোকেট ইত্যাদি।]
◑ ঢাকা বিশ্ববিদ্যালয়। > ঢাকা বিশ্ববিদ্যালয় [এটি পূর্ণাঙ্গ বাক্য নয়, কাজেই দা‌ঁড়ি নিষ্প্রয়োজন।]

✍️ভুল ধরা কমিটি

রাশিয়ার শিক্ষাব্যবস্থায় পরীক্ষার সর্বোচ্চ নম্বর ধরা হয় ৫। আর আশ্চর্যজনকভাবে, যদি কোনো ছাত্র একটিও উত্তর না লিখে খাতা ...
03/10/2025

রাশিয়ার শিক্ষাব্যবস্থায় পরীক্ষার সর্বোচ্চ নম্বর ধরা হয় ৫। আর আশ্চর্যজনকভাবে, যদি কোনো ছাত্র একটিও উত্তর না লিখে খাতা জমা দেয়, তবুও সে পায় ২।

প্রথমদিন মস্কো বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি যখন এই নিয়ম জানলাম, তখন সত্যিই বিস্মিত হলাম। আমার কাছে মনে হলো, কেউ যদি কিছুই না লিখে, তার তো প্রাপ্য শূন্য হওয়া উচিত।

আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম ড. থিওদর মেদ্রায়েভকে, “স্যার, একজন ছাত্র কিছু না লিখে ২ পাবে, এটা কিভাবে যুক্তিযুক্ত?”

মেদ্রায়েভ হাসলেন। তারপর শান্ত গলায় বললেন, “শূন্য মানে যার কোনও অস্তিত্ব নেই। মানুষ যতক্ষণ চেষ্টা করছে, ততক্ষণ সে শূন্য কীভাবে হয়? ভেবে দেখো, একজন ছাত্র কত ত্যাগ স্বীকার করে প্রতিদিন সকালে ক্লাসে আসে। হয়তো কনকনে শীতের মধ্যে সে ভোরে ঘুম থেকে উঠেছে, লম্বা পথ পাড়ি দিয়ে বাসে, ট্রামে কিংবা ট্রেনে দাঁড়িয়ে এসেছে। খালি খাতা জমা দিলেও সে ক্লাসে এসেছে, মানে চেষ্টা করেছে। এখন বলো, আমি কীভাবে তাকে শূন্য দিই?”

তিনি আরও বললেন, “ছাত্রটি হয়তো উত্তর লিখতে পারেনি। কিন্তু তাই বলে তার সব প্রচেষ্টা বৃথা যাবে? সে যে রাত জেগে পড়াশোনা করেছে, নোটবুক কিনেছে, বই খুলে চেষ্টা করেছে, সেই শ্রম কি আমরা অবহেলা করবো?

না বাবা, মানুষ শূন্য নয়। শূন্য দিলে আমরা তার আত্মবিশ্বাস কেড়ে নেবো, তার ভেতরের আগুন নিভিয়ে দেবো। আর আমরা শিক্ষক হিসেবে চাই, ছাত্র যেন বারবার উঠে দাঁড়াতে পারে, হেরে না যায়।”

আমি নির্বাক হয়ে শুনছিলাম। সেই মুহূর্তে আমার ভেতরটা কেঁপে উঠল। বুঝলাম, শিক্ষা মানে শুধু নম্বর বা খাতার উত্তর নয়, শিক্ষা মানে মানুষকে বাঁচিয়ে রাখা, তার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া।

মেদ্রায়েভ সেদিন আমাকে একটি গুরুত্বপূর্ণ সত্য শিখিয়েছিলেন— শিক্ষা শুধু জ্ঞান বিতরণ নয়, শিক্ষা হচ্ছে মানবিকতার চর্চা।

শূন্য নম্বর অনেক সময় ছাত্রদের জন্য মৃত্যুঘণ্টা হয়ে দাঁড়ায়। খাতায় শূন্য দেখে তারা ভয় পায়, আগ্রহ হারিয়ে ফেলে। ধীরে ধীরে পড়াশোনার প্রতি বিতৃষ্ণা তৈরি হয়। অথচ একজন শিক্ষকের দায়িত্ব হলো ছাত্রকে উত্সাহিত করা, তাকে বোঝানো— "তুমি পারবে, আবার চেষ্টা করো।"

যখন আমরা একটি খালি খাতার জন্যও ন্যূনতম নম্বর দিই, তখন আমরা আসলে বলি— "তুমি শূন্য নও, তুমি এখনও যোগ্য। তুমি ব্যর্থ হওনি, শুধু সফল হতে পারোনি। আবার চেষ্টা করো।"

এটাই হলো আসল শিক্ষা।

শিক্ষকের হাতেই ছাত্রের ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই শিক্ষকেরা যদি একটু মানবিক হন, যদি নম্বরের বাইরেও ছাত্রদের প্রচেষ্টা দেখতে শেখেন, তবে অনেক হতাশ ছাত্র হয়তো নতুন করে স্বপ্ন দেখতে পারবে।

আমার কাছে মনে হয়েছে, এই গল্পটা শুধু রাশিয়ার নয়, সারা বিশ্বের শিক্ষকদের শোনানো উচিত। কারণ শূন্য নম্বর কখনো শিক্ষা নয়, শূন্য নম্বর মানে কাউকে শেষ করে দেওয়া। মানুষ যতক্ষণ চেষ্টা করছে, তার প্রাপ্য অন্তত একটি আশ্বাস, একটি স্বীকৃতি।

রাশিয়ায় অধ্যয়নরত এক ছাত্র এটি লিখেছে, নাম জানা নেই।

আপনিও এই লেখাটিকে শেয়ার করুন আপনার প্রিয় শিক্ষকের কাছে, যাতে শিক্ষাব্যবস্থায় একটা ক্ষুদ্র পরিবর্তন আসে।

#মানুষকোনদিনশূন্যনয় #শিক্ষারদর্শন #শিক্ষকওশিক্ষার্থী #মানবিকশিক্ষা #চেষ্টারস্বীকৃতি

চাকুরিজীবীদের জন্য অবশ্য পালনীয়:১. সর্বাবস্থায় নিজের ব্যক্তিত্ব বজায় রাখবেন ২. দেরীতে অফিসে যাবেন না৩. ঠুনকো অজুহাতে আগ...
28/09/2025

চাকুরিজীবীদের জন্য অবশ্য পালনীয়:
১. সর্বাবস্থায় নিজের ব্যক্তিত্ব বজায় রাখবেন
২. দেরীতে অফিসে যাবেন না
৩. ঠুনকো অজুহাতে আগেভাগে বা তড়িঘড়ি করে অফিস থেকে বের হবেন না
৪. প্রয়োজনীয় কাজ অনিষ্পন্ন রাখবেন না
৫. মন্থরগতিতে কাজ করবেন না অর্থাৎ ঠেলাগাড়ি ধরনের হবেন না
৬. বিনা প্রয়োজনে ছুটি ভোগ করবেন না
৭. খোঁড়া অজুহাত থেকে বিরত থাকবেন
৮. মিথ্যা তথ্য সরবরাহ করবেন না
৯. মিথ্যা কথা বলবেন না
১০. প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিবেন
১১. কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না
১২. অনুচিত কথা চালাচালি করবেন না
১৩. এক সহকর্মীকে কাছে রেখে থেকে অন্য সহকর্মীর সঙ্গে কানাকানি করবেন না
১৪. ব্যক্তি স্বার্থে প্রতিষ্ঠানে দলাদলি তৈরি করবেন না
১৫. প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের চামচামি করবেন না
১৫. কারও কান কথায় গুরুত্ব দিবেন না
১৬. সহকর্মীদের অনুপস্থিতে তার ভুলসমূহ কর্তাব্যক্তিদের বলে কৃতিত্ব জাহির করার চেষ্টা করবেন না
১৭. আপনি সব বোঝেন বা জানেন এমন ভাব ধরবেন না
১৮. সবকাজের কাজি সাজতে যাবেন না
১৯. সদা সত্য বলা ও সৎসাহস পোষণের চেষ্টা করবেন
২০. যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন, ঐ প্রতিষ্ঠানকে অন্যের মনে করবেন না।

সুস্থ্য জীবন যাপনের চেষ্টা করবেন
তাহলেই সবাই ভালো থাকবেন।
সংগৃহীত

 #শিক্ষক আপনি কোন কোন প্রকারের শিক্ষক দেখেছেন?
19/09/2025

#শিক্ষক
আপনি কোন কোন প্রকারের শিক্ষক দেখেছেন?

২০২৫ সা‌লের জু‌নিয়র/৮ম শ্রেণির বৃ‌ত্তি পরীক্ষার   সি‌লেবাস।
14/09/2025

২০২৫ সা‌লের জু‌নিয়র/৮ম শ্রেণির বৃ‌ত্তি পরীক্ষার সি‌লেবাস।

Address

Kalkini
Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when মণ্ডল শিক্ষালয় - Mandol Sikkhaloy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মণ্ডল শিক্ষালয় - Mandol Sikkhaloy:

Share