25/12/2024
সব অনুভূতিই ব্যাখ্যা করা যায় না, কখনো কখনো ব্যাখ্যা করার ইচ্ছেও হয় না। নিজেকে অসহায় লাগা, একা লাগা, কোনোকিছু ভালো না লাগা, আবার সবকিছু থেকেও নিজেকে পুরোপুরি নিঃস্ব মনে হওয়ার মতো যন্ত্রণাদায়ক অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না।
মানুষ কোনোকিছু ব্যাখ্যা করতে চায় না আসলে। যে বোঝার সে মলিন মুখখানা দেখেই বুঝতে পারে। আবার যে না বোঝার, তার সামনে ব্যাখ্যা করেও কোনো লাভ নেই। যে অনুভূতির মূল্য দেয় না, মানুষ মূলত অনুভূতি তার কাছেই প্রকাশ করতে চায়!
মানুষের অনুভূতি -অভিমান খুবই প্রখর!
যা মানুষ সবসময় আড়ালে রাখে। মানুষ চায়, তার অনুভূতি কেউ না কেউ বোঝার চেষ্টা করুক। তার অসহায়ত্ব বোঝার চেষ্টা করুক।
যখন মানুষ তার অনুভূতির মূল্য পায় না, তখন অকারণ নাটকীয়তার চাইতে নীরব থাকতেই বেশি সাচ্ছন্দ্যবোধ করে। আর তার এই নীরবতার কারণে সে সবকিছুর থেকে বিচ্ছিন্ন হতে থাকে! পৃথিবীতে সবচাইতে কঠিন ভাষা হচ্ছে, নীরবতার ভাষা। যা সবাই পড়তে বা বুঝতে পারে না।
কিছু কিছু অনুভূতি এতটাই যন্ত্রণা দেয় মানুষকে, যা মানুষ বাধ্য হয় গোপন রাখতে। যে ভালোবাসে, গুরুত্ব দেয়, যে চিনে এবং বোঝে, তার কাছে অনুভূতির কোনো ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। যন্ত্রণাদায়ক অনুভূতি নীরবে নিভৃতে লালন করার মাঝে যে ব্যাথা থাকে, সেটা সচরাচর চোখে দেখা যায় না। যা একমাত্র ভুক্তভোগী মানুষগুলোই খুব ভালো অনুধাবন করতে পারে!
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼