ভিক্টোরি আইটি একাডেমি লাকসাম উপজেলার একটি অত্যাধুনিক সুযোগ সুবিধাসমৃদ্ধ কম্পিউটার ট্রেনিং সেন্টার। মূলত তরুনদের ফ্রিল্যান্সিং খাতে দক্ষ করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরর তথ্য ও প্রযুক্তি বিভাগ ও কুমিল্লা জেলার বৃহত্তম যুব উন্নয়নমূলক সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে।
লাকসাম উপজেলার জনবহুল এলাকা পশ্চিমগাঁওয়ের কলেজ র
োডে খাজা সুপার মার্কেটের দ্বিতীয় তালায় দক্ষ ও অভিজ্ঞ ট্রেইনার ও অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে কম্পিউটার ল্যাবটি স্থাপন করা হয়েছে। বর্তমানে সেন্টারে একসাথে ২০জন প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে উন্নত মানের ল্যাপটপ, মাল্টিমিডিয়া ক্লাস, হাইস্প্রিড ইন্টারনেটের সুবিধা সম্বলিত একটি ট্রেনিং সেন্টার। বর্তমানে সেন্টারে বেসিক কম্পিউটার কোর্স, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স, প্রফেশনাল ভিডিও এডেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং কোর্স, প্রফেশনাল ডাটা এন্ট্রি এন্ড ফ্রিল্যান্সিং কোর্স, ফেসবুক এডস এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কোর্স, ওয়েভ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স, এস.ই.ও এন্ড এফিলিয়েট মার্কেটিং কোর্স সহ মোট ১০টি কোর্স চলমান রয়েছে। এ ছাড়া একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোর্স রয়েছে।
ভিক্টোরি আইটি একাডিমি এর মাধ্যমে আগামী কয়েকবছরে অন্তত ২০০০জন যুব ও যুবনারী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে পারবে এবং প্রায় ১০,০০০জন যুব ও যুবনারী বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।