Network Service Provider

Network Service Provider Network Service Provider (NSP)
Simple Solution for Complex Network
10+ years experience of providing network design, implementation, security & support.

◆ নেটওয়ার্ক সার্ভিস প্রভাইডার (এনএসপি) — জটিল নেটওয়ার্কের জন্য সহজ সমাধান ◆

নেটওয়ার্ক সার্ভিস প্রভাইডার (এনএসপি) বাংলাদেশের একটি তথ্য প্রযুক্তি-সক্ষম সেবা (ITES) প্রদানকারী প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন শিল্প, এসএমই, মাঝারি আকারের কোম্পানি এবং প্রতিষ্ঠানকে নেটওয়ার্কিং পণ্য, সফটওয়্যার সেবা, প্রশিক্ষণ কোর্স ও নেটওয়ার্ক জনিত সকল সহায়তা প্রদান করে থাকি। বিশেষত, আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (IS

P) সফটওয়্যার সেবা এবং কারিগরি সহায়তা দিয়ে থাকি।

এছাড়াও, আমরা বিশ্বজুড়ে বিভিন্ন স্থানীয় আইএসপি, ওয়্যারলেস আইএসপি এবং অন্যান্য কোম্পানি ও সংস্থাকে নেটওয়ার্ক ডিজাইন, বাস্তবায়ন, নিরাপত্তা ও সাপোর্টে ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে সেরা নেটওয়ার্ক সেবা প্রদান করছি।

আমাদের মাইক্রোটিক (MTCNA, MTCRE, MTCSE), সিসকো (CCNA, CCNP, CCIE), জুনিপার (JNCIA-JUNOS, JNCIS-SEC & JNCIS-SP), ভিএসওএল, বিডিকম, সি-ডেটা, হুয়াওয়ে, ইউবিএনটি, ক্যাম্বিয়াম এবং অন্যান্য ব্র্যান্ডে পেশাগতভাবে সনদপ্রাপ্ত প্রকৌশলী রয়েছেন।

ডিজিটাল বিপ্লব এবং অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক প্রযুক্তিকে একীভূত করে বিভিন্ন শিল্পকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। আমরা সকল ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে চাই। আমাদের সম্প্রদায়ের অন্তর্নিহিত সম্ভাবনা এবং আমরা যে ভবিষ্যৎ গড়তে চাই, তা-ই আমাদের লক্ষ্যকে পরিচালিত করে। আমাদের গ্রাহক ও অংশীদারদের সাথে সহযোগিতার মাধ্যমে, আমরা উদ্ভাবনী স্বয়ংক্রিয় সমাধানের দ্বারা সাহসী ও গতানুগতিক ধারার বাইরের ধারণাগুলোকে বাস্তবে রূপ দিতে সচেষ্ট।

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🏢 প্রতিষ্ঠানের তথ্য
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

• বাণিজ্যিক নাম: নেটওয়ার্ক সার্ভিস প্রভাইডার (এনএসপি)
• নিবন্ধিত অফিসের ঠিকানা: ৪৩, জোয়াদ্দার সড়ক, থানাপাড়া, কুষ্টিয়া
• কর্পোরেট অফিসের ঠিকানা: ১৬৮ (৪র্থ তলা), সিরাজ উদ-দৌল্লা সড়ক, থানাপাড়া, কুষ্টিয়া
• ইমেইল: [email protected]
• ফোন: +৮৮-০৯৬৩৯-৬২৬৬৯৯ / +৮৮-০১৯১৯-৬২৬৬৯৯
• ডিবিআইডি নম্বর: প্রক্রিয়াধীন (প্রাপ্তির পর যুক্ত করা হবে)
• ট্রেড লাইসেন্স নম্বর: ০০-৩৭৬৬
• টিন নাম্বার: ৫৭১০৪৪২৯১৫৪২
• বিন নম্বর: ০০৭৩০৯৮৪৪-০৯০৩
• ই-ক্যাব মেম্বারশিপ নাম্বার: ২৮৭১
• বেসিস মেম্বারশিপ নাম্বার: প্রক্রিয়াধীন (প্রাপ্তির পর যুক্ত করা হবে)

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🛠️ আমাদের পন্যসমূহ
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

✦ আল্টিমেট আইএসপি - আইএসপি ম্যানেজমেন্ট এন্ড অটোমেটিক বিলিং সফটওয়্যার — ১,০০০ টাকা/মাস থেকে আরম্ভ
✦ আইএসপি লগ - আইএসপি আইপি লগ সার্ভার সফটওয়্যার — ৫০০ টাকা/মাস থেকে আরম্ভ
✦ আমার ওয়াইফাই - আইএসপি ওয়াই-ফাই হটস্পট ম্যানেজমেন্ট সফটওয়্যার — ৫০০ টাকা/মাস থেকে আরম্ভ
✦ মাই ডায়াগ্রাম - আইএসপি লজিকেল এন্ড ফিজিকেল নেটওয়ার্ক ম্যাপ ডায়াগ্রাম সফটওয়্যার — ৫০০ টাকা/মাস থেকে আরম্ভ
✦ মাই এনএমএস - আইএসপি নেটওয়ার্ক এন্ড ডিভাইস মনিটরিং সফটওয়্যার — ৫০০ টাকা/মাস থেকে আরম্ভ
✦ মুনপ্লেক্স - সাবস্ক্রিপশন বেইজড ওটিটি এন্ড আইপিটিভি প্ল্যাটফর্ম — ১০০ টাকা/মাস থেকে আরম্ভ

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🛠️ আমাদের সেবাসমূহ
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

✦ ওয়াই-ফাই হটস্পট সলিউশন — আলোচনা সাপেক্ষে
✦ ব্রডব্যান্ড ইন্টারনেট সলিউশন — আলোচনা সাপেক্ষে
✦ এফটিটিএক্স নেটওয়ার্ক সলিউশন — আলোচনা সাপেক্ষে
✦ কর্পোরেট নেটওয়ার্ক সাপোর্ট এন্ড সলিউশন — আলোচনা সাপেক্ষে
✦ লজিক্যাল এন্ড ফিজিক্যাল নেটওয়ার্ক ডায়াগ্রাম সলিউশন — আলোচনা সাপেক্ষে
✦ আইএসপি বিলিং এন্ড লগ সার্ভার সলিউশন — আলোচনা সাপেক্ষে
✦ আইপি-পিবিএক্স, আইপি টেলিফোনি, এনভিআর, আইপি ক্যামেরা নেটওয়ার্ক সলিউশন — আলোচনা সাপেক্ষে

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🛠️ আমাদের অন্যান্য সেবাসমূহ
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

✦ সম্পূর্ণ আইএসপি সেটআপ, নক সাপোর্ট এন্ড নেটওয়ার্ক মনিটরিং — আলোচনা সাপেক্ষে
✦ ফায়ারওয়াল এন্ড সিকিউরিটি সলিউশন, ভিপিএন, লোড ব্যালান্সিং — আলোচনা সাপেক্ষে
✦ আইএসপি / কর্পোরেট ট্রেনিং — আলোচনা সাপেক্ষে
✦ রাউটার, ওয়েল্টি, সুইচ কনফিগারেশন ও অনলাইন অ্যাক্সেস — আলোচনা সাপেক্ষে
✦ লোকাল এফটিপি, আইপিটিভি ও মুভি সার্ভার সেটআপ — আলোচনা সাপেক্ষে

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🛠️ আমাদের আইটি পরিষেবা
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

🌐 ওয়েব ডেভেলপমেন্ট

- বেসিক ওয়েবসাইট (৫ পেজ) — ১৫,০০০ টাকা থেকে
- বিজনেস ওয়েবসাইট (CMS সহ) — ৩০,০০০ টাকা থেকে
- ই-কমার্স ওয়েবসাইট — ৫০,০০০ টাকা থেকে
- কাস্টম ওয়েব অ্যাপ — আলোচনা সাপেক্ষে

📱 মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট

- অ্যান্ড্রয়েড অ্যাপ — ৩০,০০০ টাকা থেকে
- আইওএস অ্যাপ — ৪০,০০০ টাকা থেকে
- অ্যান্ড্রয়েড + আইওএস — ৬০,০০০ টাকা থেকে
- কাস্টম অ্যাপ — আলোচনা সাপেক্ষে

🏢 ইআরপি সিস্টেম

- স্মল বিজনেস ইআরপি — ৫০,০০০ টাকা থেকে
- মিড-সাইজ ইআরপি — ১,০০,০০০ টাকা থেকে
- এন্টারপ্রাইজ ইআরপি — আলোচনা সাপেক্ষে

☁️ SaaS সফটওয়্যার

- স্টার্টার (১-৫ ব্যবহারকারী) — ৫০০ টাকা/মাস থেকে
- প্রফেশনাল (৬-২০ ব্যবহারকারী) — ১,৫০০ টাকা/মাস থেকে
- বিজনেস (২১-৫০ ব্যবহারকারী) — ৩,০০০ টাকা/মাস থেকে


🎨 গ্রাফিক্স ডিজাইন

- লোগো ডিজাইন — ৩,০০০ টাকা থেকে
- ব্র্যান্ড আইডেন্টিটি — ৮,০০০ টাকা থেকে
- সোশ্যাল মিডিয়া (মাসিক ১৫ পোস্ট) — ৩,০০০ টাকা/মাস

✍️ কন্টেন্ট রাইটিং

- ব্লগ/আর্টিকেল (প্রতি ১০০০ শব্দ) — ৫০০ টাকা থেকে
- ওয়েবসাইট কপিরাইটিং (প্রতি পেজ) — ১,০০০ টাকা থেকে
- সোশ্যাল মিডিয়া (মাসিক ২০ পোস্ট) — ৩,০০০ টাকা/মাস

📈 SEO ও ডিজিটাল মার্কেটিং

- বেসিক SEO — ৫,০০০ টাকা/মাস
- স্ট্যান্ডার্ড SEO — ১০,০০০ টাকা/মাস
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং — ৮,০০০ টাকা/মাস
- গুগল/ফেসবুক Ads ম্যানেজমেন্ট — ৫,০০০ টাকা/মাস + বাজেট
- সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং — ২০,০০০ টাকা/মাস থেকে


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🛠️ আমাদের প্রশিক্ষণ কোর্স সমূহ
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

✦ নেটওয়ার্ক ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কোর্স সমূহ

-> ফাইবার টেকনিশিয়ান কোর্স — ৫,০০০ টাকা/কোর্স
-> ওয়্যারলেস টেকনিশিয়ান কোর্স — ৫,০০০ টাকা/কোর্স
-> নেটওয়ার্ক সাপোর্ট টেকনিশিয়ান কোর্স — ১০,০০০ টাকা/কোর্স
-> সিসিএনএ কোর্স — ২০,০০০ টাকা/কোর্স
-> মাইক্রোটিক বেসিক ও এডভান্স কোর্স — ২০,০০০ টাকা/কোর্স

✦ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স

-> বেসিক ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স — ১০,০০০ টাকা/কোর্স
-> এডভান্স ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স — ২০,০০০ টাকা/কোর্স

✦ গ্রাফিক্স ডিজাইন এন্ড ভিডিও এডিটিং কোর্স

-> বেসিক গ্রাফিক্স ডিজাইন কোর্স — ৫,০০০ টাকা/কোর্স
-> বেসিক ভিডিও এডিটিং কোর্স — ১০,০০০ টাকা/কোর্স

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
📌 বিশেষ দ্রষ্টব্য:

• উপরের উল্লেখিত মূল্য শুরুর মূল্য; চূড়ান্ত মূল্য চাহিদা ও কাজের পরিধি অনুযায়ী নির্ধারিত হবে।
• সকল মূল্য বাংলাদেশি টাকায় (BDT) প্রযোজ্য।
• প্রযোজ্য ক্ষেত্রে VAT/SD/Sarcharge/TAX অতিরিক্ত যোগ হবে।
• কাস্টম প্যাকেজের জন্য যোগাযোগ করুন: [email protected]

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
📋 ক্রয়-বিক্রয় শর্তাবলী (Terms & Conditions)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

১. আমাদের সেবা ব্যবহারের পূর্বে এই শর্তাবলী সম্পূর্ণ পড়ে সম্মতি জানাতে হবে।
২. সকল সেবার মূল্য বাংলাদেশি টাকায় (BDT) নির্ধারিত।
৩. পেমেন্ট ভেরিফিকেশনের পর সেবা প্রদান শুরু হবে।
৪. কোম্পানির সকল সফটওয়্যার, ডিজাইন ও কনটেন্ট কোম্পানির মালিকানাধীন।
৫. সেবা ব্যবহারে বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে হবে।
৬. হ্যাকিং, জালিয়াতি বা আইনবিরোধী কার্যকলাপে সেবা ব্যবহার নিষিদ্ধ।
৭. যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতের এখতিয়ারে নিষ্পত্তি হবে।

💳 অনুমোদিত পেমেন্ট চ্যানেল:

অফিসিয়াল মার্চেন্ট অ্যাকাউন্ট (মোবাইল ব্যাংকিং) -

বিকাশ মার্চেন্ট (০১৫১১-৬২৬৬৯৯)
নগদ মার্চেন্ট (০১৫১১-৬২৬৬৯৯)
রকেট মার্চেন্ট (০১৫১১-৬২৬৬৯৯)
উপায় মার্চেন্ট (০১৫১১-৬২৬৬৯৯)

অফিসিয়াল পেমেন্ট গেটওয়ে -

এসএসএল কমার্জ পেমেন্ট গেটওয়ে

অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট -

ব্যাংক: ব্রাক ব্যাংক পিএলসি
অ্যাকাউন্ট নাম: নেটওয়ার্ক সার্ভিস প্রভাইডার (এনএসপি)
অ্যাকাউন্ট নম্বর: ২০৬১৫৬৩৭৯০০০১
শাখা: কুষ্টিয়া শাখা


⚠️ পেমেন্ট সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি:

আমরা শুধুমাত্র উপরে উল্লেখিত অফিসিয়াল মার্চেন্ট অ্যাকাউন্ট ও অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট গ্রহণ করি। অন্য কোনো নম্বরে টাকা পাঠালে তা গ্রহণযোগ্য হবে না এবং ফেরত দেওয়া হবে না। পেমেন্টের পূর্বে আমাদের ওয়েবসাইট/ফেসবুক পেইজ থেকে অফিসিয়াল পেমেন্ট ডিটেইলস নিশ্চিত করুন।


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⏱️ সেবা প্রদানের সময়সীমা (Delivery Policy)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

অর্থপ্রদান ভেরিফিকেশনের পর:

• ডিজিটাল পণ্য: ২৪ থেকে ৭২ কার্যঘণ্টার মধ্যে
• ডিজিটাল সেবা : ১২ থেকে ২৪ কার্যঘণ্টার মধ্যে
• কাস্টম ডেভেলপমেন্ট: চুক্তিভেদে আলাদা টাইমলাইন
• পেমেন্ট রিসিট অবশ্যই [email protected] এ পাঠাতে হবে, অন্যথায় অর্ডার প্রসেস হবে না।

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
💰 মূল্য ফেরত নীতি (Refund Policy)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

✔️ যেসব ক্ষেত্রে মূল্য ফেরত পাবেন:

• ডুপ্লিকেট বা দ্বৈত পেমেন্ট হলে
• কোম্পানির প্রযুক্তিগত ত্রুটির কারণে সেবা না পেলে
• নির্ধারিত সময়ে সেবা প্রদানে সম্পূর্ণ ব্যর্থতা হলে
• ভুল সেবা বা পণ্য প্রদান করা হলে

❌ যেসব ক্ষেত্রে মূল্য ফেরত পাওয়া যাবে না:

• ব্যক্তিগত কারণে সিদ্ধান্ত পরিবর্তন করলে
• ইতোমধ্যে ব্যবহৃত বা অ্যাক্সেস করা ডিজিটাল সেবার ক্ষেত্রে
• অনুমোদনহীন চ্যানেলে পাঠানো অর্থের ক্ষেত্রে
• নির্ধারিত সময়সীমার পরে দাখিলকৃত আবেদনের ক্ষেত্রে

⏳ ফেরত প্রক্রিয়া ও সময়সীমা:

• ফেরত আবেদন: সমস্যা সনাক্তের ৭ দিনের মধ্যে করতে হবে।
• প্রাথমিক সাড়া: আবেদনের ৩ কার্যদিবসের মধ্যে।
• চূড়ান্ত সিদ্ধান্ত: ৭ কার্যদিবসের মধ্যে।
• অর্থ ফেরত: অনুমোদনের পর ১৫ কার্যদিবসের মধ্যে, একই পেমেন্ট চ্যানেলে।

📩 ফেরত আবেদন পাঠান: [email protected]

বিষয় লিখুন: "ফেরত আবেদন – [অর্ডার নম্বর]"

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🛡️ গোপনীয়তা নীতি (Privacy Policy)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

• আমরা শুধুমাত্র সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি।
• আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করা হয় না।
• পেমেন্ট তথ্য নিরাপদ এনক্রিপশনের মাধ্যমে প্রক্রিয়া করা হয়।
• তথ্য সর্বোচ্চ ৫ বছর সংরক্ষণ করা হয়, তারপর মুছে ফেলা হয়।
• আপনার তথ্য দেখার, সংশোধন করার এবং মুছে ফেলার অধিকার আপনার আছে।
• তথ্য বিষয়ক যোগাযোগ: [email protected]

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🛠️ বিক্রয়োত্তর সেবা (After-Sales Support)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

• প্রযুক্তিগত সমস্যায় ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক সাড়া দেওয়া হয়।
• অভিযোগের চূড়ান্ত সমাধান ৭ কার্যদিবসের মধ্যে।
• ইমেইল অভিযোগের উত্তর ১৫ কার্যদিবসের মধ্যে দেওয়া হয়।
• সন্তুষ্ট না হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (DNCRP) অভিযোগ দাখিল করা যাবে।

অভিযোগের জন্য ইমেইল করুন: [email protected]

বিষয়: "অভিযোগ – [আপনার অর্ডার নম্বর]"

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🔗 বিস্তারিত নীতিমালা
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

📄 শর্তাবলী: https://nspbd.net/terms-conditions.html
💰 ফেরত নীতি: https://nspbd.net/refund-return-policy.html
🔒 গোপনীয়তা নীতি: https://nspbd.net/privacy-policy.html

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

এই পেজটি DBID নির্দেশিকা ২০২২, ডিজিটাল কমার্স পলিসি ২০১৮ এবং ডিজিটাল সিকিউরিটি আইন ২০১৮ অনুযায়ী পরিচালিত।

28/07/2026
কুরবানির এই মহান ত্যাগের বিনিময়ে আল্লাহ তায়ালা যেন আমাদের সকলকে ক্ষমা করেন এবং আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও বরকত দান...
28/05/2026

কুরবানির এই মহান ত্যাগের বিনিময়ে আল্লাহ তায়ালা যেন আমাদের সকলকে ক্ষমা করেন এবং আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও বরকত দান করেন। এন এস পি এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ও বরকতময় ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক..!!

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি‎পদের নাম: টেকনিক্যাল মার্কেটিং এক্সিকিউটিভ (এসএমই ও কর্পোরেট)‎শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি (স...
15/04/2026

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

‎পদের নাম: টেকনিক্যাল মার্কেটিং এক্সিকিউটিভ (এসএমই ও কর্পোরেট)

‎শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি (সমমান), বিএ-অনার্স (সমমান) পাস অথবা চলমান।

‎অভিজ্ঞতা: মার্কেটিংয়ে সর্বনিম্ন এক বছর এর অভিজ্ঞতা থাকতে হবে।
‎পদসংখ্যা: ২ টি
‎বয়স: সর্বনিম্ন ২২ বছর
‎চাকরির ধরন: ফুল টাইম
‎মার্কেটিং কর্মস্থান: কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ

‎বেতন: অভিজ্ঞতা এবং আলোচনা সাপেক্ষে (মাসিক)

‎দায়িত্ব ও কর্তব্য: সরাসরি মাঠ পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবসায়ীদের নিকট ভিজিট করতে হবে। পরিদর্শন শেষে নিয়মিত ফলো-আপের মাধ্যমে বিদ্যমান এবং সম্ভাব্য ব্যাবসায়ীদের কে কোম্পানীতে যুক্ত করা। কোম্পানীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশক্রমে যে কোনো দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত থাকা। কোম্পানীর কর্মকর্তা / কর্মচারীগণের জরুরি ও গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজে প্রয়োজনীয় সহায়তা করা। মার্কেট পরিস্থিতির উপর ভিত্তি করে নতুন নতুন সেলস ও মার্কেটিং আইডিয়া বের করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে তথা উদ্ভাবনী দক্ষতা থাকতে হবে। ডকুমেন্টেশন ও রিপোর্টিং এবং সেলস ফোরকাস্টিং দক্ষতা থাকতে হবে। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা। কম্পিউটারে অফিস এর বিভিন্ন সেলস ও মার্কেটিং রিলেটেড বিষয়ে কাজ করতে হবে। সর্বোপরি, কোম্পানির স্বার্থ রক্ষা করে ব্যবসায়ীগণের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে তাদের সাথে ভালো ও দীর্ঘস্থায়ী সম্পর্ক অর্জনের সক্ষমতা থাকতে হবে।

‎অতিরিক্ত যোগ্যতা: নিজস্ব মোটরবাইক ও মোটরবাইক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরবাইক ড্রাইভিং এ কমপক্ষে ৩ বছরের দক্ষতা থাকতে হবে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ কি.মি. মোটরবাইক ড্রাইভিং এর সক্ষমতা থাকতে হবে। পরিশ্রমী, দক্ষ ও সৎ হতে হবে। বিক্রয় ও প্রচারণা বিষয়ে অভিজ্ঞ হতে হবে। কথাবার্তায় চটপটে এবং উপস্থাপনায় ও নেগোশিয়েশনে দক্ষ হতে হবে। কাজের নির্ধারিত এরিয়া সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। ইউনিয়ন পর্যায়ে পরিদর্শন করে কাজ করার মন-মানসিকতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই কম্পিউটার অফিস এপ্লিকেশন Ms Word, Ms Excel ও Google Docs, Google Sheet, Google Mail, Google Meet, Google Drive, Whatsapp Communication এর উপর বিশদভাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজি টাইপিংএ পারদর্শী হতে হবে। ইন্টারনেট এর ব্যাবহার, বহিবিশ্বের আপডেট প্রযুক্তি সম্পর্কে এবং গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের লোকাল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবসা ও ব্যাবসায়ীদের সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। ব্রডব্যান্ড ইন্টারনেট সংশ্লিষ্ঠ কোম্পানিতে কাজ করলে অগ্রাধিকার পাবে।

‎শিথিলযোগ্য: ব্রডব্যান্ড ইন্টারনেট সংশ্লিষ্ঠ কোম্পানিতে সেলস ও মার্কেটিং কাজ করার অভিজ্ঞতা অথবা ব্রডব্যান্ড ইন্টারনেট সংশ্লিষ্ঠ কোম্পানিতে কম্পিউটার নেটওয়ার্ক ও ডিজিটাল সার্ভিস নিয়ে কাজে করা প্রার্থীদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

‎সুবিধা সমূহ: দৈনিক ভাতা- ভ্রমন ভাতা (টিএ,ডিএ), দুই ঈদে বোনাস, সাপ্তাহিক ছুটি, ইন্টারনেট বিল, মোবাইল বিল, যাতায়াত ও চিকিৎসা ভাতা, পারফরম্যান্সের ভিত্তিতে বাৎসরিক বেতন বৃদ্ধি ও প্রমোশন এর ব্যবস্থা ইত্যাদি।

‎আমরা মূলত নেটওয়ার্ক, সফটওয়্যার ও ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করি। নেটওয়ার্ক, সফটওয়্যার ও ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করা ও শেখার জন্য এবং হ্যান্ডসাম উপার্যনের কর্মক্ষেত্রে তৈরি করতে সকল প্রকার ছাড় দিতে রাজি কেবল তারাই আমাদের টিমে যুক্ত হতে পারেন। যারা কোম্পানীর কার্যক্রমে একজন নিবেদিত কর্মী হিসাবে যোগদান করতে চান তারা আগামী 31-Jun-2026 ইং তারিখের মধ্যে [email protected] এই ইমেইলে বিডিজবস ডট কম হতে তৈরিকৃত ডিজিটাল ফরমেটে সিভি ও স্পষ্ট ছবি পাঠান ।

‎নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার (এনএসপি)
‎১৬৮, তৃতীয় ফ্লোর, আর এ খান রোড, পাচ রাস্তার মোড়, কুষ্টিয়া।
‎‎Web: www.nspbd.net
Facebook: Network Service Provider

শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ!‎নতুন বছরের আগমনে আপনার জীবন ভরে উঠুক অনাবিল আনন্দ ও সাফল্যে। নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার (এন...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ!

‎নতুন বছরের আগমনে আপনার জীবন ভরে উঠুক অনাবিল আনন্দ ও সাফল্যে। নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার (এনএসপি)- এর পক্ষ থেকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। নতুন বছর সবার জন্য সমৃদ্ধি বয়ে আনুক।

‎-- ‎এনএসপি

🌙 ঈদ মোবারক 🌙পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।  ঈদের এই আনন্দময় সময়ে আপনাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ...
21/03/2026

🌙 ঈদ মোবারক 🌙

পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদের এই আনন্দময় সময়ে আপনাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এই কামনা করি।

শুভেচ্ছান্তে,

Network Service Provider (NSP)

নিয়োগ বিজ্ঞপ্তি - Network Service Provider (NSP) প্রতিষ্ঠানের অফিসের জন্য একজন যোগ্য ও দায়িত্বশীল অফিস সহায়ক ( পিয়ন ) ...
19/02/2026

নিয়োগ বিজ্ঞপ্তি - Network Service Provider (NSP) প্রতিষ্ঠানের অফিসের জন্য একজন যোগ্য ও দায়িত্বশীল অফিস সহায়ক ( পিয়ন ) নিয়োগ করা হবে।

পদের নাম: অফিস সহায়ক ( পিয়ন )
পদের সংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম পঞ্চম অথবা অষ্টম শ্রেণি পাশ
অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকার পাবে
বয়স: ১৮–২৫ বছর
কর্মস্থল: ১৬৮, ৪র্থ তলা, আরএ খান রোড, পাচ রাস্তার মোড়, থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া

কর্মঘণ্টা: সকাল ১০ টা থেকে রাত ১০টা (মাঝে খাবার জন্য বিরতি)
কর্মদিবস: শনিবার থেকে বৃহস্পতিবার (সাপ্তাহিক ছুটি: শুক্রবার)

কাজের দায়িত্ব: প্রতিদিন অফিস যথাসময়ে খোলা এবং বন্ধ করা।অফিসের নিরাপত্তা বজায় রাখা। অফিস প্রাঙ্গন সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং যথাযথ ভাবে সাজানো-গোছানো নিশ্চিত করা। অফিসের সকল সরঞ্জাম ও সামগ্রীর যথাযথ তদারকি এবং প্রয়োজনে সরবরাহ করা। অফিসের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দের এবং ভিজিটরদের চা, কফি ও নাস্তার ব্যবস্থা করা। অফিসের ডকুমেন্ট ফাইলিং এবং প্রয়োজনীয় জিনিসপত্র স্থানান্তরে সাহায্য করা। কুরিয়ার গ্রহণ এবং প্রেরণ। অফিসের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যে কোনো সমস্যা ম্যানেজমেন্টকে অবহিত করা। লাইট, ফ্যান এবং এয়ার কন্ডিশনার বন্ধ করা নিশ্চিত করা কর্মঘণ্টার শেষে। প্রয়জন অনুযায়ী জেনারেটর অন অফ করা ও ফুয়েল রিফিল করা। সর্বপরি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুযায়ী যখন যে কাজ বা দায়িত্ব অর্পণ করা হবে তা সঠিকভাবে পালন করা।

বেতন: আলোচনা সাপেক্ষে

সুযোগ-সুবিধা: দৈনিক ভাতা- ভ্রমন ভাতা (টিএ,ডিএ), দুই ঈদে বোনাস, সাপ্তাহিক ছুটি, ইন্টারনেট বিল, মোবাইল বিল, যাতায়াত ও চিকিৎসা ভাতা, গ্রুপ ইনসুরেন্স ও পারফরম্যান্সের ভিত্তিতে বাৎসরিক বেতন বৃদ্ধি

কেন আমাদের সাথে কাজ করবেন?

একটি দ্রুত বিকাশমান প্রতিষ্ঠানের অংশ হবার সুযোগ।
পেশাগত এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের সুযোগ।
বন্ধুত্বপূর্ণ এবং পেশাদার কাজের পরিবেশ।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি Network Service Provider (NSP) অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

বিস্তারিত জানতে কল করুন 096-39-626699 / 019-19-626699

31/12/2025

ইংরেজি নববর্ষ ২০২৬ এর শুভেচ্ছা

নতুন বছরের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা! নতুন বছরে প্রতিটি দিন ভালবাসা, হাসি এবং আনন্দে ভরে থাকুক, শুভ হোক আপনার নতুন বছর। আগামির বছর হোক মনে রাখার মত, হোক পূরণ সকল ইচ্ছে, হোক জীবন আনন্দময়। নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে আলোকিত হয়ে উঠুক আপনার মন, জীবনে ,আসুক নতুন স্বপ্ন, নতুন দিক…এন এস পি বিশ্বাস করে একটি নতুন বছর, আনন্দ, ভালোবাসা, ইচ্ছা, স্বপ্ন পূরণ মানেই ডিজিটালভাবে শক্তিশালী ভবিষ্যৎ। আপনার অনলাইন স্বপ্ন বাস্তবায়নে আমরা সবসময় আছি আপনার পাশে।

✨ চলুন, নতুন বছরে গড়ে তুলি একটি স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ।

— নেটওয়ার্ক সার্ভিস প্রভাইডার (এন এস পি )

Address

43, Joarder Road, Thanapara
Kushtia

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Network Service Provider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share