Skylark It Ltd

Skylark It Ltd Skylark IT is a most popular business service company in bangladesh.You can buy domain hosting and a

অনেক সপ্তাহের রিউমারের পর অবশেষে iOS এবং Android এর মধ্যে চ্যাট ডাটা ট্রান্সফারের ফিচার আনল Whatsapp.Samsung Galaxy Unpa...
14/08/2021

অনেক সপ্তাহের রিউমারের পর অবশেষে iOS এবং Android এর মধ্যে চ্যাট ডাটা ট্রান্সফারের ফিচার আনল Whatsapp.

Samsung Galaxy Unpacked ইভেন্টে iOS ডিভাইস থেকে Galaxy Z Fold3 and Z Flip3 তে চ্যাট ডাটা ট্রান্সফার করে দেখানো হয়।

প্রথমে Samsung ডিভাইস গুলো এই ফিচার পেলেও কিছুদিনের মধ্যেই সবাই এই ফিচারটি পাবে।

31/07/2021

প্রশ্নঃ ব্রান্ড / প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করতে কি কি বিষয় মেইনটেইন করতে হবে?

- ব্রান্ড নাম এমন একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যা আপনি একবার সিলেকশন করে নেওয়ার পর নেক্সটে তা পরিবর্তন করতে পারবেন না।

একটি ব্রান্ড নামে সিলেকশন করার জন্য এই বিষয় গুলো মেইনটেইন করতে হবে।
১.যে নাম টি সিলেকশন করবেন তা কি কোন প্রকার ™ ( ট্রেডমার্ক) করা নাম কিনা।
কেননা ট্রেডমার্ক করা নাম দিয়ে আপনি কোন ভাবেই ব্রান্ড বিল্ড করতে পারবেন না।

২.আপনার নামটি কি উচ্চারণ করতে সহজ কিনা। কেননা যদি নাম এমন ভাবে সিলেকশন করেন যা উচ্চারণ করতে ১/২s এর বেশি সময় নিচ্ছে এবং সহজে অনুমান করা যায় না।তাহলে এটি ব্রান্ডিং এ ইস্যু হবে।

৩. আপনার নামটি কি মানুষ সহজে মনে রাখতে পারবে কিনা।

৪.নামটির .com/.com.bd Domain available আছে কিনা এটি দেখতে হবে।

বিশেষ করে ( xyzbd.com) ধরনের domain Avoid করতে হবে কেননা যদি bd এড করতেই হয় তাহলে .com.bd সেরা হবে।

এই গুরুত্বপূর্ণ স্টেপের সাহায্যে একটি ব্রান্ড এর নাম সিলেক্ট করতে পারবেন।

80/20 Rules৮০/২০ রুলস একটি সোস্যাল মিডিয়া কন্টেন্ট প্লানিং বা কৌশল। এটি একটি খুবই কার্যকরী রুলস অর্থাৎ ২০% ইনপুট দিয়ে ৮০...
31/07/2021

80/20 Rules

৮০/২০ রুলস একটি সোস্যাল মিডিয়া কন্টেন্ট প্লানিং বা কৌশল। এটি একটি খুবই কার্যকরী রুলস অর্থাৎ ২০% ইনপুট দিয়ে ৮০% আউটপুট পাওয়া যায় 🔥

আপনার সোস্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে ৮০/২০ রুলস ব্যবহার করতে পারেন।সবচেয়ে বেশি ব্যবহার করতে পারেন আপনার ফেইসবুক বিজনেস পেইজে পোস্ট এর ক্ষেত্রে।

মনে রাখবেন, মানুষ সোস্যাল মিডিয়ায় সবসময় আপনার এড বা সেল পোস্ট দেখার জন্য আসে না। তারা আসে নেটওয়ার্কিং তৈরি করতে, বিনোদন বা একটু হাসি পাওয়ার জন্য, ভালো কিছু দেখার জন্য, শিক্ষণীয় কিছু দেখার জন্য, অনুপ্রেরণামূলক কিছু দেখার জন্য কিংবা এমন কিছু ইনফরমেশন চাই যা তাদের পার্সনাল ডেভেলপমেন্ট করে, তাদের ব্যবসার জন্য উপকারী কিংবা তাদের জীবন বদলে দেয়।

আপনার বিজনেস ক্যাটাগরির সাথে সামঞ্জস্য রেখে ৮০% পোস্ট করুন করতে পারেন বিভিন্নভাবে। যেমনঃ ব্লগ পোস্ট, টিপস, নেটওয়ার্কিং পোস্ট, বিনোদনমূলক পোস্ট, অনুপ্রেরণামূলক পোস্ট, শিক্ষণীয় পোস্ট, তথ্য মূলক পোস্ট যা আপনার সম্ভাব্য কাস্টমারের কাজে আসতে পারে। এছাড়া ভিডিও পোস্ট, পোল পোস্ট, ইন্ড্রাস্ট্রি নিউজ ইত্যাদিও পোস্ট করতে পারেন।

২০% পোস্ট করুন প্রমোশনাল। যেমনঃ কল টু একশন বাটন ব্যবহার করে, স্পেশাল অফার, সিজনাল অফার, কুপন, ফ্লাশ সেল, ব্ল্যাক ফ্রাইডে, সেল পোস্ট, সাইক্লোন অফার, কাস্টমাইজ অফার ইত্যাদি।

সারমর্ম হচ্ছে ৮০% ভালো কন্টেন্ট পোস্টের মাধ্যমে আপনার অডিয়েন্সকে আপনার বিজনেসের প্রতি আগ্রহ ও বিশ্বাস স্থাপন করে ২০% অফার পোস্ট বা সেল পোস্টের প্রতি এনগেজড করা।

তবে ৮০% বা ২০% যাই পোস্ট করুন না কেন, তা অবশ্যই আপনার বিজনেস রিলেটেড কন্টেন্ট হতে হবে। অথবা আপনি চাইলে মাঝে মধ্যে করোনা রিলেটেড নির্দেশনা পোস্টও দিতে পারেন।

হ্যাপি রাইটিং 🥰



পোস্ট টি উপকারে আসলে শেয়ার দিয়ে বাকিদের জানার সুযোগ করে দিতে পারেন

Skylark it Ltd

২৫ বছর বা তার ঊর্ধ্বে সবার জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন ওপেন এখন- সকল ই-কমার্স কোম্পানি এবং আপনাদের অফিস স্টাফ + ডেল...
31/07/2021

২৫ বছর বা তার ঊর্ধ্বে সবার জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন ওপেন এখন- সকল
ই-কমার্স কোম্পানি এবং আপনাদের অফিস স্টাফ + ডেলিভারি এজেন্টদের অতিসত্বর অনলাইনে রেজিস্ট্রেশন করুন, টিকা নিন এবং অন্যদের উৎসাহিত করুন- সবাই টিকা নিলেই কেবল করোনা মহামারী থেকে মুক্তি মিলবে। ধন্যবাদ

রেজিস্ট্রেশন লিঙ্ক @

এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন। অনলাইনে ...

What is Sitemap (Sitemap কী ) :একটি সাইট ম্যাপ হলো একটি ফাইল যা আপনার ওয়েব সাইটের বিভিন্ন পেজ সম্পর্কে ইনফরমেশন প্রোভাই...
15/06/2021

What is Sitemap (Sitemap কী ) :
একটি সাইট ম্যাপ হলো একটি ফাইল যা আপনার ওয়েব সাইটের বিভিন্ন পেজ সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করে ।
এই সাইট ম্যাপ এর মাধ্যমে গুগলের বট খুবই সহজ এবং সুন্দর ভাবে আপনার ওয়েবসাইটকে ক্রল করতে পারে।
Types Of Sitemap (Sitemap কত ধরনের ?) :
সাধারনত দুই ধরনের Sitemap হয়ে থাকে , (xml) এক্সএমএল সাইটম্যাপ এবং (html) এইচটিএমএল সাইটম্যাপ.
Xml Sitemap :
আমাদের ওয়েবসাইটের পেজ গুলি সাধারণত এক্সএমএল সাইটম্যাপ এর মধ্যে থাকে।
যার ফলে সে গুলোকে ক্রোল এবং ইনডেক্সিং করতে গুগলের সুবিধা হয় ।
একটি এক্সএমএল (xml) সাইটম্যাপ গুগলকে এটাও ইন্ডিকেট করে যে, আমাদের পেজ গুলি বা কনটেন্ট লাস্ট কবে আপডেট করা হয়েছে .নতুন কনটেন্ট কে অবশ্যই গুগোল বেশি পছন্দ করে, তাই সাইটম্যাপ এর মাধ্যমে আমাদের কনটেন্ট আপডেট সম্পর্কে গুগল জানতে পারে।
এক্সএমএল (xml) সাইটম্যাপে আপনি 50 হাজার পর্যন্ত লিঙ্ক অ্যাড করতে পারবেন, এর থেকে যদি বেশি দরকার হয়ে থাকি তাহলে আপনাকে মাল্টিপেল সাইট ম্যাপ ব্যবহার করতে হবে।
Html Sitemap :
এইচটিএমএল (Html) সাইট ম্যাপ টি একই রকম এক্সএমএল সাইটম্যাপ এর মত ।
এইচটিএমএল সাইটম্যাপ টি বেশি ব্যবহার করা হয় ইউজারদের জন্য ।
এক্সএমএল সাইটম্যাপ গুগল খুবই তাড়াতাড়ি বুঝতে পারে এবং ইনডেক্সিং করতে পারে, কিন্তু html সাইটম্যাপ হচ্ছে ইউজারদের জন্য।
আমাদের ওয়েবসাইটের পেজ এবং বিভিন্ন কনটেন্টকে তারাতারি একসেস করার জন্য এবং বোঝার জন্য আমরা এইচটিএমএল সাইটম্যাপ টিকে ব্যবহার করে থাকি।
Why Sitemap Is Important (সাইট ম্যাপ কেন গুরুত্বপূর্ণ ?) :
প্রথমত: আপনার ওয়েবসাইটে যদি ইন্টার্ লিঙ্কিং ভালো করে না করা হয় সে ক্ষেত্রে নতুন পেজগুলোকে ইনডেক্সিং হতে সমস্যা হয় এবং সাইটম্যাপ এর মাধ্যমে আমরা সেই পেজ গুলি ইনডেক্সিং করাতে পারি।
দ্বিতীয়তঃ আপনার ওয়েবসাইটে যখন অনেক বেশি পেজ থাকে তখন সেই পেজগুলোকে ক্রল করে এবং সে গুলোকে ইনডেক্সিং করতে গুগলের অনেক সময় লেগে যায়, তাই সে ক্ষেত্রে আমাদের সাইটম্যাপ ব্যবহার করলে এক জায়গাতেই গুগোল সমস্ত পেজকে পেয়ে যায় ,যার জন্য সাইটম্যাপ ব্যবহার করা হয়।
এবং তৃতীয়তঃ আপনার ওয়েবসাইট যদি সম্পূর্ণ নতুন হয় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটকে গুগলের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং আপনার ওয়েবসাইটের অস্থিত্ব গুগলের কাছে পৌঁছানোর জন্য সাইটম্যাপ ব্যবহার করা হয়।
How To Find Sitemap (সাইটম্যাপ কে কিভাবে খুজে পাবেন?):
সাইটম্যাপ কে খুঁজে পাওয়া খুবই সোজা ..আপনার ওয়েবসাইটের নামের পাশে [ /sitemap.xml বা Sitemap_index.xml] লিখে সার্চ করলেই আপনি আপনার ওয়েবসাইটে সাইটম্যাপ কে দেখতে পাবেন।
How To Submit Sitemap (সাইটম্যাপ কে কিভাবে সাবমিট করবেন ?):
আপনি যদি কাস্টম ওয়েবসাইট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে সাইটম্যাপ জেনারেটর বলে গুগলে সার্চ করলে এক্সএমএল সাইটম্যাপ জেনারেটর টুল টি পেয়ে যাবেন।
সেখান থেকে আপনার ওয়েবসাইট এর জন্য সাইটম্যাপ তৈরী করতে পারবেন এবং সেই ফাইলটি কে আপনি আপনার Cpanel এর মধ্যে গিয়ে Public.html এ আপলোড করলেই আপনার সাইটম্যাপ আপনার ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে ।
আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আরও সুবিধা ।
বিভিন্ন এসইও প্লাগিন ব্যবহার করলেই যথেষ্ট ।
এছাড়াও আপনি গুগল সার্চ কনসোলে গিয়ে লেফট সাইডে সাইটম্যাপ অপশনে ক্লিক করে সেখানে থেকেও আপনার সাইটম্যাপ সাবমিট করতে পারবেন।

বাংলাদেশে গুগল-অ্যামাজনের পর ভ্যাট নিবন্ধন নিল ফেসবুকজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আজ রবিবার মূল্য সংযোজন কর (ভ্যাট)...
14/06/2021

বাংলাদেশে গুগল-অ্যামাজনের পর ভ্যাট নিবন্ধন নিল ফেসবুক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আজ রবিবার মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধন পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড এবং ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে ব্যবসা পরিচয় নম্বর (বিআইএন) পেয়েছে বলে জানান ফিল্ড অফিসের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার।
গুগল এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন অনুমোদন পাওয়ার প্রায় দুই সপ্তাহ পরে ফেসবুক তাদের বিআইএন নম্বর পেলো।

আসসালামু আলাইকুম”স্বাচ্ছন্দ্যে হবে বেচাকেনা”একটা ইকমার্স ব্যবসা পরিচালনার জন্যে প্রধান শর্ত হচ্ছে আপনার প্রোডাক্ট আর আপন...
01/06/2021

আসসালামু আলাইকুম

”স্বাচ্ছন্দ্যে হবে বেচাকেনা”
একটা ইকমার্স ব্যবসা পরিচালনার জন্যে প্রধান শর্ত হচ্ছে আপনার প্রোডাক্ট আর আপনার একটা ইকমার্স ওয়েবসাইট। ফেইসবুকে সেল এর পাশাপাশি আপনার সেল দিগুন করতে ইকমার্স ওয়েবসাইট এর কোন বিকল্প নেই।

ক্রেতাদের দিন সুবিধেমত কেনাকাটার প্রক্রিয়া, ক্রয়-বিক্রয় করুন যেকোনো পণ্য ও সেবা। অত্তন্ত কম খরচে মাল্টি ভেন্ডর ইকমার্স সাইট করিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে।

পেকেজ এ যা যা পাবেনঃ
ডোমেইন হোস্টিং
রেস্পন্সিভঃ সকল ডিভাইস সমর্থিত
ক্রেতা লগিন / নিবন্ধন
আনলিমিটেড পণ্য/ছবি আপলোড
পণ্য ভেরিয়েশনঃ আকৃতি, রং, উপাদান ইত্যাদি
সাধারণ ও ছাড় মূল্য নির্ধারণ
কুপন/ভাউচার কোড
ক্রেতাদের বিস্তারিত তথ্য
ছবি/পণ্যের স্লাইডশো
পণ্য অনুসন্ধান ফিল্টার
পন্যের তুলনা
শিপিং ব্যবস্থাপনা
শুল্ক ব্যবস্থাপনা
পণ্যের ধরনঃ একক, গ্রুপ ও ডিজিটাল পণ্য

আরোও অনেক সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও পাচ্ছেন
এন্ড্রয়েড এপ্স প্লেস্টোর এ পাবলিশ এর সুযোগ।

প্রয়োজনেঃ
ফোনঃ 01764574702
মেইলঃ [email protected]

13/05/2021

Skylark It এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ইদুল ফিতর এর শুভেচ্ছা।

টপিকঃ ফেইসবুক এলগরিদম  আপডেট (২০২১) ও অর্গানিক রিচ।আশা করি সকলেই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশে প্রতিনিয়ত তৈরী হচ্ছে নতুন...
30/04/2021

টপিকঃ ফেইসবুক এলগরিদম আপডেট (২০২১) ও অর্গানিক রিচ।

আশা করি সকলেই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশে প্রতিনিয়ত তৈরী হচ্ছে নতুন নতুন অনলাইন ব্যবসা মাধ্যম। যার প্রায় প্রত্যেকটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফেইসবুকের সাথে যুক্ত। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আমাদের দেশের ফেইসবুক নির্ভর ব্যবসা গুলো ফেইসবুকের পেইড রিচের পাশাপাশি অর্গানিক রিচের উপর অনেকটা আশাবাদী থাকেন। কিন্তু সাম্প্রতিক জানুয়ারী ২০২১ থেকে দেশের অধিকাংশ পেইজগুলোতে এই রিচের হার অনেকটাই কমে দাড়িয়েছে। যার অন্যতম কারণ হচ্ছে ফেইসবুক এর এলগরিদম পরিবর্তন। প্রত্যাশা রাখছি এই আমার উপস্থাপিত বিষয়গুলো আপনার অনেক প্রশ্নের না পাওয়া উওর প্রদাণ করবে এবং ফেইসবুকের কাজ করার পদ্ধতি সম্পর্কে একটি ধারণা দিবে।
চলুন শুরু করা যাক......
এলগরিদম কি?
উত্তরঃ এলরিদম হচ্ছে অনেকগুলো নির্দিষ্ট ক্রিয়াকলাপের ক্রম পরিচালনার উপর ভিত্তি করে সমস্যা সমাধানের জন্য একটি পদ্ধতি বা সূত্র।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটার কেন দরকার। চলুন জেনে নেওয়া যাক।
প্রধানত এলরিদম তৈরী করা হয় অনেকগুলো সমস্যা সমাধানের জন্য। উদাহরণ সরুপ, আপনার নিত্য ব্যবহার্য দুটো উদাহরণ দিচ্ছি।
১। ধরুন আপনি গুগলে কোন কিছু সার্চ করলেন, এরপর অপেক্ষা করলেন আপনার সার্চের উপর ভিত্তি করে কাক্ষিত ফলাফলের জন্য। কিচ্ছুক্ষন পর আপনি যা খুজচ্ছিলেন তা পেয়ে গেলেন। এবার একটু ভাবুন গুগলে সার্চ দিয়ে আপনি তো এই তথ্য গুলো নাও খুজে পেতে পারতেন, কারণ গুগলের কাছে তো অনেক ডাটা, সেগুলোর মধ্যে থেকে সে আপনাকে যেকোন তথ্য দেখাতে পারতো। তা না করে গুগল আপনাকে তাই খুজে এনে দিলো যে বিষয়টি আপনি খুজচ্ছেন। আর এই কাজটি গুগল অনেকটাই নিখুতভাবে করলো তাদের এলগরিদমের কল্যাণে। তারা তাদের এলগরিদমে অনেক গুলো শর্ত যুক্ত করে দিয়েছেন, যার ফলে সেই শর্ত মেনে গুগল সহজেই আপনাকে আপনার তথ্য প্রদর্শন করছে। আর গুগলের সঠিক তথ্য গ্রাহকের কাছে তুলে ধরার কাজটিও সমাধান হয়ে যাচ্ছে।
২। এবার আসি আপনার নিত্যদিনের সঙ্গী ফেইসবুককে নিয়ে। আমাদের ফেইসবুক ব্যবহারের সময় আমরা একাধারে ফ্রেন্ড, গ্রুপ, ইভেন্ট, পেইজ, গেইম, ভিডিও সহ অনেকগুলো বিষয়ের সাথে যুক্ত হই। কিন্তু আমরা সর্বদাই এই সবগুলোর সম্পর্কে একসাথে আপডেট পেতে চাই না। কারণ সবার আপডেট নিতে গেলে দিনের সমাপ্তি হবে কিন্তু আপডেটের শেষ হবে না। আমরা চাই আমাদের সামনে সেই সব বিষয়গুলো প্রদর্শিত হোক যা আমাদের ভালো লাগে। যেমন, আমার পচ্ছন্দের বন্ধুদের পোস্ট, গ্রুপের আপডেট, পেজের আপডেট ইত্যাদি। এবং একটু লক্ষ্য করলে দেখবেন ফেইসবুক আপনার কাছে ঠিক সেই জিনিসগুলো তুলে ধরে। একবার ভাবুন যদি এমনটা না হতো তবে আপনার পুরো দিন চলে যেত একটা একটা করে আপডেট খুজে বার করতে। কিন্তু ফেইসবুক তাদের এলগরিদমে অনেকগুলো শর্ত যুক্ত করে দিয়ে সহজেই আপনার পচ্ছন্দের বিষয়বস্তু আপনার সামনে তুলে ধরছে। যা সম্ভব হয়েছে এলগরিদমের জন্য।
আশা করছি আপনার কাছে এলগরিদমের ব্যাপারটা পুরোপুরি পরিস্কার হয়ে গেছে।
এবার আপনি ভাবতে পারেন যে, আচ্ছা এলগিরদম ব্যপারটা তো বুঝলাম, এতদিন তো ফেইসবুকের একটা এলগরিদম ছিলো, তাহলে হঠাৎ ফেইসবুকে এলগরিদমের পরিবর্তন আনতে হলো কেন?
আসলে সকল এলগরিদম ব্যবহারকারীরা অবস্থানের চাহিদার উপর ভিত্তি করে তাদের এলগরিদমে পরিবর্তন নিয়ে আসে। যাতে করে সহজেই তাদের ব্যবহারকারীদের একটি ভালো অভিজ্ঞতা প্রদান করতে পারে। এর ধারাবাহিকতায় ফেইসবুক ইতিপূর্বে ২০০৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ বার এলগরিদমের গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছিলো, এবং ২০২১ শে সর্বশেষ গুরুত্বপূর্ন পরিবর্তন নিয়ে এসেছে। যার প্রধান কারণ হলো ফেইসবুক ব্যবহারকারীদের ফেইসবুকে সকল ফিচার গুলোর সাথে সকল গ্রাহকদের সমানভাবে সংযোগ স্থাপন করা যায় এবং ফেইসবুকের অর্গানিক রিচ বৃদ্ধি করা যায়। একটু লক্ষ্য করলে দেখবেন ২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত ফেইসবুকের ফেইসবুক পেইজ, গ্রুপ এবং ইভেন্ট ব্যতীত অন্য কোন ফিচার ছিলো না, আর এগুলোর ব্যবহার ছিলো সীমিত আকারে। যার ফলে ফেইসবুক সহজেই সব মাধ্যমগুলো থেকে ভালো মানের অর্গানিক রিচ দিতে সক্ষম ছিলো। কিন্তু ২০১৫-২০২১ পর্যন্ত ফেইসবুক অনেকগুলো ফিচারের সংযুক্তি ঘটিয়েছে। সেগুলো হলো, ফেইসবুক লাইভ, ফেইসবুক মার্কেটপ্লেস, ফেইসবুক ক্রিয়েটর, ফেইসবুক কর্মাস, ইন্সটাগ্রাম, হোয়াটসএপ, ফেইসবুক অডিয়েন্স নেটওয়ার্ক, ফেইসবুক জব, ইন্সটান্ট আর্টিকেল, ফেইসবুক গেইম, ফেইসবুক রুম, ফেইসবুক স্টোরি প্রভৃতি। পাশাপাশি ২০১৫-২০২১ এর মধ্যে পুরো বিশ্ব অনলাইন ব্যবসার চাহিদা বৃদ্ধির কারণে ফেইসবুকের পেইজ এবং গ্রুপের ব্যবহার বেড়েছে আকাশচুম্বী। এখন প্রায় প্রত্যেক ফেইসবুক ইউজারের কমপক্ষে ১-২ টি নিজস্ব পেইজ এবং গ্রুপ রয়েছে। যার ফলে ফেইসবুকের পূর্বের এলগরিদম থেকে এত পরিমান রিচ দেওয়া সম্ভব হয়ে উঠছে না। যার ফলে একটি গ্রুপে বা পেইজে লক্ষাধিক লাইক থাকার পরেও পোস্ট গুলোতে ভালো রিচ আসছিলো না। কারণ আমাদের কারো পক্ষে একসাথে এতগুলো জিনিস নিউজ ফিডে দেখা সম্ভব নয়।
তাই ফেইসবুক গ্রাহককে তাদের ফিচার এবং রিচ পুর্নাঙ্গভাবে দেবার জন্য ২০২০ সাল থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে তাদের ওয়েবসাইটের এবং এপের ডিজাইনে কিছু পরিবর্তন নিয়ে আসে যাতে করে ব্যবহার কারী ফেইসবুকের সকল ফিচার একসাথে ব্যবহার করতে পারে। ফেইসবুকের পরিবর্তনগুলো হলোঃ
১। হোম ট্যাবের পাশে গ্রুপ ট্যাব, যেখানে সকল গ্রুপের আপডেট গুলো একসাথে দেখা যায়।
২। মার্কেটপ্লেস ট্যাব, যেখানে বিভিন্ন শপের পন্যগুলোকে ব্যবহারীর কাছে তুলে ধরা যায়।
৩। ভিডিও ট্যাব, যেখানে ফেইসবুক ক্রিয়টরদের ভিডিও গুলো একসাথে ব্যবহারকারীর নিকট তুলে ধরা যায়।
এতে করে ব্যবহারকারীরা তাদের ইচ্ছামত তাদের প্রয়োজনীয় বিষয়গুলো খুজে পেতে পারে এবং গ্রুপ, ভিডিও ও পন্যের রিচ বৃদ্ধি করা যায়। এগুলোর উন্নয়নে ফেইসবুক সমাধান আনতে পারলেও পেজের রিচ বৃদ্ধিতে ফেইসবুক ব্যর্থ হয়। যার অন্যতম কারণ হচ্ছে ফেইসবুক পেইজ লাইক।
ফেইসবুক লক্ষ্য করলো যে একটি পেইজে একজন ব্যবহারকারী কোন বন্ধু থেকে ইনভাইট পেয়ে বা কোন একটি পোস্ট বা এডস থেকে প্রভাবিত হয়ে একটি পেইজে লাইক করছে। কিন্তু সে পেইজ টি ফলো করছে না। আর ফলো না করার কারণে ফেইসবুক তার কাছে ওই পেজের আপডেট পৌছে দিচ্ছে না। যার কারণে ওই ব্যক্তি ঊক্ত পেজের শুধুমাত্র একজন লাইকার হিসেবে থাকছেন এবং ওই পেইজের রিচ কম হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ফেইসবুক সিদ্ধান্ত নেয়, তারা ফেইসবুক থেকে এই লাইক অপশনটি তুলে নিবে, এবং এর বদলে শুধু ফলোয়িং অপশনটি রেখে দিবে। ২০২০ সালের শেষের দিকে এসে তারা বেটা ভার্সনরুপে এই ফিচারটি চালু করে যাতে। যেখানে বিজনেস পেইজটি একটি সাধারন পেজের মত কাজ করে, পেইজটিতে ব্যবহারকারীরা লাইকের বদলে ফলো অপশনটি পায়। পাশাপাশি পেইজটিও স্বয়ং সাধারন প্রোফাইলের মত করে তার ফলোয়ারদের এবং কম্পিটিটরদের ফলো করে তাদের টাইমলাইনে লাইক, কমেন্ট করতে পারে। বেটা ভার্সনের পর ফেইসবুক এটির সুফল পায় এবং ২০২১ থেকে তাদের পুরাতন অনেক পেইজে এই ফিচারটি চালু করে। পাশাপাশি সকল ফেইসবুক পেইজে এই ফিচারটি আনার কাজ চলমান রেখেছে।
২০২০ সালে ফলো ফিচার এনে রিচ সমস্যার সমাধান আনলেও ফেইসবুক আরেকটি সমস্যা দেখতে পায়, সেটি হলো ফেইসবুক নিউজফিড। কারণ ফেইসবুক গ্রুপ ফিড, ভিডিও ফিড এবং মার্কেটপ্লেস ফিডে শুধুমাত্র সেই সম্পর্কিত ফিডগুলো করে থাকে, কিন্তু নিউজফিডে সবথেকে বেশি প্রাধান্য পেয়ে থাকে ফেইসবুক প্রোফাইলের কানেক্টেড বন্ধুদের ফিড, এরপর ফেইসবুক পেইজ এবং ফেইসবুক এডস গুরুত্ব পায়। পাশাপাশি নিউজ ফিড হোম ট্যাব হওয়াতে এখানে অন্যান্য ফিডের তথ্যও তুলে ধরা হয়। তাই ফেইসবুক পেইজ গুলোর অর্গানিক রিচ দেওয়ার লক্ষ্যে ফেইসবুক জানুয়ারী ২০২১ এ তাদের এলগরিদমে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে এবং যার কাজ এখনো চলমান রয়েছে। ফেইসবুক আশাবাদী এই আপডেট পরিপূর্ণ ভাবে শেষ হলে ব্যবহারকারীকে একটি সুন্দর অভিজ্ঞতা এবং পেইজগুলো কে অর্গানিক রিচ দেওয়া সম্ভব হবে। চলুন এবার নতুন এলগরিদম সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফেইসবুক নিউজফিড এলগরিদম আপডেট ২০২১ঃ
এই এলগরিদম আপডেটে ফেইসবুক ৪ টি ধাপ নিয়ে এসেছে। সেগুলো হলো
১। Inventory Available: এই ধাপে কোন পোস্ট ফেইসবুকে করা হলে সেই পোস্টটি ফেইসবুকের ইনভেনটরিতে জমা হবে এবং কোন ব্যক্তি ফেইসবুকে প্রবেশ করে স্ক্রোলিং করার সময় তার পূর্বের আচরণের উপর ভিত্তি করে ফেইসবুক পোস্টটি প্রদর্শন করানো শুরু করবে। এই ইনভেনটরিতে ব্যবহারকারীর ফেইসবুকের বন্ধুদের এবং ফেইসবুকের সকল পাবলিশারদের সকলধরনের পোস্ট স্থান পাবে।
২। Signals: এরপর ফেইসবুক ২য় ধাপে উক্ত প্রদর্শিত পোস্টটির উপরে ব্যবহারকারীদের অনেকগুলো সিগনাল লক্ষ্য করবে। যেমন পোস্টটি কি ধরনের, কে পাবলিশ করছে, কোন ধরনের ব্যবহারকারী উক্ত পোস্টে এনগেজ হচ্ছে, তাদের বয়স কি রকম ইত্যাদি। চলুন ফেইসবুকের চারটি গুরুত্বপূর্ন সিগনাল সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
ক। Relationship: ফেইসবুক ব্যবহারকারীর সাথে পোস্টদাতার রিলেশন চেক করে, এই পোস্টটি কি কোন ফেইসবুক ফ্রেন্ড করেছে, নাকি কোন বিজনেস পেইজ, নাকি কোন পাবলিক ফিগার প্রভৃতি।
খ। Content type: আপনি কি ধরনের তথ্য প্রকাশ করেছেন তা ফেইসবুক যাচাই করে দেখে। উদাহরন সরুপ, এটি কি শুধু লেখা, নাকি ছবি, নাকি ভিডিও ইত্যাদি। এটি নির্নয়ের পর ফেইসবুক যাচাই করে যে ধরনের কন্টেন্ট ব্যবহারকারীরা পচ্ছন্দ করে এটি তার সাথে সামজস্য পূর্ণ কিনা?
গ। Popularity: যাদের কাছে এই পোস্টটি দেখানো হয়েছে সেখানে পোস্টটির জনপ্রিয়তা কেমন। তারা এটাতে কি পরিমান রিয়েকশন, কমেন্টে এবং শেয়ার করছে।
ঘ। Recency: এই পোস্টটি কতটি নতুন। ফেইসবুক নতুন পোস্টগুলো এবং কম সময়ে পোস্টগুলোতে ব্যবহারকারীদের আচরণ প্রদর্শন করে।
৩। Predictions: এধাপে ফেইসবুক এলগরিদম প্রদর্শিত পোস্টটিতে সিগনালগুলোর ভিত্তিতে নতুন ব্যবহারকারীদের নিকট পোস্টটিকে পাঠানো শুরু করবে এবং পূর্নাঙ্গ আচরণ লক্ষ্য করবে। ফেইসবুক যাচাই করে দেখবে রিচ অনুপাতে ব্যবহারকারীদের নিকট থেকে পোস্টটি কতটি লাইক, কমেন্ট বা শেয়ার পাচ্ছে।
৪। Relevance Score: এইধাপে ফেইসবুক উক্ত পোস্টের সকল খুটি-নাটি বিষয়গুলো যাচাই বাছাই করবে এবং ব্যবহারকারীদের উক্ত পোস্টের আচরণের উপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ স্কোর প্রদাণ করবে। যা পরবর্তী পোস্টের ক্ষেত্রে নতুন পোস্টের রিচের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে।
যে বিষয়গুলো এধাপে পরিলক্ষিত হবেঃ
ক। ব্যবহারকারীদের থেকে পোস্টটিতে কি ধরনের সাড়া পড়েছে। (লাইক, কমেন্ট, শেয়ার)
খ। ব্যবহারকারীরা পোস্টটিতে ক্লিক করেছে কিনা, (see more and other buttons)
গ। ব্যবহারকারীরা উক্ত পোস্টে কতক্ষন সময় অতিবাহিত করছে।
ঘ। ব্যবহারকারীদের কাছে পোস্টটি Informative কিনা।
ঙ। পোস্টটির মাধ্যমে ব্যবহারকারীদের Mislead করা হচ্ছে কিনা।
চ। পোস্টটিতে ব্যবহারকারী অন্য ব্যবহারকারীদের মেনশন করছে কিনা বা কারো সাথে ফেইসবুক ম্যসেঞ্জারে লিংক শেয়ার করছে কিনা
উপরের উল্লেখিত এই চার ধাপের উপর নির্ভর করে ফেইসবুক নিউজফিডে পোস্ট গুলোকে প্রর্দশন করবে।
চলুন এবার জেনে নেওয়া যাক, কোন ধরনের পোস্ট এই এলগরিদম খুজে পেলে আপনার পেইজকে ডিমোটেড করবেঃ
১। Engagement Bait: আমরা এই এলগোরিদমে লক্ষ্য করেছি যে, এটি ব্যবহারকারীদের লাইক, কমেন্ট এবং শেয়ারের উপর ভিত্তি করে engagement বৃদ্ধি করা যায়। এজন্যে আমরা এমন কিছু পোস্ট করলাম যাতে করে ব্যবহারকারী দের এংগেজ হতে বাধ্য করা হয়। এধরনের পোস্ট রেগুলার করলে আপনার পেইজর রিচ এবং অর্গানিক পারফর্মেন্স ডিমোটেড হতে শুরু করবে। এবং আপনার পেইজ ফেইসবুক এলগরিদমে প্লান্টি মার্কড হবে। কিছু Engagement Bait এর উদাহরনঃ
ক। Vote Baiting: আমরা অনেক সময় অনেক পেইজ এবং গ্রুপে দেখি যে একটি পোস্টে আমাদের রিয়েকশনের মাধ্যমে ভোট নেওয়া হয়। যেমন মেসি হলে "লাভ" রিয়েকশন, নেইমার হলে "স্যাড" রিয়েকশন। এধরনের পোস্টকে Vote Bating বলে।
খ। React Baiting: যে ধরনের পোস্টে ব্যবহারকারীকে রিয়েক্টের জন্য বাধ্য করা হয়। যেমনঃ এটি পবিত্র কোরাআন শরিফ, গীতা দেখা মাত্র আপনি মুসলিম, হিন্দু হলে লাভ রিয়েক্ট দিয়ে যান।
গ। Share Baiting: এ ধরনের পোস্ট দিয়ে শেয়ার করতে বাধ্য করা হয়। যেমন এই মেসেজটি ১৫ জন বন্ধুর সাথে শেয়ার করলে ২ দিনের মধ্যে অবশ্যই ভালো সংবাদ পাবেন।
ঘ। Tag Baiting: এধরনের পোস্টে ট্যাগ বা মেনশন করতে বাধ্য করা হয়। যেমন; আপনার টাইমলাইনের ১ম বন্ধুকে মেনশন বা ট্যাগ দিন, উনি আপনাকে নিয়ে ঘুরতে নিয়ে যাবে।
ঙ। Comment Baiting: এধরনের পোস্টে কমেন্ট করতে বাধ্য করা হয়। উদাহরনসরুপ, এখন রাত ১ টা বাজে একবার, কে কে জেগে আসেন কমেন্টে জানান দিন।
২। Clickbait Headline: যে ধরনের পোস্টগুলো মানুষকে ক্লিক করতে বাধ্য করে কিন্তু যা প্রকৃতপক্ষে মানুষকে Mislead করে, বা স্প্যামি এমন কিছু শেয়ার করা যাবে না। যেমনঃ ৫ দিনে আপনার ত্বককে করে তুলুন আকর্ষনীয়।
৩। Low-quality webpage link: নিম্নমানের তথ্য শেয়ারকৃত লিংক শেয়ার করা যাবে না। যেখানে লিংকে ক্লিক করে ব্যবহারকারী হতাশ এবং ক্ষুব্ধ হতে পারে।
চলুন এবার জেনে নেওয়া যাক, কি কি কাজ করে ফেইসবুক পেজের অরগানিক রিচ বাড়ানো যেতে পারেঃ
১। ইউনিক, এনগেজিং এবং আপনার ফলোয়ারদের সাথে সামজস্যপূর্ণ এই জাতীয় পোস্ট করতে হবে। উদাহরণসরুপঃ আপনি কাপড় বিক্রেতা, যদি আপনি কিভাবে কাপড় দ্রুত গুছানো যায়, অনেকদিন ভালো ভাবে রাখা যায় এসম্পর্কে পোস্ট করেন তবে আপনার ফলোয়াররা তাতে এনগেজ হবেন।
২। আপনার পেইজের ফলোয়াররা যেন আপনার পেজের প্রত্যেকটি আপডেট নিয়মিত পায়, এজন্য তাদের আপনার পেইজের প্রবেশের পর "Following section" এ ক্লিক করে "See First" করে রাখতে বলুন।
৩। প্রতিনিয়ত আপনার ফলোয়ারদের সময়ের উপর নির্ভর করে পেইজে পোস্ট করুন। প্রয়োজনে কম পোস্ট করুন, কিন্তু সময় ঠিক রাখুন।
৪। পেইজে ইমোশনাল কন্টেন্ট পোস্ট করুন, যা আপনার ফলোয়ারদের Interest, Curiosity, Amazement, Astonishment, Uncertainty, Admiration প্রভৃতি বৃদ্ধি করে।
৫। পেইজে নিয়মিত ভিডিও পোস্ট এবং ফেইসবুক লাইভ করুন। ফেইসবুক ভিডিও সবথেকে বেশি রিচ দিয়ে থাকে।
৬। পেইজের ক্লায়েন্ট কনভারসেশন গুলো ভালো ভাবে ম্যানেজ করুন। সকল কমেন্টের রিপ্লে দিন।
৭। আপনার কাস্টমারদের নিয়ে একটি ফেইসবুক গ্রুপ খুলুন এবং তাদের সাথে ভালো সম্পর্ক তিরী করুন। পেজের আপডেট গুলো গ্রুপে শেয়ার করুন,
৮। আপনার কাস্টমারকে আপনার পেইজকে মেনশন দিয়ে আপনাকে নিয়ে পোস্ট করতে প্রভাবিত করুন। আপনার পেজের রিচ বৃদ্ধি পাবে।
৯। আপনার পোস্টকৃত কন্টেণ্ট গুলো কে যাচাই-বাছাই করুন এবং প্রয়োজনীয় কন্টেন্ট তিরী করুন।
১০। অল্প সময়ের জন্য ফেইসবুকে এডস দিন, এটি পেইড রিচের পাশাপাশি অর্গানিক রিচ বৃদ্ধিতে সহায়তা করবে।
আজকের এই আর্টিকেলটিতে আমি ফেইসবুক এলগরিদম আপডেট এবং রিচ সম্পর্কিত খুটিনাটি সকল বিষয়গুলো তুলে ধরতে চেষ্টা করেছি। প্রত্যাশা রাখছি আর্টিকেলটি আপনার ফেইসবুক ব্যবসা পরিচালনায় সহায়ক হবে।
সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
ধন্যবাদ

আসসালামু আলাইকুম  ”স্বাচ্ছন্দ্যে হবে বেচাকেনা”এই লকডাউনের ভিতর আপনি আপনার ব্যাবসা নিয়ে চিন্তিত?আপনার ব্যাবসা হবে এখন থেক...
26/04/2021

আসসালামু আলাইকুম

”স্বাচ্ছন্দ্যে হবে বেচাকেনা”

এই লকডাউনের ভিতর আপনি আপনার ব্যাবসা নিয়ে চিন্তিত?
আপনার ব্যাবসা হবে এখন থেকে অনলাইনে। ক্রেতাদের দিন সুবিধেমত কেনাকাটার প্রক্রিয়া, ক্রয়-বিক্রয় করুন যেকোনো পণ্য ও সেবা। অত্তন্ত কম খরচে মাল্টি ভেন্ডর ইকমার্স সাইট করিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে।

পেকেজ এ যা যা পাবেনঃ
▷ রেস্পন্সিভঃ সকল ডিভাইস সমর্থিত
▷ ক্রেতা লগিন / নিবন্ধন
▷ আনলিমিটেড পণ্য/ছবি আপলোড
▷ পণ্য ভেরিয়েশনঃ আকৃতি, রং, উপাদান ইত্যাদি
▷ সাধারণ ও ছাড় মূল্য নির্ধারণ
▷ কুপন/ভাউচার কোড
▷ ক্রেতাদের বিস্তারিত তথ্য
▷ ছবি/পণ্যের স্লাইডশো
▷ পণ্য অনুসন্ধান ফিল্টার
▷ পন্যের তুলনা
▷ শিপিং ব্যবস্থাপনা
▷ শুল্ক ব্যবস্থাপনা
▷ পণ্যের ধরনঃ একক, গ্রুপ ও ডিজিটাল পণ্য
আরোও অনেক সুযোগ সুবিধা পাবেন।

প্রয়োজনেঃ
ফোনঃ 01764574702
মেইলঃ [email protected]

22/04/2021

সার্ভার জনিত কারণে সাময়িক অসুবিধার জন্যে আন্তরিক ভাবে দুঃখিত।

Skaylark It এর পক্ষ্য থেকে সকল কে জানাই পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা।
13/04/2021

Skaylark It এর পক্ষ্য থেকে সকল কে জানাই পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা।

Address

Kishoreganj, Dhaka
Kishoreganj
2326

Alerts

Be the first to know and let us send you an email when Skylark It Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share