22/12/2025
📢 গুরুত্বপূর্ণ নোটিশঃ-
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (জুলাই–ডিসেম্বর ও অক্টোবর–ডিসেম্বর ২০২৫ সেশন)-এর লিখিত পরীক্ষা আগামী ০৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) সকাল ১০টায় এবং ব্যবহারিক পরীক্ষা ০৩ ও ০৪ জানুয়ারি ২০২৬ তারিখে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রসমূহে একযোগে অনুষ্ঠিত হবে।
⚠️ পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের পূর্বেই নিজ নিজ ল্যাব থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
ℹ️ পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সংরক্ষিত।
#২০২৬