কানন স্যারের ইঞ্জিনিয়ারিং ও একাডেমিক কেয়ার

  • Home
  • Bangladesh
  • Khulna
  • কানন স্যারের ইঞ্জিনিয়ারিং ও একাডেমিক কেয়ার

কানন স্যারের ইঞ্জিনিয়ারিং ও একাডেমিক কেয়ার engineering and varsity admission help

ROUTINE: HSC 2018
07/02/2018

ROUTINE: HSC 2018

20/12/2017

Number Learning for kids (1-500 শিশুদের সংখ্যা শিক্ষা (১-৫০) পর্ব-১

19/12/2017
19/12/2017

1-10 Number count Using tali টালি পদ্ধতি ব্যবহার হরে ১-১০ পর্যন্ত সংখ্যা গনণা

BUET admission test circular 2017-2018
30/08/2017

BUET admission test circular 2017-2018

KUET admission circular 2017-18 session
30/08/2017

KUET admission circular 2017-18 session

Routine HSC 2017
17/04/2017

Routine HSC 2017

ক্যালকুলা‌সের নিত্যপ্র‌য়োজনীয় সুত্রগু‌লো।
07/01/2017

ক্যালকুলা‌সের নিত্যপ্র‌য়োজনীয় সুত্রগু‌লো।

RUET ভ‌র্তি পরীক্ষায় সবাই সু‌যোগ পা‌বে যা‌দের পদার্থ, রসায়ন, গ‌নিত ও ইং‌রেজী এই  চার বিষ‌য়ে মোট গ্রেড প‌য়েন্ট ২০ আ‌ছে।...
05/10/2016

RUET ভ‌র্তি পরীক্ষায় সবাই সু‌যোগ পা‌বে যা‌দের পদার্থ, রসায়ন, গ‌নিত ও ইং‌রেজী এই চার বিষ‌য়ে মোট গ্রেড প‌য়েন্ট ২০ আ‌ছে। ২০ থাক‌লে সবাই‌কেই সু‌যোগ দেয়া হ‌বে।

19/07/2016

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
প্রথম আলো, নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১৫:৪৫, জুলাই ১৯, ২০১৬

দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।

আজ মঙ্গলবার রাজধানীতে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্ভাব্য তারিখ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ২৩, ২৪, ৩০ সেপ্টেম্বর এবং ২১ ও ২৮ অক্টোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন বিকেলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯ থেকে ২৭ নভেম্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ২৭ অক্টোবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ৩১ অক্টোবর, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ৫ নভেম্বর, ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১৯ থেকে ২৪ নভেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২৪ থেকে ২৮ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৮ ও ১৯ নভেম্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৭ নভেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ১৪, ১৫, ২১ ও ২২ অক্টোবর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২, ৩ ও ৯ ডিসেম্বর এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ২৬ ডিসেম্বর ফাজিল (সম্মান) ও ২০১৭ সালের ৮ থেকে ২০ জানুয়ারি ফাজিলের (পাস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা হবে ২২ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ নভেম্বর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৬ অক্টোবর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮ অক্টোবর এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ১৮ নভেম্বর।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ৯ ডিসেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৯ অক্টোবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫ নভেম্বর এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ৩ ডিসেম্বর।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ২৬ নভেম্বর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ থেকে ২১ ডিসেম্বর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ থেকে ৭ নভেম্বর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ ও ১১ ডিসেম্বর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ ডিসেম্বর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ ও ১২ নভেম্বর এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ২৩ ডিসেম্বর।

সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়গুপ্রলোর ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে। এখনো ফল প্রকাশ হয়নি। তার আগেই ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলো।

Address

South Central Road
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when কানন স্যারের ইঞ্জিনিয়ারিং ও একাডেমিক কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share