Computer Solution and Training Centre

Computer Solution and Training Centre CSTC

02/05/2022

May Allah accept your good deeds, forgive your transgressions and ease the suffering of all people around the globe. Eid Mubarak to you and your family.

Brothers and sisters, friends and family, Eid Mubarak to you all. From the bottom of my heart, I pray that the Almighty ...
14/05/2021

Brothers and sisters, friends and family, Eid Mubarak to you all. From the bottom of my heart, I pray that the Almighty makes our lives beautiful and our struggles meaningful 🥰

আলহামদুলিল্লাহ, আগামীকাল ১৯/১০/২০২০ সোমবার থেকে আমাদের কম্পিউটার সল্যুশন এন্ড ট্রেনিং সেন্টারের নতুন ১০ম অনলাইন ব্যাচ ব্...
18/10/2020

আলহামদুলিল্লাহ, আগামীকাল ১৯/১০/২০২০ সোমবার থেকে আমাদের
কম্পিউটার সল্যুশন এন্ড ট্রেনিং সেন্টারের নতুন ১০ম অনলাইন ব্যাচ ব্যাসিক টু এডভার্ন্স গ্রাফিক্স কোর্স শুরু হচ্ছে, যারা কোর্স করতে আগ্রহি তারা আমাকে ইনবক্স করতে পারেন, ক্লাস স্কাইপ সফটওয়্যারের মাধ্যমে নিয়া হবে। কোর্স সর্ম্পকে বিস্তারিত জানতে হইলে ০১৬৮২-৫৩৩২২৫ (সাজু) এই নাম্বারে ফোন দিতে পারেন।

05/05/2020

ডিজাইনারদের জন্য ফ্রিল্যান্সিং এর কিছু প্রয়োজনীয় টিপস:

১. ক্লায়েন্টের সাথে সম্পর্ক: ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ন অংশই হচ্ছে ক্লায়েন্ট বা বায়ার। এ কারনেই ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
আপনার কাজের মানের তুলনায় কখনই ক্লায়েন্টদের কাছ থেকে কম মূল্য চাইবেন না।
যদি ক্লায়েন্ট কোনো কারনে আপনার ওপর রেগে যায় তাহরে সাথে সাথে রিপ্লাই না দিয়ে সময় নিন। ক্লায়েন্টকে ঠান্ডা হওয়ার সময় দিন।
ক্লায়েন্ট সবসময় সঠিক কথা না-ও বলতে পারে। সেক্ষেত্রে ভদ্রভাবে না বলুন।
কাজ শুরু করার আগে ক্লায়েন্টের কাছ থেকে কিছু টাকা আপফ্রন্ট রাখুন।
সবসময় প্রফেশনাল থাকুন।

২. ডিজাইনিং এর সময়: বিভিন্ন ডিজাইনারদের কাজ করার পদ্ধতি বিভিন্ন। কেউ সরাসরি কম্পিউটারে বসেই ডিজাইনিং শুরু করেন, কেউ আবার প্রথমে কাগজে পেন্সিল দিয়ে ডিজাইন করে নেন। আপনি যেভাবেই ডিজাইন করতে চান সেই পদ্ধতিতেই চলতে পারেন। এখানে আমার কিছু টিপস হলো:
কম্পিউটারে ডিজাইন করার আগে কাগজে স্কেচিং করে আপনার আইডিয়া ফুটিয়ে তুলুন।
ক্লায়েন্টের টার্গেট অডিয়েন্স সম্পর্কে রিসার্চ করে তারপর ডিজাইনিং শুরু করুন।
ডিজাইন করার সময় আপনি হিসেবে নয় ব্যাবহারকারী হিসেবে ডিজাইনটিকে পর্যবেক্ষন করুন।
বিভিন্ন সোর্সের ডিজাইন দেখে নিজেকে অনুপ্রানিত করুন।

৩. সময় ও কাজ ব্যাবস্থাপনা: সময় ও কাজ ব্যাবস্থাপনা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বূর্ন বিষয়। মনে রাখবেন এক সময় আসবে যখন আপনি অনেক জায়গা থেকেই কাজের অফার পাবেন। সেই মুহুর্তে আপনার সময় ও কাজের মধ্যে সমন্ময় সাধন করা অনেক জরুরী অন্যথায় আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে কিছু টিপস হলো:
আপনার কাজের জন্য একটি লিস্ট তৈরি করুন ও সেই অনুযায়ী কাজ করুন।
গুরুত্বপূর্ন কাজগুলো আগে করার চেষ্টা করুন।
কাজের সুবিধার জন্য কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট এপ্লিকেশন ব্যাবহার করতে পারেন।
যখন অনেক ব্যাস্ত থাকবেন তখন আপনার কাজগুলো অন্য ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নিতে পারেন।

৪. মার্কেটিং: অনেক ফ্রিল্যান্স ডিজাইনারই মনে করেন যে তাদের মার্কেটিং এর কোনো প্রয়োজন নেই। কিন্তু ভালো ক্লায়েন্ট পেতে হলে মার্কেটিং এর বিকল্প নেই। নতুন ফ্রিল্যান্সারদের জন্য নিচে কিছু মার্কেটিং টিপস্ দেওয়া হলো:
সোসাল মিডিয়াকে আপনার মার্কেটিং এর বড় হাতিয়ার হিসেবে ব্যাবহার করতে পারেন।
আপনার কভার লেটার আরও আকর্ষনীয় করার চেষ্টা করুন।
লোকাল মার্কেটে ও সারা বিশ্বে আপনার মার্কেটিং করুন।
নিজের বিজনেস কার্ড তৈরি করুন এবং যখনই পারেন তা অন্যকে দেওয়ার চেষ্টা করুন।
কোনো ইন্টারনেট ফোরামে আপনার কাজের এডভার্টাইজ করবেন না।
এছাড়া আরও কিছু টিপস রয়েছে যা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ন। টিপসগুলো হলো:
একটি আকর্ষনীয় পোর্টফোলিও তৈরি করুন।
একটি ই-মেইল সফটওয়্যার ব্যাবহার করুন।
আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিন ও সামনে এগিয়ে যান।
যত কাজের অফার পাবেন সবগুলোই একসেপ্ট করবেন না। যাচাই বাছাই করে কাজ নিন।
কাজের ফাঁকে ফাঁকে বিরতিরও প্রয়োজন রয়েছে তাই মাঝে মাঝে নিজেকে বিশ্রাম দিন। কোথাও ঘুরতে যেতে পারেন।

(copy post)

https://www.facebook.com/CSTC.bd

CSTC

06/02/2020

বিহেন্স ও ড্রিবল কি?

আসলে বিহেন্স এবং ড্রিবল হলো ডিজাইনার নির্ভর একধরনের নেটওয়ার্কিং সাইট যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন এক্সপার্ট ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা কাজের স্যাম্পল আপলোড করেন এবং সেখানে অন্যরা তাদের নিজেস্ব মতামত প্রদান করেন এবং একই সাথে ভালো লাগলে এ্যাপ্রিসিয়েট করেন বা লাইক দেন।
প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারদের জন্য বিহেন্স ড্রিবল ব্যবহার করার কারন সমূহ নিচে আলোচনা করা হলো:

১.বিহেন্স ও ড্রিবল ব্যবহার করার মূল কারন হলো ভালো কাজ সম্পর্কিত ধারনা খুঁজে পাওয়া কারন আমরা একটা কথা সকলেই বলে থাকি যে যেকোন কাজে সফল হতে হলে চাই ভালো পরিকল্পনা আর ভালো পরিকল্পনার জন্য চাই ভালো ধারনা । কারন একটি ভালো ধারনা আপনাকে সফল পরিকল্পনা তৈরি করে সফলতার দিকে আপনাকে অনেক খানি এগিয়ে দিতে পারে। আর একটি ভালো ধারনা আপনি তখনই বাছাই করতে পারবেন যখন আপনার কাছে সে বিষয় সম্পর্কিত একাধিক ধারনা থাকবে। আসলে এ ধরনের নেটওয়ার্কিং সাইট এর মাধ্যমে আপনি ভালো মানের ক্রিয়েটিভ ডিজাইনারদের ডিজাইন দেখে আপনার জন্য পাবেন নতুন নতুন আইডিয়া যা আপনার কাজের উৎসাহও বাড়িয়ে দেবে।

২. এই সাইট গুলো মার্কেটপ্লেস হিসেবেও কাজ করে সুতরাং আপনি এসকল সাইটে আপনার ডিজাইনগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে রাখতে পারেন। কারন এতে লাভ হবে এটা যে এখান থেকে আপনি কাজের জন্য বিভিন্ন ধরনের ক্লায়েন্ট খুজে পেতে পারেন বা তাদের নজরে আসতে পারেন। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টরা তাদের কোম্পানির বিভিন্ন ধরনের ডিজাইন বেসড কাজের জন্য ডিজাইনার বাছাই করার পূর্বে এই সব প্লাটফর্মে আসেন আর ঠিক তখনই আপনি আপনার উপস্থাপিত ডিজাইনগুলোর মাধ্যমে তাদের নজরে আসতে পারেন কাজের জন্য। তাছাড়া এখানে আপনার ভালো মানের ডিজাইন সুন্দরভাবে উপস্থাপন করলে নানা ধারনের ভিজিটর এবং লাইক পাবেন যা আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে এবং কাজের ক্ষেত্রে উৎসাহ যোগাবে।

৩. আপনি চাইলে এসকল সাইটগুলোকে আইটেম মার্কেটিং-এর জন্য ব্যবহার করতে পারেন। আপনার project /shot এর সাথে যদি আইটেম এর লিংক দিয়ে দেন তাহলে আইটেম সেল এর সম্ভাবনা বেড়ে যেতে পারে।তবে আপনাকে বিশেষ ভাবে মনে রাখতে হবে যে ড্রিবলে কিন্তু আপনি চাইলেই আপনার ডিজাইন আপলোড করতে পারবেন না। আর এর জন্য আপনাকে এখানে একজন ড্রিবলারকে আমন্ত্রন করতে হবে। আর ড্রিবল কর্তৃপক্ষ না চাইলে এখানে কোন ড্রিবলার কাউকে ইনভাইট করতে পারবেনা । আপনি ড্রিবলে একাউন্ট করে সেখান থেকে বাংলাদেশি বা আপনার পরিচিত ডিবলারদের ফলো করুন এবং তাদেরকে আপনার ডিজাইন দেখান যাতে তারা ইম্প্রেস হয়। তাছাড়া্ও তাদের সাথে ভালো সুসম্পর্ক গড়ে তুলুন এবং কাউকে কাউকে অনুরোধ করুন যে তারা যাতে ইনভাইটেশন পেলে আপনাকে ইনভাইট করে। এটা বেশ কার্যকরি একটি কৌশল ।

https://www.facebook.com/CSTC.bd/

CSTC

গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর ।1. Adobe Photoshop কি ?উত্তর : ফটো editing software.2. Adobe Photoshop কো...
31/01/2020

গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর ।
1. Adobe Photoshop কি ?
উত্তর : ফটো editing software.
2. Adobe Photoshop কোন ধরনের প্রোগাম ?
উত্তর : Graphics software.
3. Photoshop এর level গুলোর নাম লিখ ?
উত্তর: Image, shadows, midtowns, highlights
4. Adobe Photoshop এর মুল বৈশিষ্ট লেখ ?
উত্তর: Adobe Photoshop মুলত Graphics software.
5. Adobe Photoshop এর লেয়ার ব্যবহার করা হয়ে কেন ?
উত্তর : লেয়ার উপর নিচে নেওয়ার জন্য ।
6. Photoshop এর অ্যাংকার পয়েন্ট কয়টি ?
উত্তর : Photoshop এর অ্যাংকার পয়েন্ট তিনটি ।
7. Layer কী ?
উত্তর : জটিল ড্রয়িংকে কাজের সুভিধার জন্য বিভিন্ন লেবেল তৈরী করা যায় । এই বিভিন্ন লেভেল কে লেয়ার বলা হয় ।
8. মাক্স বাদ দেওয়ার জন্য কি করতে হয় ?
উত্তর : মাক্স বাদ দেওয়ার জন্য object select করণ এবং menu থেকে object-cliping-mask release কমান্ড দিন ।
9. Graphics design এর মাধ্যমে কোন ধরনের ক্রিয়েটিভ কাজ গুলি করা যায় ?
উত্তর :
• Photo editing
• Clipping path
• Image manipulation
• Logo design
• Web template
• Web button
• Web banner
• Advertisement banner
• Business card
• Book cover
• Liflet design
• বিল বোর্ড ডিজাইন
• Product pack
• Poster design
• Magazine layout
• Calendar design
• Grating design
• Poster card
• Flyer design ETC.
10. Canvas size কী ?
উত্তর : Total Work area কে Canvas size বলে ।
11. Layer কে flatten করলে কি হয় ?
উত্তর : অনেক গুলো Layer একটি Layer এ রুপান্তরিত হয় ।
12. Adobe illustrator কী ?
উত্তর : Adobe illustrator হচ্ছে Graphics software.
13. Image কত প্রকার ও কি কি ?
উত্তর : Image বিভিন্ন প্রকার হতে পারে যেমন :
• Bitmap
• CMKY color
• Lab
14. Group object কী ?
উত্তর : অনেক গুলি object কে একত্রে select করাকে Group object বলে ।
15. Image এ অংশ বিশেষ কে কি বলা হয় ?
উত্তর : flip.
16. Filter এর মুল কাজ কী ?
উত্তর : object এর বিভিন্ন ইফেক্ট দেওয়া ।
17. Illustrator এর toolsber না থাকলে কি ভাবে আনতে হয় ?
উত্তর : view—show tools.
18. কোন tools টি আউটওয়ার্ক ড্রাগ করার কাজে ব্যবহার হয় ?
উত্তর : Hand tool.
19. Mask বলতে কি বোঝ ?
উত্তর : ছবির মুখশ ।
20. Burn tool কেন ব্যবহার করা হয় ?
উত্তর : একটি Image এর নিদিষ্ট অংশকে durk করতে burn tool
21. Warp tool কী ?
উত্তর : ছবির অংশ কাটার জন্য ব্যবহার করা হয় ।
22. Vector এবং rester গ্রাফিক্স বলতে কী বুঝ ?
উত্তর : গ্রাফিক্স মুড ।
23. কী ভাবে text কে একশন নিও করা যাই ?
উত্তর : vector effect এর মাধ্যমে text কে একশনিউ করা যাই ।
24. Image এর ফোরগ্রাউন্ড কালার বলতে কী বুঝ ?
উত্তর : একটি সাদা রংয়ের পেজে নীল রংগের কালী দিয়ে কিছু আকা হয় তা হলে নীল রং হচ্ছে ফোরগ্রাউন্ড কালার ।
25. Image এর ব্যাকগ্রাউন্ড কালার বলতে কী বুঝ ?
উত্তর : কোন ইমেজের পিছনের ground হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ।

collected

29/01/2020

ফাইবারে কাজ করার জন্য একটি ছোটখাট গাইডলাইন:

ফাইভার অনেকের চোখে কিছুই না আবার অনেকে ফাইভার থেকেই আয় করে সংসার চালায়, গাড়ি-বাড়ী কিনে ভালই আছে । গাইডলাইন অনেক বড় কিছু , আমি অনেক সময় মানতে পারি না সম্ভব ও না । তারপরও কিছু গাইডলাইন মানতে হবে আপনাকে ফাইভার এ কাজ করতে হলে। প্রথমত ফাইভার এর জন্ম ইসরাইলের মাটিতে তারমানে আগেই সতর্ক হতে হবে কারন ইহুদিরা নিয়ম কানুন এর প্রতি একটু বেশিই সতর্ক । যে কাজই করতে চান তা তো অবশ্যই ভালভাবে শিখতে হবে । ব্লগ , ফোরাম, একাডেমী , পডকাস্ট সব কিছু রয়েছে আপনি যাতে সঠিকভাবে কাজ করতে পারেন তাদের সব নিয়ম মেনে । ফাইভার কখনো চায় না যে সেলার বায়ারের সাথে সরাসরি যোগাযোগ করুক তাই কখনই বেক্তিগত তথ্য শেয়ার করবেন না যেমন ইমেইল, স্কাইপ , মোবাইল ইত্যাদি। যদি শেয়ার করেন তাহলে ওয়ার্নিং পাবেন , কয়েকবার দেয়ার চেষ্টা করলে ব্যান করে দিবে আপনাকে সুতরাং এই বাজে কাজগুলা করবেন না ।

https://www.facebook.com/CSTC.bd/

CSTC

27/01/2020

নবীণ ফ্রিল্যান্সারদের জন্য আদর্শ মার্কেটপ্লেস

ফাইভারে কাজের ধরন এবং এর ওয়েবসাইটের সাবলিল গঠনকাঠামো ও ব্যবস্থাপনা নিঃসন্দেহে নতুন ফ্রিল্যান্সারদের জন্য খুবই সুবিধাজনক এবং কার্যকরি। সাধারনত নতুন ফ্রিল্যান্সারদের শুরুতেই বড় প্রজেক্টে কাজ করার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকেনা; সেজন্য তাদের ঐ বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা থাকার সম্ভাবনাও কম। অন্যান্য মার্কেটপ্লেসে ক্লায়েন্ট যেহেতু একজন ফ্রিল্যান্সা্রের এসব বিষয়ে সন্তুষ্ঠ হলে পরেই প্রজেক্টে নিয়োজিত করে সেহেতু তাদের জন্য শুরুর দিকে কাজ পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। কিন্তু ফাইভার-এ নতুন ফ্রিল্যান্সাররা তাদের অর্জিত দক্ষতাকে ছোট ছোট সার্ভিসে ভাগ করে বিভিন্ন মূল্যমানের ছোট ছোট গিগ আকারে সাজাতে পারেন এবং গিগগুলো কিছু সহজ কৌশল অবলম্বন করে প্রমোট করার মাধ্যমে সেল করতে পারেন।
https://www.facebook.com/CSTC.bd/

CSTC

Address

Khulna
Khulna
9100

Telephone

+8801682533225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Computer Solution and Training Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Computer Solution and Training Centre:

Share