Bit Byte Computers & Institute - বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট

  • Home
  • Bangladesh
  • Khulna
  • Bit Byte Computers & Institute - বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট

Bit Byte Computers & Institute - বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট Bit Byte Computers & Institute is an Innovative New Generation IT firm in Khulna, Bangladesh.

বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট, খুলনা (বাংলাদেশ) -এ অবস্থিত আধুনিক প্রজন্মের একটি ব্যাতিক্রমধর্মী তথ্য প্রযুক্তি প্রশিক্ষন এবং কম্পিউটার সামগ্রী বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান।
২০১৯ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই খুলনা সহ দক্ষিনাঞ্চলের সাধারণ মানুষের আস্থা অর্জনে অনেকটাই সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ্ আমরা আমাদের নিরলস প্রচেষ্ঠার মাধ্যমে তথ্য প্রযুক্তি সহ যুগযোপযোগী ট্রেন্ডিং প্রশিক্ষ

নযোগ্য বিষয়সমূহের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরীতে ব্যাক্তি ও সরকারী পর্যায়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছি।
এছাড়া বিশেষায়িত কম্পিউটার বিক্রয় ও সেবার ক্ষেত্রে গ্রাহকের সাধ্যের মধ্যে সেরা পণ্যসামগ্রী পৌঁছে দিতে এবং একই সাথে তুলনামূলক ঝামেলাবিহীন গ্যারান্টি ও ওয়ারেন্টি নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।
আমরা গ্রাহক ও শুভাকাঙ্খীদের সাথে প্রতিটি যোগাযোগের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে সেবা দিতে চেষ্ঠা করি।
গ্রাহক সেবার উন্নত মান নিশ্চিত করতে আমাদের রয়েছে প্রকাশ্য ও গোপন নিজস্ব জরিপ পদ্ধতি। ফলে নিচ্ছিদ্র ব্যবস্থায় বিট বাইট থেকে সেরা কিছু দিতে আমরা দক্ষ কর্মী ও কর্মকর্তাদের সমন্বয়ে সর্বদা অগ্রদূত এর ভূমিকা রাখতে রয়েছি সতর্ক ও প্রস্তত। শুভকামনা রইল।

- বিট বাইট পরিবার।

Today, we honor the backbone of every society — the worker.The hands that build our cities.The minds that solve our prob...
01/05/2026

Today, we honor the backbone of every society — the worker.

The hands that build our cities.
The minds that solve our problems.
The hearts that keep the world moving — even when no one is watching.

Labor Day is not just a day off.
It's a reminder:
- Bit Byte Computers & Institute.

বাংলাদেশে মোট ১১ টি শিক্ষাবোর্ডের অধীনে এস.এস.সি, দাখিল ও সমমানের কারিগরি পর্যায়ের চূড়ান্ত বোর্ড পরীক্ষা আজ থেকে শুরু হয়...
21/04/2026

বাংলাদেশে মোট ১১ টি শিক্ষাবোর্ডের অধীনে এস.এস.সি, দাখিল ও সমমানের কারিগরি পর্যায়ের চূড়ান্ত বোর্ড পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট, খুলনা এর পক্ষ থেকে এই সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সহযোগী ব্যাক্তি, প্রতিষ্ঠান, শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
বাংলাদেশে বর্তমানে মোট ১১টি শিক্ষা বোর্ড এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক), ১টি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ১টি কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে।
১১টি শিক্ষা বোর্ডের তালিকা:
***************************
👉 সাধারণ বোর্ড (৯টি): ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর এবং ময়মনসিংহ।
👉 মাদ্রাসা শিক্ষা বোর্ড (১টি): বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
👉 কারিগরি শিক্ষা বোর্ড (১টি): বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরী, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ মঙ্গলবার।বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টি...
14/04/2026

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরী, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ মঙ্গলবার।
বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট, খুলনা’র পক্ষ থেকে বাংলাদেশী ও বাংলাদেশের বাইরে বিশ্বের সকল বাঙালিকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩ এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ !

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।আল্লাহ্ পাক আমাদের ও আপনার নেক আমলসমূহ কবুল করুন।বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট...
20/03/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল্লাহ্ পাক আমাদের ও আপনার নেক আমলসমূহ কবুল করুন।
বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারাক !

আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি সাইদুর রহমানঅভিনন্দন ও শুভকামনা রইল।আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্...
11/01/2026

আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি সাইদুর রহমান
অভিনন্দন ও শুভকামনা রইল।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান। অসাধারণ গবেষণা, একাডেমিক উৎকর্ষ ও বৈশ্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬-এ তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছেন।

সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিশ্বের ৩৩,৩৭১ জন বিজ্ঞানীর মধ্যে এই মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেন অধ্যাপক ড. সাইদুর রহমান। উল্লেখযোগ্য বিষয় হলো-এর আগের বছর ২০২৫ সালেও একই র‍্যাঙ্কিংয়ে তিনি বিশ্বে সপ্তম অবস্থানে ছিলেন, যা তার গবেষণায় ধারাবাহিক উৎকর্ষ ও স্থিতিশীল সাফল্যের সুস্পষ্ট প্রমাণ।

এছাড়া, স্কলারজিপিএস ২০২৫ অনুযায়ী টেকসই জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় তিনি বিশ্বসেরা বিজ্ঞানী হিসেবে প্রথম স্থান অর্জন করেন। একই বছরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার-এর যৌথ বিশ্লেষণে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায়, মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যে এনার্জি গবেষণায়ও তিনি প্রথম স্থান অধিকার করেন।

অধ্যাপক ড. সাইদুর রহমান সানওয়ে ইউনিভার্সিটি থেকে উদ্যোক্তা ও উদ্ভাবনে উৎকর্ষতা পুরস্কার এবং শিক্ষার্থীদের কৃতজ্ঞতা স্বীকৃতি (শিক্ষাদান) পুরস্কার লাভ করেন। পাশাপাশি, ২০২৫ সালের ওবাদা পুরস্কার-এ বিশিষ্ট বিজ্ঞানী ক্যাটাগরিতে তিনি সম্মানিত হন। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে এই পুরস্কার বিশ্বব্যাপী অত্যন্ত মর্যাদাপূর্ণ। ২০২৫ সালে সারা বিশ্ব থেকে মাত্র ৮ জন বিশিষ্ট বিজ্ঞানী এই সম্মানে ভূষিত হন—যাদের মধ্যে অধ্যাপক ড. সাইদুর রহমান অন্যতম।

গুগল স্কলার-এর তথ্য অনুযায়ী, অধ্যাপক ড. সাইদুর রহমানের এইচ-ইনডেক্স ১৪৫ এবং তার গবেষণায় ৮৬ হাজারেরও বেশি সাইটেশন রয়েছে। তিনি ময়মনসিংহ জেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি মালয়েশিয়ার স্বনামধন্য সানওয়ে ইউনিভার্সিটি-তে অধ্যাপনা করছেন।

২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজ গবেষণা ক্ষেত্রে শীর্ষ ১ শতাংশ গবেষক হিসেবে অবস্থান করার জন্য তিনি ক্ল্যারিভেট অ্যানালিটিক্স কর্তৃক বিশ্বসেরা গবেষক হিসেবে স্বীকৃতি লাভ করেন। তার গবেষণা কার্যক্রম মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃকও স্বীকৃত।

এমএক্সিন-ভিত্তিক ন্যানোম্যাটেরিয়াল গবেষণায় স্কোপাস ডেটা বিশ্লেষণে মালয়েশিয়ায় প্রথম স্থান এবং ন্যানোফ্লুইড গবেষণায় ওয়েব অব সায়েন্স অনুযায়ী বিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন তিনি।

তরুণ গবেষকদের অনুপ্রাণিত করতে অধ্যাপক ড. সাইদুর রহমান তার ২৮ বছরের গবেষণা অভিজ্ঞতা অনলাইন সেমিনার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিতভাবে শেয়ার করে যাচ্ছেন। পাশাপাশি, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায়ও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।

নিজ উদ্যোগে ১৫ লাখ মার্কিন ডলারের বেশি ব্যয়ে তিনি সানওয়ে ইউনিভার্সিটিতে একটি অত্যাধুনিক গবেষণাগার স্থাপন করেছেন। এই গবেষণাগারে জ্বালানি প্রযুক্তি, উন্নত উপাদান, এনার্জি স্টোরেজ, সৌর শক্তি এবং বিশুদ্ধ পানি উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালিত হচ্ছে।

জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকার তাকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা প্রদান করে।

এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে অধ্যাপক ড. সাইদুর রহমান বলেন, এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। শিক্ষার্থী, গবেষণা দল, সহকর্মী, প্রতিষ্ঠান ও অর্থায়নকারী সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।

তথ্য ও ছবি: আরটিভি অনলাইন।
রোববার, ১১ জানুয়ারি ২০২৬

শহীদ বুদ্ধিজীবি দিবস অমর হোক।তাঁরা কেউ সশস্ত্র সংগ্রামে অংশগ্রহন করেননি। কিন্তু একটা জাতির সবচেয়ে মেধাবী সন্তান ছিলেন তা...
14/12/2025

শহীদ বুদ্ধিজীবি দিবস অমর হোক।
তাঁরা কেউ সশস্ত্র সংগ্রামে অংশগ্রহন করেননি। কিন্তু একটা জাতির সবচেয়ে মেধাবী সন্তান ছিলেন তাঁরা। তারা কেউ ছিলেন কলমযোদ্ধা, কেউ সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার, শিক্ষক, চিকিৎসক ও সংস্কৃতি কর্মী। তারা সবাই ছিলেন বুদ্ধিজীবি। তাদের বুদ্ধিদীপ্ত উদ্যোগ কথা ও কাজগুলো জাতির ক্রান্তিলগ্নে তৈরি করেছিল প্রতিবাদ ও প্রতিরোধের অসীম অনুপ্রেরণা।
যখন দেখল বাংলাদেশের স্বাধীনতাকে আর ঠেকিয়ে রাখা যাবে না, ঠিক সেই মূহুর্তে আমাদের সেই অনুপ্রেরণার বাতিঘরগুলো তৎকালীন পাক হানাদার ও তাদের দেশী বিদেশী এজেন্ট, মুনাফিক, গাদ্দার, আলবদর বাহিনীর খুনিরা সমূলে ধ্বংস করে এদেশকে মেধাশূণ্য করার জঘন্য চক্রান্তে লিপ্ত হয়েছিল। যার ফলশ্রুতিতে আমাদের জাতির সেইসব সূর্যসন্তানদের তারা ধরে এনে হ-ত্যা করেছিল। তাদের কাউকে ঢাকা’র রায়েরবাজার বধ্যভূমিতে আর কাউকে অন্যত্র হ*ত্যা করে লাশ পর্যন্ত নির্মমভাবে বিকৃত করে একই জায়গায় এনে বিক্ষিপ্তভাবে ফেলে দিয়েছিল।
গভীর শ্রদ্ধাভরে স্মরন করছি সেইসব শহীদ বুদ্ধিজীবিদের। তারা বেঁচে থাকলে ইনশাআল্লাহ্ আজ এই দেশ বহু আগেই বিশ্ব দরবারে আরও উন্নত পর্যায়ে থাকত।
- মোঃ আশিকুল ইসলাম শেখ।

দেশব্যাপী এইচ,এস,সি, আলীম ও সমমানের পরীক্ষা-2025 এর সকল পরীক্ষার্থীদের বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট এর পক্ষ থেকে...
25/06/2025

দেশব্যাপী এইচ,এস,সি, আলীম ও সমমানের পরীক্ষা-2025 এর সকল পরীক্ষার্থীদের বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট এর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা রইল।

তোমাদের সার্বিক সুস্থতা বজায় থাকুক, মেধার যথাযথ মূল্যায়ন হোক এই প্রত্যাশা করি।

আজকের অনলাইন মিটিং এ জয়েন করার লিংক:https://meet.google.com/csm-iniu-mjaআজকের বিষয়ঃ১। কোর্স কারিকুলাম নিয়ে প্রাথমিক ধারণ...
17/05/2025

আজকের অনলাইন মিটিং এ জয়েন করার লিংক:
https://meet.google.com/csm-iniu-mja
আজকের বিষয়ঃ
১। কোর্স কারিকুলাম নিয়ে প্রাথমিক ধারণা
২। কোর্স এর উদ্দেশ্য ও ব্যাচ টার্গেট
৩। কোর্স ফি ও পেমেন্ট পদ্ধতি নিয়ে আলোচনা
৪। রেজিস্ট্রেশন কনফার্মেশন ও
৫। ক্লাস শুরুর নির্দেশ
এখনই জয়েন করুন।

07/05/2025

Architecture & demands of "Mern Stack Development".
Presentation Language: Bengali.

মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট এর গঠন ও গুরুত্ব।

Address

Masterpara
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Bit Byte Computers & Institute - বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bit Byte Computers & Institute - বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট:

Share