Enovo Studio

Enovo Studio Enovo Studio: turning ideas into visual communication. Skilled in Adobe Creative Suite, blending creativity with strategy to elevate brand identities.

A passionate graphic designer specializing in branding, packaging, and digital design, delivering visually striking and results-driven solutions. Focused on helping brands stand out, connect with their audience, and achieve lasting impact through innovative, memorable designs.

সঠিকভাবে ব্যবহার করলে ChatGPT আপনার workflow-এর সবচেয়ে useful assistant হতে পারে। নিচের ৫টি prompt আপনার workflow আরও sm...
13/06/2026

সঠিকভাবে ব্যবহার করলে ChatGPT আপনার workflow-এর সবচেয়ে useful assistant হতে পারে। নিচের ৫টি prompt আপনার workflow আরও smooth, faster করবে এবং client feedback বুঝতে সহজ করে দেবে।

1. Client Revision Translator:
Prompt: Act as a creative director.
A client said:
("paste the message your client sent")
Explain what this feedback could actually mean in design terms and give specific actions I can take.

2. Design Roast Before Client Sees It:
Prompt: Act as a brutally honest art director.
Review this design description:
[paste description]
List 10 reasons a client might reject it and suggest improvements.

3. Portfolio Case Study Writer:
Prompt: Turn this project into a professional Behance case study.
Project:
[paste details]
Include:
Problem
Research
Solution
Results

4. Client Reply Generator:
Prompt: Write a professional but friendly reply to this client message:
[paste message]
Keep it respectful and set realistic expectations.

5. Find Problems Before Posting:
Prompt: Act as a social media strategist.
Analyze this post idea:
[paste idea]
Tell me:
Why people may ignore it
How to improve the hook
How to increase comments and shares

অনেক designer design করতে পারে, কিন্তু communication, presentation আর decision-making এ সময় হারায়। এই prompts গুলো সেই সময় বাঁচানোর জন্য।
এই ৫টির মধ্যে কোন prompt টা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে? Comment করে জানান।
Save করে রাখুন, পরে কাজে লাগবে।

পরবর্তী পোস্টে দেখাবো কীভাবে ChatGPT Projects ব্যবহার করে একটি Master Prompt সেটআপ করবেন, যাতে প্রতিবার নতুন করে সবকিছু বুঝিয়ে বলতে না হয় এবং একই ধরনের মানসম্মত output বারবার পাওয়া যায়।
AI, Design এবং Productivity নিয়ে এমন আরও practical content পেতে Page Follow করুন। পোস্টটি উপকারী মনে হলে একজন designer বা freelancer বন্ধুর সাথে Share করুন।



বিশ্বে প্রথমবারের মতো একজন কনটেন্ট ক্রিয়েটর ৫০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে ।MrBeast -এর এই গ্রোথ টাইমল...
13/06/2026

বিশ্বে প্রথমবারের মতো একজন কনটেন্ট ক্রিয়েটর ৫০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে ।
MrBeast -এর এই গ্রোথ টাইমলাইনটা দেখলেই বোঝা যায়—সাফল্য কখনো হঠাৎ আসে না, এটা দীর্ঘদিনের ধারাবাহিকতার ফল 👇

2012 - 22 subscribers
2013 - 612 subscribers
2014 - 1,604 subscribers
2015 - 15,429 subscribers
2016 - 100K subscribers
2017 - 1M subscribers
2018 - 10M subscribers
2019 - 28.4M subscribers
2020 - 49.5M subscribers
2021 - 87M subscribers
2022 - 125M subscribers
2023 - 200M subscribers
2024 - 300M subscribers
2025 - 457M subscribers
2026 - 500M+ subscribers 🚀

এটা কোনো লাকি স্টোরি না, এটা consistency, experimentation, আর extreme level execution-এর ফল।




বাংলাদেশসহ বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাটের মুখোমুখি হয়েছেন। অনেকেই স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে গ...
12/06/2026

বাংলাদেশসহ বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাটের মুখোমুখি হয়েছেন। অনেকেই স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে গেছেন, আবার অনেকের ফিড লোড হচ্ছে না। ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও কিছু সমস্যা দেখা গেছে। মেটার প্রযুক্তি দল ইতোমধ্যে সমস্যার সমাধানে কাজ করছে। তবে এটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট বা ইন্টারনেটের সমস্যা নয়, বরং ফেসবুকের সার্ভারজনিত সাময়িক বিভ্রাট।




আজ আরাফা দিবস 🌙আজকের দিনটি দোয়া, জিকির ও ইবাদতের জন্য খুব গুরুত্বপূর্ণ।আজ ৪টি আমল বেশি বেশি করার চেষ্টা করি:১. তাহলিললা ...
26/05/2026

আজ আরাফা দিবস 🌙

আজকের দিনটি দোয়া, জিকির ও ইবাদতের জন্য খুব গুরুত্বপূর্ণ।
আজ ৪টি আমল বেশি বেশি করার চেষ্টা করি:

১. তাহলিল
লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু, লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুওয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদির।

২. তাকবিরে তাশরিক
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

৩. দুরুদ ও ইস্তেগফার
বেশি বেশি দুরুদ পড়ি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই।

৪. দোয়া
আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তাওফিক দেন।
আল্লাহ আমাদের আমল কবুল করুন। আমিন।

বাংলাদেশে চাঁদ দেখার ভিত্তিতে এবছর ঈদুল আজহা ইনশাআল্লাহ ২৮/০৫/২০২৬ হওয়ায়, আরাফার রোজা রাখা হবে ২৭/০৫/২০২৬।



জিলহজের প্রথম ১০ দিন: ১৫টি গুরুত্বপূর্ণ আমলজিলহজ ইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ মাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই মাসের প্...
18/05/2026

জিলহজের প্রথম ১০ দিন: ১৫টি গুরুত্বপূর্ণ আমল
জিলহজ ইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ মাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই মাসের প্রথম ১০ রাতের কসম করেছেন (সুরা ফজর)। Muhammad রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“জিলহজের প্রথম ১০ দিনের নেক আমল আল্লাহর কাছে বছরের অন্য সময়ের আমলের চেয়ে অধিক প্রিয়।” (সহিহ বুখারি: ৯৬৯)
এই বরকতময় দিনগুলোতে করণীয় গুরুত্বপূর্ণ আমলসমূহ—
১. তওবা ও ইস্তিগফার
অতীতের গুনাহ থেকে আন্তরিকভাবে তওবা করা এবং ক্ষমা প্রার্থনা করা। (সুরা হুদ: ৯০)
২. প্রথম ৯ দিন রোজা রাখা
জিলহজের প্রথম ৯ দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, রাসুল (সা.) এই রোজা রাখতেন। (সুনানে আবু দাউদ: ২১০৬)
৩. আরাফার দিনের রোজা
৯ জিলহজের রোজা এক বছর আগের ও এক বছর পরের গুনাহের ক্ষমার কারণ হয়। (সহিহ মুসলিম: ১১৬২)
৪. চুল ও নখ না কাটা
যিনি কোরবানি করবেন, জিলহজের চাঁদ দেখার পর কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত চুল-নখ না কাটা সুন্নত। (সহিহ মুসলিম: ১৯৭৭)
৫. বেশি বেশি জিকির করা
তাসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবিরে সময় কাটানো। (সুরা হজ: ২৮)
৬. নেক আমলে যত্নবান হওয়া
ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও অন্যান্য নেক আমল বৃদ্ধি করা। (সহিহ বুখারি: ৬৫০২)
৭. তাকবির, তাহমিদ ও তাহলিল পাঠ
“আল্লাহু আকবার”, “আলহামদুলিল্লাহ”, “লা ইলাহা ইল্লাল্লাহ”—বেশি বেশি পড়া। (মুসনাদে আহমাদ: ৫৪৪৬)
৮. তাকবিরে তাশরিক পড়া
৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।
৯. বেশি বেশি দোয়া করা
বিশেষ করে রোজাদারের ইফতারের পূর্বমুহূর্তে দোয়ার প্রতি যত্নবান হওয়া। (সুরা মুমিন: ৬০)
১০. সামর্থ্যবান হলে হজ করা
হজ ইসলামের পঞ্চম স্তম্ভ; কবুল হজের প্রতিদান জান্নাত। (সহিহ বুখারি: ১৭৭৩)
১১. সামর্থ্য থাকলে কোরবানি করা
কোরবানি আল্লাহর সন্তুষ্টি ও Abraham ইবরাহিম (আ.)-এর ত্যাগের স্মৃতি। (জামে তিরমিজি: ১৪৯৩)
১২. আত্মীয়তার সম্পর্ক জোরদার করা
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রিজিক ও বরকতের কারণ। (সহিহ বুখারি: ৫৯৮৪)
১৩. গুনাহ থেকে বেঁচে থাকা
প্রকাশ্য ও গোপন সব পাপ থেকে নিজেকে দূরে রাখা। (সুরা আনআম: ১২০)
১৪. সৎ কাজে প্রতিযোগিতা করা
দান-সদকা, সাহায্য ও কল্যাণমূলক কাজে এগিয়ে থাকা। (সুরা বাকারা: ১৪৮)
১৫. ঈদুল আজহার নামাজ আদায়
১০ জিলহজ জামাতের সঙ্গে দুই রাকাত ঈদের নামাজ আদায় করা ওয়াজিব।
ঈদের নামাজের নিয়ম (সংক্ষেপে):
প্রথম রাকাতে ছানার পর অতিরিক্ত ৩ তাকবির, দ্বিতীয় রাকাতে কিরাত শেষে রুকুর আগে অতিরিক্ত ৩ তাকবির—এরপর স্বাভাবিক নিয়মে নামাজ সম্পন্ন করতে হয়।



[ٱلْحَمْدُ لِلَّٰهِ: All praise is due to ALLAH] Nexus Editorium Logo Design Concept:Nexus Editorium একটি multi-discipli...
02/01/2026

[ٱلْحَمْدُ لِلَّٰهِ: All praise is due to ALLAH]


Nexus Editorium Logo Design Concept:

Nexus Editorium একটি multi-disciplinary creative agency, যা Designing, Video Editing এবং Web Development এই তিনটি মূল সার্ভিস নিয়ে কাজ করে। ব্র্যান্ডটিকে একটি modern, professional এবং future-ready পরিচয় দেওয়ার লক্ষ্যেই এই লোগোটি ডিজাইন করা হয়েছে।
প্রচলিত ক্যামেরা বা পেন-টুল আইকন এড়িয়ে শুধুমাত্র টাইপোগ্রাফি, ফর্ম ও লেআউটের মাধ্যমে তিনটি সার্ভিসকে সাবটলভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, যাতে লোগোটি ইউনিক, মিনিমাল এবং আইকন-ফ্রি হয়।

Design Focus:
Clean & modern visual identity
Strong professional impression
High visual clarity
Multi-platform usability

Color Strategy:
Blue রঙ professionalism, trust ও stability প্রকাশ করে, আর Black রঙ brand-এর modern, bold ও premium ভ্যালু তুলে ধরে, যা একটি digital service-based agency-র জন্য আদর্শ।



Address

35, Kader Khan Road, Banorgati
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Enovo Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share