24/10/2026
সাইবার নিরাপত্তায় নতুন সতর্কতা! 🚨
সম্প্রতি PHP তে শনাক্ত হওয়া দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা, PHP2Shell (CVE-2026-109618 ও CVE-2026-109619), ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট ও সার্ভারে অননুমোদিত প্রবেশ এবং সাইবার হামলার সুযোগ তৈরি করতে পারে। নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রেখে প্রয়োজনীয় Security Update কার্যক্রম পরিচালনা করছে।
তাই কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে না পারলেই সেটিকে আপনার Internet Connection বা ISP এর সমস্যা মনে করবেন না। ওয়েবসাইটের মালিক ও অ্যাডমিনদের প্রতি অনুরোধ, দ্রুত সর্বশেষ অফিসিয়াল PHP Security Patch ইনস্টল করুন, সার্ভারের কনফিগারেশন পরীক্ষা করুন এবং নিয়মিত নিরাপত্তা পর্যবেক্ষণ নিশ্চিত করুন।
Red Network Ltd বিশ্বাস করে, সচেতনতা ও সময়োপযোগী নিরাপত্তা ব্যবস্থাই একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার গুরুত্বপূর্ণ ভিত্তি। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। 🌐🔐