04/11/2024
ফেসবুক আইডি সুরক্ষা করবেন কিভাবে?
একটা ফেসবুক আইডি মানেই অনেক স্মৃতি, আইডি হারিয়ে গেলে বা আইডি হ্যাক হলে আইডির মর্ম বুঝা যায়।
আপনার আইডির সাথে অনেক মানুষ জড়িয়ে,অনেক তথ্যও।
এছাড়া আইডি হ্যাক হলে ব্ল্যাকমেইল, হ্যারাজমেন্টের শিকার হতে পারেন।
হঠাৎ আইডিটা নষ্ট বা হ্যাক হয়ে গেলো তখনকার অনূভুতি খুব বিব্রতকর এবং কষ্টদায়ক।
যাইহোক কিভাবে আইডির নিরাপত্তা রাখবেন যাতে ফেসবুক আইডি হ্যাক না হয় এবং নস্ট হলে ঠিক করতে পারেন।
,
(১) আপনার ফেসবুক আইডির নাম এবং জন্মতারিখ আপনার অরিজিনাল কাগজপত্রে সাথে মিল রাখুন।
(NID,Passport,Registration ইত্যাদি)
(২) ফেসবুক আইডিতে অবশ্যই একটা ইমেইল এড রাখুন।
(৩) ফেসবুক আইডির ইমেইল এবং জন্মতারিখের প্রাইভেসি অবশ্যই Only me রাখুন।
(এতে আইডি হ্যাক হবেনা)
(৪) ফেসবুক আইডিতে লগিন এপ্রুভাল চালু রাখুন।
settings > security and login > use two-factor authentication
এখানে দুইটা অপশন পাবেন
(ক) Authentication app
(খ) Text message (SMS)
দুটো অপশন দিয়েই এপ্রুভাল করতে পারবেন।
এপ্রুভাল মানে আপনার আইডি পাসওয়ার্ড জানার পরও কেউ লগিন করলে কোড চাইবে যা আপনার দেওয়া Authentication app বা mobile number এ যাবে।
সেই কোড দেওয়া ছাড়া লগিন হবেনা।
(৫) আপনার আইডি মোটামুটি সিকিউর এরপরও কেউ আপনার জন্মতারিখটি জেনে গেলো ইমেইল এবং ফেসবুকের পাসওয়ার্ডও এরপর সে চাইলেই এপ্রুভাল ভাঙতে পারবে সেজন্য লাস্ট যে স্টেপ নিবেন তা হলো Trusted Contact: settings > security login > choose friends to Contact if you are locked out
এখানে গিয়ে কমপক্ষে ৩ জন বিশ্বস্ত বন্ধুকে সিলেক্ট করুন পারলে ৫ জন কে সিলেক্ট করুন।
(৬) কোনো ধরনের ফিসিং লিংকে ডুকবেন নাহ।
যেমনঃ www.fasebook.com
লিংক অবশ্যই চেক করে নিবেন www.facebook.com কিনা।
থার্ড পার্টি এফস ব্যাবহার করা থেকে বিরত থাকুন।
যেমনঃ ১ ঘন্টায় ১ হাজার টাকা ইনকাম করুন বা এই লিংকে আপনার ছবি আছে।
এককথায়
www.facebook.com
web.facebook.com
m.facebook.com
mbasic.facebook.com free.facebook.com
h.facebook.com
এই লিংকগুলো ছাড়া অন্য কোনো লিংকে লগিন করবেন না।
করছেন তো গেছেন।
(৭) Unauthorised login notification চালু রাখুন।
(৮) ইনবক্সে কোনো ফাইল লিংক/পিকচার ফাইল ধরনের কিছুতে ঢুকার আগে ভালো করে যাচাই করে নিন।
,
উপরোক্ত বিষয়গুলো সঠিকভাবে ব্যাবহার করলে আপনার হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সঠিক তথ্য দিয়ে থাকলে আইডি নস্ট হলেও ঠিক করতে পারবেন।
[বিঃদ্রঃ কারো কোনো প্রশ্ন থাকলে কিংবা ফেসবুক সংক্রান্ত কোন সমস্যা থাকলে inbox এ জানাবেন ]
🔰📛 Bangladesh White Hat Hackers ❎🚫.
📛🔰 We Make System🔰📛