25/09/2026
কিছুদিন আগে একজন নতুন Designer এর সাথে কথা হচ্ছিল।
সে আমাকে বলছিল,
ভাইয়া, আমি অনেকদিন ধরে Design শিখছি। অনেক Tutorial দেখেছি, Course করেছি, কিন্তু নিজের Design দেখলে এখনও মনে হয় কোথাও একটা কমতি আছে।”
আমি তাকে একটা প্রশ্ন করলাম,
তুমি প্রতিদিন আসলে কতক্ষণ Design নিয়ে কাজ করো?”
সে একটু চুপ করে বললো,
সেভাবে Regular না ভাইয়া…
আমাদের অনেকের গল্প আসলে এমনই।
আমরা Design শিখতে চাই, ভালো Designer হতে চাই, কিন্তু Practice করার সময় এলেই ভাবি
“আজকে না, কাল থেকে শুরু করবো।”
কিন্তু Design এমন একটা Skill, যেটা শুধু দেখলে শেখা যায় না।
নিজের হাতে করতে হয়। ভুল করতে হয়। আবার সেই ভুল ঠিক করতে হয়।
তাই আমি তাকে একটা Simple Rule দিলাম
11 × 2 = 22। প্রতিদিন মাত্র ২ ঘণ্টা। টানা ১১ দিন।
এই ১১ দিনে নতুন নতুন ১০টা Software শেখার দরকার নেই।
একটা niche ধরো।
Social Media Design হতে পারে
যেটাতে তুমি দুর্বল, সেটাই ধরো।
প্রতিদিন ২ ঘণ্টা শুধু সেটার পিছনে দাও। প্রথম কয়েকদিন হয়তো নিজের Design দেখে বিরক্ত লাগবে।মনে হবে, আমার দ্বারা হবে না।
কিন্তু ৭-৮ দিন পর তুমি এমন কিছু ভুল নিজেই ধরতে শুরু করবে, যেগুলো আগে তোমার চোখেই পড়তো না।
আর ১১ দিন শেষে যখন প্রথম দিনের Design-এর সাথে শেষ দিনের Design মিলিয়ে দেখবে তখন হয়তো বুঝবে, তুমি এখনও Professional Designer হয়ে যাওনি, কিন্তু তুমি আর আগের সেই Designer ও নেই।
এই জায়গাটাই আসল। কারণ Design-এ Improvement অনেক সময় হঠাৎ করে আসে না।
প্রতিদিনের ছোট ছোট Practice একসময় গিয়ে বড় Difference তৈরি করে। তাই আজকে যদি মনে হয় আপনি Design এ ভালো করতে পারছেন না, তাহলে হয়তো আপনার আরও Talent দরকার নেই।
হয়তো দরকার শুধু
আরও ২২ ঘণ্টা।
11 × 2 = 22.
১১ দিন সময় দিন নিজেকে।
তারপর আপনার Designই আপনাকে বলে দেবে । আপনি কতটা এগিয়েছেন। আর আমি তো সাথে আছিই, ভয় কীসের ? শুরু করে দিন।